All reports

19,172 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,484 reports found
Report a bribe
Accounts Office

বেতন, পেনশন, ইনক্রিমেন্ট চালু সহ ভ্রমণ বিলের সেবা

সবচেয়ে বেশি দুর্নীতি হয় হিসাবরক্ষণ অফিসে।বৈধ বেতন, পেনশন, ইনক্রিমেন্ট চালু সহ ভ্রমণ বিলের জন্য টাকা। পে ফিক্সেশন এর জন্য টাকা, বেতন চালুকরণ, বকেয়া বিল,ভ্রমণ বিল,পেনশনের জন্য টাকা নেয় উপজেলা হিসাবরক্ষণ অফিসার, হাতিয়া। টাকা না দিলে দুর্ব্যবহার করেন।ফাইল ছুড়ে মারেন।সরকারি কর্মকর্তা কর্মচারী জিম্মি এই লোকের কাছে। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার

Paid
হাতিয়া ৳2.0K
1 September 2026 6 CTWE5H3F
0 Comments
Accounts Office

নতুন চাকুরীতে পে ফিক্সেশন করতে টাকা চাওয়া

টাকা না দেওয়া পর্যন্ত কাজে হাত দিতে চায় না। এছাড়াও পরবর্তীতে কোনো বিল বা অন্যান্য কাজ করাতে প্রথমেই টাকা চেয়ে বসে। ৫% তাদের দিতেই হয় এখানে।

Paid
আটপাড়া, নেত্রকোণা ৳1.5K
1 September 2026 7 MYPQKEWK
0 Comments
Other public office

সরকারি চাউল সরবরাহ/ জেলা ভিত্তিক খাদ্য অফিস

আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। কোটি কোটি টাকা দিয়ে রাইস মিল গড়ে তুলেছি যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে শত শত লোকের কর্মসংস্থান হচ্ছে আমরা তথা দেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখছি। আমরা রাইস মিল পরিচালনা করে দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা পালন করছি প্রতি বছর আমরা সরকারের বরাদ্দিকৃত চাল সরবরাহ করে থাকি সেই চাল সরবরাহ করতে নানান নানান অজুহাতে খাদ্য অফিসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ঘুষ লেনদেন করে সরকারকে চাল সরবরাহ করছি। এই চাল সরবরাহ কালে নানান দুর্নীতি ও ঘুষ বাণিজ্য চলছে সারা দেশ ব্যাপী। এর একটি উদাহরণ, যেমন ডিসি ফুড ২০০ টাকা টন ও সি লেস ডি ৫৫০ টাকা টন টি সি এএফ ১৫০ টাকা টন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ৫০ থেকে ১০০ টাকা টন এছাড়াও নানান ঘস লেনদেন ছাড়া আমরা চাল সরব

Paid
Mymensingh ৳13.00M
1 September 2026 10 MYN3KF4B
0 Comments
Other public office

পাসপোর্ট এর ভেরিফিকেশন করার জন্য

তুমি যদি আমাদের নাস্তার টাকা না দাও তাহলে তোমার নতুন পাসপোর্ট হবে না,আমি বললাম কেন সে বলল আমরা যদি এখান থেকে রিপোর্ট করি তাহলে তোমার পাসপোর্ট হবে না, আমি বললাম এটা কেমন কথা সে বলল পাসপোর্ট না করতে চাইলে টাকা দিতে হবে না আর যদি করতে চাও তাহলে টাকা দাও ওই লাইনে দাঁড়াও বাকিরা তোমার জন্য সামনে আসতে পারছে না তাদের সুযোগ দাও।

Paid
চাঁদপুর ৳1.0K
1 September 2026 6 CTP7YG2P
0 Comments
Passport Office

পাসপোর্ট

আমি হজ্জের উদ্দেশ্য পাসপোর্ট করতে গেলে, সমস্ত কাগজ পত্র ঠিক থাকার পরেও আমাকে সার্টিফিকেট এর নামের মাঝে স্পেস নেই অথচ এনআইডি কার্ডের নামের মাঝে স্পেস আছে এটা বলে ফিরিয়ে দেয়। আমি সকাল থেকে দুইটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ছিলাম। পরবর্তীতে বের হয়ে আসার সময় বাইরে থেকে একজন দালাল আমার কাছে ১৫০০টাকা চায় এবং বলে পাঁচ মিনিটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবে। আমার হাতে সময় কম থাকাই নিরুপায় হয়ে ১২০০ টাকার বিনিময়ে রাজি হয়। যেহেতু আমি হজ্জ এজেন্সিক অলরেডি টাকা জমা দিয়ে দিয়েছিলাম। বারোশো টাকার বিনিময়ে সাথে সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট করে দেয়।

