সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫ হাজার

খাজনা দিতে

ভূমির খাজনার রশিদ প্রয়োজন ছিল। খাজনা পরিষদ করেছি মাত্র ষাট টাকা তবে ঘুষ দিতে হয়েছে ১৫০০ টাকা এই হচ্ছে দেশের অবস্থা। রাজউকে আরো ভয়াবহ অবস্থা। ভবন নির্মাণের প্লান পাশ আনতে গেলেই দশ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয় এই টাকা চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকের পকেটে যায়। অপশনে রাজউক সংস্থা টিকে যুক্ত করুন। রাজউকের দুর্নীতি আরো ভয়াবহ, প্রত্যেকটি আবাসন কোম্পানি থেকে তারা মাসে কোটি কোটি শতকোটি টাকা ইনকাম করে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK36EXJ3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করি পরিক্ষার আগামীকাল তারিখ ০২-০৯-২০২৬ইং- এই পরিক্ষা পাস/অংশগ্রহনের জন্য আমার কাছে ৫ হাজার টাকা দাবী করছে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6MTBGP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ

সরকারি ফি এর বাইরে অতিরিক্ত টাকা পরিশোধ না করলে কাজ হয়না। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ সবকিছুতে প্রায় দ্বিগুণ টাকা প্রদান করতে হয়।

শিলাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHRB6WRM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট নবায়ন ১ হাজার ঘুষ লাগছিলো

গাজীপুর পাসপোর্ট অফিসে নবায়ন জন্য ১ হাজার টাকা অতিরিক্ত নিয়েছে পাসপোর্ট অফিসে কর্মকর্তারা।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7QQHQB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সার্টিফিকেট

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে গিয়ে প্রথমে বলে ১০০০ পরে ৫০০ টকা। কারণ তাদের নাকি কারেন্ট বিল দেওয়া লাগে

Lalmohan, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRUE8UDR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.৫ হাজার

জমি বাটোয়ারা দলিল সংক্রান্ত

আমার দাদার সম্পত্তি তার সন্তানদের মাঝে বাটোয়ারা দলিল করার জন্য যাই ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে।তো আমার বড় চাচা স্ট্রোক জনিত কারনে অচলাবস্থা থাকায় তার স্ত্রী সন্তান ও সাথে যায়।সাব-রেজিস্ট্রি অফিসের যে ম্যাজিস্ট্রেটের পিএ থাকে সে দাবি করে বসে যে ২৫০০০ টাকা লাগবে।বললাম কেন?সে বলে উনি কথা বলতে পারে না। তার জন্য। বললাম তার স্ত্রী সন্তান তো এসেছে সাথে করে।তারা তো বলতে পারে।তখন সে বলে ওসব হবে না।টাকা দিলে দলিল হবে না হলে হবে না।তখন নিরুপায় হয়ে আমরা ১০৫০০ টাকা দেই।কারণ ওই দিন দলিল না করলে পুনঃরায় আবার আসতে হবে।আবার আসতে গেলে এতোগুলো লোকজনের যাতায়াত ভাড়া খাবার খরচ সব মিলিয়ে অনেক টাকা লাগতো আর ওই দিন না হলে যে পরে ঘুষ ছাড়াই দলিল হবে তার ও নিশ্চয়তা নাই। কারন ওই লোক সব সময় সেখানেই থাকে।

ধুনট,বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJR44MYT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ট্রেনের টিকেট

৩১ শে আগস্ট ২০২৬, রাত ৮.৩০ টায় কমলাপুর রেলস্টেশনে যাই। ঢাকা - খুলনা টিকেট জন্য এ সি / কেবিনের টিকেট বিক্রয় হয় এমন কাউন্টার গেলাম। ২ টা এডাল্ট + ২ টা চাইল্ড টিকেট বাবৎ মোট ৩৫০০ টাকা দিতে বললো। টাকা দেওয়ার পর টিকেট দেখলাম ৩৪০০ টাকার ও কম লেখা। তখন সে বললো ভাই ১০০ টাকা বেশি রাখলাম। পরে আর কিছু বলতে পারলাম না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKAEK2FY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি / মিউটেশন

