সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়ন করতে গিয়ে সরকার নির্ধারিত ফি থেকে ২০০০/- টাকা বেশি দাবী করেছিল। "চ্যানেল" নামক সিন্ডিকেট কুমিল্লা জেলার পাসপোর্ট অফিসে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTHU4E3Y
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডোপ টেস্ট

ডোপ টেস্ট পরীক্ষা, নিজ জেলা না হওয়ায় আমার জেলায় করতে বলে,, টাকা দিলে আবার করে দিসে,,

ঘুষ দিয়েছি
কক্সবাজার সদর হাসপাতাল,প্যাথলজি ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTK9U6DA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা পরিষদ, রাঙ্গামাটি

জেলা পরিষদ এর কাছে আমার একটি ৫০০০ টাকার আর্থিক অনুদান এর জন্য আবেদন জমা দিতে গেছিলাম। চেয়ারম্যান অফিস কক্ষের দারোয়ান কে ৫০০ টাকা দিতে হয়েছে চেয়ারম্যান এর সাথে আবেদনপত্রসহ সাক্ষাৎ করার জন্য।

ঘুষ দিয়েছি
রাঙ্গামাটি ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ CTRZGWCJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

By-Law ammendment (Cooperative Credit Union)

"Actually, no money is supposed to be taken for amending or replacing the by-laws of a cooperative society. According to the rules, the cooperative office is supposed to approve the application within a maximum of three months. However, from the Upazila Cooperative Office inspector to the Upazila Cooperative Officer, and from the Dhaka District Office inspector to the District Cooperative Officer, no work is done without a bribe ranging from 150,000 to 200,000 Taka. In total, we have paid 150,000 Taka in bribes. It has been about 3 years, and the replacement of the society's by-laws has still not been approved."

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.৫০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKEHWVWT
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমার সকল কাগজ পাতি থাকার পরেও ওরা আমাকে বার বার আটকে দিয়ে ছিল, বলতেছিল কাউন্সিল এর পরিচয় নিয়ে আসতে যা তখন আমার পক্ষে আনা সম্ভব ছিল না,,,,,, পরে আনসার সদস্য ১৫০০ টাকা ঘুস নিয়ে ভিতরে একটা চিন্হ দিয়ে দিছিল, কোন কথায় বলছে না বাকি কোন কাগজ ই দেখছে না

ঘুষ দিয়েছি
Mohammadpur ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK7WE2ED
মন্তব্য
সরকারি হাসপাতাল

ছাড়পত্র নেয়ার সময়

আপনি খুশি হয়ে আমাকে চা নাস্তা খাওয়ার জন্যে ২০০ টাকা দেন ছাড়পত্র এখনি দিয়ে দিচ্ছি।নয় তো অপেক্ষা করতে হবে।

ঘুষ দিয়েছি
নিটোর ৳২০০
৩১ আগস্ট ২০২৬ DKTWG67S
মন্তব্য
বিআরটিএ

গাড়ির নাম পতন পরিবর্তনের জন্য

আমি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেছিলাম সেটির কাগজপত্র নাম ট্রান্সফারের জন্য আমি বিআরটি তে অনেকবার গিয়েছি কিন্তু কেউ তেমন গুরুত্ব দেয়নি এবং কাজ খুবই ধীরগতিতে করছে যখনই আমি একটি দালাল ধরে ১০ হাজার টাকা দিয়েছি আমার কাজ করার জন্য তখনই এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার সম্পন্ন হয়েছে এমন একটি দেশে থাকি যেখানে টাকা ছাড়া কিংবা দালাল ছাড়া একটি কাজ করারও সম্ভব নয়

ঘুষ দিয়েছি
যশোর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHRNWLTD
মন্তব্য
ভূমি অফিস

নাম খারিজ প্রতিবেদন

নাম খারিজ প্রতিবেদন দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোবাইল করে দুই হাজার টাকা দাবি করেন। নিরুপায় হয়ে তার দেওয়া বিকাশ নাম্বারে ১০০০ টাকা প্রদান করি।

