সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ডিসি অফিস- সরকার কর্তৃক অধিকৃত টাকার ক্ষতিপুরণ বাবদ আমার তিন লক্ষ টাকা পাওনা নিতে ৩০ হাজার টাকা ঘুস

ডিসি অফিস- সরকার কর্তৃক অধিকৃত টাকার ক্ষতিপুরণ বাবদ আমার তিন লক্ষ টাকা পাওনা নিতে ৩০ হাজার টাকা ঘুস দিয়েছি। আমি দুই দিন অফিসে যাওয়ার পর এই স‍্যার ঐ স‍্যার করে ঘুরানো হয়। তারপর অফিসের একজনের মাধ‍্যমে ৩০ হাজার দিলে ব‍্যাংকে আমার পাওনা তিন লক্ষ আসে। আমি দুই সপ্তাহের জন‍্য লন্ডন থেকে দেশে গিয়েছিলাম। আমার এছাড়া কোন উপায় ছিলনা।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYS353BM
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি একজন স্টুডেন্ট আমি আবেদন করার সময় লেবার সিলেক্ট করি ভুলে এখন নাকি লেবার তার ডকুমেন্টস লাগবে আমার জানা মতে এমন কোন ডকুমেন্টস হয় না এটা তাদের জানালে তারা একটা নাম্বার দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে পরে যোগাযোগ করলে ৩৫০০ টাকা দাবি করে অবশেষে টাকা দিলে পরে আমার পাসপোর্ট এর কগজ এবং ফিঙ্গার নেয়

ঘুষ দিয়েছি
ঝালকাঠি ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১৫ BRA9CLA5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পোস্ট অফিসের বীমা

আমি পোস্ট অফিসের বিমাটি ভাঙতে গিয়েছিলাম আমার প্রয়োজনে তারপর তারা আমাকে এক মাস ঘুরায়ে আমার জরুরী প্রয়োজন তাই তাদেরকে ঘুষ দিয়ে আমার বীমা ভাঙতে হয় তারপর তারা আমাকে টাকা দে, এটি ময়মনসিংহ জেলায় গৌরীপুরে অবস্থিত ময়লা কান্দা ইউনিয়নের

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MY93C9D4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ মামলার বাদীর কাছে হাজিরা তাং জানাতে এসে ৫০০০ টাকা ঘুষ নিয়েছে, তানা হলে গ্রেফতার হুমকি দেয়

পুলিশ মামলার ভিকটিম/ বাদীর পক্ষের দুইজন স্বাক্ষী কে মামলার হাজিরার তাং জানাতে এসে, বিভিন্ন ভাবে বাসার জিনিস পত্র ক্রোক করবে মর্মে হুমকি দিতে থাকে, ক্রোক করার এভিডেন্স দেখতে চাইলে না দেখিয়ে হুমকি দেয় গ্রেফতার করবে, পরে ১০০০০ হাজার টাকা ঘুষ চায়, শেষে ৫০০০ টাকা ঘুষ নিয়ে যায়।আত্রাই উপজেলার পুলিশের এসআই

ঘুষ দিয়েছি
আত্রাই, নওগাঁ ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJ2V6HCP
মন্তব্য
ভূমি অফিস

নামজারি খারিজ ও খাজনা প্রধান

আমি আমার জমির খাজনা প্রদান করতে গেলে খাজনা আসে ৮৪ টাকা তারা আমার কছে দাবি করে ১০০০ টাকা। আমি রসিদ চাইলে বলে এটা খরচাপাতির টাকা, রসিদ ৮৪ টাকায় হবে।। শেষে ৫০০ দিতে হয়েছে, তখনও বললো আমি স্টুডেন্ট বলে কম নিলো।। তার পর সেই জমি খারিজ করতে চাইলো ১৮০০০ হাজার সেখানেও দরদাম করে ১৩৫০০ টাকা পরিশোধ করি।। পরে জানতে পারি নামজারির সরকারি ফি ১১০০ টাকা। ২ নং বৈলর ইউনিয়ন ভুমি অফিস, ত্রিশাল, ময়মনসিংহ।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳১৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYAA2JSZ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রি-ইস্যু

পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র মিল ছিলো না বলে বার বার অফিস থেকে ঘুরে দিচ্ছিলো ঘুষ দেয়ার পরে কাজ হয়েছে

