সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৬৫ লাখ

দানপত্র রেজিস্ট্রেশন

দানপত্র রেজিস্ট্রেশন এর খরচ সরকার নির্ধারিত আনুমানিক ৩০০০/- টাকা। ২০২৪ সালের ঘটনা। আমার কাছে উক্ত পরিমান দাবী করাহয়। বলা হয় দলিল লেখক সমিতি ও সাবরেজিস্টার অফিসের খরচ বাকিটা। এটাই এখানকার নিয়ম। আমি ১১০০০০/- টাকায় কাজটা করতে বাধ্য হই।

কেশবপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHLJ3WWT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

NID ভুল সংশোধন

আমার পাসপোর্টে নামের সাথে জাতীয় পরিচয়পত্রের নামের মিল ছিলোনা তাই আমি এটা সংশোধন করতে দিয়েছিলাম .তখন স্থানীয় নির্বাচন কমিশন অফিস আমার কাছে ১০,০০০ টাকা দাবি করে আমি যেহেতো দেশের বাহিরে থাকি তাই আমার হাতে সময় কম এবং করাটা জরুরি তাই আমি টাকা দিয়ে কাজটি করাই

গোসাইরহাট, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKW34CM6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

NID সেবাহ সংসদন

সময় আনোমানিক মে বা জুন হবে ২০২৫ সাল প্রধান নির্বাচন অফিসে নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমাকে জানানো হয়েছিল যে তা সম্ভব নয়। অথচ, পরবর্তীতে ঘুষ দেওয়ার মাধ্যমে সেই একই কাজ খুব সহজে সম্পন্ন করা হয়েছে। আমার প্রশ্ন, যে সেবা পাওয়ার অধিকার আমার রয়েছে এবং যা নিয়মানুযায়ী হওয়ার কথা, তা কেন টাকা ছাড়া করা সম্ভব হয় না? এই ধরনের দুর্নীতি ও হয়রানি সাধারণ নাগরিকদের চরম ভোগান্তিতে ফেলছে।

থানা নাংগলকোট জেলা কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTXUSP5G
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি বিদেশে যাবো তাই ইমারজেন্সি লাইসেন্স এর দরকার ছিল। এর জন্য আমি কিভাবে তারাতাড়ি এক্সাম ডেট আনতে পারি এর ব্যাপারে যানতে চায়। পরে তারা ১৯০০০ টাকা দাবি করে এবং কাকে কই টাকা দিতে হবে সেটাও বলে। ড্রাইভিং লাইসেন্সের এর ব্যাবসার সাথে থানার ওছি থেকে শুরু করে বড় উকিলরাও জড়িত

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYHHT7WQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

সরকারি চাকুরির একাউন্ট ক্লোজ করে ঢাকা ডিজি অফিসে ট্রান্সফার

১)বিসিএস জবে জয়েন করার আগেই আমি এম্ফিল করেছিলাম। এমফিল করলে দুটো ইনক্রিমেন্ট দেওয়া হয়।সেই ইনক্রিমেন্ট পাওয়ার জন্য আমার কোরবানি ঈদের (২০০৫ সালের দিকে সম্ভবত) বোনাস পুরোটা এডি, কলেজ শাখার জন্য ঘুষ হিসেবে পাঠাতে হয়েছিলো। ২) ভালো ভালো করলেগুলুর পোস্টিং হয় ঘুষের উপর। আমি টাকা দিতে পারিনি তাই মেধা তালিকায় একেবারে শুরুতে থাকার পরও আমি অনেক রিমোট কলেজে পোস্টিং পেয়েছি ৩) ২০০৯ এ আমি পিএইচডির জন্য একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়েছিলাম। সেখান থেকে সমস্ত প্রক্রিয়া শেষে সাতকানিয়া একাউন্টস ডিপার্ট্মেন্টে আমার সম্পুর্ণ ফার্মালিটি শেষ করার পরে আমার কাছে টাকা দাবি করে, কারণ সেই ব্যক্তির দাবি সে অনেক কষ্ট করেছে। অথচ, সে বেতন নিচ্ছেই এই কাজ করার জন্য।

সাতকানিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT5ZU28Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

NID

আমি একজন প্রবাসী বাংলাদেশি। প্রায় ১৮ বছর ধরে বিদেশে বসবাস করছি। আমি বিদেশে পড়াশোনা করেছি, তাই আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের সঙ্গে জন্মনিবন্ধন সনদও প্রদান করেছি।প্রথমে তারা আমাকে জিজ্ঞেস করল, আমি কেন এখনো NID করিনি। আমি তাদের বললাম, যেহেতু আমি দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছি, তাই দেশে থেকে NID করার সুযোগ হয়ে ওঠেনি।এরপর তারা বাংলাদেশের বিভিন্ন সার্টিফিকেট ও আরও অনেক ধরনের কাগজপত্র চাইতে শুরু করল। কিন্তু আমি যেহেতু দেশে মাত্র ২-৩ সপ্তাহের জন্য আসি, তাই এত কম সময়ে এসব ঝামেলা ও প্রক্রিয়া সম্পন্ন করা আমার পক্ষে খুবই কঠিন।এসময় আমি একজন দালালের সঙ্গে পরিচিত হই। সে আমাকে বলল, “ভাই, আমাকে ১২ হাজার টাকা দেন, আমি একদিনের মধ্যে আপনার কাজ করে দেব। কোনো সমস্যা হবে না।”আমি শেষ পর্যন্ত তার কথায় রাজি হয়ে যাই

Gournadi, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRKTS2RC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬.০ হাজার

