সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম সনদ বানাতে আমার ১ হাজার টাকা লেগেছিলো

আমার কাছ থেকে ইনডিরেক্টলি ডিমান্ড করেছিলো

ইউনিয়ন জালালপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKH8J725
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৫ হাজার

চাকুরী স্থায়ী করণ ও বিনোদন ভাতার জন্য আবেদন।

চাকরি স্থায়ী করণ ও বিনোদন ভাতা পেতে হলে তাকে ঘিষ প্রদান করতে হয়। এছাড়াও গ্রেড উন্নয়ন সহ সকল কাজে সে ঘুষ নেয়।

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ7GNGE5
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

Return

ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য আমার উকিলের মাধ্যমে করা রিটার্নের কপি নিজে নিয়ে ট্যাক্স অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে নানা ধরনের কথা বলে এবং বিভিন্ন ভুল ধরিয়ে আমার কাছে সরাসরি ২,০০০ টাকা দাবি করা হয়। বিষয়টি নিয়ে আমি বেশ দ্বিধায় পড়ে যাই। আমি তাদের বললাম, “আমার উকিলই তো আমার রিটার্ন তৈরি করে দিয়েছেন। কোনো ভুল থাকলে পরে আমি দেখে নেব।” কিন্তু তারা কোনোভাবেই আমাকে ছাড়তে চাচ্ছিল না। একপর্যায়ে আমার দ্বিধা দেখে টুপি পরা লোকটি আমাকে তাড়াহুড়া করে বলল, “তাড়াতাড়ি টাকা দেন, নামাজে যাব।” বিষয়টি শুনে আমি আরও হতবাক হয়ে যাই। সে তখন আমাকে সরাসরি বলল, “ম্যাডাম, আমরা একা খাই না, সবাই মিলে-মিশে খাই।”

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKTG44N8
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯০০

TRADE LICENSE

আমি ২০১৩ সালে ইউনিভার্সিটির ২য় বর্ষে পড়ার সময় প্রথমবারের মতো একটি ব্যবসা শুরু করার উদ্যোগ নিই। নতুন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যাই। আমি তাদের সকল নিয়ম মেনে, প্রয়োজনীয় সব কাগজপত্র ও তথ্য সঠিকভাবে দিয়ে, যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করি। এমনকি ভেরিফিকেশনের জন্য কর্মকর্তারা আমার প্রতিষ্ঠানে এসেছিলেন এবং সবকিছু ঠিকঠাকই পেয়েছিলেন। এরপর তারা আমাকে ট্রেড লাইসেন্স নেওয়ার একটি তারিখ দেন। নির্ধারিত দিনে আমি ট্রেড লাইসেন্স নিতে যাই। সেখানে গিয়ে দেখি, যিনি আমার কাজটি দেখছিলেন, তিনি নামাজ পড়তেন, মাথায় টুপি ছিল এবং দাড়িও ছিল। তিনি আমাকে বললেন, “ব্যবসা করবেন, ভালো কথা। আমাদের চা-পানি খাওয়ার টাকা দেন।” আমিও সরল মনে ২০ টাকা দিলাম। ভাবলাম, আর কত

DHAKA SOUTH, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK6BELEH
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪৫.০ হাজার

হেবা দলিল সম্পাদন

আমার নামে থাকা একটি ফ্লাট আমার স্ত্রীকে হেবা করতে দলিল লেখকের সরনাপন্ন হই। তিনি আমাকে কাজটি ৪৫০০০ টাকায় সম্পন্ন করে নকল সরবারাহ করেন। এক্ষেত্রে সরকারী ফি সর্বোচ্চ ২ হাজার সাথে দলিল লেখকের পারিশ্রমিক যোগ হলে ৫,০০০ টাকার বেশি হওয়ার কথা নয়। বেশির ভাগ টাকাই ঘুষ হিসেবে সাব-রেজিস্টার কে দিতে হয় বলে জেনেছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQAX4XN
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বড় মামলার ভয় দেখিয়ে ছোট চাঁদা আদায়

রংপুর - সৈয়দপুর বিশ্বরোড হয়ে ভিন্নজগত যাচ্ছিলাম। মাঝখানে ট্রাফিক পুলিশ পুরো টিম দাঁড়িয়ে। গাড়ি সাইড এ নেয়ার পর বিভিন্ন আলবাল বুঝাতে থাকে। যদিও আমার সকল কাগজ ছিল পিডিএফ করা কিন্তু সেটা তারা দেখেও না দেখার ভান করলো আর একপর্যায়ে সার্জেন্ট বলল আপনার ১০,০০০ টাকার মামলা হবে। আমি অনেক আকুতি মিনতি করার পরেও এক কনস্টেবল সাইড এ নিয়ে বলল ২০০০ টাকা দেন আমি স্যারকে ম্যানেজ দিচ্ছি। পরে ১০০০ টাকা দিয়ে ওখান থেকে আসতে হইসে। মজার বিষয় হচ্ছে টাকা দিয়ে চলে আসার সময় অন্য আরেক কনস্টেবলেরা বলছিল যে ভাই নেক্সট এ এখন দিয়ে যাওয়ার সময় আর ঝামেলা হবে না। টেনশন ফ্রি থাকেন।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNFWE4BB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬৮০

