সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

মৎস্য অধিদপ্তরে

মাছ এক্সপোর্ট করার জন্য প্রতি সিপমেন্টে সার্টিফিকেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । সেটা বাবদ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হয় না ।

চট্টগ্রামে, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTY3HYY7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

আমি একজন শারীরিক প্রতিবন্ধী। সমাজসেবা কার্যালয়ে আমাকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য প্রতিবছর ঘুষ দিতে হয়েছে। আমাদের ধর্মপাশা সমাজসেবা কার্যালয়ের অফিসার আমার অনেক টাকা মেরে দিয়েছে বিভিন্ন তালবাহানা করে। বর্তমানে আমাদের নতুন মধ্যনগর উপজেলা হয়েছে এখান থেকে আমি প্রতিবন্ধী ভাতা করেছি। এখানেও আমার টাকা মেরে দিয়েছে তারা বলতেছে আমার বিকাশে টাকা আসছে কিন্তু কোন টাকা আসেনি। নতুন নাম হ‌ওয়ার পর ২ কিস্তি টাকা পেয়েছি। এখন আমি ছয়মাস ধরে কোনো টাকা পাচ্ছি না যোগাযোগ করলে বলে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হচ্ছে না।

সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYRYEG62
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৯.০ হাজার

গ্রাইচুটির টাকা

আমি সমস্ত ডকুমেন্টস জমা দেবার পর। হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে দেখা করি। তাঁর পাশে দুইজন বসে ছিলেন তারা অডিটর। টাকা ছাড়া একাজ হয় না। টাকা ছাড়া করতে গেলে ফাইল বা ফাইলের কাগজ হাওয়া হয়ে যায়। আমি হয়রানি থেকে বাঁচার জন্য সম্প্রতি অবসর নেওয়া কয়েক জনের সাথে কথা বলে দেখেছি তাদের কাছ থেকে( তার আমার সহকর্মী শিক্ষক)এই কাজে ১০০০০/থেকে ২৫০০০/ টাকা ঘুষ নিয়েছে। তাই সরাসরি অফিসারকে বলি স্যার কত দিতে হবে। অফিসার তার সহকর্মী অডিটর দের বললেন, আপনারা বলেন, এ কাজে কত টাকা নেই। তারা বললেন আপনার টাকার পরিমান কত? আমি বললাম ৩২ লাখ। তারা বললেন,স্যার এ কাজে লাখে ১ হাজার নেন। আপনার সেই হিসাবে ৩২ হাজার হয়, ঠিক আছে আপনি ৩০ হাজার দিয়েন।

গোবিন্দগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিস, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNYRX8XH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি থেকে নতুন নামজারি করার জন্য ( ৩ বার নামজারি আবেদন বাতিল করার পর ৪থ' বার টাকার বিনিময়ে নাজজারি) করা হয়

টংগি, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMREYAU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ই-নামজারি

“জমি নামজারি করতে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। না দিলে অনেক হয়রানি হতে হবে এবং কাজ হবে না, তাই বাধ্য হয়ে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছি” কাজের মুল সরকারি ফি ছিলো ২২০০ টাকা মাত্র।

মালিয়াট ইউনিয়ন ভুমি অফিস, কালিগঞ্জ,ঝিনাইদহ।, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHCFBJ5J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে যাই এবং নাগরিক সংগ্রহ করার জন্য কিন্তু আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK483TJ6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি ১ম অনলাইনে নিজে আবেদন করে সেটা প্রিন্ট করে ঢাকা যাত্রাবাড়ির পাসপোর্ট অফিসে যাই।৫ ঘন্টা লাইনে দাড়িয়ে ভিতরে যাই, অফিসার আইডি দেখে বললো আপনার জেলায় যান এবং আবেদন কেটে দিল। এরপর এটা নিয়ে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে যাই,সেখানকার দায়িত্বর অফিসার বললো কাটা আবেদন চলবে না নতুন লাগবে।নতুন নিতে এটা আগে বাতিল করতে হবে। ১ বছর পর হবে। পরে ওখানকার এক দালালের দেখা হলে সে বলে আমাকে দেন আজই করে দিব টাকা দিতে হবে ৯০০০। পদ বললাম ব্যাংকের টাকা জমা দিছি।তখন বলে ২৫০০ টাকা তাহলে লাগবে।তাহলে আমার ১০ বছরে ৭০০০+২৫০০=৯৫০০-২০০ =৯৩০০ টাকা। ১ বছর সময় লাগবে তাই দিতে রাজি হলাম। দালাল আবেদন করে দিয়ে আমাকে পাঠাল তাকে( সেই অফিসার) কানে কানে কি বলে আসলো আর কোড লিখে দিল। এরপর ওইদিন ছবি, ছাপ সব নিলো ওই অফিসার কোন প্রশ্ন করলো না।