Paid
রাজশাহী ৳1.2K
1 September 2026 7 RJ8N3FMY
0 Comments
Other public office

পুলিশ ভেরিফিকেশন

মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া আমি, চাকুরী পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশনে আসে, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার একজন পুলিশ কর্মকর্তা। দাবি করে ৫০০০ হাজার টাকা। নয়লে শিবিরে নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখায়। পরিবারের মুখের দিকে তাকিয়ে, এবং স্থানীয় মেম্বারের কথায় বাধ্য হয়েছিলাম ৩০০০টাকা দিতে।

Paid
জয়পুরহাট ৳3.0K
1 September 2026 7 RJHZZ73P
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

গত মার্চে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পর নির্ধারিত সময়ে কাজ না হওয়ায় বাজিতপুর থানায় যাই। সেখানে থানার মুন্সী আমাকে অযথা হয়রানি করেন এবং নতুন করে আবেদনের চাপ দেন। একই সাথে এক কম্পিউটার অপারেটর রাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের অনৈতিক প্রস্তাব দেন। পরবর্তীতে দ্রুত কাজ শেষ করার উদ্দেশ্যে মুন্সীকে ১,০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই। ঘুষ দেওয়ার পরও সনদ পেতে ২০ দিন বিলম্ব হয় এবং শেষ পর্যন্ত বাজিতপুর থেকে কিশোরগঞ্জ এসবি অফিসে গিয়ে সেটি সংগ্রহ করতে হয়।

Paid
বাজিতপুর, কিশোরগঞ্জ ৳1.0K
1 September 2026 6 DKN6P7Q5
0 Comments
Traffic Police

ফগ লাইট

৯৯% বাইকে ফগ লাইট লাগানো থাকে, ঠিক তেমন ভাবে আমার বাইকেও লাগানো ছিলো, কিন্তু, আমাকে আটকিয়ে কাগজ জব্দ, আমার পাশে শত-শত বাইকে ফগ লাইট লাগানো, কিন্তু, ওদের ধরছে না, শুধু আমাকে ধরে ১২০০০/- টাকার মামলার ভয় দেখিয়ে ক্যাশ ৫,০০০/- দিলে, ১২ হাজার এর মামলা দিবে না বলে,,তাই আমি বাধ্য হয়ে দিয়েছি ৫ হাজার, তখন কিছু করার ছিলো না। আইন সবার জন্য সমান হওয়ার দরকার। নিউমার্কেট চট্টগ্রাম।

Paid
চট্টগ্রাম ৳5.0K
1 September 2026 6 CTAKPP56
0 Comments
Land Office

জমির খাজনার ও খারিজ

খারিজ এর অনলাইন রশিদ এর মধ্যে ভুলে জমির পরিমান কম উঠেছিলল সেটা সংশোধন করতে চাইলে ঘুষ দাবি করে । বলে এক বছর পরে আসেন । তখন জমি রেজিস্ট্রি করা বন্ধ হয়ে যেত ফলে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।

Paid
সিংগাইর ৳20.0K
1 September 2026 13 DKFGSRK3
0 Comments
Accounts Office

আইবাস ++ একাউন্ট ও বেতন কার্যক্রম বদলির পর চালু করতে গিয়ে।

বদলি হয়ে আসার পর আইবাস ++ একাউন্ট চালু করা, বদলি কৃত স্থানে বেতন কার্যক্রম চালু করার জন্য জেলা হিসাব রক্ষন অফিসে এর অডিটর কাজ করার নামে ঘুষ চাইছে এবং ৯ মাস বেতন আটকিয়ে রাখছে,পরে নিজেরা সকল কাজ ঢাকা থেকে করে আনলে ও বিশ হাজার টাকা দাবি করে পরে ১০ হাজার টাকা দিয়ে বেতন চালু করতে হয়।

