সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

হেলমেট না থাকায় মামলা দেওয়া ভয় দেখিয়ে 1000 টাকা দাবি

হেলমেট না থাকায় মামলা দেওয়া ভয় দেখিয়ে 1000 টাকা দাবি করে,,,,ঘটনাটি ঘটে উত্তরা ০৭ নং সেক্টর, শহীদ মুগ্দ মঞ্চের সামনে থেকে,,,,(উল্লেখ্য উক্ত রাস্তাটি কোনো হাইওয়ের অন্তর্ভূক্ত নয়), আমি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করি এটা আমার এলাকার রাস্তা,,,আমি বাড়ির নিচে,,,তারপরও সে মামলা দিতে চায়,,পরে আর সিনক্রিয়েন না করার জন্য ১০০০/- দিয়ে দেই,,,,

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKQHJPYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ওয়ারিশনামা

জমি বিক্রি করার পূর্বে ওয়ারিশনামা তৈরির সময় বারবার ভুল ধরে আমার কাজটি পিছিয়ে দিচ্ছিলো ও কাগজ বাতিল করতে ছিলো , পরবর্তীতে ডিরেক্ট বলেই যে 10000 দিলে আর কোনো সমস্যা হবে না কাজটা হয়ে যাবে,বাধ্য হয়ে তখন এই টাকাটা দিতে হয়েছিলো ,

নালী,, মানিকগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKHHYPDV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন চাকুরির পুলিশ ভ্যারিফিকেশন

৫,০০০ টাকা না দিলে নতুন সরকারি চাকরির পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট খারাপ দিবে মর্মে হুমকি দিয়েছিলো পুলিশ, ৪,০০০ টাকা দিয়ে আপদ বিদায় করেছি । ১ হাজার টাকা ধার করেছিলাম, আর বাকি ৩,০০০ ছিলো রমজান মাসের জন্য রাখা বাজারের টাকা । ওই রমজান মাসটা পুরো পরিবার কোনরকম খেয়ে না খেয়ে দিন পার করেছি ।

নান্দাইল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYPC4ARU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

উপজেলা স্বাস্থ্য সেবা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যক্ষা সনাক্তের রিপোর্ট এ যক্ষা পজিটিভ আসায় ঔষধ নেবার সময় যখন বের হব তখন কর্মকর্তা বলেন ৩০০ টাকা লাগবে। তিনি এও বলেন শুধু প্রথম্বারেই এই টাকা নেওয়া হবে এর পরে আর টাকা দিতে হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩ টাকার বিনিময়ে আমি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছিলাম কারন এইটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু যক্ষা সেন্টারে ৩০০ টাকা নেবার পরে তিনি কোনো রশিদ দেন নি এবং তিনি কিসের জন্যে এই টাকা নিলেন সেইটার কারন তিনি পরিস্কার করে বলেন নি।

কলাবাগান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNKRVEVB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৫.০ হাজার

জমি নামজারি করা

ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বশীল অফিসার যাকে সাধারণত নায়েব বলে সে জমিগুলো নামজারি করার জন্য গেলে হিসাব করে ৮০,০০০ টাকা দাবি করে। তাদের একটা ফিক্সড রেট আছে ঘুষ নেয়ার, এটা মোহনগঞ্জ সবাই জানে, মানে আপনি একটা জমি নামজারি করতে ৭/৮ হাজার টাকা ঘুষ দিবেন। আমাদের সবগুলো জমির হিসাব করে মোট ৮০ হাজার টাকা দাবি করলে পরে সেটা ৫৫০০০ টাকায় রফাদফা হয়। অথচ সরকারি হিসাবে এটার খরচ ১৭/১৮ হাজার টাকা হবে। যেহেতু ওই অফিসের উক্ত ব্যক্তি ছাড়া এই কাজ করানো সম্ভব নয় তাই টাকা দিয়েই কাজটা করিয়ে নেই। এটা গোপন কোন বিষয় নয়, এই উপজেলার ভূমি সংক্রান্ত সকল কাজ এরকম ওপেন ঘুষের রেটের মাধ্যমে করা হয় যার ভাগ এসি ল্যান্ড সহ ভূমি অফিসের সবাই পায়।

মোহনগঞ্জ (নেত্রকোনা), ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYBJG3CJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

বাবার নামের মো: আ: নাকি এখন পাসপোর্ট অফিসের সার্ভারে নেই। আমাকে ৩ বার ঘুরিয়ে। পরবর্তীতে বাধ্য হয়ে আমাকে টাকা দিয়ে পাসপোর্ট করতে হয়েছে।

পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJRSQSF3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

ড্রাভিং লাইসেন্স

১ম বার ড্রাভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে কোন দালাল এর সাথে পরিচয় ছিলো না বলে সব কিছুতে পাশ করেও মাঠে বাইক চলানোর সময় মোড় ঘুরাতে গিয়ে হালকা পা টা নামাই বেলেন্সের জন্য এতে আমাকে বাদ দিয়ে দেয়। কিন্তু অপর দিকে একজন লিখিত দেয় কিন্তু ভাইবা না দিয়েও সে লাইসেন্স পায়।পরে জানতে পারলাম দালাল না ধরলে হবে না।তাই বাধ্য হয়ে ২৫০০ টাকা অতিরিক্ত দিয়ে লাইসেন্স করাইতে হইল ২য় বার।