কুড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNP5WAWV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৭ হাজার

পার্সপোর্ট বানানো

২০২৫ ডিসেম্বরে পাসপোর্ট অফিস পাঁচলাইশে নিজে নিজে আবেদন করে কপি নিয়ে গেছিলাম বিভিন্ন ভুল ধরে আমাকে একবার ২তলা আবার নীচ তলা ঘুরাতে থাকে এর পর বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলাম এক দালাল ২৫০০ দিলে পাসপোর্ট করে দিতে পারবে বলে। অনেক দরদাম করে ২২০০ টাকা চুক্তি হয়। একি আবেদন পত্র দালাল তাদের মেইল লিখে দিয়ে পাঠায় জমা দিতে তাও তারা আবেদন নিতে অস্বীকার করে। এরপর দালালের সাথে কথা বললে দালাল পাসপোর্ট অফিসে কথা বলে জানায় আমি নাকি ওদের সাথে তর্ক করেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আজ জমা নিবে না। সারা দিন না খাওয়া এবং খুব অসুস্থ ছিলাম অনেক কাকুতি মিনতি ওদের মন গলাতে পারি নি। যে পাসপোর্ট আবেদনে আগের দিন ভুল আছে বলে নেয় নি, দালাল পরের দিন আরো ৫০০ দাবি করে, ৫০০ দিয়ে মোট ২৭০০ দিয়ে সেইম আবেদন দিয়ে পাসপোর্ট বানাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXF3R5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ওয়ারিসি সনদের জন্য

ওয়ারিসি সনদের জন্য পুলিশ সায়নের জন্য টাকা চাইছ। না হলে সাইন দিবেনা

Gazipur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYCRWXU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

পাসপোর্ট করন

সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও পাসপোর্ট প্রতি ১৫০০টাকা করে দিতে হয়েছে।

পটুয়াখালী সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR8U9DDK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Fire License Renew

Fire Service and Civil Defence, Cumilla/ warehouse inspectors demand from BDT100,000 to BDT50,000 for approval of Fire License Yearly Renewal. We pay every year, and like inflation their demands also rise each year!

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7LNTEU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির নামজারি

আমি টাকা না দিলে আমার ফাইল ভুমি অফিসার এর কাছে পাঠাচ্ছিল না। এই সমস্যা ওই সমস্যা বলে।টাকা দেওয়ার পর সব হল।সে নিজে দাবি করবে না তাকে দিতে হবে নাহলে কাজ হবে না।

ঠাকুরগাঁও, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNHVGMMF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

তথ্য সংগ্রহ বা তল্লাশি /খারিজ

রূপগঞ্জ উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ তথ্য জানতে গেলেও খরচাপাতি প্রদান করতে হয় তাছাড়া একটু ঝামেলা থাকলে জমিতে সেখানের লোক সেটা খারিজ করিয়ে দেবার জন্য বড় অংকের টাকা দাবি করে থাকে।আমার সাথে কয়েকটা ঘটনা ঘটেছে বিভিন্ন অফিসে তাই সবথেকে বড় একাউন্ট টা উল্লেখ করলাম।

Narayanganj, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZZ53DL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমির খারিজ

জমি এক বিঘা পর্যন্ত খারিজ করতে ১১৭০ টাকা লাগে. কিন্তু বারো হাজার টাকার কমে সেটা করে দেবে না। তাই বাধ্য হয়ে ১২ হাজার টাকা দিলাম। আমার জমির পরিমাণ ছিল ১০ শতাংশ।

কালিগঞ্জ গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK98GVE6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

বাবার নাম সংশোধন

একটি ক্রয় কৃত জমির দলিলের নাম বাবার নাম সব ঠিক আছে কিন্তু অনলাইন খতিয়ান এ বাবার নাম ভুল আসে ।সেটা সংশোধন এর আবেদন করি ।। ইউনিয়ন ভূমি অফিস এর নায়েব সাহেব টাকা ছাড়া সংশোধন এর অনুমতি দেয়নি।।

ডুমুরিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHD3GX8B
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

জাতীয়তা পরিচয় পত্র

অবলাইনে আবেদন করার পর কাউন্সিলর অফিসে সচিবের জাছে জমা দিতে গিয়ে ২ সপ্তাহের পর প্রদানের তারিখ দেওয়া হয়, সব কিছু বুঝতে পেরে ৩০০ টাকা ঘুস দিয়ে ১ দিনের মধ্যে আমার জাজটি সমাধান করি

চট্টগ্রাম, পাহাড়তলী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTP25P2E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Environment Clearance Certificate (ECC) Renewal

Department of Environment, Cumilla/ Senior Chemists usually demand from BDT20,000 to BDT250,000 for approval of Environment Clearance Certificate (ECC) renewal or new issuance.

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT6PELP8
মন্তব্য