Paid
নোয়াখালী ৳20.0K
1 September 2026 13 CTAQH7AM
0 Comments
Passport Office

পাসপোর্ট নবায়ণ

আমাদের পাসপোর্ট করতে গেলে, কতটা হয়রানি পোহাতে হয়, কক্সবাজারের নাগরিক হয়ে ও আমরা সেবা পাই না, ভিন্ন দেশের রোহিঙ্গাদের যেভাবে টাকা খেয়ে কাজ করে, কিন্তু আমরা ঘুষ না দিলে করে না,সরকারি সেবা পেতে ও আমাদের স্টুডেন্ট বলেন, সাধারণ মানুষ বলেন নাজেহাল করে।

Paid
কক্সবাজার ৳3.0K
1 September 2026 12 CTGJQH38
0 Comments
Land Office

নামজারী

১১৭০ টাকার নামজারী করার জন্য ২২ হাজার টাকা নিছে। দলিল লেখক বলেছেন এখানে প্রতিটি টেবিলে বসে থাকা স্যারদের চা-পানির টাকা না দিলে ফাইল সামনের দিকে আগায় না !

Paid
ফতুল্লা ভূমি অফিস,নারায়ণগঞ্জে ৳22.0K
1 September 2026 7 DKYCH7X8
0 Comments
Other public office

জিডি

আমার এসএসসি এর মার্কশিট টা হারায় সেজন্য বোর্ড থেকে সে মার্কশিটটা পুনরায় তোলার জন্য জিডির কাগজ লাগে সেটার জন্য আমি টঙ্গী পশ্চিম থানায় গিয়েছিলাম সেখানে সকল প্রসেস করার পরে আমাকে বলা হয়েছে লেখালেখি বাবদ টাকা দিতে ২০০ টাকা দাবি করেছিল পরে বললাম যে আমি স্টুডেন্ট আর টাকা তো কিসের জন্য দিতে হবে? জিডি করতে তো টাকা লাগে না। বলল লেখালেখি বাবদ যা পারো দাও। আমার কাছে টাকা ছিলনা তেমন তাও ১০০ টাকা দিয়ে আসছি প্রথমে বুঝতে পারিনি কারণ প্রথম থানায় গেছিলাম।

Paid
টঙ্গী পশ্চিম থানা ৳200
1 September 2026 8 DK224LSK
0 Comments
Education Office

New MPO

যোগ্যতার মাধ্যমে NTRCA পরীক্ষায় উত্তীর্ণ, গণ বিজ্ঞপ্তিতে সিলেক্ট হয়েও ফাইল রিজেক্ট হওয়ায় ২০১৯ সালে New MPO এর জন্য উপজেলা, জেলা ও ঢাকা DD অফিসে এই টাকা বাধ্য হয়ে দিতে হয়।

Paid
Dhaka ৳25.0K
1 September 2026 5 DK3U73KW
0 Comments
Land Office

নামজারী

২ টি নামজারী আবেদনের প্রস্তাব পাঠানোর জন্য তহসিলদার সাহেব ৪,০০০ (চার হাজার) টাকা দাবী করেন, উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে MFS এর মাধ্যমে পরিশোধ করি।

Paid
জয়াগ ইউনিয়ন ভূমি অফিস, সোনাইমুড়ী, নোয়াখালী ৳4.0K
1 September 2026 8 CTS5A2AA
0 Comments
Education Office

শিক্ষক হিসাবে যোগদানের পর MPO ও স্যালারির আবেদন।

NTRCA কতৃক সুপারিশপ্রাপ্ত হয়ে MPO শিক্ষক হিসাবে যোগদানের পর স্যালারির আবেদন শিক্ষা অফিসার (উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, বিভাগীয় অফিস) থেকে ফাইল এপ্রুভ করে ঢাকাতে পাঠাতে স্কুলের প্রদান শিক্ষকের মাধ্যমে টাকা চায়। বাধ্য হয়ে টাকা দিয়েছি। কারিগরি শিক্ষা অধিদপ্তর এ যেকোন ফাইল এপ্রুভ করে আনতে কমপক্ষে ৬ মাস- ১ বছর লেগে যায়। পুরো বাংলাদেশ সব শিক্ষা অফিসে কম/বেশি টাকা দিতে হয়।

Paid
চুয়াডাঙ্গা ৳60.0K
1 September 2026 5 KHDTQSN3
0 Comments