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJ367DSP
মন্তব্য
ভূমি অফিস

খাজনা বিয়য়

খাজনা জন্য যাওয়ার পর নানাবিধ কারণ দেখায় তারা এমন হিসাব দেখায় যাতে প্রায় 25000 হাজার মতো পরে সেই অফিস এর অফিস সহকারী মহিলা আলোচনা সাপেক্ষে 12000 টাকা দাবি করে এবং সরকার প্রদান করে মাত্র 1220/- টাকার মতো। এরা নানাবিধ ভয়ভিতি দেখায় বরং তারা খতিয়ান নম্বর ভুল তুলে দিয়ে খাজনার রশিদ প্রদান করে আমাদের

ঘুষ দিয়েছি
উলিপুর ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNH6WE56
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগের খরচ,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগে ফাইল গুছিয়ে ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়, পরবর্তীতে মন্ত্রণালয়ের সহকারী সচিবকে ২৫০০০০ টাকা দেওয়া হয়,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKXYW88J
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক করা ঘটনা: বিদ্যুৎ অফিসে ফোন করার পর কর্মীরা এসে সমস্যাটি ঠিক করে দেন। কাজ শেষ করার পর তারা ২০০ টাকা চান/নেন। এই টাকার কোনো রসিদ বা সরকারি কাগজপত্র দেওয়া হয়নি। কর্মীরা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেন।

ঘুষ দিয়েছি
গোদাগাড়ী ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ RJRC7M4S
মন্তব্য
পাসপোর্ট অফিস

ই পাসপোর্ট/ পাসপোর্ট রিনিউ

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।

ঘুষ দিয়েছি
সৌদি আরব, জেদ্দা, কনস্যুলেট জেনারেল বাংলাদেশ ৳৬.৬ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK87V4FH
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স

সেবা নিতে সার্ভার প্রবলেম সহ অন্যান্য বিষয়ের কথা বলে এই টাকা নিয়েছে। অথচ ব্যাংক জমা ১৫০০ টাকা ছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKYJZ22A
মন্তব্য
কাস্টমস অফিস

কন্সট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য অযৌক্তিক টাকা দাবি

ইপিজেডের ভেতরে কনস্ট্রাকশন কাজের মালামাল প্রবেশের জন্য তারা অযৌক্তিকভাবে টাকা দাবি করে থাকে, তারা গেটের দায়িত্বে থাকে নিরাপত্তা রক্ষী এবং কাস্টম অফিসার গোয়েন্দা অফিসার সবাই এই বাণিজ্য করে টাকা দিলে তারা মারামাল প্রবেশ করতে দেয় টাকা না দিলে প্রবেশ করতে দেয় না যেটা অযৌক্তিক অথচ ওই এরিয়াতে কাজ করার জন্য সরকারের পারমিশন লিখিতভাবে নেওয়া থাকে!।

ঘুষ দিয়েছি
ফ্রি পোর্ট, চট্টগ্রাম ৳৩.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CTFPGAL9
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

আর্মি এফ সি টিএ ডিএ বিল

মুভমেন্ট বিল টিএ ডিএ তে ১৪০০০ এর বিলে ২৫০০ টাকা ঘুষ দাবি করে অডিটর। পরিশোধ করার পর বিল পাশ করে।

ঘুষ দিয়েছি
ঢাকা সেনানিবাস ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKR3QY2F
মন্তব্য
পাসপোর্ট অফিস

নবায়ন

নিজে নিজে করার চেস্টা করেছি। এটা লাগবে সেটা লাগবে বলে কেবল ঘুরায়।যখন দালাল ধরে টাকা দিয়েছি,আর কিছু লাগেনি,কাজ হয়ে গেছে!! এই হচ্ছে আমাদের দেশের অবস্থা!!!

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTSBCW4N
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টিফিকেট সংশোধন

আমার বাবার নাম ঢাকা বোর্ড এ ১ বছর এ ও সংশোধন হচ্চিল না কিন্তু ৫০০০ টাকা ঘুস দেওয়ার ১ সপ্তাহে মধ্য কাজ হয়েছে

ঘুষ দিয়েছি
সদর ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYWPGJQA
মন্তব্য