সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

খাজনা বিয়য়

খাজনা জন্য যাওয়ার পর নানাবিধ কারণ দেখায় তারা এমন হিসাব দেখায় যাতে প্রায় 25000 হাজার মতো পরে সেই অফিস এর অফিস সহকারী মহিলা আলোচনা সাপেক্ষে 12000 টাকা দাবি করে এবং সরকার প্রদান করে মাত্র 1220/- টাকার মতো। এরা নানাবিধ ভয়ভিতি দেখায় বরং তারা খতিয়ান নম্বর ভুল তুলে দিয়ে খাজনার রশিদ প্রদান করে আমাদের

উলিপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNH6WE56
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগের খরচ,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগে ফাইল গুছিয়ে ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়, পরবর্তীতে মন্ত্রণালয়ের সহকারী সচিবকে ২৫০০০০ টাকা দেওয়া হয়,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKXYW88J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক করা ঘটনা: বিদ্যুৎ অফিসে ফোন করার পর কর্মীরা এসে সমস্যাটি ঠিক করে দেন। কাজ শেষ করার পর তারা ২০০ টাকা চান/নেন। এই টাকার কোনো রসিদ বা সরকারি কাগজপত্র দেওয়া হয়নি। কর্মীরা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেন।

গোদাগাড়ী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJRC7M4S
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.৬ হাজার

ই পাসপোর্ট/ পাসপোর্ট রিনিউ

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।

সৌদি আরব, জেদ্দা, কনস্যুলেট জেনারেল বাংলাদেশ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK87V4FH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

মিউটেশন

খারিজ বাবদ আমার কাছে ৭০০০/- নিছে। যা আবেদন করার পর পরই ১৫০০০/- টাকা থেকে দরকষাকষি করে।

বালিয়াডাঙ্গী, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RN7JUGME
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.৫ হাজার

ট্রেড লাইসেন্স

সেবা নিতে সার্ভার প্রবলেম সহ অন্যান্য বিষয়ের কথা বলে এই টাকা নিয়েছে। অথচ ব্যাংক জমা ১৫০০ টাকা ছিল।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYJZ22A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

একটি নাম জারি খতিয়ান করা বাবদ গতকাল ৩১-০৮-২০২৬ ইং তারিখ বরুড়া উপজেলা ভূমি অফিসে দিতে হয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTYMSZ9N
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩.০০ লাখ

কন্সট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য অযৌক্তিক টাকা দাবি

ইপিজেডের ভেতরে কনস্ট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য তারা অযৌক্তিকভাবে টাকা দাবি করে থাকে, তারা গেটের দায়িত্বে থাকে নিরাপত্তা রক্ষী এবং কাস্টম অফিসার গোয়েন্দা অফিসার সবাই এই বাণিজ্য করে টাকা দিলে তারা মারামাল প্রবেশ করতে দেয় টাকা না দিলে প্রবেশ করতে দেয় না যেটা অযৌক্তিক অথচ ওই এরিয়াতে কাজ করার জন্য সরকারের পারমিশন লিখিতভাবে নেওয়া থাকে!।

ফ্রি পোর্ট, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFPGAL9
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.৫ হাজার

আর্মি এফ সি টিএ ডিএ বিল

মুভমেন্ট বিল টিএ ডিএ তে ১৪০০০ এর বিলে ২৫০০ টাকা ঘুষ দাবি করে অডিটর। পরিশোধ করার পর বিল পাশ করে।

ঢাকা সেনানিবাস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKR3QY2F
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নবায়ন

নিজে নিজে করার চেস্টা করেছি। এটা লাগবে সেটা লাগবে বলে কেবল ঘুরায়।যখন দালাল ধরে টাকা দিয়েছি,আর কিছু লাগেনি,কাজ হয়ে গেছে!! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা!!!

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSBCW4N
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

আমার বাবার নাম ঢাকা বোর্ড এ ১ বছর এ ও সংশোধন হচ্চিল না কিন্তু ৫০০০ টাকা ঘুস দেওয়ার ১ সপ্তাহে মধ্য কাজ হয়েছে

সদর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYWPGJQA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৮ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য অতিরিক্ত ২৮০০ টাকা নিয়ে সব পাস করিয়ে দিবে। টাকা না দিলে পাস করা যায় না পরীক্ষায়।

শহর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJASZJSK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

মায়ের নামে সংশোধন করার জন্য ৮০ হাজার টাকা চাওয়া হয় আমি ৪০ হাজা টাকা দিয়ে কাজ করেছি

মৌলভীবাজার সদর, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY2J3BXC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৮.০ হাজার

আর্মি এফ সি তে বৈদেশিক কোর্সের অগ্রিম বিল নিতে ঘুষ দাবি।

বৈদেশিক কোর্সে যাবার আগে অগ্রিম বিল নেবার সময় ঘুষ দাবি করেছিল। সকল কাগজ সঠিক থাকা সত্তেও ঘুষ দাবি করে বাধ্য হয়ে দিতে হয়। সেখানে যারা কাজ করে সবাই অসামরিক অর্থমন্ত্রনালয় এর হিসাব শাখার।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP89NTJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সনদ

জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু নিবন্ধন সনদ বানাতে সরকারি ফিস ৫০ টাকা , অথচ ইউনিয়ন পরিষদ এ ব্যাক্তি বেদে বিভিন্ন টাকা নেওয়া হয় ,, এখানে জন্মনিবন্ধন সনদ আবেদন করতে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে ৫০০ টাকা নেওয়া হয় । আর যদি প্রশ্ন করা হয় জন্মনিবন্ধন এর ফিসতো ৫০ টাকা সেক্ষেত্রে বলে হ্যা ৫০ টাকা কিন্তু আমি এখানে আবেদন পত্র জমা দিয়ে দিবো কিন্তু আপনার উপজেলা জমা দিতে হবে এবং সেখানেও টাকা দিতে হবে । ( অথচ এখানে আবেদন জমা ও ডুকেমেন্ট চেক করে ) সব কাজ তার । এভাবে হয়রানি করে মানুষ দের থেকে অতিরিক্ত বেশি টাকা নেয় । এটা ঘুষ না কিন্তু সরকারি ফিস থেকে অতিরিক্ত বেশি টাকা সে নেয় । আবার কোন কাজে গেলে সে করে না ,, সে বলে বাইরের কম্পিউটার দোকান (যেটা তার) সেখান থেকে করে আসতে বলে। ভুক্তভোগী ইউনিয়ন বাসী

জামালপুর, মেলান্দহ , ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে MY9BGE6F
মন্তব্য