ঘুষ দিয়েছি
নকলা, শেরপুর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ MYU857GV
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করা

আমার আব্বা আমাকে একটি হেবা দলিল করে দিয়েছে এ দলিলটা আমার নামে খারিজ করতে গিয়ে 5000 হাজার টাকা ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
কুমিল্লা জেলা তিতাস উপজেলা বন্দরামপুর ভূমি অফিস ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CT92PQXA
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা সেবা

ঘটনা হচ্ছে ২০২৬ সালের ঈদুল আযহা (কোরবানি) এর দিন। গরু কাটতে গিয়ে পায়ে ছুরি লেগে কিছু কেটে যায়। আমাকে একটা সেলাই করতে হয়। ঐদিন দ্রুত গেলাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট দেখে একটা পায়ে সেলাই করে দিল। মজার ব্যাপার হচ্ছে ডাক্তার দেখলোও না। ডাক্তার শুধু অ্যাসিস্ট্যান্ট থেকে বর্ণনা শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিল। আসার সময় আমার কাছে দাবি করল ওনারা (ডাক্তার, এসিস্ট্যান্ট, অন্যান্যরা) ছুটির দিনে মানুষের সেবা করছে। উনাদেরকে একটু খুশি করি। এসিস্ট্যান্ট এর হাতে ১০০ টাকা দিয়ে বিদায় হতে চাইলাম। তাতে তারা নাখোশ হলেও পরবর্তীতে এসিস্ট্যান্ট আমার কাছ থেকে ওই টাকা নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিল। প্রশ্ন হলো, ছুটির দিনে ডিউটি করলে সরকার কি ওদের টাকা দেয় না?

ঘুষ দিয়েছি
হাটহাজারী ৳১০০
৩১ আগস্ট ২০২৬ ১০ CTVZHGL7
মন্তব্য
শিক্ষা অফিস

দপ্তরিক ফাইল,ছুটি বিষয় তথ্য

প্রাথমিক শিক্ষা অফিসের 'অফিস সহায়ক' যে কোন কাজে গেলে ঘুষ ছাড়া কাজ করতে চায় না।কাজ ফেলে রাখে, দিনের পর দিন ঘুরায়।বলে 'টিও' স্যারের ফী(ঘুষ) দিন আমারটাও দিন। 'টিও' ও ঘুষ নিয়েছে আমার থেকে কাজও করেনি। সকল শিক্ষকরাও জানে এসব এবং তারাও বিভিন্ন কাজ টাকা দিয়েই করে নেয়।তাদের কথা হলো স্কুল থেকে শিক্ষা অফিসে আসতে ৪০/৫০ টাকা লাগে সুতরাং চার দিনে ঘুরার চেয়ে ৩০০ টাকা ঘুষ দিয়ে কাজ করা ভালো।এভাবেই চলছে ঘুষের মহাউৎসব। শিবগঞ্জ,বগুড়া

ঘুষ দিয়েছি
বগুড়া, (শিবগঞ্জ উপজেলা) ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ RJSJ9GP7
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বিভিন্ন (বিস্তারিত নিচে বর্ণিত)

সরকারি চাকরিতে পে ফিক্সেশন এর জন্য (প্রথম বেতনের সময়), বদলির সময় চাকরির বিবরণী উত্তোলন, প্রান্তে বিনোদন ২০০০ টাকা, এডভান্স ইনক্রিমেন্ট ৩০০০ টাকা। এছাড়া যে কোন কাজ করতে গেলেই ওখানে টাকা লাগে। টাকার অংক সাত বছরের চাকরি জীবনে মোট প্রদেয় অর্থ।

ঘুষ দিয়েছি
মোহনগঞ্জ, নেত্রকোনা, ঢাকা ৳১৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ MYEWAEZZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভ্যাট অফিস

