সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
হিসাব রক্ষণ অফিস

বদলি বিল, ট্রেনিং এর বিল, জিপিএফ লোন

বদলি বিল, ট্রেনিং এর বিল, জিপিএফ লোন টাকা না দিলে পাস হবে না

ঘুষ দিয়েছি
মাদারগঞ্জ, জামালপুর ৳৫.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYLUAWQF
মন্তব্য
পাসপোর্ট অফিস

ই পাসপোর্ট করতে

২০২১ সালে দুইজনের পাসপোর্ট করতে যাই। প্রথমে ভাবলাম, দালালকে ছাড়াই করবো। দেখলাম পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের একের পর এক অভিযোগ। এটা ঠিক নেই, ওটা ঠিক নাই। নামের ভুল, পেশা ভুল। একসময় পূরণ করা ফর্ম গুলো লাল কালি দিয়ে কেটে দিলো। ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলো দালাল ছাড়া কাজ হবে না। দুজনের জন্য ১৬০০x২= ৩২০০ টাকা চাইলো। বাধ্য হয়েই দিতে হলো। তারপর তথা কথিত কাগজ পত্রের ভুল নিমেষেই ঠিক হয়ে গেলো।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৩.২ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJQG579H
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ

আমার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার সব কিছু ঠিক ছিল। কিন্তু লাস্টে এডি সারের এপ্রুভাল লাগবে। সে দেয় নাই। ৩ হাজার টাকা দাবি করে। যার ফলে আমাকে ৩ হাজার টাকা দিয়ে ওই বাইকে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হয়।

ঘুষ দিয়েছি
নাটোর ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJFSWLPC
মন্তব্য
ভূমি অফিস

নাম জারির জন্য গিয়েছিলাম

আমি আমার জনি নাম জারির জন্য আবেদন করে গিয়েছিলাম ইব্রাহীমপুর ভূমি অফিসে যাওয়ার পরে বলতেছে কাজগে এই সমস্যা ঐ সমস্যা এটা ঠিক করেন এই ভাবে আমাকে তিন বার নাম জারির জন্য আবেদন করতে হয়েছে। তিনবার আবেদন করার পর ৯০০০ টাকা দেওয়া পরে ঐ কাজগে আর কোন সমস্যা নেই আমার নাম জারি হয়ে গেছে। এই ৯ হাজার টাকার সাথে তিনবার আবেদন করা আসা যাওয়া আরো ৪ হাজার টাকা খরচ হয়েছে।

ঘুষ দিয়েছি
নবীনগর, ইব্রাহিমপুর ভূমি অফিস ৳৯.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTX4TFZS
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা

অনলাইনে খাজনা দেয়ার জন্য জমির খতিয়ান নুতুন করে যোগ করতে হয়। এতে হোল্ডিং নম্বর লাগে। সেই হোল্ডিং নম্বর ক্রিট করতে হয় ,ইউনিয়ন ভূমি অফিসে সাধারণত এই কাজটি করে থাকে। হোল্ডিং নম্বর ক্রিট ও অনলাইন করার জন্য রিকোয়েস্ট করলে তারা বলে যে সার্ভার ডাউন ,৫০০ টাকা খরচ দিয়ে যান । কাজ হয়ে যাবে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ DK9FCFHU
মন্তব্য
বিআরটিএ

ড্রাইবিং লাইসেন্স

আমাকে বলা হয়েছে টাকা না দিলে পাশ করানো হয় না।অবশ্য আমি একজন দালালের মাধ্যমে টাকা দিছি।টাকা ছাড়া কেউ BRTA টির সেবা পায় বলে আমার মনে হয় না।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYR2CBYG
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনের টাকা উত্তোলন

আমি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য, আমি পেনশনে আসার সময় এফপিও (ফিল্ড পে অফিস) হতে ডিএসপি (জিপি ফান্ড) ফান্ডের হিসাব আনতে ৩,০০০/- টাকা, একই অফিস হতে এলপিআর বিল পাশ হতে ৬৫,০০০/- টাকা এবং এককালীন পেনশন বিল পাশ হতে ১৫,০০০/- সর্বমোট ৮৩,০০০/- টাকা ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৮৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKBMQ9J6
মন্তব্য
কাস্টমস অফিস

