সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

আমি একটি জমির অংশসহ ফ্ল্যাট ক্রয় করি। আমি অনলাইনে নামজারির আবেদন করি। কাগজপত্রের ফটোকপি নিয়ে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার অফিসে এবং সহকারী কমিশনার (ভূমি)-র অফিসে গেলে কাগজপত্র এই অফিসে না ঐ অফিসে জমা দিতে হবে, এসব বলে ঘুরায়। পরে আমি ৩ ঘন্টা অফিস থেকে অফিসে ঘুরে শেষে জমা দিয়ে আসি। কিছুদিন পর দলিলে ভুল আছে বলে খারিজ নামঞ্জুর করে দেয়। অথচ একই দলিল শুধু নাম ঠিকানা পালটে প্রায় ২০ জনে আলাদা আলাদা ফ্ল্যাট কিনে এবং অনেকেই নামজারি করে নিয়েছে। পরে আমি শুনলাম টাকা ছাড়া আবেদন করলে আ কার এ কার ভুল হয়েছে দেখিয়ে নামঞ্জুর করে দেয়। পরবর্তীতে এক দালালের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে নামজারি করাই। কাগজপত্র সব একই কিন্তু এবার নামজারি হয়ে গিয়েছে। এসি ল্যান্ড থেকে পিয়ন পর্যন্ত কেউ ঘুষ ছাড়া কাজ করে না এখানে।

ঘুষ দিয়েছি
চাঁদপুর সদর ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTCEZW7J
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডিএসপি ফান্ড এর টাকা উত্তোলন

ফাইল তার ডেস্কে যাওয়ার পর আমাকে বলে ৪৫ দিন পর আসতে অনেক পেন্ডিং ফাইল আছে আগে ওই গুলো করব তার পর আপনার সিরিয়াল আসবে। আর যদি ৩০০০ টাকা দেন তাহলে ৭ দিনের মধ্যে আপনার ফাইল রিলিজ করে দেব।এক প্রকার বাধ্য হয়ে আমাকে টাকাটা পরিশোধ করতে হয়। এই অফিসের প্রত্যেক টা লোক ঘুষখোর টাকা ছাড়া একটা কাজ ও তারা করে নাহ।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKETAKGV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফ্যামিলি কাড

আমার আম্মা গতকাল ফ্যামিলি ক্যাট করার জন্য ইউনিয়ন কাউসার এর দায়িত্ব ইউনিয়ন কাউন্সিলের যে মেম্বার আছে করে দিতে এক সময় রাজি হয় না। কারণ সে একসময় যাও নাই এটা আমার হাতে নাই বিএনপি নেতাদের হাতে আছে বর্তমান। তো তারপর স্থানীয় এক বিএনপি নেতা যে ওয়ার্ড সভাপতি পাঁচ নাম্বার ওয়ার্ড সভাপতি সে সভাপতির কাজ গেলে সে বলে ১৫০০ টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেব দেয়ার বিনিময়ে ফ্যামিলি করে দেয়। আমার এড্রেস কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা

ঘুষ দিয়েছি
গ্রাম ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH3FWTSD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পোষ্টিং

BIWTC সরকারি জাহাজে মেয়াদ ২ বছর থাকে. ২ পর বদলি হতে চায়লে ৩০০০০ টাকা করে দিতে হয়। পোষ্টিং নেওয়া জাহাজে প্রায় মাসে ২০ থেকে ৩০ লক্ষ টাকার অবৈধ তেল বিক্রি কয়া হয়। যার টাকার বড় অংশ স্থানীয় অফিস গুলো খায়। তার কিছু অংশ জাহাজের কর্মকর্তা মাষ্টার - মেস্তেরি খাই।

ঘুষ দিয়েছি
শহর ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTE4J8MS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID করতে গিয়ে ১৪০০০ টাকা ঘুষ

২০২৪ সালের সেপ্টেম্বর মাস। আমার স্ত্রীর NID ফর্ম অনলাইনে আমি নিজেই পূরণ করে সেটা জমা দিতে গেলে কম্পিউটারে বসা মহিলা সব কিছু চেক করে। আমার স্ত্রীর সকল সার্টিফিকেটের সাথে এমন কি জন্ম নিবন্ধনের সাথেও সব কিছু ঠিক ঠাক পাই। আমার শশুরের NID কার্ডে তার নামের শেষে "মিয়া" কিন্তু আমার স্ত্রীর সকল সার্টিফিকেটে বাবার নামের শেষে "ইসলাম"। এটাই ভুল ধরে তিনি ফর্মটা জমা নেন না। তিনি কোন এক লোকের কথা বলেন। যখন তার কাছে যাওয়া হয় তখন তিনি ১৪ হাজার টাকা লাগবে বলে। এর কমে কোন ভাবেই হবে না। মনে হলো বাংলাদেশটা ওর বাপ দাদার সম্পত্তি। NID টা খুব আর্জেন্ট ছিলো বিধায় বাধ্য হয়ে টাকা দিতে হয়। অভাক করার বিষয় হলো টাকা পাওয়ার পর অই মহিলাই ১ দিনে সব কাজ করে দেয়। এই হলো আমার সোনা ধনের বাংলাদেশ।