ইউনিয়ন পরিষদ

আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম ওয়ারিশ সনদ করার জন্য। আমার জানা মতে ওয়ারিশ সনদ সম্পূর্ণ ফ্রি। কিন্তু আমার কাছ থেকে ইউনিয়ন পরিষদের কম্পিউটার কর্মকর্তা চারটা ওয়ারিশ সনদ এর কপি দিয়ে ৪০০ টাকা দাবি করে। আমি তাকে ৩০০ টাকা পর্যন্ত দিছিলাম তাতেও সে সন্তুষ্ট ছিল না। যাক তাপর চৌকিদারকে দিয়ে ভেরিফাইড করার জন্য দিলাম। কিন্তু চৌকিদার টাকা ছাড়া ভেরিফাইড করতে রাজি হচ্ছে না। নানান ধরনের কথা বলে। তাকে শেষপর্যন্ত ২৮০ টাকা দিলাম তারপর সে বলল কালকে আসেন হয়ে যাবে। এই হলো সরকারি সেবার অবস্থা। 😢😢

ভোলা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRCV9PZK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

নতুন পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র জমা দিই, কিন্তু আমার পুলিস ভেরিফিকেশন করার সময় পাসপোর্ট অফিসে ২০০০ টাকা জমা দিতে বলা হয়। পরে আরও ৫০০ টাকা দাবি করে, যা বিকাশের মাধ্যমে আরেকজনের কাছে পাঠানো হয়। নিজের নম্বরে কিন্ত জমা নেই নি। আজব একটা সিস্টেম রে ভাই। আমরা নাগরিকরা সবাই দোচণে আছি।

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJG2L77U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৭.০ হাজার

পাসপোর্ট করতে

আমি ইমারজেন্সি পাসপোর্ট করতে আবেদন করি কিন্তু পাসপোর্ট অফিসে জমা দিলে তারা বিভিন্ন অজুহাতে ফাইল ফিরে দেই পরে একটা দালালকে দিছি সে আমার থেকে সর্বমোট ১৭০০০টাকা চাই, আমি তখন তাকে টাকা টা দিয়ে দিছি তখন সে বলে তুমি পাসপোর্ট অফিসে যাও সেখানে আমার মানুষ আছে পরে সে যে ভাবে বলছে সে ভাবে গিয়ে তার নাম বলে জমা দিছি কিছুক্ষণ পর সেটাতে সাইন করে দিয়ে দেই!

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTEKJQZD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স করতে

নতুন ড্রাইভিং লাইসেন্স করতে লাগে ৫০০০ টাকার ও কম কিন্তু সেখানে আমার থেকে নিয়েছে ১৫০০০ টাকা আবার ফিঙ্গার দিতে নিয়েছে ১০০০ টাকা,কিসু বলার নাই আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে

ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHTTHHUJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০০

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

২০২৫ সালের আমরা যে এলাকায় থাকি ওখানে নতুন ভোটার হওয়ার জন্য এবং নাগরিক সনদ সংগ্রহ করার জন্য আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7TZUZL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

মৃত্যু সনদ

মৃত ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করা হয়। জন্ম/মৃত্যু সনদ প্রাপ্তির সরকারী ফি খুব সম্ভবত 100.00 টাকা। সেখানে দাবি করা হয় 600.00 টাকা এবং উক্ত দাবিকৃত টাকা পরিশোধ করা হলেও প্রায় 2 মাস পরে উক্ত সনদ পাওয়া যায়।

মফস্বল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKTSYBKM
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.০০ লাখ

ইমপোর্ট এ হেনস্তা

সব কিছু declaration অনুযায়ি আনার পরও মালগুলো ছাড়া যাবে না, কারন একজনের দাবি ৩০,০০০ টাকা আর একজনের দাবি ৭০,০০০ টাকা, না দিলে মাল নাকি ১০০℅ examination এ ২ মাস রেখে দিবে। শেষ পর্যন্ত অপারগ হয়ে ১ লাখ টাকা দিয়ে মাল রাত ১১ টায় ডেলিভারি নিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTDBMGKX
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

চট্টগ্রাম

আমার স্ত্রীর এসএসসি সনদের নাম সংশোধন করতে সব প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজনীয় ফী দেওয়ার পর ও ৭০০০ টাকা দিতে হয়েছে নাম সংশোধন করতে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTV6KV6T
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

ভূমি নামজারি

ভূমি নামজারি, আমি আমাদের ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে যাই। আমার কাগজ পত্র দেখে ভুল খোজতে শুরু করে। আমি দলিল অনুযায়ী নামজারি করতে বলি তাও সে অযুহাতে বলে কোর্টের সিল মোহর কাগজ লাগবে, মায়ের নামের সমস্যা ছিল ইউনিয়ন পরিষদ থেকে নাম সংশোধন করে কাগজ পত্র দাখিল করি তারপর দলিল হয়েছে সেই কাগজ পত্র ভূমি অফিসে দেখালে নামজারি হবেনা বলে তারপর 12000 টাকা নিয়ে নামজারি করে দেয়। আরো দুই টা নামজারি করিয়েছি 14000 টাকা দিয়ে।

শরীয়তপুর জেলার নাগের পাড়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7549X5
মন্তব্য