Finance Control

যে কোনো বিল পাশ করাতে ২০% টাকা দাবি করে। বিল ১ লক্ষ টাকা হলে ২০,০০০ টাকা তাদের আগেই দিতে হয়। নয়তো বিল পাশ হয় না। ডকুমেন্টস হারিয়ে যায়। পাওয়া যাচ্ছে না। অমুক অফিসে যোগাযোগ করেন। হেনস্তার শেষ নাই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKS6Y9B4
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

ড্রাইভিং লাইসেন্সের সার্টিফিকেট

আমি জাপান প্রবাসী আমি জাপানে লাইসেন্স করতে গেলে আমার নিজ দেশের লাইসেন্সর সার্টিফিকেট লাগবে বলে আমি আমার নিজ দেশের অর্থাৎ বাংলাদেশের ঢাকা বিআরটিএ ইকুরিয়া থেকে সেটা করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে বলে এটা তিন মাস সময় লাগবে অন্যথায় আমাদের দশ হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যেই করে দিবে এটার সরকারি ফি নির্ধারণ করা আছে আটশত টাকা।কিন্তু কোন উপায় না পেয়ে আমি সেই টাকা টা পরিশোধ করিএবং তার সেই পেপার আবার নোটারি করতে গিয়ে আবার টাকা দিতে হয় শেষ পর্যন্ত আমি আমার লাইসেন্স করতে ব‍্যার্থ হয়ে জাপানে নতুন করে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স করতে চেষ্টা করছি!

ইকুরিয় বিআরটিএ ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK49YESF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১০ লাখ

নামজারি এবং নামজারি মিস মামলা

ভূমি অফিস থেকে প্রতিবেদনের জন্য ৩ হাজার, সার্ভেয়ার এবং কানুনগর প্রতিবেদনের জন্য ৩ হাজার, ফাইনালি ফাইল অনুমোদনের জন্য চার থেকে দশ হাজার টাকা দাবী করা হয় এবং না দিলে কোনো মিউটেশন মামলা ফাইনালি অনুমোদন হয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTQPWQ9G
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

সাফ কমলা বিক্রয় দলিল

দুটি ফ্ল্যাট রেজিস্ট্রির জন্য ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। যদিও সব ডকুমেন্ট ওকে ছিল।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTU43ZAY
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যাল/ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত মালামাল , সামগ্রী।

আমি ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি (১ম শিফট)-এর একজন শিক্ষার্থী। আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যাল/ব্যবহারিক ক্লাসের জন্য নির্ধারিত মালামাল ও সামগ্রী শিক্ষার্থীদের ব্যবহার করতে না দিয়ে এবং প্র্যাকটিক্যাল ক্লাস সঠিকভাবে না করিয়ে, তা অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই কাজের সাথে সরাসরি জড়িত এবং দায়ী ব্যক্তি হলেন: পদবি: চীফ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) ও বিভাগীয় প্রধান (কম্পিউটার), ১ম শিফট প্রতিষ্ঠান: ঢাকা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে দেওয়া চরম দুর্নীতি ও অনিয়ম।

আগারগাঁও, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKV7LS34
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

অন্যের নামে নামজারি করেছিল। সেটা কেটে নিজের নামে নামজারি করতে ৪.২৫ শতাংশ জমি প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কোন জায়গায় টাকা ছাড়া কাজ হয় নাই।

কিশোরগন্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYVEQ6T
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন

আমার বাবা প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন, মারা যাওয়ার পর আমার মায়ের নামে পেনশন করতে গেছিলাম। আমার মায়ের পেনশন 8000 টাকা, কিন্তু আমাকে ঘুষ দিতে হয়েছিল 10000 টাকা।

পীরগাছা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNQUXE2L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

Nai

এলাকার এক বড় ভাইয়ের কাছে টাকা দিয়েছিলাম ৩০ হাজার আমার জমির আমার জমি খারিজ করে দেওয়ার জন্য কি করা হলো খারিজপুর করে দিয়েছে নাম ভুল করে দিয়েছে সব কিছু ভুল করে দিয়ে আমাকে কিছুই দেওয়া হয়নি এটাই এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আপনারা একটু আমাদেরকে বলবেন

Narhingdi shodor narhingdi, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKK3LCTE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

জিফিএফ ফান্ডে টাকা জমা করার জন্য টাকা দিতে হয়েছিল।

টাকা না দিলে জিফিএফ এর টাকা কর্তন করবে না। সেজন্য দেওয়া হয়েছিল। অফিসেই টাকা নিয়েছিল।

খালিয়াজুড়ি,নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYY67F8H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করতে গেলে নানান সমস্যা তুলে ধরে যে এই জমি এভাবে খারিজ হয় না, পরে অফিসের একজন পিয়ন আমার সাথে যোগাযোগ করে বলে যে টাকা ছাড়া সারা বছর ঘুরেও কাজ হবে না,এক দদিল ৪ হাজার টাকা করে এখানে রেট করা,টাকা দিলে খারিজ হয়ে যায় জমি।

উল্লাপাড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJK9MBZM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫০ লাখ

ডিসি অফিস

আমাদের রাস্তার সাথে ঘর থাকায়, সরকারি ভাবে রাস্তা তৈরি করার জন্য ঘর সহ জমি রাস্তার মধ্যে পড়ে যায়। আমরা সরকারি সে ক্ষতি পূরনের টাকা তুলতে সরকারির অফিসের দালালালের মাধ্যমে সেই টাকা উওোলন করতে হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে MYA9DGNK
মন্তব্য