ঘুষ দিয়েছি
মির্জাপুর, টাংগাইল ৳১৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKMURW5A
মন্তব্য
সিটি কর্পোরেশন

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদ পেতে কম্পিউটারে কাজ করতে হয় বলিয়া ৫০০ টাকা চেয়ে নেয়। পার্শ্ববর্তী দোকানের কম্পিউটার অপারেটরকে সরকারি লোক বলে দাবি করে অফিসে বসা এক লোক।

ঘুষ দিয়েছি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১০ DK6BDXAD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারী চাকরি স্থায়ী করনের আগে পুলিশ ভেরিফিকেশন

আমার স্ত্রী সরকারী চাকরি করে । চাকরি স্থায়ী করার আগে, পুলিশ আমার স্ত্রী কে কল দিয়েছিল। কাগজপত্র কুরিয়ার করতে বলে এবং আমরা তাই করি। আমার শশুর এর আইডি কার্ড এ শশুর এর নাম ভুল ছিল। তাছাড়া আমার শশুর শাশুরির তালাক ও হয়েগিয়েছিল। পুলিশ ইনিয়ে বিনিয়ে বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদের কাছ থেকে ৫০০০ টাকা নেয়। পরবর্তীতে আবার ও কল দিয়েছিল। আরো সমস্যা দেখাচ্ছিল। কিন্তু আমরা আর কোন টাকা দেই নাই।

ঘুষ দিয়েছি
বিনোদপুর ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJ95XLWU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি কার্ড

আমি আমার ভোটার আইডি কার্ডটি আনতে যাই আমার খুব দরকার ছিলো। তারা সেটা বুঝতে পেরে সার্ভার এর দোষ দেয় এবং ১ মাস পরে যেতে বলে কিন্তু আজকেই চাইলে ১৫০০ দিতে হবে পরে ১০০০ দিয়ে নিয়ে আসি।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RNXEA45X
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান ও জমি জরিপ

নতুন জরিপ সিস্টেম করা হচ্ছে ভূমি অফিসে, সেখানে সব কাগজপত্র ঠিক দেওয়ার পর বললো কোন সমস্যা নেই সব কাগজপত্র পেয়েছে। এরপর একটা পৃষ্ঠার জরিপের কাজের জন্য ১,৬৫,০০০ টাকা দাবি করা হয়। আমারা বলছি এত পরিমাণ টাকা নেয় জমিটা বাবা আমি ছোট ছিলাম তখন কিনা । তারপর কয়েকদিন ঘোরাফেরার করে ৭৫,০০০ টাকা দিয়ে কাগজ আনা হয়, বললো এখন না নিলে পরে এর থেকে বেশী টাকা দিতে হবে।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৭৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKVN4BYX
মন্তব্য
পাসপোর্ট অফিস

থানা থেকে পাসপোর্ট ক্লারিফিকেশন

ঘটনাটি যদিও ইন্টারিম গভমেন্টের সময় ঘটেছে। আমি একজন প্রবাসী এবং আমার লোকাল থানা থেকে পাসপোর্ট ক্লারিফিকেশনের জন্য আমাকে ফোন দেয়া হয়, আমি অফিসারকে বিস্তারিত ইনফরমেশন দেই এবং আমাদের লোকাল জনপ্রতিনিধিকে উনার সাথে দেখা করিয়ে দেই তারপরও সেই করাপ্টেড অফিসার আমার বাড়িতে এসে নাস্তা পানি করে ৫০০০ টাকা নিয়ে যান। আর টাকা না দিলে উনি বাড়ি থেকে যেতে সম্মত হন নাই। অতএব, একপ্রকার জিম্মি হয়ে উনাকে টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
ফেঞ্চুগঞ্জ, সিলেট ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SY5C6ZVA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমার মামা একটি পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করে সৌদি আরব কাজের ভিসায় যাবে বলে। আবেদন করার দুইদিন পরে পুলিশ মামাকে কল দেয়। এবং কিছু কাগজ পত্র চায়। সেদিন বৃহস্পতিবার ছিলো তাই সিটি কর্পোরেশন থেকে সেইসব কাগজপত্র ম্যানেজ করা সম্ভব হয়নি ফলে পুলিশ ভাইকে বলা হয় শনিবার কাগজ গুলো দেয়া হবে। এর মধ্যে মামার রবিবার ঢাকাস্থ সৌদি এম্বাসি তে ফিংগার প্রিন্ট এর ডেট পরে। তাই শনিবার সকালেই উনি চলে যান। এবং আমাকে বলে যাব যেন আমি কাগজ গুলো থানায় পৌছিয়ে দেই। আমি কাগজ গুলো দিতে গেলে উনি কাগজ গুলো নেন এবং বলেন যে সম্মানী কিছু দেয় নাই? আমি বলি শুধু কাগজের কথা বলছে। সম্মানীর কথা তো বলে নাই। আমাকে তখন বলে দেখেন কি করবেন। এরপর আমি বলি আমি টাকা নিয়ে আসি নাই। বিকাশ নাম্বার দেন। উনি বলে না বিকাশে টাকা নেয়া যাবে না।

