সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

হেবা দলিল রেজিস্ট্রি করা জোরে

একটি হেবা দলিল রেজিস্ট্রি করতে সরকারি ভাবে টাকার পরিমাণ নেওয়ার কথা সর্বোচ্চ ২০০০ টাকা। সব মিলিয়ে হয়তো পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু আমার কাছ থেকে সব মিলিয়ে এক লক্ষ 50 হাজার টাকা নেওয়া হয়েছে । তা না হলে দলিল রেজিস্ট্রি হতো না।

নাজিরপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR58AESQ
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০০ লাখ

বাৎসরিক ট্যাক্স রিটার্ন দাখিল

ইনকাম ট্যাক্স প্রাকটিশনার হিসেবে ট্যাক্স অফিসে মনোনীত ব্যক্তি ও ট্যাক্স অফিসের অফিস সহকারী মিলে আমাকে ফোন করে এবং আমাকে মফিজ পাগলার মোড়ে একটি রেস্টুরেন্টে এ বসিয়ে আমাকে বলে আপনার ফাইল এ ঝামেলা আছে এটা ঠিক করতে ১ লক্ষ টাকা দিতে হবে না হলে দুদকে মামলা হবে। আমি একজন সাধারণ পিওন একটি ক্লিনিকে কাজ করি আমি প্রথমে দিতে অস্বীকৃতি জানাই কিন্তু তারা আমাকে পুলিশ ও দুদক এবং আরো অন্যান্য ভিতি দেখিয়ে আমার কাছ থেকে ৬০০০০/- টাকা করে এবং বাকি টাকার জন্য পায়ে ধরে ক্ষমা পার্থনা করি।

Bogura Sadar, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ5F8LXB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট করতে গেলে বলে পেশাটি নাকি ভুল পরবর্তীতে একই পেশাদিয়ে কাজটি করে দেয়। শুধু টাকার বিনিময়ে

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYVVR922
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

খাজনা, খারিজ

১৯ টা দলিলে খাজরা নিয়েছে ৬০০০০, আমার নামে হাজরা রশিদ কাটছে মাত্র ১০ হাজার টাকার। আর সাতটা দলিলে খারিজ করার জন্য টাকা নিছে এক লাখ চল্লিশ হাজার।

গ্রাম, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJF6H4EJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

NTRCA মাধ্যমে একটি মাদ্রাসা জব পাই। পরবর্তী পুলিশ ভেরিফিকেশন জন্য ২৫০০ টাকা ঘুস নেই।

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHZX9K9R
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

১ম মাসের বেতন ড্র করতে এবং ফিক্সেশন করতে

আমি নতুন চাকরিতে জয়েন করার পর ফিক্সেশন করার জন্য এবং ১ম মাসের বেতন নেওয়ার সময়

সোনাইমুড়ী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTWJ4ZH8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.১ হাজার

পাসপোর্ট এর ভুল সংশোধ

আমার পাসপোর্ট এর ঠিকানা এবং নাম ভুল করছিল লোটির ছেলে পরে আমার কাছ থেকে টাকাগুলো নিছে বিকাশের মাধ্যমে

Pabna, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJNSVKZA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমাদের ক্রয়কৃত জমির নামজারি করতে যে কোন ভাবে একজন দালালের মাধ্যমে ১৫ হাজার টাকা দিয়ে ২ টি জমির নামজারি করার আবেদন করা হয়,একটির কাগজ হাতে পেলেও অপরটি পাইনি

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHVVY7G2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬২.০ হাজার

বিমানবন্দর ঢাকা

বর্তমানে বাংলাদেশী শিক্ষার্থী রাশিয়া আসার জন্য বেশি ইন্টারেস্টেড। তাদের বৈধ ভিসা এবং সবকিছু ডকুমেন্টস থাকা সত্ত্বে ইমিগ্রেশন এবং বডিং পাস দেয়নি।আমাদের প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে 500 ডলার দাবি করা হয়।বর্তমানে বাংলাদেশ ইমিগ্রেশন প্রতিনিয়ত এই চাদাবাজি করে আসছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMTWUCL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.৫ হাজার

