সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খাজনা খাড়ি

আমি আমার জমির খাজনা দিতে গেলে আমাকে বলে ২০ সতাংস জমির খাজনা করা লাগবে আমার জমি মাত্র ১০ সতাংস সেখানে বলে যদি খারিজ করতে চাউ ১০ সতাংসের তাহলে ৩০০০০ টাকা দিতে হবে আমি আএর কি করব টাকা দিয়া করচি

বেড়া পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJBP8YAL
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

দলিল করা

আমার মামার ৩.৫ শতাংশ জমি থেকে অর্ধেক কিনে দলিল করতে গিয়ে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। কর্মকর্তার দাবি জমি নাকি প্লট করে বিক্রি হচ্ছে। তাই হয় ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা নয়তো ২০ হাজার টাকা ঘুষ দিতে হবে।

খুলনা সদর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHFRVBHF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

খাজনা প্রদান

বিগত ২০২৫ সালে আমি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলাধীন খাগরিয়া ভূমি অফিসে বাড়ি ও জমির খাজনা প্রদান করতে যায়।মিনিমাম তার ৩/৪বছর আগে থেকে আমার ভুমিতে নাগরিক আইডি ছিলো। আমার ৩টা খতিয়ান মিলে ওয়েব সাইডে খাজনার টাকা এসেছে ১২০০ টাকার মত। কিন্তু খাগরিয়া ভূমি অফিসে আমার কাছে টাকা চাইলো ১৯ হাজার টাকা।আমি বললাম ওয়েব সাইডে তো ১২০০ টাকা তাহলে আপনারা এত নিচ্ছেন কেন। ওনাদের কোন সঠিক উত্তর নাই।তারপর ওনাদের বলি আমি আমার সাইড থেকে অনলাইনে খাজনা পরিশোধ করবো ওনারা তখন আমাকে জানাই আমার খতিয়ান গুলো যে সাইডে আপলোড করেছি সেগুলো ফেল করে দিয়েছেন। তখন বাধ্য হয়ে রফাদফা করে ১২০০ টাকার খাজনা ১২০০০ হাজার টাকায় পরিশোধ করেছি.. তখন পরবর্তী তারা সেগুলো কর্নফার্ম করেছে। এই হচ্ছে অবস্থা

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9HWXVZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০০ লাখ

দলিল ও নামজারি

নতুন জমি ক্রয় করা হলো ১৭ লাক্ষ টাকা দিয়ে! জমিটা এখন দলিল করতে হবে জমির শ্রেণী পরিবর্তন করে করলে কম ব্যয়ে করা যাবে আর যা শ্রেণী আছে সেটা দিয়ে করলে টাকা লাগবে ৭ (লাক্ষ)!এখন জমি ক্রয় করার পর এতো টাকা দলিল করতে লাগে না সরকারি ভাবে আমরা জানি কিন্তু দলিল লেখক ও সহযোগী মিলে ৭ লাক্ষ এর কম করবে না।বাধ্য হয়ে শ্রেণী পরিবর্তন করে ৪ (লাক্ষ) দিয়ে করে আসছি।এরপর নামজারি করতে ৩০ (হাজার) লাগছে সরকারি রেট ১১৭০/-। এখন বলেন কই যাবো? কার কাছে যাবো? সরকার এসব মনিটরিং এ ব্যর্থ সরকারি প্রায় লোক দুর্নীতি ও ঘুষে জড়িত।জনগণের হয়রানি ও দুভোর্গ দেখার কেউ নেই? আল্লাহ ছাড়া বিচার আল্লাহ কাছেই দেই।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLBUV65
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.২ হাজার

National Institute of CardioVascular Diseases Vorti ebong Seat Banijjo.

