সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.৬০ লাখ

উপজেলা বাস্তবায়ন কর্তকর্তার কাছে বিল তুলতে গেলে মোট ভিলের ৯-১০% ঘুষ না দিলে স্বাক্ষর করেনা

উপজেলা বাস্তবায়ন কর্তকর্তার কাছে বিল তুলতে গেলে মোট ভিলের ৯-১০% ঘুষ না দিলে স্বাক্ষর করেনা। সহকারী ইঞ্জিনিয়ার, অফিস সহকারী, পিয়ন সবাইকে টাকা দিতে হবে নাহলে কোন ডকুমেন্টস সামনে আগাবেনা। ইউএনও অফিসে কোন চিঠি নিয়ে গেলে নিচে ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে নিশ্চিত থাকতে চাইলে সেই অফিসের কর্মচারীদের ঘুষ দিতে হবে নাহলে চিঠি ইউএনও পর্যন্ত পৌঁছাবেনা। এই পর্যন্ত আমি ৮ প্রজেক্টের জন্য মোট ১৮ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছি তবুও তাদের মন ভরেনা।

শার্শা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHGWXJL7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

গাড়ির ফিটনেস করা

আমার গাড়িতে এলপিজি সিলিন্ডার লাগানো আছে। রংপুর বিআরটিএ অফিসের দায়িত্বরত ইঞ্জিনিয়ার সাহেব আমার গাড়ির সরজমিন পরীক্ষা করার সময় আমাকে এলপিজি সিলিন্ডার খুলে না ফেললে ফিটনেস দিবেন না বলে জানান। ফিটনেস না দিয়ে তিনি অন্য গাড়ির কাছে চলে যান। তখন এক লোক এসে ২০০০ টাকার কথা বলেন। পরে ২০০০ টাকা দিলে ফিটনেস দিয়ে দেন। ইন্জিনিয়ার সাহেব নিজ হাতে টাকা নেন না। তার টাকা নেওয়ার জন্য লোক আছে। আমি ২০২৪ সালে এবং ২০২৬ সালে ২০০০ টাকা করে দুইবার ফিটনেস করিয়েছি। এটাই এখানকার এলপিজি করা গাড়ির ফিটনেস করানোর রেট বলে জানতে পেরেছি।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNNXTYPV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৩ হাজার

ট্রেডলাইসেন্স নবায়ন

আমি ট্রেডলাইসেন্স নবায়ন করব, বলল 12000 টাকা লাগবে। প্রশ্ন করলাম, আমি আপনাকে যা টাকা দেব সেই টাকাই কি লাসেন্স এ উল্লেখ থাকবে? বলল, করলে করান না হয় চলে যান। বধ্যগত করাতেই হলো, কিন্তু 10155 টাকা ট্রেডলাইসেন্স এ উল্লেখ ছিল। বাকি 1845 টাকা তার পকেটে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTD6VSWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট করতে গিয়ে যা যা ডকুমেন্টস ছিল সবই ঠিক ছিল কিন্তু তবুও তারা ইচ্ছাকৃত ভাবে কাগজ আটকে দেয় এবং পরবর্তীতে কাজ ১ ঘন্টার মধ্যে করে দিবে বলে ১৫০০ টাকা ঘুষ দাবি করে কোন উপায় না দেখে আমার মতো আরও ১০ জনের থেকে সেম কাহিনি করে। যদি ঘুষ না দেওয়া হয় তারা কাগজ আটকে রেখে বিভিন্ন হয়রানি করতে থাকে। দেখার কেউ নেই বিধায় সবাইকে বাধ্য হয়ে কাজটি করতে হয়।

সিরাজগঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJSD7UDZ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

চাকুরী থেকে ইস্তফা দেয়ার সময়

আমার নতুন চাকুরী হওয়ায় আগের চাকুরী থেকে ইস্তফা দেয়ার সময় অফিস সহকারী দাবি করে। টাকা দিলে এক দিনেই করে দেয় সব কাজ।

গোবিন্দগঞ্জ, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNJUU7KC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport making

Obtaining a passport turned out to be less about paperwork and more about extortion. My application was repeatedly rejected for alleged errors until I paid a 1,500 TK bribe to a broker right outside the office. He wrote a secret code on my papers, signaling to the officials inside that the price had been paid. Instantly, my previously 'flawed' documents were accepted without a second look—proving that without grease in the palm, legitimate applications are deliberately kept stuck.

