বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর টাকা উত্তোলন
বাবা বেসরকারি স্কুল থেকে পদত্যাগ করলে আমি কল্যাণ ট্রাস্ট এর টাকার জন্য আবেদন করি কিন্তু সেখানে খুবই ছোট্ট একটা ভুল থেকে যায় যার কারণে সেখানকার অফিস সহকারি সেটা ঠিক করার জন্য ২০০০ টাকা দাবি করে। আমি দিতে পারবোনা জানালে সে ১৫০০ টাকা চায়, এবং পরে বাধ্য হয়ে ১০০০ টাকা দিতে হয় কাজটি করানোর জন্য। এবং টাকা দেওয়ার এক মিনিটের মাথায় কাজটি হয়ে যায় এবং অনলাইনেও আপডেট হয়ে যায়।