সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

এম.পি.ও চালু করতে

নিবন্ধনে যারা স্কুল,কলেজ, মাদ্রাসায় সুপারিশপ্রাপ্ত হয়েছে, তাদের যোগদানের পর প্রথম মাসের বেতন চালু করতে উপজেলা বা জেলা শিক্ষা অফিসারকে তার চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করতে হয়। নতুবা ফাইল আটকে রাখে। আমিসহ যারা যোগদান করেছিলাম তাদের বাধ্য হয়ে টাকা দিতে হয়। জন প্রতি পাঁচ হাজার টাকা নিলে যদি এক প্রতিষ্ঠান থেকে দশ জন যোগদান করে তাহলে পঞ্চাশ হাজার টাকা। এরূপ সারাদেশে ১৮তম নিবন্ধনে প্রায় সত্তর হাজার শিক্ষক যোগদান করে। এর মূল্যমান কত দাড়ায় সহজেই অনুমান করা সম্ভব। সব কাগজ ঠিক থাকার পরেও এই ধরনের দাবী সম্পূর্ণ অন্যায় এবং অপরাধ।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH8MUCRM
মন্তব্য
ভূমি অফিস

নামজারির জন্য অনলাইনে আবেদন এর পর কাগজ পত্র উপজেলা ভূমি অফিসে জমা দিতে গিয়ে ১০০ টাকা ঘুষ দিয়েছি।

আমি আমার আব্বুর ও চাচুর নামে জমি অনলাইনে নামজারি করতে দিয়েছি। কিন্তু ২০-২৫ দিন পার হওয়ার পরেও তারা উক্ত অনলাইনের আবেদন পেন্ডিং রেখে দিয়েছে। পরে গ্রামের কয়েকজন এর সাথে কথা বলে জানতে পারলাম যে উক্ত কাগজ আবার উপজেলা ভূমি অফিসে জমা দিতে হবে। তাই গেলাম দিতে। ওখানে গিয়ে কাগজ জমা দেওয়ার সময় অফিসের করনিক ২০০ টাকা চাই। আমি বললাম রসিদ দিন টাকা দেব। তখন তিনি বললেন রশিদ দেওয়া যাবে না। কি করবো শেষমেষ আমি টাকা দিতে বাধ্য হলাম। কারন ঐ দিন ছাড়া অন্যদিন কাগজ জমা দেওয়ার মতো সময় ছিলো না।কারন আমাকে ঢাকাতে ব্যাক করতে হবে। তাই ২০০ এর যায়গায় দরকশাকাশি করে ১০০ দিয়ে আসলাম।

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া ৳১০০
৩১ আগস্ট ২০২৬ ১০ KH5W5ZLC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি সংশোধন

আমি নতুন ভোটার হয়েছি জুলাই মাসে। কার্ড এ আমার পোস্ট কোড এবং গ্রাম এর নাম ভুল এসেছে । তো নির্বাচন অফিস এ সকল কার্যক্রম সম্পন্ন করার পর আমার কাছে কাজ এর পারিশ্রমিক চাচ্ছে। উল্লেখ্য আমি সরকারি বিল পরিশোধ করেছি ৩৫০ টাকা। ফাইল এর জন্যে পারিশ্রমিক চেয়েছে ২০০ টাকা । সরিষাবাড়ী নির্বাচন অফিস।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳২০০
৩১ আগস্ট ২০২৬ MYT6LFBB
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

২০১৮ সালে পাসপোর্ট নিজে থেকে করতে গেলে প্রথমে জন্ম নিবন্ধ কার্ড ডিজিটাল করতে বলে। পরবর্তীতে জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করে নিয়ে গেলে বলে তোমার পেশা দেয়া প্রাইভেট সার্ভিস। প্রাইভেট সার্বিসের প্রমাণপত্র লাগবে বলে ফিরিয়ে দেয়। পরে এভাবে হ্যাসেলের শিকার হয়ে দালাল ধরতে বাধ্য হই। দালালকে ১৫০০ টাকা দিলে সে একই ফাইল দিয়ে পরদিন আবার পাঠায়। এবং পেশার কোনো প্রমাণপত্র ছাড়াই জমা নেয়। পরবর্তীতে পুলিশ ভ্যারিফিকেশনের জন্য ফোন দিয়ে থানায় যেতে বলে। এবং সরাসরি চা-নাস্তার টাকা দাবি করে। ১৫০০ টাকা চাইলে ৮০০ টাকা দিয়ে দফারফা হয়।