Barishal, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR6ME8YT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

এসিড লাইসেন্স

একটি রপ্তানীমুখী ফ্যাক্টরির জন্য এসিড লাইসেন্স প্রয়োজন ছিলো, নীলফামারী ডিসি অফিসের দায়িত্বরতরা ধাপে ধাপে 2 লক্ষ টাকা ঘুষ নেবার পর সনদ প্রদান করে।

নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNTDEWPR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

রেকর্ড সংশোধন মামলা / খতিয়ান সংশোধন মামলা

আমি আমার বিআরএস খতিয়ানের 'নবাব স্টেট' রেকর্ডটি সংশোধন করার জন্য গিয়েছিলাম । কিন্তু এখানকার অফিস পিয়ন এবং ম্যাজিস্ট্রেট এর সহায়ক আমার কাছে কাজ করে দেওয়ার কথা বলে প্রতিটি শতাংশ বা ডকুমেন্টের জন্য আলাদাভাবে ৪,০০০ টাকা করে ঘুষ দাবি করেছে। আমি অবাক হলাম যে সবাই দিচ্ছে এবং নিরুপায় হয়ে আমার ৪ শতাংশ জমির জন্য আমাকে ১৬০০০ টাকা দিতে হয়েছে। জায়গার লোকেশন : সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস ঢাকার হেমায়েতপুরের আলমনগর হাউজিং (সুগন্ধা হাউজিং) এলাকায় অবস্থিত।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKNCA93Q
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি পরপর দুইবার ঘুষ প্রত্যাখ্যান করি। প্রত্যেকবার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে দেখায় ঠিকানা ভুল। তৃতীয়বার বাধ্য হয়ে ১০০০ টাকা ঘুষ প্রদান করায় পাসপোর্ট পেয়েছিলাম

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNGL79HT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পৌরসভা কর্তৃক বিল্ডিং এর ড্রাফট প্ল্যান অনুমোদন

বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনের জন্য নোয়াখালী পৌরসভায় টেবিল খরচের নামে ঘুষ প্রদান করতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJ6XHMB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

প্রকৌশলী কার্যালয়ে

বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ায় নোয়াখালীর সেনবাগে মিটিং আয়োজনের খরচের নামে ঘুষ দিতে হয়েছে।

noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTHN4RNM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

CID report

আমার মামলার তদন্তের জন্য জাজ সি আই ডি কে দায়িত্ব দেয়। আর সেই রিপোর্ট করতে অফিসার ফরেনসিক এর জন্য ১০ লাখ টাকা নিয়েছে

বনানী, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKJLC75E
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০

জন্ম সনদের তথ্য correction

আমার মেয়ের জন্ম সনদের তথ্য ভুল ছিল। সেটা সঠিক করার জন্য আবেদন করি। সচিব আমাকে বললো ১০০ টাকা দিতে। আমি জানি যে ফি হলো ৫০ টাকা। কিন্তু আমি তার ভাবভঙ্গি, আচরণ, ব্যবহার দেখে বুঝলাম আমি যদি তাকে ১০০ টাকা না দেই, সে আমাকে প্রচণ্ড হয়রানি করাবে। আমি একেবারে অসহায় হয়ে গেলাম এবং বিনা বাক্যে ১০০ টাকা দিয়ে দিলাম। সে আমাকে কোন receipt দেয় নি। এইভাবে সে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

কুড়িল অফিস, Ward No. 17, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKS7T8QY
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪০.০ হাজার