আমি জমির নামজারি করতে গেলে আমার কাছে ৮০০০ হাজার টাকা দাবি করে। পরিস্কার বলে টাকা দিলে কাজ হবে। পারে আমি যতোদিন টাকা দেয়নি আমার কাজটা হয়নি। আবেদন বতিল করে দিবে বলে হুমকি দিয়েছেন। পরে আমি বাধ্য হয়ে টাকা দিয়।

ণারায়গন্জ,বন্দর, দেউলী ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKASYXZB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট আবেদন।

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেবার সময়, তারা একসেপ্টই করছিল না, এটা সেটা ভুল ধরতেছিল। প্রথমে বলে কিউ আর কোড ভুল আছে,। আমি বললাম এটা তো অনলাইনে সংয়ক্রিয় তৈরি হয়েছে আমার তথ্যে কোন ভুল থাকলে সেটা বলুন। তারপর জিমেইল অ্যাড্রেসে ভুল ধরেছিল। সেটা ফোন খুলে দেখিয়েছি যে এটাই আমার জিমেইল অ্যাড্রেস। বহুৎ বাগবিতণ্ডা করার পর আমার অরিজিনাল স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও বলে অনলাইন কপি লাগবে। অতবর বের হবার সময় ডিউটিরত পুলিশ (কনস্টেবল) সদস্য আমাকে ডেকে জিজ্ঞেস করে, তাকে সবটা বলতেই বলে ২০০০ টাকা দিলে ওসব কিছুই লাগবে না। তারা নাকি কাগজ জমা দিয়ে দিতে পারবে। আমি রাজি হই নি। অনলাইন কপি বের করে জমা দিয়ে কাজটা করাই। কিন্তু কিছুদিন পর আমার ভাইয়ের পাসপোর্ট করতে গেলে ভুল ধরে ২০০০ টাকা ঘুষ দিতে বাধ্য করায়।🥲

গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZZDLHR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জ‌মির খা‌রিজ

সরকা‌রি হিসা‌বে যেখা‌নে আনুমা‌নিক 2000 টাকা দরকার সেখা‌নে 5000 টাকা ঘুষ দি‌তে হ‌য়ে‌ছে

গাইবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNEVPYKD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০০

ভূমির কর

ভূমির করে দিতে যাই তখন তারা চায় ১০০০ টাকা কিন্তু টাকা যখন দিয়ে দেই তখন তারা একটা রিসিভ দেয় সেখানে লেখা মাত্র ১৯১ টাকা।

Douhatoli, Trafpur, Mirzapur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKG5VZQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

X-ray

আমি এখানে এক্সরে করাই এক্সরে রিপোর্ট নিতে গেছি বলে বকশিস দাও আমি বললাম কিসের দিব বললে বকশিশ না দিলে রিপোর্ট পাবেন না, আমি গেছিলাম চিকিৎসা নিতে ড্রেসিং করা দিও নাকি বক্স দিতে হয় ওখানে সেটা হল শ্যামলী নিটর হসপিটাল মানে হল পঙ্গু হাসপাতাল প্রত্যেকের কাছ থেকে ওরা চাই কিছু দিয়ে যান ওখানে পাবলিক গেছে সেবা নেওয়ার জন্য গরিব মানুষেরা তাদের কাছ থেকে হয়রানি করে টাকা নিচ্ছে অনেক মানুষ এরকম আমার কাছে কম আরো অনেকের কাছে অনেক কিছুই বলছে

ঢাকা শ্যামলী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYT76AE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

মোটরযানের ট্যাক্স ও রেজিষ্ট্রেশন

শোরুমের মাধ্যমে আবেদন করি ১০ বছরের জন্য ২৩৫০০ টাকা নেয়। গাড়ি দেখানোর দিন বলে ডাটা এন্টি্র জন্য ৫০০ টাকা দিতে হবে,দিলাম আবার কাগজ নেওয়ার সময় নম্বর প্লেট চাইলে বলে ১ মাস পর ১১৭ নম্বর রুমে যাবেন নিতে না চাইলে ৪০০-৫০০ টাকা দিবেন সেদিনই নিবে।

কুড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNS3NL92
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ঘুস দিতে হয়েছে ১০ হাজার টাকা

আমি ড্রাইভিং লাইসেন্স করতে যায় পরিক্ষায় পাশ হওয়ার পরেও আমাকে পাশ করিয়ে দিওয়া হয়নি জখন আমি দালালের মাধ্যমে ১০ হাজার টাকা দিলাম তখন আমাকে পাশ করিয়ে দিলো

