সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Bangladesh Emigration border Benapole-Petrapole

আমার বুলগেরিয়ার এম্বাসি ফেস করার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডুকছি লাইনে দারায়ছি তারপর এক জন ছিবিল ড্রেসে আসলো বল্লো পাসপোর্ট দেখি আমি বললাম আপনি কে উনি আমার সাথে ওই খানে খারাপ ব্যাবহার করতেছে কেও কিছু বলতেছেনা তারপর পাসপোর্ট নিয়ে আমাকে বলতেছে লাইন থেকে বাহির হতে পরে আমাকে লাইন থেকে বাহির করে অন্ন জায়গায় নিয়ে দারা করে রাখছে পরে আমি উনাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা কি করতে হবে উনি বলতেছে স্যার এর কাছে জায়তে হবে আমি বললাম কোন স্যার আপনি আমার পাসপোর্ট দেন আমি যাচ্ছি কোন স্যার এর কাছে যায়তে হবে উনারা আমার পাসপোর্ট দিতেছেনা আর একজন আসলো বল্লো ৫০০০ হাজার টাকা দেন আমি সব করে দিতেছি আমি বললাম পাসপোর্ট দেন কার কাছে যেতে হবে আমি যাচ্ছি উনারা পাসপোর্ট দিতেছেনা অনেক সময় পড়ে উনাদের ২০০০ হাজার টাকা দিলাম

ঘুষ দিয়েছি
Benapole ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ KHFRD3GC
মন্তব্য
সরকারি হাসপাতাল

সেবা নিতে

আমি আমার স্ত্রী কে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে জরুরি বিভাগের ট্রলির জন্য ৩০০ টাকা দিতে হয়। আবার ওয়াডে গিয়ে ওয়াড বয়কে ২০০ টাকা দিতে হয়। অথচ এই সেবা গুলি আমাকে দেশের নাগরিক হিসেবে ফ্রী পাওয়ার কথা ছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩০০
৩১ আগস্ট ২০২৬ ১১ DKGUX3FG
মন্তব্য
শিক্ষা অফিস

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য

হারানো সার্টিফিকেট উঠানোর জন্য আবেদন করি,সরকারি সব ফি পরিশোধ করি,মাসখানেক ঘোরাঘুরির পর দায়িত্বরত অফিসার বলেন কলেজ অধ্যক্ষের সাইন লাগবে। কি সাইন,কোন পেপারে সাইন,বুঝতে চাইলাম,সে রেগেমেগে বলে "এতো কথা তো বিস্তারিত বলতে পারবো না ভাই,আমার অনেক কাজ আছে,এখানে বুঝানোর স্কুল খুলে বসি নাই।যেটা প্রসেস সেটা মেনে কাজ করতে হবে,আমি তো নিয়মের বাইরে না।"বের হয়ে যাচ্ছি,এমন সময় অফিস সহায়ক বললো,"ভাই আপনি কি শিশু?কিছু বোঝেন না?চায়ের বিল দিয়া সার্টিফিকেট নিয়া যান।হুদা ঘুরবেন ক্যা।প্রিন্সিপালের সাইন আনলে তহন আরেকটা কইবো।" ওনাকে চাহিদামতো ১০০০ টাকা দিলাম,সার্টিফিকেট নিয়ে আসলাম।

ঘুষ দিয়েছি
মাউশি,ঢাকা ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKBKQJNV
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় রোগী ভর্তির জন্য ১৬০০০/- টাকা দাবী করেন। গ্রামের সহজ সরল লোক হওয়ার ৫০০০/- টাকা পরিশোধ করে ২০ দিন পর জেনারেল সিটের ব্যবস্থা গ্রহণ করেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKR6HPN3
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনভোগী

সেনাবাহিনী থেকে নিয়মিত অবসর গ্রহণ এর সময় অর্থ মন্ত্রণালয়ের, জুনিয়র অডিটর ঘুষ দাবি করেন। আমরা ৭৫০জন + লোকজন থেকে ঘড়ে ৬০০০০ টাকা করে FPO office ar এস এস অধীক্ষক বা জুনিয়র অডিটর রাখা ঘুষ নিয়ে থাকেন।

