সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

New passport

আমার বয়স যখন ১৮ বছর পূর্ণ হয়, তখনও আমার জাতীয় পরিচয়পত্র (NID) করা হয়নি। সে সময় আমার কাছে শুধু জন্মনিবন্ধন সনদ ছিল। পাসপোর্ট করার প্রয়োজন হওয়ায় আমি জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করার জন্য চেষ্টা করি। কিন্তু তখন আমাকে জানানো হয় যে, ১৮ বছর বয়স হওয়ার পর NID না থাকায় শুধুমাত্র জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে পাসপোর্ট করার প্রয়োজনীয়তার কারণে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিক নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে আমার পর্যাপ্ত ধারণা না থাকায় শেষ পর্যন্ত একজন দালালের মাধ্যমে পাসপোর্ট করাতে হয়। একই সময়ে আমার NID না থাকার বিষয়টিও সামনে আসে এবং NID করার প্রয়োজন হয়। পরবর্তীতে আমি NID করার জন্য নির্বাচন অফিসে গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর এতদিন কেন NID করতে আসিনি।

ঘুষ দিয়েছি
Tangail Passport Office ৳১১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK9QAMZF
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি, ও মামলার তদন্ত প্রতিবেধন

নামজারি করতে অফিস খরচ, তদন্ত প্রতিবেদন পাঠাতে অফিস খরচ লাগবে বল্লো। না হলে আপনার বিপক্ষে যাবে রিপোর্ট।

ঘুষ দিয়েছি
নাংগলকোট উপজেলার ভুমি অফিস ও তফসিল অফিস ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTQKLQ7S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ জেল রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা কারাগারে জামিন কৃত কয়েদীদের বের করতে তারা এই টাকা দাবি করে এবং ভয় ভূতি দেখায় যা ঘটেছে ১০/০৮/২০২৬ ইং তারিখে

ঘুষ দিয়েছি
জেলা শহর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTP45PC8
মন্তব্য
বিআরটিএ

BRTA driving License

সরকারি টেকনিক্যাল স্কুলের চার মাসের ড্রাইভিং প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ অবস্থায় সেখানকার যারা প্রশিক্ষক ছিল তারা জানালো আপনারা যদি পাশের রিক্স নিতে চান না চান তাহলে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। আমরা এ বিষয়ে সবশেষে সম্মত হয়েছিলাম এবং সবাই 2000 করে টাকা দিয়েছি। শুনেছি এটা কার ভাগ বিআরটিএ পরিদর্শক সরকারি পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি বিআরটি এর দায়িত্বে থাকেন, ট্রাফিক ইন্সপেক্টর সবাই পেয়ে থাকেন।

ঘুষ দিয়েছি
Natore ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJFZLXC3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জম্ম নিবন্ধন ডিজিটাল করন

শুধু সইয়ের বিনিময়ে টাকা নিছে টাকা কেন নিবো তারা তো সেবা দেওয়ার জন্যই সরকার থেকে বেতন নেই

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২৫০
১ সেপ্টেম্বর ২০২৬ RJTKKGBK
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

daan dolil registration

We were asked pay pay at first 70k as it was commission based registration, where the registry officers would come to one's house and do the registration there.It was Ramadan and they were not coming on time so when we called, they said if we pay 20k more up front they will show up, when we had already paid 70k for the whole process.There were many elderly people who were the owners and wouldn't be able to go the registry office physically,one was on wheelchair, hence this application for commission was applied for. So we paid 20k more as they were black mailing us for it.Then same day for the application for copy of registered deed they asked for 10k when back in 2019 it was 3k-5k.

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKLWQNXM
মন্তব্য
পাসপোর্ট অফিস

আম্মুর পাসপোর্টের জন্য ২০০০ টাকা ঘুষ দিছি।

আম্মুর পাসপোর্টের জন্য ২০০০ টাকা ঘুষ দিছি। ঘুষ না দিলে বলে সার্ভারে সমস্যা। আর দিলে সার্ভার ঠিক হয়ে যায়। উপর মহল থেকে আনসার সদস্য সবাই জড়িত।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR4UZPPN
মন্তব্য
ভূমি অফিস