ফরিদপুর সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKJ77PU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট করাতে গিয়েছিলাম

পাসপোর্ট অফিসে যে ফাইল চেক করে সে আমার কাগজগুলো চেক করলো করে বলল যে কমিশনার সার্টিফিকেট লাগবে বলে আমাকে অফিস থেকে বের করে দিল কিছুক্ষণ পরে আমার কাছে অফিসার এসে ৫০০ টাকা দাবি করে ৫০০ টাকা দিলে ফাইজলামা দিয়ে দিবে। পাসপোর্ট অফিস কেরানীগঞ্জ নতুন পাসপোর্ট করতে গেলে যে কাগজগুলো চেক করে তার রুমের ঘটনা

যাত্রা বারি যোন অফিস কেরানীগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9YSY6B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করার জন্য গেছিলাম

আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাই । আমার জামালপুর জেলা পাসপোর্ট অফিসে। প্রথম দিন আমার কাগজ পত্র ঠিক থাকার পরেও দেখলাম আমার ফাইলটা রিজেক্ট করে দেই । তার পর আশেপাশে কয় একজন কে দেখলাম কাগজ পত্র ঠিক নাই তার পরেও ওদের পাসপোর্ট হয়ে গেলো ।পরে বললাম তোমাদের টা কেমনে হয়তো। পরে বললো টাকা দেওয়া লাগে। পরের দিন ও টাকা না দেওয়ার কারণে রিজেক্ট করে দেয়। শেষ মেষ টাকা দেই ১৫০০ টাকা । পরে পাঁচ মিনিটের ভিতরে কাজ হয়ে যায়।

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYGRMXQH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমা খারিজ এর জন্য আবেদন

নামজারি আবেদন শেষে প্রতিবেদন এর জন্য তহসীল অফিসে যায় প্রায় সাড়ে দশটার দিকে,,,আমার কাগজ গুলো দেখে,, তার পরে বলে অফিস সহকারী কাছে নথি জমা দেন,,,তার পরে সে খানে গেলে আস্তে আস্তে বলে খরচ দিয়ে যান স্যার এর জন্য আর তা না দিলে স্যার রিপোর্ট দিবে না,,অনেক কথার কাটাকাটি হয় আমার সাথে,, এক পযায়ে গিয়ে আমি ৫০০ টাকা দিতে রাজি হয়,সে বলে স্যার মানবে না ১০০০ টাকা দিতে হবে, বাদ্য হয়ে ১০০০ টাকা দিলাম,। ততক্ষণে বিকাল ৩:৩০ বাজে সারাটা দিন অফিসে থাকা লাগছে,,, যদি টাকাটা প্রথমেই দিয়ে দিতাম তাহলে ১২ টার আগেই আমার কাজ হয়ে যেতো

বাপ্তা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRGVNVLH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমি ক্রয়

তেজগাঁও ও উজিরপুর ভূমি অফিস। তেজগাঁওয়ে সাব রেজিস্টার ও তার লোকজন ৪০ হাজার নিয়েছে নতুন আইনের ছুতো দিয়ে। দেড় লাখ চেয়েছিল, পরে ৪০ এর রাজি হয়েছে। আর উজিরপুর ভূমি অফিসে নানার সম্পত্তি রেজিস্ট্রির জন্য মা মৃত সেই ছুতো দিয়ে সাব রেজিস্টার ও তার লোকজন ১০ হাজার নিয়েছে। আর প্রত্যেক টেবিলে ২০০/৩০০ করে দিতে হয়েছে অথচ তারা বেতন নেয়। ব্যাংক এ টাকা পরিশোধ করতে গিয়েও ৫০০ করে নিয়েছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVB4F4A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন এ সমস্যা ছিলো তারা যখন করেছিলো ইস্যুর তারিখ দেয়নি এজন্য কোন কিছুই করতে পারতেছিলাম না তাদের কাছে গেলে তারা সংশোধন এর জন্য ৪০০০টাকা দাবি করে আমাকে দিতে হয় কারণ আমার অনেক প্রয়োজন ছিলো

গাজিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKVF4A9W
মন্তব্য