সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

শ্বশানের জন্য বন্দোবস্ত আবেদনের সার্ভেয়ার রিপোর্ট

আজ ৩ বছর যাবদ সার্ভেয়ার রিপোর্ট এর জন্য ঘুরছি। এক সার্ভেয়ার ১২০০০ টাকা খেয়েও রিপোর্ট দেয় নাই। এর পর আরো অনেকেই পাল্টাইছে। এখন যে আছে টাকা দেওয়ার পরও রিপোর্ট না দিয়ে ঘুরাচ্ছে। আমি একজন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা। আমার পরিচয় দেওয়ার পরও কাজ হচ্ছে না। এবার ভাবেন, সাধারণ মানুষ কি সেবা পাচ্ছে।।।।

Bandarban, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTKHLDVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

Drug Administration license Renewal for Medicine Company

Amar Ekta Unani medicine company ache proti license renewal er somoi inspection a Ashe r mota onker taka nie jai r products license renewal a to koto hat ghure tarpor file upore uthe r mashe mashe DD being AD ke taka dite hoi nato Tara ojoiktik jalabe onek bojha chapie dibe niomer marpach dekhiye othocho Unanir Kono nirdishto niom nai ek ekhn ek ek Kotha bole...eivabei babsha Kore jachchi din din ghusher poriman bartei ache othocho ay kom Bai berei jachche......

Rajshahi, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJ6S725Y
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়

প্রাথমিকে বিভিন্ন আন্দোলনের নামে শিক্ষক নেতারা ওদের কাছ থেকে বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। নেত্রকোনা জেলার শিক্ষক নেতৃবৃন্দ।

নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY43QF2S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

NID সংশোধন

বিভিন্ন ট্যাক্স এর কথা বলে, বিভিন্ন রিসিভ করার কথা বলে। কোন প্রকার সরকারি ডকুমেন্ট না দিয়ে হাতাহাতি টাকা লেনদেন। কারণ জিজ্ঞেস করলেই বলে। সরকারি খরচ।

সাদুল্লাপুর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RN6CNM5T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

Bangladesh Election Commission

Amr Boro vai ekjon probasi, last 4 years holo tar NID card Nam er vul thik korar jonno ki proriman kosto korce seta Ami cara valo kuw bolte parbena. Sese 2lac tk dabi kore, amr Boro vai 150000 tk diye ses porjonto NID Card er Nam er banan thik kore! Ey desh e jonmo neya O pap

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK7N9E7A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

খাজনা জমা দেওয়া

জমির খাজনা দেওয়ার সপ্তাহ চলতেছিলো,,, ভুমি অফিসের পিওন অথবা কে,,, সাতশত টাকা লেখা হবে তবেঃ ,,, টাকা দিতে হবে ৩৫০০, অনেক দিন খাজনা দেওয়া হয়না তাই জরিমানা অনেক হয়েছ,,, জরিমানা কমানোর জন্যএই ব্যবস্তা,,,

বেরইল পলিতা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHZWKLN9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির জন্য ৫০০০ টাকা চাওয়া হয়েছিল, কারন মুল দলিলের পরিবর্তে ফটোকপি দেখানো হযেছিল।

গাইবান্ধা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNWT8WA8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজা‌রি

প্রথ‌মে অনলাইনে আমি নি‌জেই আবেদন ক‌রি। ক‌রিগঞ্জ পৌর ভূ‌মি অফস থে‌কে আমা‌কে জানা‌নো হয় হার্ডক‌পি জমা দি‌তে হ‌বে। আমি হার্ডক‌পি জমা দেই। আমা‌কে জানা‌নো হল পিতার না‌মে গড়‌মিলম্।ি এফি‌ডে‌ফিট ক‌রে সং‌শোধন কর‌তে হ‌বে। এই কথা ব‌লে আমার আবেদনটা বা‌তিল ক‌রে দেয়। পরব‌র্তিতে এফি‌ডে‌ফিট ক‌রে সং‌শোধন করলাম এবং ২য় বার আবেদন করলাম। ২য বার হিস‌্যা স‌ঠিক নয় কারণ দে‌থি‌য়ে আবার বা‌তিল করা হয়। অথচ আমার আবেদ‌নে হিস‌্যায় কোন গড়‌মিল ছিলনা। ৩য় বার আবেদন ক‌রি। এইবার খাস জ‌মির নিকটবর্তী দে‌খি‌য়ে বা‌তিল করা হয়। পরবর্তী‌তে একটা দালা‌লের কা‌ছে গেলাম। সে আমার নিকট ৬০০০০ টাকা দাবী করল। অ‌নেক ব‌লে ক‌য়ে ৫০০০০ টাকায় রাজী করালম। ৩ দি‌নের ম‌ধ্যে আমার কাজ হ‌য়ে যায়। অথচ এই নামজা‌রির জন‌্য আমি ৬ মাস ঘ‌ু‌রে‌ছি।

KARIMGONJ UPZILA LAND OFFICE, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DK4NNWNH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ

