All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Land Office ৳15.0K

খারিজ এবং অনলাইন করতে গিয়ে

ইমার্জেন্সি কারণে জমি বিক্রি করতে হয়েছিল তাই খারিজ অফিসে গিয়েছিলাম তারা দুই মাস ঘুরাইছে খারিজ করা যাবে না ১৫০০০ হাজার টাকা না দিলে। বাধ্য হয়ে দিয়েছে

কুমিল্লা, Chattogram 1 September 2026 3 views CTRUQG2A
0 Comments
Paid Passport Office ৳3.0K

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে আর্জেন্ট করা দরকার ছিল পরবর্তীতে ৩ হাজার টাকা অতিরিক্ত দিয়ে আর্জেন্ট পাসপোর্ট করিয়ে দিয়েছিল ব্যাংক ড্রাফ টাকা বাদেই,না হয় বলেছিল 15 দিন সময় লাগবে তাই ৩০০০ টাকা দিয়েই ৫দিনের মধ্যে নবায়ন করেছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পাসপোর্ট অফিস, Chattogram 1 September 2026 6 views CT9DNHXK
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারি

নাম জারি করতে গিয়েছিলাম প্রথমে তা বাতিল করে দেয় তারপর এক দালাল বলে যে ১৫ হাজার টাকা দিলে কাজ করে দিবে আমি বাধ্য হয়ে ১৫০০০ টাকা দেই তারপর আমার নাম জারি করে দেয় আমার লোকেশন মাল্টিপ্লান সেন্টার

ঢাকা, Dhaka 1 September 2026 10 views DK277QNU
0 Comments
Paid Accounts Office ৳1.0K

এলপিসি নিতে ও জমা দিতে

এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলী হওয়াতে শেষ বেতনের প্রত্যয়নপত্র বা এলপিসি নিতে ও নতুন কর্মস্থলে জমা দিতে এই অর্থ দিতে হয়েছে।

রাউজান,চট্টগ্রাম, Chattogram 1 September 2026 7 views CTD698UK
0 Comments
Paid Land Office ৳20.0K

নামজারী

নামজারীর জন্য ২০,০০০ টাকা চেয়েছে। কিন্তু আমি বাধ্য হয়ে ১৬০০০ টাকা দিয়ে করি। আমার কাগজ পত্র সব কিছ।

কুমিল্লা, নবীপুর ইউনিয়ন, মৌজাঃ দঃপিহর, বরুড়া উপজেলা।, Chattogram 1 September 2026 5 views CTR9RYKB
0 Comments
Paid Land Office ৳15.0K

খারিজ এবং অনলাইন করতে গিয়ে

২০২২ সালে জমি খারিজ করতে গিয়েছিলাম ১৫০০০ টাকা দাবি করেছে দেইনি বলে দুই মাস ঘুরাইছে।পরে বাধ্য হয়ে টাকা দিয়ে খারিজ করে এসেছিলাম। কারণ জমি বিক্রি করা ইমার্জেন্সি ছিল আমার জন্য। নিরুপায় বাপ দাদার কষ্টের টাকা কেন জমির টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা, Chattogram 1 September 2026 6 views CTFRJQCA
0 Comments
Paid Land Office ৳25.0K

হোল্ডিং ট্যাক্স

আমার বাবার ২ টা বাড়ির হোল্ডিং ট্যাক্স এর টাকা দিতে গিয়ে সরকারি চাকরি করা লোক সরাসরি চাইছে টাকা।৪ বছরের ফি কম দেখিয়ে দিবে আর ২৫০০০ টাকা ভাগাভাগি করে অফিসের সবাই নিবে। এছাড়া আমি নাকি কোন ভাবেই বকেয়া টাকা জমা দিতে পারবো না।

গাজিপুর, Dhaka 1 September 2026 7 views DK7XXW8T
0 Comments
Paid Other public office ৳15.0K

NID কার্ডে মৃত উল্লেখ

আমার জাতীয় পরিচয় পত্র NID কার্ডে আমাকে মৃত উল্লেখ করে দিয়ে দিয়েছিল যার কারণে আমি বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে পারছিলাম না সিম তুলতে পারছিলাম না এক কথায় সরকারের সকল কাগজপত্রে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছিল তারপর ঘুষ দিয়ে আমি আমার NID ঠিক করেছি

