সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

ভোলার চরফ্যাশন থানার একজন পুলিশ আমার কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকিশন এর জন্য ২০০০ টাকা চেয়েছিলো আমি তাকে দিতে না করা সে আমার ভুল রিপোর্ট জমা দিয়েছে যার কারনে আমাকে আবারো পাসপোর্ট অফিসে যেতে হয় এবং পরবর্তীতে আবারো আমার ভেরিফিকেশন আসে এবার সে আমার সাথে ধানাই পানাই করে এবং ৪০০০ টাকা দাবি করে তখন আমি বাধ্য হয়ে তাকে টাকা দেই।

Charfashion, Bhola, Barisal, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRA27ENN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

প্রক্রিয়া

২০২৩ সালের মার্চ মাসে যখন আমি পাসপোর্ট করাতে যাই তখন আমার সব কিছুই ঠিক ছিল কিন্তু তারা আমার ইমারজেন্সি পাসপোর্ট দিতে অস্বীকৃত করল। এভাবেই ৩ দিন চলল। আমি আমার পাসপোর্ট হাতে পেলাম না। তখন পাসপোর্ট অফিসে কর্মরত গার্ড কে আমি বিষয় টা বলি তিনি বলেছেন ১ ঘণ্টার ভিতরে আমার পাসপোর্ট দিয়ে দিবেন তবে তাকে কিছু নাস্তার টাকা দিতে হবে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কত টাকা তখন তিনি ৫০০০ টাকার কথা বলেন। পরে আমি তাকে আরও ভালো ভাবে বুজিয়ে বলি তারপর তিনি ৪০০০ হাজার টাকা নিতে রাজি হন। ঠিক টাকা দেওয়ার সাথে সাথে ৩০ মিনিট এর মাথায় তিনি আমার পাসপোর্ট এর সম্পূর্ণ বিষয় টি সমাধান করে দেন.

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJJEPKC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১১.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম, বায়োমেট্রিক এর ডেট পড়েছে দুই মাস পরে।‌ আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দরবেশ বাবারা বসে থাকে। তারা বলল তাদেরকে মোট ১০৫০০ টাকা দিলে ২ ঘণ্টার মধ্যে বায়োমেট্রিক কমপ্লিট করে দিবে। তারপর দরবেশ বাবা টাকা দিলাম আসলেই দুই ঘণ্টার মধ্যে কাজ হয়ে গেছে। পাসপোর্ট ডেলিভারির দিন, ভিতরে বিশাল বড় লাইন ছিল কিন্তু সেখানে আনসাররা ঘুষ খায়। একটা আনসারকে ৫০০ টাকা দিলাম সেই লাইন ছাড়াই নিজেই সবকিছু কমপ্লিট করে নিয়ে এসেছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKT3YVEY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ইত্যাদি সকল ধরনের সনদ যেগুলো ইউনিয়ন পরিষদ কতৃক জনসাধারণের সহজেই পাওয়ার অধিকার

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে নাগরিক সনদ পত্র অনলাইনে আবেদন করা এবং সরকার কতৃক নির্ধারিত ফি জমা দেওয়ার পরেও ইউনিয়ন পরিষদে অতিরিক্ত টাকা আদার করে। টাকার পরিমাণ হয়তো কম -১০০ টাকা করে ২ টির জন্য ২০০ টাকা। কিন্তু এটা অন্যায়। এমন ধরনের যত সনদ আছে যেমন পারিবারিক, ওয়ারিশ, মৃত্যু, চারিত্রিক সনদ সকল ধরনের সনদের অনলাইনের ফি এর পরেও অতিরিক্ত টাকা আদায় করে।

বরিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে BRRSQPBU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খারিজ করার জন্য ও দাখিলা প্রদান করার জন্য

ফাইল 2 বার বাতিল করে দেওয়া হয়েছে। 20 হাজার টাকা দিলে কাজ হবে। তখন 20 হাজার টাকা দিয়ে কাজ করি

গোয়াতলা ভূমি অফিস, ধোবাউড়া, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYMRSM3M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৯০.০ হাজার

উপজেলা প্রাইমারি শিক্ষা অফিস ও জেলা প্রাইমারি শিক্ষা অফিস

প্রাইমারি স্কুলের শিক্ষকতার ২বছর পূর্ণ হওয়ায় চাকুরী স্থায়ী করণের জন্য ৫০০০০ হাজার জেলা প্রাইমারি শিক্ষা অফিসারের জন্য ও উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসারের জন্য ৪০০০০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। ওনাদের দাবী ছিল জনপতি ৩০০০ করে ৫০ জনে ১৫০০০০ টাকা। আমরা ৫০ জনে ৯০০০০ টাকা পরিশোধের বিনিময়ে চাকুরী স্থায়ীকরন করা হয়।

নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTWALTYQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট বানানো বাবদ