প্রশিক্ষণের যাতায়াত ভাতা মেরে দেওয়া হয়। প্রশিক্ষণের ৫০০+ টাকা খাবার বরাদ্দ থাকলেও ১৩০ টাকা থেকে ১৫০ টাকার বেশি খাবার দেওয়া হয় না। অন্যান্য খরচ ভাউচারে খরচ দেখালেও খরচ হয় না। ভুয়া নামে প্রশিক্ষণ করা হয়। টাকার বিনিময়ে প্রশিক্ষনে নাম দেওয়া হয়। কর্মচারীদের যাতায়াত ভাতাও ভাগ করে কর্মকর্তা নিয়ে নেয়। অফিসের কোন বরাদ্দ সঠিক ভাবে ব্যয় হয় না।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYDDYEWS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

আমার বাড়ির গ্যাস লাইন কাটার অনুরোধের জন্য, দ্রুত পরিষেবা দেওয়ার বিনিময়ে তারা টাকা চেয়েছিল।

আমার বাড়ির গ্যাস লাইন কাটার অনুরোধের জন্য, তারা দ্রুত পরিষেবা দেওয়ার জন্য টাকা চেয়েছিল। তখন আমি নবীনগর, সাভার গ্যাস অফিসে ২৫০০ টাকা দিয়েছিলাম। আসলে এটা আমার সমস্যা নয়, আমার মা এই ভোগান্তির শিকার হয়েছেন।

Nobinagar,Savar, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJCW3PN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

Driving licence

ড্রাইভিং লাইসেন্স করার আগে আমার কাছে টাকা চাওয়া হয়েছিল। জানতাম যে টাকা না দিলে ফেল করিয়ে দেবে। তাই বাধ্য হয়েই টাকা দিতে হয়েছে।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNP3Q6LZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম জারি মিউটেশন

২৩ শতক জমি মিউটেশন করার জন্য বহবলপুর ভুমি অফিসার ৫০০০০ টাকা চেয়েছিলেন না হলে তিনি নামজারি করে দিবেন না। বাধ্য হয়ে আমাকে তা পরিশোধ করতে হয়েছিল।

নজিপুর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ394DYV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নামজারি করতে গেলে সরকারি ফি ১১৪০ টাকার স্থলে অফিস সহকারী/কম্পিউটার অপারেটর ২৫০০০ টাকা দাবি করে। অগ্রিম টাকা নিয়ে আর্জেন্ট করার পরিবর্তে গরিমসি করে নামজারি করে দেয়। সবাইকে জিম্মি করে ঘুষ নিয়ে কাজ করে এবং গর্ব করে বলে এটাই নাকি তাদের রেট।এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।

মিরপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKRKYCHQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্সের

অফিসের নিচেই উনি সিগন্যাল দেয় । আমি সাথে সাথে দাঁড়িয়ে যাই।সার্জেন্ট হঠাৎ করে গাড়ির কাগজ দেখতে চায়, কাগজ আমার বেগে ছিল বেগ অফিসে ছিল । বৃষ্টির কারণে কাগজ পত্র বেগেই রেখিছিলাম। ওনাকে বলি আমি ১ মিনিট লাগবে কাগজ এনে দেখাচ্ছি। গাড়ি এখানেই থাক । উপরেই আমার অফিস। উনি আমাকে সময় না দিয়ে বাইকের নামে কাগজ লিখেন যে আমি কাগজ দেখতে ব্যার্থ। উনি চাবি নিয়ে গাড়ী থানায় নিয়ে যান। কাগজ আমাকে দিয়ে বলে ওই অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজ দেখলে আমাকে একটা রশিদ দিবে ওটা এনে লোকাল থানায় দেখালে গাড়ী ছেড়ে দিবে। আমি যারা মামলা বুঝেন তাদেরকে দেখলাম তারা বলল এটা রেকার মামলা ১৫০০ টাকা দিলে হয়ে যাবে। পরে ফোজদারহাট অফিসে গেলে ওনারা ৬৫০০ টাকা ফিক্সড করে দিতে বলে। আমার গাড়িটি কোম্পানির তাই দিতে বাধ্য হই।

হাটহাজারি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTH7FSTY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

প্রথমে সরাসরি পাসপোর্ট অফিসে আবেদন করতে চেয়েছিলাম। কিন্তু অতিরিক্ত কিছু ডকুমেন্ট চাওয়ায় সেগুলো সংগ্রহ করতে সময়, টাকা ও হয়রানির আশঙ্কা ছিল। পরে পাসপোর্ট অফিসের পাশের একটি কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করি। সরকারি ফি ও দোকানের খরচের বাইরে **অতিরিক্ত ২,৫০০ টাকা** দিতে হয়েছে। টাকা দেওয়ার পরই আবেদন থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্টসহ সব অফিসিয়াল কাজ খুব দ্রুত সম্পন্ন হয়ে গেল। শেষে জানানো হলো, ২১ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পাওয়া যাবে।

ভোলা সদর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRV9FPHV
মন্তব্য