ঘুষ দিয়েছি
সিটি শহর ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ RNCQYXTD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় মিথ্যা অভিযোগ

২০২৩ সালে থানায় স্ত্রী কর্তৃক মিথ্যা অভিযোগ দেয়া হয়। পরবর্তীতে স্ত্রী তা মিথ্যা স্বীকার করে উঠিয়ে নেয়। কিন্তু সংশ্লিষ্ট এস.আই বললো ২০০০ টাকা খরচ আছে। কিসের খরচ জানতে চাইলে তিনি রেগে যান। বলেন কিসের খরচ বুঝেননা? থানায় আসলে দিতে হয়। আমি দিতে অস্বীকার করলে তিনি আমার অফিসে এসে বসে থাকতেন। সম্মান বাঁচাতে এবং নিরুপায় হয়ে তা পরিশোধ করেছিলাম।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKY86UUX
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি করার জন্য

৭০০০ টাকা না দিলে নামজারি অনুমোদিত হবে না।প্রথমবার দেইনি এজন্য নামজারির আবেদন বাতিল করেছে।দ্বিতীয় বার চাহিদানুযায়ী টাকা দেবার পর অনুমোদন করেছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKC67WYF
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

আমি একটি খারিজের জন্য পাকুন্দিয়া ভূমি অফিসে যায় । অনলাইন আবেদন করার পর নায়েব ও নাজির আমার কাছে 20000 টাকা দাবি করে । এই মহুর্তে খারিজটি জরুরি থাকায় বাধ্য হয়ে আমি পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
পাকুন্দিয়া ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKG4ZQTU
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স করতে গেছিলাম

দুই বার পরিক্ষা দিয়েছি পাস হইনা। বাইক থেকে পা পরে নাই। ড্রাইভিং ভুল হয়নাই। কিন্তু অজানা কারনে পাস দেয় নাই। ৩য় বার পরিচিত এক ভাই ৩০০০ টাকা নিয়ে কাকে জানি দিলো আমি পাস। পরে বুঝলাম কেন আমি ফেইল করতাম।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SY3CF7H6
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করানো

নিজে নিজে এপ্লিকেশন পূরন করে নিয়ে গেলে বাসার ঠিকানা ভুল দেখিয়ে পাশের ফটোকপির দোকান থেকে ঠিক করিয়ে আনতে বলে। দোকানে গেলে তারা ৩টি পাসপোর্টের জন্য ৬০০০ টাকা দাবী করে এবং বলে তাদের ঠিকানা দিয়ে খুলে দিবে অফিসে লোক আছে তারা ম্যানেজ করবে। ঠিকি টাকা দেওয়ার পর আর কোন ভুল ধরেন নি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK7PBCDZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID প্রক্রিয়া করন

নতুন ভোটার আইডি কার্ড বানাতে গিয়ে আমার কাছে ১৫০০ টাকা ঘুস দাবি করে পরে উপায় না পেয়ে পরিশোধ করতে বাধ্য হই আমি

ঘুষ দিয়েছি
ফেনী,ছাগলনাইয়া নির্বাচন অফিস ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৪ CTHCC5LJ
মন্তব্য
ভূমি অফিস

জরিপ/ রেকর্ড

জরিপ বা রেকর্ড জমির সব কাগজ ঠিক আছে কিন্তু তারা টাকা ছাড়া রেকর্ড করে দিবে না। আর এস নকশায় আক্সগে ২০০ শতাংশ আছে। ২০ শতাংশ কম বিডিএস নকশা 180 শতাংশ বিশ শতাংশ নাই। বলে ২০ শতাংশ দিয়ে দিবে তারা টাকা চায় ১০ লক্ষ

ঘুষ দিয়েছি
গাজীপুর সিটি করপোরেশন, ২ং ওয়ার্ড, সারাব ৳১০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১১ DK8SLSG2
মন্তব্য