পাসপোর্ট বানাতে গিয়ে সকল ডকুমেন্টস দেওয়ার পরও কোন না কোন কারণে অর্থাৎ কোন ডকুমেন্টসের অজুহাত দিয়ে ওনারা পাসপোর্টের ফিঙ্গার এবং ছবি তুলতে অস্বীকৃতি জানায়। নিরুপায় হয়ে আমি টাকা দিয়ে কাজটা শেষ করি কারণ আমার অতি দ্রুত পাসপোর্টটা প্রয়োজন উনারা যে কাগজপত্রের কথা বলছে এগুলা যোগাড় করতো আমার অনেক সময় লেগে যাবে। পাসপোর্ট করতে নাগরিক সনদপত্র কেন লাগবে আমি জানিনা। বেকারত্বের সার্টিফিকেট কেন লাগবে তাও আমি জানিনা। অনলাইনে যখন আবেদন করেছিলাম তখন আন ইমপ্লোড দিয়ে এপ্লিকেশন সাবমিট করেছিলাম

dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKXWVCCZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৬০০

জাতীয়তা সনদ (ইংলিশ, বাংলা), নতুন ভোটার প্রত্যয়ন, নতুন ভোটার ফাইল স্বাক্ষর

উল্লেখিত কাগজ এবং সেবা পেতে সরকারি পাওনা দেওয়া লাগে ১০.৫০x৩ টাকা অর্থাৎ ৩১.৫০ টাকা। কাগজ আসার পর সরকারের পক্ষ হতে বিনামূল্যে প্রিন্ট দিয়ে দ্বায়িত্ব রত সচিব এর কাছ থেকে সই নিয়ে গ্রহিতার কাছে হস্তান্তর করা হয়। তবে আমার ক্ষেত্রে যা ঘটেছে তা হলো, কাউন্সিলর অফিসে গিয়ে আবেদন করতেই আমার কাছ থেকে নিয়েছে ১৫০ টাকা, কাগজ তৈরী হয়ে আসার পর নিয়েছে ২০০ টাকা, নতুন ভোটার ফাইল এ সচিবের স্বাক্ষর বাবদ নিয়েছে ২০০ টাকা, এমনিতে চা খরচ বাবদ পিওন নিয়েছে ৫০ টাকা। এখানে উল্লেখ্য যে, এই স্বাক্ষর পেতে এত খরচ হওয়ার কোনো নিয়ম নেই, সরকার এর পক্ষ হতে এই সেবা আমরা ৩১.৫০ টাকায় পাওয়ার হকদার। দিনশেষে, ৩১.৫০ টাকায় যে সেবা আমার সরকারের পক্ষ থেকে পাওয়ার কথা, সেটা পেতে আমার খরচ করতে হয়েছে ৬০০ টাকারও বেশি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT6SGJ22
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

এসবি পুলিশ

একটি সরকারি চাকরির ভেরিফিকেশনের জন্য টাকা দিতে বাধ্য করেছিল দায়িত্বরত এসবি সদস্য। নিরুপায় হয়ে দিয়েছি৷ তাও হাজার খানেক। আমার সাথে অন্যরা ৫০০০ পর্যন্ত দিতে বাধ্য হয়েছে।

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJQVLGQR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Electricity Meter Change

Amader Barir Meter e Bill Besi asto, Tai meter change er jonno Electricity office e application kori. Kintu tara ata onumudon na diye besh koyek mas jhuliye rakhe. Tader shate jugajug korle somoy lagbe bole gurai. Ses e dalal er maddome ghush diye Notun meter connect korate hoyeche.

Fatikchhari, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTWSZCHA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন NID করা

আমি নতুন ভোটারের জন্য আবেদন করেছি, আমার ফাইল টা অনেক দিন থেকে পেন্ডিং ছিলো পরে যোগাযোগ করলে ইনড্রেক্টলি আমার কাছে টাকা দাবী করে, পরে আমি দিতে বাধ্য হই ।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKR5N87C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ও এম এস এর প্রতি ডিউ এর মালামাল ওঠাতে এ আর ও নেয় ৪০০০/ টাকা আর তদারকি কর্মকর্তা নেয় ২০০০/ টাকা

ও এম এসের প্রতিটি ডিও ৩ টন চাল ৩ টন আটা এ আরওকে ৪০০০/দিতে হয়। আর তদারকি কর্মকর্তা কে ২০০০/ দিতে হয়। যদি না দেয়া হয় তবে তদারকির সময় মিথ্যা অজুহাতে সমস্যা তৈরি করবে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKEF3GQR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

১৫০ ধারার রেকর্ড ভাঙার আদেশ পেয়েছিলাম, সেটার কাগজপএ হাতে পেতে এবং রেকর্ড ভাঙার জন্য ঘুষ দিতে বাধ্য হ