ব্রাহ্মণবাড়িয়া সদর, Chattogram 1 September 2026 5 views CT8VUL5A
0 Comments
Paid Education Office ৳30.0K

উচ্চতর গ্রেড অনুমোদন কার্যকর করতে

২০১৮ সালে উচ্চতর গ্রেড পাওয়ার পরেও অনুমোদন কার্যকর করতে মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমরা ৬ কলিগ থেকে এই অর্থ নেন।

মিরসরাই, চট্টগ্রাম, Chattogram 1 September 2026 5 views CTWNJLJP
0 Comments
Paid BRTA ৳3.1K

Driving license

Amader TTC theke bola hoyechilo taka na dile 99% probability je amra license pabo na. It was not stated to us directly but somehow we got the vibe that if we pay then and only then we will get the license. Tai amra license ar learner er takar sathe 3100 taka hush money hisabe di. Ager batch 2900 diyechilo amader batch theke ghush ta 3100. Pore amra zig zag test e fail kori ba pass kori matter na. Je taka dise se pass na dile fail. Erokom taka diye license kine pore rasta ghat e manus jon accident kore. Mayer kol khali hoy. Eder biruddhe kobe ke bebostha nibe god knows.

BRTA Badamtola, Khulna 1 September 2026 6 views KHAELBZ2
0 Comments
Paid Other public office ৳20.0K

নির্বাচন অফিস।। একটি ছেলে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছিল আমার আই কার্ডের নাম সং

নির্বাচন অফিসে নাম সংশোধন ও ধর্ম সংশোধন করার জন্য। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম এই কারণে। তাই নাম সংশোধন করার জন্য বিশ হাজার টাকা ঘুষ নিয়েছিল

কাশিয়ানী গোপালগঞ্জ, Dhaka 1 September 2026 9 views DK6JSUW5
0 Comments
Paid Accounts Office ৳160.0K

বাবার পেনশনের টাকা উঠানোর জন্য ঘুষ

বাবার পেনশনের ১২ লাখ টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট অফিস ২লাখ দাবি করেছিল। আমরা খুব ক্রাইসিসে ছিলাম। পরে ধার দেনা করে ১ লাখ ৬০ হাজার টাকায় ম্যানেজ করতে পেরেছিলাম।

বিশ্বম্ভরপুর অ্যাকাউন্ট অফিস, সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 4 views SYTQ99K7
0 Comments
Paid Other public office ৳5.0K

কার্ড মিটারে কিলোওয়াট বাড়ানো

প্রথমে আমি আবেদন করি বিপিডিবি তে।আমি জানি আবেদন ফি ৪০০+ টাকা। কিন্তু আমাকে বলা হয় এটা কাজ করতে ৫০০০ টাকা লাগবে। আমি প্রথম দিন টাকা না দিয়ে আবেদন করে আসি। কিন্তু বিভিন্ন অযুহাত দেখিয়ে আমার কাজ করতে ছিলোনা কিন্তু যারা টাকা দিচ্ছিলো তাদের কাজ সাথে সাথে হয়ে যাচ্ছিলো।আমার খুব প্রয়োজন ছিলো আমার বাসায় কারেন্ট লোড নিতে পারতেছিলোনা তাই আমি পরে বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ করি। গ্রাহক সেবার নামে এরা গ্রাহককে হয়রানি করতেছে।

টাংগাইল সদর, Dhaka 1 September 2026 4 views DKMZ4MAL
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট

ই-পাসপোর্ট ফর্মে প্রাইভেট সার্ভিস নির্বাচন করি আমার কাছে আমার চাকরির আইডি কার্ড আছে। পাসপোর্ট অফিসে গেলে আমায় চাকরির প্রত্যায়ন পত্র আনতে বলে। আমি ফিরে আসতে চাইলে একজন কর্তব্যরত আনসার আমার সমস্যার কথা জানতে চায়। আমি তাকে সমস্যার কথা বলতেই তিনি দুই হাজার টাকা চায়। তারপর অফিসের বাহিরে বেশ কয়েকজনের সাথে কথা বল্লে তারা জানায় টাকা দিলে সব পাশ হয়ে যাবে এগুলো কিছু না। পরে আমি ১৫০০ টাকায় আমার পাসপোর্টের কাজ শেষ করি।

রংপুর, Rangpur 1 September 2026 7 views RNT5CQV5
0 Comments