আম্মুর হার্ট এটাক হয় উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল নিয়ে যাওয়ার পর তার ECG করে কিন্তু রিপোর্ট বুঝে না তাই আমাকে বললো আপনারা অন্য হাসপাতাল নিয়ে যান পরবর্তী তে আমরা হৃদরোগ হাসপাতাল নিয়ে যাই সেখানকার আয়া আমাদের বলে যে আমাকে আপনি চা নাস্তা টাকা দিলে আমি আপনাকে কোনো সিরিয়েল ছাড়া ডাক্তার ম্যানেজ করে দিবো তার পর সে কোনো সিরিয়েল ছাড়া ই ডাক্তার দেখালো বাঁধ হয়ে তাকে 200 টাকা দেয়া লাগলো এর পর টাকা না দিলে সিট থাকলেও সেখানে সিট পাওয়া যায় না আমার আম্মুর অবস্থা খুবই সিরিয়াস ছিল তার পরও ওনারা সিট দিলো না মাটি রাখলো ওয়ার্ড বয় এর সাথে কথা বললাম সে বললো যে আমরা ৮ আছি আমাদের টাকা দিন আমি সিট ম্যানেজ করে দিচ্ছি আমার থেকে ১০০০ টাকা নিয়ে সিট দিয়েছে সংক্ষেপে বলতে গেলে সরকারি হাসপাতাল এ টাকা ছাড়া কোনো কিছু হয়না

Shaymoli, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK7XRYGF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করি,ইউনিয়ন ভূমি অফিসে কাগজপত্র জমা দেওয়া সময় বলে খতিয়ানে ভুল আছে বাতিল করে দিবে।পরবর্তী টাকা প্রস্তাব দিয়ে বলে কাজ হয়ে যাবে।

শুভচাইল,চৌদ্দগ্রাম, কুমিল্লা।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTDBL4AC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.৫ হাজার

১২% ঘুষ গ্রহণ করে অফিস টি ঢাকা সেনানিবাসে অবস্থিত এর কম টাকা দিলে বিল পাশ করবে না। অডিটর বেতন ২

বিল হাতে পেয়ে বলেছে ১২% এর কম টাকা না হলে এটা পাশ করানযাবে না এখানে ভুল আছে বা সিট রোল আনতে বলে চট্টগ্রাম থেকে সকল কাগজ পত্র ৩ জন সেনা কর্মকর্তার স্বাক্ষর থাকার পরেও অডিটরের নিকটে কোন মূল্যায়ন নেই।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMAC7V7
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০০

রেকর্ড

রেকর্ড করার জন্য, হাতের টিপ নেওয়ার বিনিময়ে ২০০ টাকা দাবি, সোনাগাজী সাব রেজিস্টার অফিস এ

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTLSV6BV
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

পেনশনের বকেয়া উত্তোলন

আমার বাবার পেনশন বাবার মৃত্যুর পর মায়ের জন্মনিবন্ধন তথ্য গড়মিল সংশোধন করে পুনরায় এন্ট্রি করতে এই অর্থ দাবি করে।আমি নিরুপায় হয়ে এই অর্থ পরিশোধ করি।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLBXUMT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

২০২২ সাল, তখন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন হতো। আমার থেকে টাকা দাবী করে। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দিতে হয়েছিল। তাদের নাকি কি খরচ আছে।

শারিয়তপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKC6G8JM
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

সেবা

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আমার হাত ভেঙে গেছিল তা ব্যান্ডেজ করে নিয়ে দুইশ টাকা চাদা দাবি করে তার কোন রশিদ ছিলো না

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJNFAFS4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে

আমি আমার সকল ডকুমেন্টস জমা দেওয়ার পরও আবেদন জমা নেয় না টাকা ছাড়া,বাহিরে গিয়ে তাদের নিদিষ্ট দালালের কাছে টাকা জমা দেওয়ার পর আবেদন জমা নেয়

চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7RDD35
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৮.০০ লাখ

অধিকাল ভাতার বিল,মানে ড্রাইভারদের ওভার টাইম।

সেবাটি ছিল ড্রাইভারদের অধিকাল ভাতার বিল, অফিস হচ্ছে মিরপুর ১৪ লালা সরাই অর্থ নিয়ন্ত্রক অফিস নৌ ২৮ লক্ষ টাকার বিলে লাখপতি ১০০০ টাকা করে দিতে হবে এবং যতটা সেক্টর আছে সব সেক্টর বা শাখা টাকা দিতে হয়, চেক শাখায় প্রতি লাখে ১০০ টাকা করে দিতে হয়। তাছাড়া এমন ভাবে টাকা চায় মনে হয় উনি আমার কাছে পাবে। অথচ ড্রাইভার কি পরিমাণ পরিশ্রম করে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKZ3SDRD
মন্তব্য