১৫০ ধারা ভাঙার জন্য রায় পেয়েছিলাম, কিন্তু একজন অফিসার সেটা প্রায় ২ বছরেও রেকর্ড ভাঙার জন্য সাব অফিসে পাঠায় নাই। আমরা যাবো তাই অপেক্ষা করতে ছিলো,অবশেষে আমি একজন ইঞ্জিনিয়ার বানাড়ী পাড়া ভূমি অফিসে গেলাম,রায়ের আদেশ কেন সাব অফিস চাখার গেল না জানতে চাইলাম, তিনি জানাতেই চারদিন আমাদের ঘুরালেন,তারপর তালাশির নামে টাকা নিলেন,তারপর রায়ের কপি দিতে টাকা চেয়ে নিলেন,কম হওয়াতে পুনরায় চাপদিয়ে টাকা নিলেন,তারপর ফটোকপি আর খাতায় লিখতে অফিস খরচ নিলেন,অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে রায়ের কপি হাতে পেলাম,রায়ের কপি নিয়ে গেলাম চাখার সাব অফিসে, অফিসারের সাথে কথা বললাম রায় ভেঙে লেখার জন্য কিন্তু কিছুতেই তিনি কাজটি টাকা ছাড়া করবেন না,অবশেষে তার নিম্নপর্যায়ের সহকারী কে ঘুষের পুরা টাকা দিয়েই রায় ভাঙতে হলো, মোট ঘুষ- প্রায় ৫০ হাজার

বানাড়ীপাড়া ভূমি অফিস,বরিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BR3WE9FS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১৫.০ হাজার

হোল্ডিং ট্যাক্স

চলতি জুন মাসের শেষ সপ্তাহে আমার পশ্চিম নাখালপাড়া বাসার হোল্ডিং ট্যাক্স দিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা হিসাব করে আমার টেক্স ৩৫ হাজার টাকা সেই সাথে অফিস খরচ বাবদ আরো ১৫ হাজার টাকা দাবী করে।উপায় না থাকায় তাকে ৫০ হাজার টাকা দিয়ে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছি

ঢাকা উত্তর ১৫, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTTURNP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট বানানো

দালালের মাধ্যমে নেওয়া হয়েছিল৷ দালাল অফিসারের চেয়ারে বসে আমার সকল কাজ করেছে৷ অফিসার পাশে বসে নাস্তা করেছে

কিশোরগন্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKNZP73X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৬.০ হাজার

প্রেড লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স

ফায়র সার্ভিস এর লাইসেন্স নতুন করার জন্য এবং আগের লাইসেন্স নবায়নের জন্য ঘুষ নিয়েছে।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJT54Y8W
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

ভর্তি প্রক্রিয়া

আজ থেকে প্রায় আট-নয় বছর আগের কথা। তেজগাঁও কলেজে ভর্তি হতে গিয়েছিলাম। হাতে ছিল পুরো পনেরো হাজার টাকা—যা তখনকার নিয়ম অনুযায়ী ভর্তির জন্য প্রয়োজন ছিল। অফিসে গিয়ে এক স্টাফের সঙ্গে কথা হলো। তিনি হঠাৎ একটা অফার দিলেন। বললেন, “চাইলে কম টাকায়ও ভর্তি করিয়ে দিতে পারি।” আমি একটু অবাক হয়েও রাজি হলাম। ভেবেছিলাম, টাকা বাঁচবে তো ভালোই। তিনি আমাকে মাত্র আট হাজার টাকায় ভর্তি করিয়ে দিলেন। বাকি সাত হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন, “এটা রেখে দিন। আর দেওয়ার দরকার নেই।” আমি খুশি হয়ে টাকাগুলো পকেটে রাখলাম। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তিনি আরেকটা কথা বললেন। “একটু টিপস দিয়ে যান ভাই।” আমি কিছু বলার আগেই তিনি এক হাজার টাকা নিয়ে নিলেন। সেই মুহূর্তে মনে হয়েছিল, হয়তো স্বাভাবিকই ব্যাপার। অনেকদিন পর জানতে পারলাম আসল সত্য।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4VLFN7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪৫.০ হাজার

লিফলেট বিতরণ, পোস্টারিং

একটি কোচিংয়ের প্রচারণায় ব্যবহৃত লিফলেট জব্দ করে নিয়ে যায় যদিও আশেপাশে আরো অনেক কোচিং সেম কাজ করছিলো তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সেই লিফলেট নিয়ে কোচিংয়ের লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে এই টাকা নেয়। শহরে কোচিংয়ের পোস্টারিং, ব্যানার লাগানো নিয়েও একই কাজ করেছে এবং টাকা নিয়ে রফাদফা করেছে।

রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ36M837
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য তিনটি পরিখ্যে দিতে হয় আমি তিনটি পরিখ পাস করার পরেও আমাকে ১ ট পরিখায় ফেল করাইয়া দেয় দালাল। পরে আমাকে বাধ্য করা হয় ঘুস দেওয়ার জন্য নায়তো আবার ১ মাস পরে আমাকে নতুন আবেদন করে আসতে হবে

শরিয়তপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKSSU5ZF
মন্তব্য