খাজনা প্রদান

বিগত ২০২৫ সালে আমি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলাধীন খাগরিয়া ভূমি অফিসে বাড়ি ও জমির খাজনা প্রদান করতে যায়।মিনিমাম তার ৩/৪বছর আগে থেকে আমার ভুমিতে নাগরিক আইডি ছিলো। আমার ৩টা খতিয়ান মিলে ওয়েব সাইডে খাজনার টাকা এসেছে ১২০০ টাকার মত। কিন্তু খাগরিয়া ভূমি অফিসে আমার কাছে টাকা চাইলো ১৯ হাজার টাকা।আমি বললাম ওয়েব সাইডে তো ১২০০ টাকা তাহলে আপনারা এত নিচ্ছেন কেন। ওনাদের কোন সঠিক উত্তর নাই।তারপর ওনাদের বলি আমি আমার সাইড থেকে অনলাইনে খাজনা পরিশোধ করবো ওনারা তখন আমাকে জানাই আমার খতিয়ান গুলো যে সাইডে আপলোড করেছি সেগুলো ফেল করে দিয়েছেন। তখন বাধ্য হয়ে রফাদফা করে ১২০০ টাকার খাজনা ১২০০০ হাজার টাকায় পরিশোধ করেছি.. তখন পরবর্তী তারা সেগুলো কর্নফার্ম করেছে। এই হচ্ছে অবস্থা

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT9HWXVZ
মন্তব্য
ভূমি অফিস

দলিল ও নামজারি

নতুন জমি ক্রয় করা হলো ১৭ লাক্ষ টাকা দিয়ে! জমিটা এখন দলিল করতে হবে জমির শ্রেণী পরিবর্তন করে করলে কম ব্যয়ে করা যাবে আর যা শ্রেণী আছে সেটা দিয়ে করলে টাকা লাগবে ৭ (লাক্ষ)!এখন জমি ক্রয় করার পর এতো টাকা দলিল করতে লাগে না সরকারি ভাবে আমরা জানি কিন্তু দলিল লেখক ও সহযোগী মিলে ৭ লাক্ষ এর কম করবে না।বাধ্য হয়ে শ্রেণী পরিবর্তন করে ৪ (লাক্ষ) দিয়ে করে আসছি।এরপর নামজারি করতে ৩০ (হাজার) লাগছে সরকারি রেট ১১৭০/-। এখন বলেন কই যাবো? কার কাছে যাবো? সরকার এসব মনিটরিং এ ব্যর্থ সরকারি প্রায় লোক দুর্নীতি ও ঘুষে জড়িত।জনগণের হয়রানি ও দুভোর্গ দেখার কেউ নেই? আল্লাহ ছাড়া বিচার আল্লাহ কাছেই দেই।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৭.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKLBUV65
মন্তব্য
সরকারি হাসপাতাল

National Institute of CardioVascular Diseases Vorti ebong Seat Banijjo.

আম্মুর হার্ট এটাক হয় উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল নিয়ে যাওয়ার পর তার ECG করে কিন্তু রিপোর্ট বুঝে না তাই আমাকে বললো আপনারা অন্য হাসপাতাল নিয়ে যান পরবর্তী তে আমরা হৃদরোগ হাসপাতাল নিয়ে যাই সেখানকার আয়া আমাদের বলে যে আমাকে আপনি চা নাস্তা টাকা দিলে আমি আপনাকে কোনো সিরিয়েল ছাড়া ডাক্তার ম্যানেজ করে দিবো তার পর সে কোনো সিরিয়েল ছাড়া ই ডাক্তার দেখালো বাঁধ হয়ে তাকে 200 টাকা দেয়া লাগলো এর পর টাকা না দিলে সিট থাকলেও সেখানে সিট পাওয়া যায় না আমার আম্মুর অবস্থা খুবই সিরিয়াস ছিল তার পরও ওনারা সিট দিলো না মাটি রাখলো ওয়ার্ড বয় এর সাথে কথা বললাম সে বললো যে আমরা ৮ আছি আমাদের টাকা দিন আমি সিট ম্যানেজ করে দিচ্ছি আমার থেকে ১০০০ টাকা নিয়ে সিট দিয়েছে সংক্ষেপে বলতে গেলে সরকারি হাসপাতাল এ টাকা ছাড়া কোনো কিছু হয়না

ঘুষ দিয়েছি
Shaymoli ৳১.২ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK7XRYGF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি আবেদন করি,ইউনিয়ন ভূমি অফিসে কাগজপত্র জমা দেওয়া সময় বলে খতিয়ানে ভুল আছে বাতিল করে দিবে।পরবর্তী টাকা প্রস্তাব দিয়ে বলে কাজ হয়ে যাবে।

ঘুষ দিয়েছি
শুভচাইল,চৌদ্দগ্রাম, কুমিল্লা। ৳১৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTDBL4AC
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

১২% ঘুষ গ্রহণ করে অফিস টি ঢাকা সেনানিবাসে অবস্থিত এর কম টাকা দিলে বিল পাশ করবে না। অডিটর বেতন ২

বিল হাতে পেয়ে বলেছে ১২% এর কম টাকা না হলে এটা পাশ করানযাবে না এখানে ভুল আছে বা সিট রোল আনতে বলে চট্টগ্রাম থেকে সকল কাগজ পত্র ৩ জন সেনা কর্মকর্তার স্বাক্ষর থাকার পরেও অডিটরের নিকটে কোন মূল্যায়ন নেই।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKMAC7V7
মন্তব্য