সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

উচ্চতর স্কেল

১০ বছর শিক্ষকতা পূর্ণ হওয়ার পরে আমার উচ্চতা বেশি আবেদন করা হয়। প্রিন্সিপাল সাহেবের মাধ্যমে কাজটি সম্পাদন করেছিলেন তিনি বলেছেন শিক্ষা অফিসার কে ৪ হাজার টাকা দিতে হবে। আমি দিতে না চাইলে আমার উচ্চতার স্কেল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে। পরে আমি টাকা দিয়েছি তারপরে স্কেলে শিক্ষক অফিসারে ওকে করে সাবমিট করে দিয়েছে।

রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXBH69Z
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০

ইপিজেড কাস্টমস গেইট রপ্তানি পণ্য প্রবেশ করন

ইপিজেড কাস্টমস গেইট রপ্তানি পণ্য প্রবেশ করন। ভ্যাট চালান প্রতি ২০ টাকা হারে মাসিক চাঁদা দিতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT4D9DQE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মামলার রিপোর্ট

আমার নামে একটা মামলা হয়েছিল । আমাকে থানা ( তদন্ত অফিসার ) থেকে ডেকে আমার আইডি কার্ড নিল আর বলল ২০০০ টাকা দেন তাহলে ভাল রিপোর্ট দিব ।

মানিকগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKT4HYD3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

মাসিক পেনশনের টাকা মৃত্যুর পরে স্বামীর নামে নেওয়া

পেনশনভোগী মারা যাওয়ার পরে তার স্বামীর নামে পেনশন নেওয়ার ক্ষেত্রে সকল কাগজপত্র ১৫ দিনের মধ্যে জমা দিলেও কাজ আটকে রাখে এবং বলে ১০০০০ টাকা লাগবে। পরে দশ হাজার টাকা দিতে বাধ্য হই।

মোরেলগঞ্জ, বাগেরহাট, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHNDWWTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নাগরিকত্ব সনদ স্বাক্ষর

রংপুর ডিসি অফিসে নাগরিকত্ব সনদ স্বাক্ষর নিতে ৫০০ টাকা ঘুষ দিতে হয়, না দিলে স্বাক্ষর হয় না

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNDJPH4S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

ইউনিয়ন পরিষদ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন এ যদি কেউ NID কার্ড করার জন্য প্রসংশাপত্র তুলতে যায় তখন ওই একটা কাগজের জন্য ৫০ টাকার দিতে হয়। কিন্তু এসব খরচ ত সরকার বহন করে।

৪নং বালিয়ান, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে MYLY6WNQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিল পাশ করলেই টাকা ছাড়া বিল ছাড়ে na

কারো মধ্যে na leged তে বিল নিয়ে গেলে পিওন থেকে নির্বাহী প্রকৌশলী সবাই টাকা ছাড়া ফাইল ছাড়ে na।

রাজশাহী (অন্যান্য), রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJJCG4GG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামজারি খতিয়ান করে দিবে।সরকারি ফি ১১৭০ টাকা। ১২০০০.পরে আরো ৪০০০ টাকায় প্রাথমিক রিপোর্ট করতে হলো

রামগতি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTG466S4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

রেলের ভূমি লিজ

রেলের ভূমি লিজ নেওয়ার জন্য। কারণ গো অফিসে গিয়েছিলাম তারা ৬০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। না হলে অন্য কাউকে লিজ দিয়ে দেবে।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHS2DAB4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

মাতৃকালীন ভাতা

আমি স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে মাতৃকালীন ভাতার দুটি আবেদন ফরম জমা দিয়েছিলাম, উনি আমার কাছ থেকে ১০০০০(দশ হাজার) টাকা দাবি করছিল, দর কষাকষির মধ্যমে ৪৫০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম। ১ বছর ৬ মাস হয়ে গেছে কিন্তু ফলাফল শূন্য।

পেকুয়া, কক্সবাজার।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTSY2F7E
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