ঘুষ দিয়েছি
সিলেট ৳২.৩ হাজার
৩১ আগস্ট ২০২৬ SYJJ4A3H
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমার আবেদনের সময় আমি পেশা unemployed দিয়ে ছিলাম।বায়োমেট্রিক দেয়ার সময় তাদেরকে (অফিস কতৃপক্ষ) জানালে তারা তার জন্য এই টকা দাবি করে এবং বাধ্য হয়ে আমি তা জমা দিয়েছি। আমি যদি টাকা জমা না দেই তাহলে আমার পুরো আবেদনের টকা কাঠা যাবে 😭

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTP9MY8L
মন্তব্য
বিআরটিএ

নিজেই নতুন লাইসেন্স করতে গিয়ে

আমি অনলাইনে মাধ্যমে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি, এবং পরীক্ষার ডেট অনুযায়ী আমি রিটেন পরীক্ষা অ্যাটেন্ড করি রেজাল্টে পাস করি কিন্তু ব্যবহারীকে মোটরসাইকেল ভালো চালানোর পরেও, একবারের জন্য আমার পা মাটিতে পড়ে না তারপরেও আমার রেজাল্ট ফিল আসে। আমি জানতে চাইলে যিনি রেজাল্ট ঘুষোক তিনি আমাকে বলেন আপনি কি কোন মাধ্যম দিয়ে আসছেন আমি বললাম না আমি নিজে নিজে আবেদন করে পরীক্ষা দিতে আসছি, তখন সে বলে আপনি সারা জীবন খেলে পড়বেন পাস হবে না। আমি বললাম কি করলে পাস হবে তখন বলে মাধ্যম দিয়ে আসেন, আমি বললাম ভাই আমি কোন মাধ্যম চিনি না কাউরে চিনি না, তখন একজনকে ইশারা দিয়ে দেখায়া দিল তার সাথে কথা বললাম তারপরে সে আমাকে বলে ৩৫০০ টাকা লাগবে। আমি বললাম ভাই আমি ছাত্র মানুষ অনুগ্রহ করে আমার প্রতি একটু দয়

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.৮ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKBSH73X
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport Renew

খুব ইমারজেন্সি কাজের জন্য আমি আমার পাসপোর্ট রিনিউ করি। সরাসরি নিয়ম অনুসারে আমি নিজে নিজেই সব কাজ করে মোহাম্মদপুর পাসপোর্ট অফিসে যাই সেগুলো সাবমিট করতে। কিন্তু যখন পেপার সাবমিট করি তখন আমার একটা পেপার ফেক বলে ফিরিয়ে দেয় এবং বলে এটা অরিজিনাল না। তাদের অনেকবার বুঝিয়ে বললাম এটা অরিজিনাল আমি কমিশনার অফিস থেকে এই ডকুমেন্ট নিয়ে এসেছিলাম কিন্তু তারা কোনভাবেই সেটা মানতে রাজি না। পরে সেখানে একজন পুলিশ কর্মকর্তা আমাকে সাইডে ডেকে নিয়ে যায় এবং বলে 10,000 টাকা দিলে আপনার এটা সমাধান করে দিব। পরে তাকে বলি ভাই আমি খুবই নিম্ন আয়ের একজন মানুষ আমার পক্ষে এটা দেয়া সম্ভব নয়। তখন সে আমাকে বলে 10,000 টাকা না দিলে আপনাকে থানায় চালান করে দিব। পরে অনেক কথা বার্তা বলার পরে বলে আচ্ছা 5000 টাকা দেন তাহলে আপনার

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKDMRQUB
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম আমি। ট্রেড লাইসেন্স এর জন্য খরচ পাতি চেয়েছে। ৩০০০ টাকা চেয়েছিল। আমি ২০০০ টাকা দিয়েছি। টাকা টা দেওয়ার জন্য পাবলিক টয়লেট এ গিয়ে দিতে হয়েছে। ওয়ার্ড ১৯।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKSWBVMT
মন্তব্য
শিক্ষা অফিস