সৈয়দপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNBRNTKD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন হালনাগাদ

৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর এর ইউনিয়ন পরিষদের ৫/৬ বছর আগের ঘটনা। জন্ম নিবন্ধন হালনাগাদ করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৩০০০ টাকা দাবি করে। জন্ম নিবন্ধন ২ দিনের মধ্যে আমার জরুরি প্রয়োজন ছিলো। সেটা আমার শিক্ষা জীবন, ক্যারিয়ার এবং জীবনের সাথে জড়িত ছিলো। সে বলে ৩০০০ টাকা দিলে কালকেই জন্ম নিবন্ধন এর কাজ হয়ে যাবে। আর টাকা দিলে পাবেন না, আপনি যেখানে ভর্তি হওয়ার কথা সেখানে ভর্তি হতে পারবেন না। বাধ্য হয়ে তাকে ৩০০০ টাকা দিয়ে হয় এবং তার বিনিময়ে সে জন্ম নিবন্ধন এর কাজ করে দেয়। সেই সময় অনেক অভাবে ছিলাম, এবং ৩ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ছিলো।

৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর।, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNXS9N6C
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.৮ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট আবেদন করতে গিয়ে একজন লোক বলে যে, এই কাজে ঝামেলা আছে । পাসপোর্ট অফিসে তাদের লোক আছে । তাদের ৬০০০ টাকা দিলেই তারাই কাজটি করে দিবে । আমি প্রায় সময় এলাকার বাইরে অবস্থান করায় তাদের টাকা দিতে বাধ্য হই । পরে পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে দেখি কোন ঝামেলাই নাই । কোন বিশেষ কাজ ছাড়াই তারা টাকাগুলো হাতিয়ে নিলো। পাসপোর্ট অফিসের ভেতরের কর্মচারী / কর্মকর্তা এর সাথে জড়িত ।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTMKM49N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

MUTATION

আমি প্রথমে ৩ বার দেই নাই। আবেদন খারিজ হয়ে গেছে। এর পর চতুর্থ বার আবাদন করে ঘুস দেবার পর ও খারিজ হয়ে যায়। তার পর এসিল্যান্ড এর সহকারি বলেছে আবার আবেদন করতে। এর পর পুনরায় আবেদন করার পর কাজ হয়েছে।

Kalia, Norail, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHAEU6RD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

বিদ্যুৎ মিটারে নাম পরিবর্তন

বিল্ডিং ডেভেলপার মালিকের নাম থেকে একটি ডিপিডিসি বিদ্যুৎ মিটার ফ্ল্যাট মালিকের নামে পরিবর্তন করতে ঘুষ। সরকারি খরচ ১৩৪ টাকা। কিন্তু ঘুষ ৬০০০ টাকা।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZY9LMC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport

আমার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে এসে ২ পুলিশ ২ হাজার টাকা নিয়েছে। আরও চেয়েছিলো কিন্তু দিইনি

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKHDWEEC
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

আমি দুইবার পরিক্ষা দিছি লিখিত ভাইবাতে টিকছি ড্রাইভিংয়ে আটকে দেয় পরে টাকা দিয়ে করছি প্রমান সহ আছে

মেলার মাট শাহীঈদগাহ সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYDDCR7N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে এসে উনার সাথে দেখা করতে বলে, যা আমি অলরেডি অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। ওর দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান। আমাকে বাধ্য হয়ে খরচের টাকা দিতে হয়েছে কারণ আমার খুবই প্রয়োজন ছিল, আমার কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গিয়ে তাকে কল করলে তিনি আমাকে পুলিশ হোস্টেলে ডেকে নিলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা দেই। এই ঘুষ দেওয়ার দু'একদিনের মধ্যে আমার আবেদন প্রক্রিয়া এগোতে থাকে।

Lakshmipur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT63PPPK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স আটকে টাকা দাবি করে পরে কোনো উপায় না পেয়ে টাকা পরিশোধ করে ড্রাইভিং লাইসেন্স হাতে পাই

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MY9248DJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি খারিজ করতে ২০০০০ ঘুষ দিতে হয়েছে

আমার আম্মা ও খালাদের জমি খারিজ করতে ভূমি অফিসে ২০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। আমার নানা জীবিত থাকা অবস্থায় মা-খালাদের নামে জমি দলিল করে দিয়ে গেছেন। এবং নানার নামেই বি এস রেকর্ড ছিল, তা সত্যেও এত টাকা ঘুষ দিতে হল, অথচ সরকারি ফি মাত্র ১১৭০ টাকা।

গফরগাও, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYMGSWQ9
মন্তব্য