ডাইভিং লাইসেন্স

আমি ডাইভিং লাইসেন্স করতে গেলে ওনারা বার বার ফেল করিয়ে দেয় আর এমন এমন প্রশ্ন করে মনে হয় যে বিসিএস পরীক্ষা দিচ্ছি। তার পর ওনাদের লোক বলে টাকা দাও ৯৫০০ সব হয়ে যাবে। এটা তারপর স্মাট কার্ড নিতে গিয়ে আবার ৩ দিন গুরানোর পর বলল ২০০ টাকা দিয়ে যান আর ২ দিন পরে এসে নিয়ে যায়েন আর যদি টাকা না দিই আবার ঘুরাবে। আবার গাড়ির লাইসেন্স করতে গিয়েও একই সমস্যায় পড়েছি সেখানেও ৫০০০ হাজার বেশি দেওয়া লেগেছে টাকা না দিলে ২ বছরেও নাম্বার বের হয় না।

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH6D6C77
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য একটা প্রজেক্ট ছিল অসহায় গরীবদের জন্য ল্যট্রিন সে প্রজেক্টের কাজ পেয়েছিলাম কাজ করার পর বিল তুলতে গিয়ে পরি মহা বিপদে জেলা অপিসার থানা অপিসার এমনকি ডিজও পর্যন্ত ঘুষ দিতে হয়েছিল পরে আমি কোনো রকম প্রথম পর্যায়ে কাজের পর আর কাজ করি নাই এই অসহনীয় দুর্নীতির কারনে

হবিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYF48F98
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport

আমি নির্ধারিত সময় পাসপোর্ট অফিসের সকল কার্ড কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাই। সেখানে যাওয়ার পর দেখে অনেক লম্বা সিরিয়াল পেরিয়ে আমি যখন কাউন্টারে যাই তখন আমার কাগজপত্রগুলা সঠিক থাকা সত্ত্বেও এগুলা রিজেক্ট করা হয়। তারা আমাকে বলে আমি কি এখানে নিজে নিজেই আসছি নাকি কারো মাধ্যমে আসছি। আমি বললাম যে আমি নিজে নিজেই আসছি সবকিছু আমার ঠিক আছে এর পরে তারা বলল সঠিকভাবে করে নিয়ে আসতে তাই আমি কাগজপত্রগুলা সঠিকভাবে করে নিয়ে আসার পর আবার তারা রিজেক্ট করে দেয় আমাকে একজন বলল তাদের একটা সার্কেল আছে। তুমি কাগজ গুলা ঠিক করতে তাদের কাছে যাও যাওয়ার পর আমাকে বলা৩০০০ টাকা দেওয়ার জন্য পরে আমি বললাম আমার কাছে এত টাকা নেই তারা বলল যে আড়াই হাজার টাকার কম হবে না। পরে আমি নিরুপায় হয়ে ২৫০০ টাকা দিয়ে কাজটা করি।

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSC4THP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করতে দিয়েছিলাম। প্রথমে হবেনা পরে একপর্যায়ে ৫ হাজার টাকার বিনিময়ে কাজটা করেদেউয়ার কথা হয়

হালুয়াঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYKZVVFD
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৮.০ হাজার

পেনশন ও গ্রাচুইটির টাকা উত্তোলন

আমার শশুর ছিলেন ভূমি অফিসের অফিস সহায়ক ছিলেন। তিনি কর্মরত আবস্থায় মৃত্যুবরণ করেন। জনপ্রশাসন থেকে ৮০০০০০ টাকা এককালীন টাকা দেওয়া হয় কোন কর্মচারী মৃত্যুবরণ করলে। সেখানে আমাকে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। গ্রাচুইটির টাকা পেতে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। সর্বশেষ পেনশনের ১৮ লক্ষ টাকা পেতে প্রতি লাখে এক হাজার ১০০০ মোট ১৮০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRY9GDJC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫০ লাখ

ডিসি অফিস

আমাদের রাস্তার সাথে ঘর থাকায়, সরকারি ভাবে রাস্তা তৈরি করার জন্য ঘর সহ জমি রাস্তার মধ্যে পড়ে যায়। আমরা সরকারি সে ক্ষতি পূরনের টাকা তুলতে সরকারির অফিসের দালালালের মাধ্যমে সেই টাকা উওোলন করতে হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে MYA9DGNK
মন্তব্য