সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

পুরনো ফাইল নিয়ে হয়রানি এবং ট্যাক্স অফিসের কর্মচারীদের অদক্ষতা

২০১৮ সালে কোন একদিন ব্যাঙ্কে গিয়ে জানতে পারি যে আমার আয়কর পরিশোধ না করার জন্য এনবিআর থেকে একাউন্ট ফ্রিজ করার নির্দেশ এসেছে। সার্কেল অফিসে যাওয়ার পর ওরা জানায় দুই বছর আগের একটি ফাইল দৈবচয়নের ভিত্তিতে নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে,সেখানে অযথা কিছু অসংগতির কথা বলে আমার কাছ থেকে আর ও কিছু কর দাবি করে। কিন্তু তিনটা নোটিশের প্রতিটাতেই আমার বাসার ঠিকানা তারা ইচ্ছাকৃত ভাবে ভুল লিখে, কিন্তু একাউন্ট ফ্রিজ করার নির্দেশনা সঠিক ব্যাঙ্কেই পাঠায় । ভুলের ব্যাখ্যা জানতে চাইলে, ওই সরকারি কর্মচারী বলে - " ভুলে তো হয়েই গেছে, এখন কিছু টাকা দিন , ডিসিটিকে দিয়ে একাউন্ট আনফ্রিজ করার নির্দেশ পাঠিয়ে দিচ্ছি । ডিসিটির কাছে বিচার দিতে গিয়ে বুঝলাম যে সব একি গয়ালের গরু ।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DK7K3HZR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

প্রাথমিক সহকারী শিক্ষকের বদলি বিসয়ে

প্রাথমিক সহকারী শিক্ষক ফুল পরিবর্তনের লক্ষ্যে নির্বোধ বছর ধরিয়া চেষ্টা করার পরে। এক লক্ষ টাকার বিনিময়ে স্কুল পরিবর্তনের প্রক্রিয়া চলমান রহিয়াছে

উল্লাপাড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJBSAWTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পি বি আই তদন্তের সময

আমার ৩টি সি আর মামলার তদন্ত করতে গিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি

কক্সবাজার, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT3VCNM3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে ওখানে কর্মকর্তা টাকার মাধ্যমে সব কাজ করে দেয়।জে কিনা ৪/৫হাজসর টাকার ড্রাউভিং লাইসেন্স এর জন্য চায় ১২হাজার টাকা। তার পর আর কি টাকা দিয়েই করতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTW2WE9X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

পিতার মৃত্যুর পর, ওয়ারিশগণের নামে মাত্র ৬.২৫ শতাংশ জমি নামজারি করতে গেলে ইউনিয়ন ভুমি অফিস ৩০,০০০ টাকা চায়। পরে ২৫,০০০ টাকায় রফাদফা হয়। এর মধ্যে ২০,০০০ টাকা অগ্রীম দেই। বাকী টাকা নামজারি হয়ে যাওয়ার পর দেয়ার কথা ছিল। সময়টা তখন ২০২৪ সালের জুন মাস। জুলাইয়ের শেষের দিকে নামজারি কমপ্লিট হয়। ভুমি অফিস থেকে কল করে নামজারির সিলযুক্ত কাগজ নিয়ে যেতে বলা হয়। কিন্ত ঐ সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। পরবর্তীতে ৫ই আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হলে, ভুমি অফিসে গেলে বাকী ৫,০০০ টাকা চায়নি। নামজারি ও খাজনার কাগজ নিয়ে চলে আসি।

মুন্সিগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKY5AF49
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট নিবন্ধন

দালাল ছারা কেউ কাজ করতে চাচ্ছে না।এমন কি দায়িত্ব রত অফিসারগন দালালের কোড নিয়ে আসতে বলে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT2XWFWA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ দিতে দিয়েছি। বর্তমান ঠিকানার প্রুফ হিসেবে বাসা ভাড়ার ডিডের ফটোকপি দিয়েছিলাম। মূল কপি কয় বলে বের করে দিয়েছিলো। পরে আনসার ১৫০০ টাকা চায় - বাধ্য হয়ে ১৫০০ দিয়েই বায়োমেট্রিক দিয়ে এসেছি!

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHWMLBG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

Yes

এক্সিডেন রুগি নিয়ে গেছিলাম রংপুর মেডিকেলে, নার্স ওটিবয়রা জোড় করে, ১০ হাজার টাকার, সুই, সেলাইয়ের সবকিছু গজ কাপর সাদা, ইনজেকশন, ওষুধসহ সবকিছু বাইরে থেকে কিনতে বলছে, তারপর ওটিবয় হাসপাতাল থেকেই চোখের সামনে ফার্মেসিতে, সবকিছু বিক্রি করছে। তারপর ওগুলোই কিনছি।। ১০ হাজার টাকা এভাবে আমি প্রতারিত হয়েছি।।

Rangpur, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNTTPTEV
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