সার্টিফিকেট তোলা সংক্রান্ত বিষয়।

ইন্টার্নশীপ শেষে বিএমডিসি সার্টিফিকেট পেতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস নিতে স্পিড মানি নামে প্রতি ইন্টার্ন হতে নেওয়া হয়।না দিলে ঘুরানো হয়।অনলাইনে এসব আবেদন না থাকাকে বড় সুযোগ হিসেবে নেয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTX8EBZ5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রেশন (হেবা)

আমার দাদার কিছু পরিমাণ জমি বাবার নামে হেবা করার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে যাই। তো সেখানে এক অংশীদারদের নাম,মায়ের নাম ভোটার আইডিকার্ডের সাথে মিলছিলো না। যদিও ইউপি থেকে সনদ নেওয়া হয়েছে নাম ঠিক করে। সেদিন সব কার্যক্রম শেষে ফাইনালি একটা সিগনেচার হলে হয়ে যায় তখন রেজিস্ট্রার অফিস থেকে জানানো হলো এ জমি রেজিস্ট্রি করা যাবে না। অনুরোধ করলে বললো করা যাবে ৫০০০০ হাজার লাগবে। দরদাম করে ৩০০০০ দিয়ে কোনোক্রমে দলিলটা করানো হলো। ওইদিন আমি প্রথম যাই ভূমি সংক্রান্ত কাজে। আমি টোটালি অবাক সে নিজেহাতে তখন টাকা নিলোনা কিভাবে সব স্মার্টলি হ্যান্ডেল করলো।

ফরিদপুর সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK223WJN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশন করার জন্য সকল টাকা জমা দেই কিন্তু দলিল লেখক আমার কাছ থেকে বিভিন্ন চার্জ বাবদ ৮ হাজার টাকা দাবি করে পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি জমি রেজিস্ট্রেশনের জন্য ভূমি অফিসে দলিল লেখক কে তার পারিশ্রমিকের বাহিরে আর কোন টাকা দেওয়ার দরকার হয় না আমি যখন এ বিষয়টি আমার দলিল লেখককে জানাই তখন সে বলে যে দলিল লেখক সমিতি এই টাকা পায় এবং এখান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সাংবাদিক রাও এখান থেকে ভাগ পায় তাই এই টাকা দিতে হবে আমি দেশের বাইরে থাকায় এবং জমিটি জরুরীভাবে নেওয়ার প্রয়োজনে টাকা দিতে বাধ্য হয়।

হাকিমপুর উপজেলা দিনাজপুর জেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNVF723B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police verification

কল দিয়ে টাকা চেয়েছে! দিতে আপত্তি করায় বলেছে নেগেটিভ রিপোর্ট জমা দিবে। নিরুপায় হয়ে দিতে হয়েছে।

Brhmanbaria, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTKZS6EF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

পোস্ট অফিসের বীমা

আমি পোস্ট অফিসের বিমাটি ভাঙতে গিয়েছিলাম আমার প্রয়োজনে তারপর তারা আমাকে এক মাস ঘুরায়ে আমার জরুরী প্রয়োজন তাই তাদেরকে ঘুষ দিয়ে আমার বীমা ভাঙতে হয় তারপর তারা আমাকে টাকা দে, এটি ময়মনসিংহ জেলায় গৌরীপুরে অবস্থিত ময়লা কান্দা ইউনিয়নের

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY93C9D4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পাসপোর্ট

সৌদিতে আসার জন্য পাসপোর্ট করতে এই ঘুস নিয়েছে এবং আরো অনেক জায়গায় ঘুস দিতে হয়েছে

নিও মার্কেট, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKJSA9U
মন্তব্য