সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ভূমিহীন আবেদন

ভূমিহীন আবেদন করার জন্য স্থানীয় ভূমি অফিসে যাই। আবেদন করার সময় একজন অফিস সহায়ক বলেন যে ৫০ শতক যায়গা খাস পাইয়ে দেবে যদি কিছু টাকা খরচ করি। ২০০০ টাকা দিয়ে আবেদন করি সেখানে। পরে ধাপে ধাপে ২০০০০ টাকা ঘুষ দেই এই জন্য।

কিশোরগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKB6EYH7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর এক্সাম দিতে গিয়েছিলাম।প্রেক্টিক্যাল এক্সামে যেই বাইক দেয় আল্লাহর দুনিয়ার কেউই এইটা দিয়ে পাস করতে পারবে না।বাইকে বসার আগেই ফেইল দিয়ে দিছে।পরে ৩০০০ টাকা দিয়ে পাস করায় নিলাম।🤣

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKNAEW3Q
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

ঔষধ বাহিরে বিক্রি করে দেয়

করিমগঞ্জ মেডিকেলে রোগী নিয়ে যাওয়ার পর,,,নার্স দাবি করেছে ৩০০০ টাকা দিলে বাহির থেকে কিছু আনা লাগবে না,,, তারপর আমি না দেওয়াতে,, তারা নরমাল ডেলিভারির জন্য যা বলছে তাই বাইরে থেকে নিয়ে দেয়া হয়েছে,,, অথচ হসপিটালে সবকিছু আছে,,, লাস্টে তারা বলতেছে এখান থেকে একটি সুতা ইউজ করেছে সেলাইয়ের জন্য সেটার জন্য ৫০০ টাকা পরিশোধ করতেই হবে,,, না হলে রোগীর ক্ষতি হবে,,, লাস্ট আমি বাধ্য হয়ে পরিশোধ করেছি,,।

করিমগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNDSH25
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৮০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে যেয়ে আমার কর্মকর্তার স্বাক্ষরের জন্য ৮০০ টাকা নিয়েছে।। তা না হলে কাজ করবে না বলছে।।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQEGF9T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

Dhalua High school

ঢালুয়া হাই স্কুল, থানা: নাঙ্গলকোট, জিলা: কুমিল্লা বিভাগ : চট্রগ্রাম। JSC এবং SSC সাটিফিকেট, মাকশিট, প্রসাংশ পত্র, তুলতে প্রত্যয়ন নিতে টাকা দিতে হয়, টাকা না দিলে আটকে রেখে দে, হয়রানি করে। আমি গত ১১ বছর পর সাটিফিকেট তুলতে পারছি ৬০০ টাকা দিয়ে, তারা দাবি করছে ১ হাজার টাকা। ।এতো দিন টাকা দি নাই তাই কাগজপত্র দে নাই, চাকরি আবেদন করতে পারি নাই কাগজপত্র কারনে। আমাদের প্রতিটি স্কুল মাদ্রাসাতে হয়, নাঙ্গলকোটে আমরা জানি ফর্মফিলাপ সময় সব টাকা নিয়ে যায় সকল খরচ, এটা অন্য টাকা ছাড়া কাগজপত্র দে না

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT5CAHK6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৬০ লাখ

জমি ক্রয়/বিক্রয় রেজিস্টারি করা।

তাদের হিসাব অনুযায়ী সরকারকে দিতে হবে ৭৭,০০০/- কিন্তু ক্রেতার নাম জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক এফিডেবিট ছিল। তাই বিভিন্ন হিসাব দেখিয়ে সরাসরি রেজিস্ট্রার নিজে ১৬০০০০/- দাবি করেন এবং বাধ্য হই। তিনি ( নকলা+নালিতাবাড়ি) দুই উপজেলার দায়িত্বে আছেন।। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে চলমান রয়েছে। এদের প্রত্যেকের সম্পদের হিসাব নিলেই দেখা যাবে,,,,আঙ্গুল ফুলে কলাগাছ।

নালিতাবাড়ি উপজেলা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYJL48XM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি সংক্রান্ত

টাকা না দিলে কোন কাগজপত্র সই হবে না মুখের উপর ছুঁড়ে মেরেছিল ।

ময়মনসিংহ শেরপুর নকলা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYZLVGVT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

রংপুর মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট তুলতে

রংপুর মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট তুলতে প্রধান অফিস সহকারী প্রায় সব ইন্টার্ন ডাক্তার থেকে 1000 -5000 টাকা পর্যন্ত ঘুষ নেয় । টাকা না দিলে হয়রানি করে । হাসপাতালের পরিচালক, কলেজের প্রিন্সিপাল সবাই জানে। কিন্তু কোন ব্যবস্থা নেয় না ।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN2Z2GG5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

দ্রুত কাজ করানোর জন্য

পাসপোর্ট দ্রুত করে দেয়ার কথা বলে টাকা নিয়েছে। তবুও দেরিতেই পেয়েছি

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJARA2BQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্মনিবন্ধন সনদ সংশোধন

একটি জন্মসনদ সংশোধন করতে গেলে আমাকে বলে আপনার কোন কিছু লাগবে না শুধু 5000 টাকা দিলেই হয়ে যাবে।

মধ্যনগর, সুনামগঞ্জ,, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYZB6WLB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

এমপিও ফাইল ছাড়করণে

মাদ্রাসা শিক্ষক হিসেবে নিজের এমপিও ফাইল জেলা অফিস থেকে ছাড়করণের জন্য মিষ্টি খাওয়া বাবদ টাকা ছেয়েছিল জেলা শিক্ষা অফিসার। ১০০০ টাকা দিলে সে আরো দাবি করে।

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHSQ574B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ফায়ার সেফটি প্লান

ফায়ার সেফটি প্লান পাশ এবং NOC সার্টিফিকেট বাবদ কমপক্ষে ২৫,০০০টাকা ঘুষ দেওয়া বাধ্যতামূলক। ফায়ার সার্ভিস এ আবেদন এর পরে ফিল্ড ভিজিট এ যেই ইন্সপেক্টর (ফায়ার সার্ভিস) যান, ওনার চা খরচ ১০,০০০টাকা। এটা ফিক্সড। এর পরে প্লান পাশ আর ফায়ার সার্ভিস এর NOC এর জন্যে বর্তমানে মিরপুর ১০নং এর সদর দপ্তরে, ১৫,০০০টাকা ঘুষ দেওয়া বাধ্যতামূলক। যেই টাকা AD স্যার নিজে অন্যদের (২জন ইন্সপেক্টর আছে) কাছে দিয়ে দিয়ে দিতে বলেন। এটা অনেকটা ওপেন সিক্রেট। এবং যে সকল ফার্ম ফায়ার সেফটি প্লান নিয়ে কাজ করেন সবাই দেন। অনেকে আবার ঘুষ এর পরিমান বাড়িয়ে দেন যেন অযথা হয়রানি কিম্বা সিরিয়াল ব্রেক করে দ্রুত ফাইল পাশ করে দেয়া হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9N8TNQ
মন্তব্য