ঘুষ দিয়েছি
63 ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJYBGSVG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

একটা নামজারি করার ছিল। কিন্তু অফিস এর লোকজন সেটা আবেদন করে দিতেও চায়না। আবেদন করলে তা বিভিন্ন কারন দেখিয়ে বাতিল করে। পরে অফিসের বাহিরে থাকা এক দালাল আমাদের জানায় যে টাকা ছাড়া কাজ হবে না। টাকা দিলে এটা ১৫ দিনের মধ্যে নামজারি হবে। সে বলে সব স্যারেরা টাকায় কাজ করে। পরে ৭০০০ টাকা দিয়ে নামজারি টা ২৩ দিনের মাথায় পাই। এই হলো ভুমি অফিস। আমি বলি এটা হলো, দেশের নাম্বার ১ ঘুসের অফিস। যেখানে টাকা ছাড়া কোন কাজ হয় না।

ঘুষ দিয়েছি
নন্দীগ্রাম, বগুড়া। কুমিরা পন্ডিত পুকুর ভূমি অপিস ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ RJUCGWXP
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

আমি নিজে নিজে আবেদন করে জমা দিতে গিয়েছিলাম। তারা জমা নেয় নাই, কি কি নাকি ভুল আছে। পরে ডিজির সাথেও কথা বলেছিলাম। কোনো লাভ হয় নাই। পরের দিন যাওয়ার আগে ১৫০০ টাকা দিয়ে গিয়েছিলাম দালালের মাধ্যমে।ওইদিন আর কোনো সমস্যা ছাড়াই করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTAUKXNN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধনের জন্য বাধ্যতামূলক ৫ শ লাগে !

প্রতি নিবন্ধনে ৫ শ করে দেওয়া লাগে আর ডুপ্লিকেট পড়লেত লাগে ৫ হাজার যতবার নিবন্ধন চান নাহ কেন দেওয়া হয়। বলছিলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের কথা আর কি ! 🫠

ঘুষ দিয়েছি
দোল্লাই নবাবপুর ইউনিয়ন , চান্দিনা, কুমিল্লা ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১১ CTGFW4N2
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

জমি টি আমার দাদুর নামে ছিল। এখন আমার দাদু এবং বাবা দুজনে মারা গিয়েছে তাই আমার ২ ভাই এর নামে খারিজ করে খাজনা দিব। আমার সব কাগজ ঠিক আছে। আমাকে সরাসরি বলে ২০০০ এর নিচে আমরা নেই না। এটাদেন কাজ হয়ে যাবে।আমাকে ৩/৪ দিন যেতে হয়ে টাকা দেই না বলে। পরে টাকা দিয়ে কাজ করিয়েছি।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ DK2ACA8L
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে ফেনী টাউনের ভূমি অফিসার প্রতি ফাইলের জন্য ২৫,০০০ টাকা করে ঘুষ নিচ্ছেন। টাকা না দিলে জমি রেজিস্ট্রেশনের ফাইল পাস হয় না এটাই যেন এখানকার অনিয়িখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য,এই অবিচারের বিরুদ্ধে কেউই মুখ খুলছেন না। প্রতিবাদ করলে কাজ আটকে যাবে বা আরও বেশি ভোগান্তিতে পড়তে হবে এমন ভয়ে সবাই নীরব থেকে সবকিছু সহ্য করে যাচ্ছেন। কিন্তু সবার এই নীরবতার সুযোগ নিয়েই দুর্নীতি আজ সাধারণ নিয়মে পরিণত হয়েছে.