মৃত বাবার দিয়ে যাওয়া ইনকাম ট্যাক্স এর ফাইল অডিটটে ফেলা

আমার বাবা ২০১৮ সালে মারা যান। তখনও বাবার সম্পদগুলো ছেলেদের নামে বণ্টন করা হয়নি, তাই বাবার পক্ষ হয়ে আরও কয়েক বছর ইনকাম ট্যাক্স দিয়ে আসছিলাম। এর মধ্যে ২০২২ সালে আমাদের ফাইল কোনো স্পষ্ট কারণ ছাড়াই অডিটে ফেলা হয়। পরে আমাদের বলা হয়, কোনো ফাইল অডিটে পড়লে নাকি অডিট রিপোর্টে অতিরিক্ত টাকা দেখাতেই হয়। কারণ, বাড়তি টাকা না দেখালে কর্মকর্তাদের কাছে প্রশ্ন ওঠে—“এই ফাইল অডিটে পড়ল কেন?” এই নিয়মের কারণে অনেক সময় কোনো ধরনের অনিয়ম না থাকলেও ফাইল নিয়ে হয়রানি করা হয়, নানা কাগজপত্র চাওয়া হয়, অতিরিক্ত কর ও জরিমানা চাপিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত ঝামেলা এড়াতে এবং কম জরিমানা দেওয়ার আশায় মানুষ বাধ্য হয়ে টাকা দিতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, যার নামে এই আয় ও সম্পদ—তিনি ২০১৮ সালেই মারা গেছেন। তারপরও ২০

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT8RYYNG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জি আর ও অফিস, পটিয়া চৌকি আদালত

একটা মামলার আসামীর ফরোয়ার্ডিং এর ফটোকপি নিতে দিতে হয়েছে

পটিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT696WXG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

দালাল ছাড়া পাসপোর্ট করাইতে গেছিলাম। প্রথম দিন জমা দিতে গেলে বলে সার্টিফিকেট নাই।২য় দিন বল্লো বাবার মৃত্যু সনদের অনলাইন কফি লাগবে।৩য় দিন বলে খতিয়ানের অনলাইন কপি লাগবে, শেষে বের হয়ে আলিবাবা ছিলো তারা বলে ৩০০০দিলে হয়ে যাবে। দেওয়ার পর হয়ে গেলো ও।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT27U7VQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৮ হাজার

SSC মার্কশিটের ডুপ্লিকেট কপি

আমি আমার SSC মার্কশিট হারিয়ে ফেলেছি। পরে আমার স্কুলের শিক্ষকদের কাছ থেকে জানতে পারি যে, বোর্ড থেকে হারানো মার্কশিটের ডুপ্লিকেট কপি তোলা যায়। এরপর আমি বরিশাল বোর্ডে মার্কশিট তুলতে যাই। সেখানে স্যাররা আমাকে জানান যে মার্কশিট তুলতে ৩০০ টাকা খরচ হবে। কিন্তু পরে আমাকে ১,৮০০ টাকা দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আমি একটু বিভ্রান্ত হয়ে গেছি, কারণ আগে আমাকে ৩০০ টাকা খরচ হবে বলে জানানো হয়েছিল। বরিশাল শিক্ষা বোর্ড ।

patuakhali, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BREPLH74
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট বানানো

বছরকানেক আগে, আমি যখন নতুন পাসপোর্ট বানাতে যাই আমি নিজে নিজে সব ফরম পূরন করি তাদের details অনুযায়ী। অফিসে যাওয়ার পরে আমার ভুল ধরেছিল আমি কেন Nid and Birth certificate number ২ টাই ফিলআপ করলাম যেটা কিনা কোনো সমস্যাাই না।পরে দালাল এর মাধমে পরের দিন আবার যাই কোনো কিছু পরিবর্তন না করে ফাইল ও জমা নেয় একি ব্যাক্তি কোনো ধরনের কিছু চ্যাক না করে approve করে দিছে😏

Moulvibazar, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY76Q2L7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি, কাগজ সব কিছু ঠিক থাকার পরেও ৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে

আমরা এক ভাই এক বোন, বাবা ও মা মারা গিয়েছে এখন ভাই আমাকে সম্পত্তির ভাগ দেয়না , তাই আমি ভূমি অফিসে যোগাযোগ করলে অরিস নামা , আনআইডি সহ সকল পেপার জমা দিলে আমাদের দুইজনের (ভাই-বোন) নামে যৌথ নামজারি করতে ১ লক্ষ টাকা চায় যা ৮০ হাজার টাকায় হয়। কাজ হয়েছে।

বিরল ও দিনাজপুর সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNT6RR5Y
মন্তব্য