দলিল রেজিস্ট্রেশন

দেশের প্রতিটি সাব- রেজিস্ট্রি অফিসে প্রত্যেকটি দলিল করার সময় উৎস কর এবং ৫.৫% সরকার নির্ধারিত করের বাইরে দলিল লেখক সমিতির নাম করে মানুষের টাকা হরিলুট করে দলিল লেখকেরা। এছাড়া সাব রেজিস্ট্রি অফিসের প্রতিটা পদক্ষেপে টাকা দেওয়া লাগে। যে টিপসই নেয়, সেও ৫০ টাকা ঘুষ নেয়। এটা সবাই জানে কিন্তু এর কোন প্রতিকার নাই।

লোহাগড়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHZD3MMJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Family Certificate

একটা পারিবারিক সনদ বানানোর জন্য ইউনিয়ন পরিষদ অফিসে গিয়েছিলাম। সেখান থেকে পারিবারিক সনদ বানানোর পর চেয়ারম্যানের রুমে গেলাম সিগনেচার নেওয়ার জন্য। কিন্তু সে ৫০০ টাকা ব্যতীত সিগনেচার করবে না। উল্টো তাকে চেয়ারম্যান বলায় আমার সাথে ক্ষিপ্ত হয়েছে কারণ আমি তাকে স্যার বলে সম্বোধন করি নাই। আমি এর আগে জীবনে কখনো ঘুষ দেই নাই। কিন্তু আমার ইমারজেন্সি কারণে পারিবারিক সনদ প্রয়োজন হওয়ায় ঘুষ দিতে বাধ্য হই। সেদিন এতটাই ছোট ফিল করেছিলাম যে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন দেশ ত্যাগ করবো।

Noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTCXG2Q4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

পুরাতন মিটার পরিবর্তন

BPDB এর অধীনে থাকা একটি মিটারে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য পরিবর্তন করার জন্য আবেদন করা হলে বলে ৮০০০ টাকা দিতে হবে তাদের। এতটাকা কিসের জন্য জানতে চাওয়া হলে বলে এত টাকায় নাকি খরচ। টাকা দিতে অস্বীকার করলে বলা হয়, পরের মাস থেকে মিটার ত্রুটি দেখিয়ে ৫০০ ইউনিট বিল বা তাদের ইচ্ছামতো ৩০০০/৪০০০ টাকা করে বিল করার হুমকি দেয়। উপায় না দেখে টাকা দিতে বাধ্য হয়তে হয়েছে।

ত্রিশাল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYTYVSR6
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪০০

গাড়ির যাত্রী

আমি এবং আরও একজন মাওনা থেকে ঢাকা যাব তখন একটি মাইক্রোতে আমরা ১০০ টাকা বাড়া দিয়ে উঠি।ঘটনা ক্রমে একজন পথচারী অসতর্কতা বশত গাড়ির সামনে এসে যায়। কিন্তু শরীরে আঘাত লাগেনি ট্রাফিক পুলিশ এটা দেখে ড্রাইভার কে ডাকে গাড়ির কাগজপত্র সব ঠিক ছিল কিন্তু যাত্রী নিছে এটাই নাকি অপরাধ। পরে বলে মামলা করবে কিন্তু আরেকজন পাশ থেকে বললো আপনি কিছু টাকা দেন বিষয়টা মিমাংসা করে ফেলুন। তখন ৩০০ টাকা দেই কিন্তু ১০০০ হাজারের কম মানতে চাইনা অনেক বলে ৪০০ দিয়ে কেটে গেছি আমি শুধু মাত্র ঐ গাড়ির যাত্রী ছিলাম। ড্রাইভারের কাছে টাকা না থাকায় তিনি পা পর্যন্ত ধরছিল তাও মানেনি পরে বাধ্য হয়ে মানবতা দেখিয়ে ঘুষ দিতে বাধ্য হলাম।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKP7HK8X
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পার্সপোর্ট

আমি পার্সপোর্ট করার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করি, তারপর পাসপোর্ট অফিসে যাওয়ার পর আমাকে বলা হয় ফরমে নামের বানান ভুল রয়েছে, আমি জানতে চাই কি ভূল, তখন বলা হয় মো: এর পর ডট রয়েছে (যেমন : MD.) , আমি তাদের বলি আমার নাম সার্টিফিকেট এ এভাবেই আছে, এটা ভুল নয়, তারপর তারা কথা না শুনেই রিজেক্ট করে, আমি লাইন থেকে বাহিরে আসা মাত্রেই এক আনসার সদস্য আমার কাছে আসে এবং সমস্যা সমাধান করে দিতে পারবে বলে 2500 টাকা দেওয়ার কথা বলে, আমি দীর্ঘ সময় কথা বলার পর যখন দেখি তা ছাড়া উপায় নেই, তখন তাকে টাকা দিলে সেই একই ফরম আমার মোবাইলে ছিলো সেটা প্রিন্ট দিয়ে তিন পৃষ্টায় তিনটি সাংকেতিক সাইন দিয়ে আবার যেতে বলে, তখন আমি পুনরায় ফরম জমা দেই এবং কিছু না বলেই নিয়ে নেয়।

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSUACTT
মন্তব্য