ঘুষ দিয়েছি
ফেনী ৳২৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTKLEP7H
মন্তব্য
ভূমি অফিস

ভূমি জরিপের কাগজ আনতে সার্ভেয়ারকে দিতে হয়েছে। তিন হাজার টাকা চেয়েছে ১৫ দিন ঘুরিয়েছে। পরে ১ হাজার দিয়

ভূমি জরিপের কাগজ আনতে সার্ভেয়ারকে দিতে হয়েছে। তিন হাজার টাকা চেয়েছে। না দেওয়ায় ১৫ দিন ঘুরিয়েছে। পরে ১ হাজার দিতে বাধ্য হয়েছি। একবার এই টেবিলে পাঠায় আরেক বার আরেক টেবিলে পাঠায়। দুনিয়ার সব কাগজ যোগাজ করতে হয়েছে। কিন্তু টাকা পাওয়ার পর কোনো কাগজ ছুঁয়েও দেখেননি। ঘুষ খাদক ভদ্রলোকের নাম ও মোবাইল নাম্বার আমার কাছে সেভ করা আছে।

ঘুষ দিয়েছি
ঢাকার সাভার ৳১
৩১ আগস্ট ২০২৬ ১০ DKAXH4AV
মন্তব্য
পাসপোর্ট অফিস

New passort

file joma dite gesi Ank khon daria thakar pore jokhon counter a file disi bole apnar akta documents nai oita disi tokhon bole oita attested lagbe. pore attested kore nia gesi porer din bole ajke apnar schedule nai reshedule kore nia asen Pore dorbesh dhorlam uni bollo kisui lagbe na Just nid den dilam same lok instant file joma nilo.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKUBWQN3
মন্তব্য
ভূমি অফিস

ভূমি অফিস

আমি ভূমি অফিসে তিনবার খারিজের জন্য অনলাইনে আবেদন করেছি তিন বাড়ি নামঞ্জুর করা হয়েছে পরে বাধ্য হয়ে দালালের কাছে টাকা দিয়া দিয়ে কাজ করানো হচ্ছে

ঘুষ দিয়েছি
কালিয়াকুর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKJ2HEVG
মন্তব্য
সিটি কর্পোরেশন

মৃত্যু সনদ

সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড। সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও আমার ফাইল ওয়ার্ড অফিসের কর্তব্যরত লোক আমার ফাইল নিজের কাছে রেখে দেন এবং অন্য একজন মানুষের সাথে যোগাযোগ করতে বলেন।পরবর্তীতে একজনের সাথে যোগাযোগের পর ২০০০ টাকা দাবী করেন।দাবীকৃত টাকা পরিশোধ করার এক দিনের মাথায় আমার বাবার মৃত্যু সনদ ইস্যু হয়।বর্তমানে ওয়ারিশ সনদের আবেদন পেন্ডিং আছে হয়তো এটিও ঘুষ ছাড়া হবে না।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CT4DU9DA
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন

বিদেশে পড়া লেখা করতে যাবো। তাই একটা পাসপোর্ট লাগবে। কিন্তু প্রথম বারের মতো পাসপোর্ট অফিসে ঢুকে আমি পুরাই অবাক। সকল কাগজ পত্র ঠিক থাকলেও তারা বলতেছে ঠিক নেই। পাসপোর্ট অফিস থেকে বের হতেই একজন এসে বললো আমাকে এতো টাকা দিন আমি সব করে দিচ্ছি। আমার যেহেতু আর্জেন্ট লাগবে তাই আর কিছু না ভেবে তাদের কাছে টাকা দিলাম, তারা মূলত ছিলো দালাল। তারা আবার আবেদন করলো এবং সেটা তাদের জিমেইল দিয়ে। এরপর ম্যাজিক এর মতো কেউ কিছু বললো না। কোনো বাধা আসলো না। তখন আমি বুঝতে পারলাম সেখানের আনসার সদস্য থেকে শুরু করে পুলিশ এবং বিভিন্ন কর্মকর্তা এর সাথে জড়িত। ঠিক একই ঘটনা আমার ফ্রেন্ডের সাথেও ঘটেছিলো। দালাল ছাড়া তারা কোনো আবেদনই গ্রহণ করে না। অর্থাৎ ঘুষ দিবেন তো আপনার সকল কাজ হয়ে যাবে।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKAX8TYX
মন্তব্য