অবসর প্রাপ্ত শিক্ষকের কল্যাণট্রাস্ট ও অবসর ভাতা তোলা

আমার বাবা চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত চারিয়া উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক ছিলেন। তিনি ২০২০ সালের মার্চ অবসর গ্রহণ করেন। পরে ওনার কল্যাণ ট্রাস্টের টাকা ও অবসরভাতার জন্য ২০ হাজার টাকা চুক্তিতে আবেদন করি অবসরগ্রহণের পরপরই। কিন্তু অনেক দিন হয়ে যাবার পরও যখন টাকা আসেনা, যারা আগে অবসর নিয়েছেন তাদের মাধ্যমে জানতে পারি ঘুষ ছাড়া টাকা আসেনা। পরে অধিদপ্তরের আরেকজন দালালকে ২৫,০০০ টাকা দিলে ২০২৩ সালের শেষের দিকে কল্যাণট্রাস্টের টাকা ব্যাংকে আসে। পরে সেই একই প্রসেসে আরো একজন কর্মকর্তার মাধ্যমে ২০২৪ সালে ৩৫,০০০ টাকা ঘুষ দেওয়া সহ অরিজিনাল সব কাগজপত্র দেওয়ার পরে ২০২৫ সালের শেষে অবসরভাতা আসে ব্যাংকে। টাকা দেওয়া ব্যতিত কারো টাকা গত একযুগে এসেছে বলে নজির নেই। অনেকে ঘুরতে ঘুরতে মারা গিয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৬০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKMZ8X8V
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

আমি দিতে বাধ্য হয়েছিলাম। আমার সব ডকুমেন্টস ঠিক ছিলো আমাকে তারা ৭-৮ বিভিন্ন রুমে ঘুরিয়েছে। সবার টা হইতে ছিলো কিছু আমার কগজ স্কান করে বলে সার্ভার এ পায় না এমন ৩ বার করছে। তার পরে দালাল কে ১৫০০ টাকা দেয়ার পরে। তারা করে দিছে।

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ BR8KUSNN
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

সরকারি অডিট

“সরকারি অফিসে অডিট করতে এসেছিল হিসাবরক্ষণ অফিসের আওতাভুক্ত অডিট দপ্তর থেকে। সব ঠিক থাকলেও অফিসের প্রত্যেকটি প্রকল্প থেকে আলাদাভাবে ২লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা ঘুষ নিয়েছে। না দিলে অযথা অডিট অবজেকশন দিয়ে হয়রানি করবে তাই বাধ্য হয়ে দিতে হয়েছে।”

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKL48MGM
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন চালু করার জন্য

নতুন চাকরিতে যোগদান করা উপলক্ষ্যে তৎকালীন একাউন্টস অফিসের সুপার ও অডিটর মিলে ৫০০ টাকা জোর করে নিয়েছেন। প্রথমে দিতে অস্বীকার করায় বেতন বন্ধ করে রেখে দিয়েছিল ৭ দিনের মতো। এবং এই টাকা না দিলে পরবর্তীতে আমার অফিসের বিভিন্ন বিল করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে মিষ্টিমুখ করানোর নামে এই টাকা নেয়। এছাড়াও সরকারি সকল নিলে ৫% বাধ্যতামূলকভাবে দিতে হয় অন্যথায় নানার অজুহাতে বিল বন্ধ করে দেয়।

ঘুষ দিয়েছি
নীলফামারী সদর ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১১ RNURNWLP
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করা

আমি নতুন পাসপোর্ট কর‍তে গেলে আমাকে বলে server নাই, পরে গেটে দারোয়ান বলে server ঠিক হয়ে যাবে টাকা লাগবে, টাকা দিলাম আমার কোন কাগজপত্র নেয় নি ৫ মিনিটে আমার কাজ শেষ, বাহ!

ঘুষ দিয়েছি
মাগুরা ৳১.৩ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ KH6H8XEB
মন্তব্য