আমাদের গার্মেন্টসে প্রতিমাসে Export & Impor এর উপর ভ্যাট দিতে হয়। ভ্যাটের একটা কপি তাদের ভ্যাট অফিসে দিয়ে আসতে হতো, এবং একটা কপিতে Aro এর সিল সাইন করে নিয়ে আসা লাগতো তখন টাকা না দিলে সিল সাইন দিত না, (বলতো আমাদের অফিস খরচ ২০০০টাকা দেন)। প্রায় ২বছর হলো ভ্যাটের কপি ভ্যাট অফিসে জমা না দেয়ার বিষয়ে এনবিআর থেকে একটি পরিপত্র জারি হয়। কিন্তু তার পরেও ভ্যাট অফিস থেকে Aro প্রতি মাসে ফোন দিয়ে অফিস খরচ বাবদ ২০০০ টাকা নেয়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKS6CTDH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশি তদন্ত (PBI)

আমাদের যে কোন একটি তদন্ত সংক্রান্ত কাজের দায়িত্বভার পড়ে পিবিআই (উত্তরা) এর উপর। তদন্তকারী কর্মকর্তা প্রথমদিন আমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করি। তাকে আসার আগে একটি খাম দেই। তিনি খামটি রেখে দেন। খামে ২০০০ টাকা দেই স্বেচ্ছায়। খাম দিয়ে নিচে আসার পর তিনি ফোন দিয়ে উপরে যেতে বলেন এবং টাকা নিয়ে যেতে বলেন। প্রথমে তিনি খামটা নেন, পরে এমাউন্ট পছন্দ না হওয়ায় রাগ করেন। পরে আরো টাকা একটু জোর করেই দিয়ে আসি যেনো আমাদের তদন্ত ঠিকঠাক ভাবে করে। যা হোক এভাবে ধাপে ধাপে মোট ২০০০০ দেয়া হয়। যদিও লাভ হয় নি।।। হয়তো প্রতিপক্ষ হতে আরো বেশি পেয়েছে।

ঘুষ দিয়েছি
উত্তরা ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKGPZB7B
মন্তব্য
পাসপোর্ট অফিস

বউয়ের পাসপোর্ট করাতে গিয়ে ঘুষ

এই টেবিল সেই টেবিল পাঠাতে পাঠাতে ক্লান্ত। ঘুষ না দিয়ে কোনো ভাবেই পাসপোর্ট করাতে পারলাম না। ঘুষ দিলাম তো সব কাজ করে দিলো মুহূর্তের মধ্যে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DK5YSHWC
মন্তব্য
সরকারি হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ বহি: বিভাগীয় চিকিৎসা (Outdoor)

বাংলাদেশের সবচেয়ে পরিচিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগে আমার মা কে ডাক্তার দেখাতে যেয়ে দেখলাম লম্বা লাইন। লাইন সামনে আগায় না৷ পরে টিকিট কাউন্টারে যেয়ে বলায় উনি বললেন ৫০০ দিন। ডাক্তার দেখাই৷ পরে ৫০০ দেয়ার পর উনি আমাদের পিছনের দরজা দিয়ে ডাক্তার দেখান। সেখানে বের হয়ে আসার সময় আবার ডাক্তারের সহকারী ২০০ টাকা চেয়ে নিয়ে নিল নাহলে প্রেসক্রিপশন দিচ্ছিল না৷

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০০
৩১ আগস্ট ২০২৬ DKRKVBCQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী কার্ড

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২১০০ টাকা করে নেওয়ার মাধ্যমে প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিয়েছিল

ঘুষ দিয়েছি
চাঁন্দাশ ৳২.১ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJLZW9EJ
মন্তব্য
সিটি কর্পোরেশন

বিল্ডিংয়ের নকশা অনুমোদন

প্রথমে নকশা অনুমোদন দিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন অযুহাতে কাজ বন্ধ করে অতিরিক্ত টাকা দাবি করা হয়। তাই বাধ্য হয়ে ঘুষের টাকা পরিশোধ করা হয়। যদিও অনুমোদিত নকশা অনুযায়ী বিল্ডিং করা হচ্ছিল ।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৭০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১২ CT64ERL5
মন্তব্য