সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫০

Police Clearance Certificate verification

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে উনার সাথে দেখা করতে বলে, যা আমি আগেই অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান এবং যা আমি বাধ্য হয়ে দিয়েছি কারণ আমার খুবই প্রয়োজন ছিল এবং কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গেলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা চাইলে আমি বলেছিলাম আমার আগের আবেদনে নামে ভুল থাকায় আমাকে দ্বিতীয়বার আবার আবেদন করতে হয়েছে। রোজার সময় ইফতার না করে গিয়েছিলাম বলেল ও 450৳ ঘুষ দিতে হয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTZ7P6W9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

নতুন যোগদান

রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রায় সকল কাজেই ৫০০ থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTF99M8J
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

certificate name change

basically amar cerificate er name change er time e pray 6 month dhore dhaka board e giyechilam, and amar sms eshechilo je name change done, shekaronei giyechilam, but jawar pore bolto je ashenai ekhono. then ekdin amar uncle amar shathe jay, pore jokhon unara same bhabe bole je still ashenai tokhon uni 1000tk offer korate instant amake amar name changed certificates and admit card marksheet shob diye dey.

dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK52W7D6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

New Passport

Amr Ager passport and present NID information match kore ni . Ami Present NID dea passport apply kori but ager passport er all information chole ase . amr nid correction na korle applycation hobe na ,tara tk chi 4500tk dala . Tk delai r kono problem nai passport paya jabo.

naogaon, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJLXFL6R
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬.০০ লাখ

বণ্টননামা দলিল রেজিস্ট্রি

বণ্টননামা দলিল রেজিস্ট্রির সময় কর্তা আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। তিনি আমাকে বলেন যে, জমির মূল্যের ওপর নির্ধারিত উৎস কর প্রদান করতে হবে। আমি তাকে জানাই যে, এটি ২০২৪ সালের গেজেট অনুযায়ী বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেন, এই টাকা ছাড়া কাজ হবে না। পরবর্তীতে আমি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে অন্য একটি সাব-রেজিস্ট্রি অফিসে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি যে, এ ধরনের বণ্টননামা দলিল রেজিস্ট্রি করতে সর্বোচ্চ প্রায় ৫ হাজার টাকা খরচ হওয়ার কথা। কিন্তু আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়েছে।

ধামরাই, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKM2CE9B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ক্লিয়ারেন্স পেতে ৫০০০০ টাকা দাবি করা হয়।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTYQDUBG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

সেবা

একটি ছোট কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গৌরীপুর ওয়াপদা অফিস ৬০ হাজার টাকা ঘুষ দাবি করে, পরবর্তীতে বিদ্যুৎ সংযোগের জরুরি প্রয়োজন থাকায় ৪০ হাজার টাকা ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হই।

গৌরীপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYQHPZFM
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৭ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য গেছিলাম, ২৩৫০ টাকা সরকারী হিসেবে আসে তারা ৫০০০ টাকা দাবি করে তারপর জোরাজুরি করে ৪০০০ টাকা দেই। লাইসেন্স জরুরি ছিল

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY79QCZX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট

যেহেতু আমি দেশের বাহিরে যাবো কোম্পানি থেকে সিলেক্টেড ট্যুর ছিল। হাতে সময়ও ছিল কম,তাই দিতে বাধ্য হলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTWUW9W3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

নাম পরিবর্তন বাইক

নাম পরিবর্তন করতে সর্বমোট ৯০০০ টাকা আমার কাছ থেকে নিয়েছিল। মিরপুর বিআরটিএ থেকে দালাল ধরে কাজ করাতে হয়েছে অন্যথায়, অফিস থেকেই নানা তাল বাহানা করে ঘুরাতো।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKTZXS38
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

নতুন গাড়ি রেজিস্ট্রেশন

নতুন গাড়ি রেজিস্ট্রেশন করানোর সময় বাধ্যতামূলক অতিরিক্ত 6 হাজার টাকা দিতে হয়.

মিরপুর ১০, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRCZ8JR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০০

GPFএকাউন্ট খুলতে

জিপিএফ একাউন্ট খুলতে আবেদন দিলে কাজ না করে আবেদন ফেলে রাখে। ৪/৫ বার অফিসে যাওয়ার পর কাজ করে বিনিময়ে চা নাস্তার টাকা চায়।

বিয়ানীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYMEVMCN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Verification

বিষয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণ নাগরিকের প্রবেশে বাধা, পুলিশ সদস্যের মাধ্যমে দালালের কাছে পাঠানো এবং ঘুষের বিনিময়ে কাগজপত্র সত্যায়নের অভিযোগ। আমি অত্যন্ত ক্ষোভ ও হতাশার সঙ্গে জানাচ্ছি যে, আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা আমাকে মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করতে দেননি। তারা স্পষ্টভাবে জানান যে, সাধারণ জনগণের জন্য সেখানে প্রবেশের অনুমতি নেই এবং আমার কাগজপত্রও সত্যায়িত করা সম্ভব নয়। কিন্তু বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক ও প্রশ্নবিদ্ধ যে, একই সময়ে সেখানে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্য আমাকে একজন দালালের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে সেই দালাল আমার কাছ থেকে ১,০০০ (এক হাজার) টাকা ঘুষ/অবৈধ পারিশ্রমিকের বিনি

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKNNCU9G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে নতুন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন কল আসলে নড়িয়া থানায় যাই। সেখানে ভেরিফিকেশনের জন্য দায়িত্বরত পুলিশ অফিসার আমার কাছ থেকে অনেকটা জোরপূর্বক ১৫০০ টাকা নেয় পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য। কারন জানতে চাইলে উনি বলেন, "ভেরিফিকেশনের জন্য উপর লেভেলের কর্মকর্তাদের টাকা দেওয়া লাগবে।" আমি যদি ১৫০০ টাকা না দেই, তাহলে তার পকেট থেকে নাকি ১৫০০ টাকা দিতে হবে। এমন টাই উনি বলছেন। যদিও আমার নামে আজ পর্যন্ত কোনো অভিযোগ / মামলা নেই। জীবনে কোনোদিন এর আগে থানায়ও যাইনি।

নড়িয়া, শরিয়তপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXPNUTM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Police Verification - (SB)

২০২৪ সালে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় ডেকে নিয়ে ৫০০ টাকা নিয়েছিল, তারপর রিপোর্ট দিয়েছে। সবাই তা দিতে বাধ্য হয়েছে; না হয় রিপোর্ট দীর্ঘদিন আটকে রাখত, দেখার কেউ ছিল না। আবার পাসপোর্ট অফিসে গেলে তারা এই বিষয়ে কোনো কথা বলে না; বলে যে, "এটা আলাদা সেক্টর।"

চান্দিনা , কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTBG8ZRB
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

অসুস্থ রুগীর জন্য টলি না দেওয়া

আমার বাবাকে নিয়ে হাসপাতালে জাই সেখানের আয়া এবং কিছু নার্স আমাকে বলে টলি নাই হাতে উঠান বাবার জন্য কষ্ট লাগলে আর না হলে চার্জ দেন আমি বললাম কিসের চার্জ বললো এটা এখানের নিয়ম জানেননা ধমকের সহিত অত:পর টলির জন্য ১০০০ হাজার টাকা নেয়।

বরিশাল বিমানবন্দর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRUTRFX4
মন্তব্য প্রমাণ আছে