এক্সপোর্ট পার ডকুমেন্ট ১৫০ টাকা কে ডি এস এস এ পি এল সহ আরও ১৪ টা ডিপো

রপ্তানি প্রতিটা ডকুমেন্ট বাবদ ১৫০ টাকা দিতে হয় লোকাল ডকুমেন্ট হলে ১০০০ থেকে ২০ হাজার পর্যন্ত নেয়

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTBWCNPX
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স করা ও নবায়ন করা

বি আর টিএ অফিসে প্রথমবার লাইসেন্স করতে গেলে ৩০০০/- টাকা চায়। কোন পরীক্ষা ছাড়া পাস করায় দেবে সেই শর্তে। টাকা না দিলে ফেল করায় দেয়। টাকা দিলে রিটেন ও ড্রাইভিং টেস্টও দেয়া লাগে না। নবায়ন করতে আবার একই অবস্থা। তখন নিয়েছিল ২৬০০/-। পরিচিত লোক ছিল তাই দুই বারই কম লাগছে, মানুষের কাছ থেকে আরো অনেক বেশি নেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.৬ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK8VGK69
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রী

সাব রেজিস্ট্রী অফিসে কারো যদি টিন বা আয় কর রিটার্ন না থাকে তাহলে জন প্রতি ৩/৪ টাকা ঘুষ দিতে হয় এমন কি সরকার কিছু খাত নিয়ম আছে যা মধ্যে টাকা লাগে না সেখানেও ঘুষ দিতে হয়

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK4CXPDQ
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

নতুন চাকরিজীবীদের বেতন রানিং হওয়ার জন্য।

নতুন প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি আমরা ৪০+ জন, তাদের বেতন রানিং হওয়ার জন্য প্রত্যেক এর কাছে থেকে ৫০০ টাকা করে নেওয়া হয় শিক্ষা অফিসের এক কর্মচারির মাধ্যমে। তারা এই টাকা একাউন্ট অফিস ও শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারিরা ভাগ করে নেয়।

ঘুষ দিয়েছি
হরিরামপুর, মানিকগঞ্জ ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK3FYA88
মন্তব্য
ভূমি অফিস

জমি অধিগ্রহণের টাকা পেতে ঘুষ

জমি অধিগ্রহণের টাকা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে বিলম্বিত করে আসছে তাই প্রত্যেকের নামের টাকা দিতে ৪ পার্সেন্ট হারে ঘুষ নিবে এবং অগ্রিম কিছু টাকা ৫০ হাজার নগদ দেয়া হয়েছে তা রংপুর ডিসি অফিস ভূমি অধিগ্রহণ এর কার্যালয়ে প্রদান করা হয়

ঘুষ দিয়েছি
রংপুর ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RN3SH5M3
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport new

ভুল করে পাসপোর্ট এর অ্যাড্রেসের একটু ঠিকানা সমস্যা ছিল তার জন্য আমার পাসপোর্ট ভেরিফাই হচ্ছিল না তারপর আমার থেকে আট হাজার টাকা দাবি করে দেন আমি কি আর করার ৮ হাজার টাকা পরিশোধ করার পরে ভেরিফাই করে দিছে পুলিশ ভেরিফিকেশন

ঘুষ দিয়েছি
Dhaka ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKHC8K9Q
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বাবার পেনশন

বাবার পেনশন উঠানোর জন্য উপজেলা একাউন্টস অফিসে যায়। সেখানে তারা এক লক্ষ টাকা ঘুষ দাবি করে। অনেকদিন দেনদরবার করে ৫০ হাজার টাকা দেই।

ঘুষ দিয়েছি
লালমোহন ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR3PE6W2
মন্তব্য
ভূমি অফিস

সরকারি জমি অধিগ্রহণ এর ক্ষতিপূরন উত্তোলন

প্রতি কোটিতে ৩% টাকা চেয়েছে, সেই হিসেবে আমার ৭ লাখ এর কিছু বেশী আসছে, টাকা না দিলে ফাইল আগায় না, এই জমি অধিগ্রহণ কেন্দ্র করে আনুমানিক ১০০ কোটি টাকার ঘুষ বানিয্য চলছে।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳৭.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RJZBVRRF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ২০০০ টাকা গাড়ি ভাড়া দাবি করা হয়েছে, অথচ আমি নিজে গেছি পুলিশ সুপার কার্যালয়ে। তাদের রুমে কোন সিসি ক্যামেরা নেই। আমার কাছে টাকা নেই বলার পরে ও ৫০০ টাকা নেওয়া হয়েছে।

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTAA8CG8
মন্তব্য