সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

Seba

Bhai, Seba Ta Chilo , Amar Passport er Date Expiry Howar Por , Ora Amar Ta Renew Korar Jonno Amar Theke , Bangla Taka 20 Hazar, Omani 70Rial Dabi Kore ,,, Tobe eikhane Amar Kichu Bhul Ache Passport er Moddhe Namer Kichu Jaiga Bhul Thakar Karone Ora ei Chada Dabi Kore Zei khane Ei Gulo Sompurno Ainer Bahire, Pore Ami Oi Gulo Dewa Laglo Eikhanei Bose Oder KE Dite Hoyeche

Salalah, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYWM58RJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

নতুন লাইসেন্স প্রস্তুত

নতুন লাইসেন্স করার জন্য। ১১ হাজারের মধ্যে অর্ধেক হয়তো সরকারি ফিছিল বাকি অর্ধেক লাইসেন্স করে দেওয়ার জন্য। তারা বলেছিল টাকা না দিলে পরীক্ষায় পাশ করাবে না

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJPA2GQF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ২০০০০/ টাকা চেয়েছিলেন। ১০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZVQEMW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

Driving License

আমি সকল প্রকার ড্রাইভিং পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু আমাকে জানানো হলো নির্ধারিত ৪০০০ টাকা না দিলে ফেল হয়ে যাবো কারণ বাকিরা সবাই টাকা দিয়েছে। আমার প্রয়োজন ছিলো তাই বাধ্য হয়ে দিয়েছি।

Rajshahi, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJBNZUMK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

নবায়ন

নবায়ন করতে টাকা লাগবে স্যার এর স্কুল পরিদর্শনে যাতায়াতে ব্যয় হবে ১০০০০ টাকা নাহলে নবায়ন এ বিভিন্ন ভুল ধরবে

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNL7NYF5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

Police verification

পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে ৫০০ টাকা নিয়েছিল। যদিও বলেছিল টাকাটা চা পান খাওয়ার জন্য।

Tangail, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKQGJPTV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport renew

I went go there for renew my passport. I'd submit all the documents based on their requirements. But they reject time and again until i gave that amount to them. This happens not only with me, but also every person faces who go there. Until received that amount through their designated shop reject the applications.

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJV6F5W8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ খতিয়ান

কাগজপত্র ঠিক থাকার পরও ঘুষ দাবি করেছে, টাকা ছাড়া ফাইল আটকে রাখে দীর্ঘ সময়, পরে বাধ্য হয়ে টাকা দিয়েই করিয়ে আনতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTVWXGAP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

তিতাস গ্যাস

তিতাস গ্যাস প্রিপেইড কার্ড ড্যামেজ হওয়ায় চেঞ্জ করতে যাওয়ার পর, টাকা ছাড়া ইঞ্জিনিয়ার পর্যন্ত যাওয়া যাবে না জানালো অফিস সহকারী।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKNZ3PX6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলার তদন্ত

মিথ্যা মামলায় ফাসানো হয়েছিলো। পরে পুলিশ তদন্তে এসে ৫০,০০০ টাকা দাবি করে মামলা থেকে অব্যাহতি দিতে। নাহলে আমি বিভিন্ন হয়রানীর শিকার হবো। হয়রানি থেকে বাচতে ৩৫০০০ টাকা প্রদান করতে হয়েছে।

পিবিআই ঢাকা জেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK97MTQB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্টের আবেদন

আমি নিজেই অনলাইনে নতুন পাসপোর্টের জন্য আবেদন করি এবং প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করি। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও আমার আবেদনটি অনুমোদন না দিয়ে ঝুলিয়ে রাখা হয়। প্রায় এক মাস পর পাসপোর্ট অফিসে যোগাযোগ করে এর কারণ জানতে চাইলে তারা জানায়, “নিজে নিজে আবেদন করেছেন নাকি? কাগজপত্রে হয়তো কোনো সমস্যা আছে, তাই ঝুলিয়ে রাখা হয়েছে।” অথচ আমি সব তথ্য ও কাগজপত্র যাচাই করে এবং অফিসের একজন কর্মচারীকে দেখিয়েও কোনো ভুল খুঁজে পাইনি। পরে আরেক কর্মচারী আমাকে অফিসের বাইরে ডেকে নিয়ে বলেন, “ভাই, কিছু টাকা না দিলে আরও অনেকদিন ঝুলে থাকবে, ৩-৪ মাসও লাগতে পারে।” পাসপোর্টটি জরুরি হওয়ায় বাধ্য হয়ে তাকে ১,০০০ টাকা দিই। কিছুক্ষণ পরই আমার আবেদনটি অনুমোদন করা হয়।

যশোর, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH5TC8ZV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

Mutation

প্রতিটি নামজারি তে ৩ হাজার টাকা ঘুষ দেওয়া লাগে। এই অংক প্রতিনিয়ত চলমান। তাই উল্লেখিত অর্থ প্রতিনিয়ত বাড়বে

বাজিতপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKTL8V3W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

BS Survey তে আমার নামে খতিয়ান করা

বিএস খতিয়ানে দাগ নম্বর অনুযায়ী আমার নামে মাটিটি রেকর্ড করতে গিয়ে সেটেলমেন্ট অফিসে 5000 টাকা ঘুষ দিতে হয়েছিল কিন্তু তারা চেয়েছিল ৭০০০

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJMEDFX4
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২৫.০ হাজার

কাস্টমস হাউস, চট্টগ্রাম লাইসেন্স নবায়নে লেনদেন

আমার ফ্রেইট ফরওয়ার্ডার্স ব্যবসা রয়েছে প্রতি ৪ বছর অন্তর উক্ত ব্যবসার লাইসেন্স নবায়ন করতে হয় সংশ্লিষ্ট শুল্ক ষ্টেশন থেকে তার জন্য নির্দিষ্ট দলিলাদি এবং সরকারী কোষাগারে চালানের মাধ্যমে নবায়ন ফি ১০,০০০/-, ভ্যাট দিতে হয়, নিয়মানুযায়ী জমা দেওয়ার পরও কাস্টমস এর সংশ্লিস্ট সেকশনে দিতে হয়েছে ২৫০০০.০০ টাকা নয়তো নবায়ন হবে না বলে জানিয়ে দিয়েছে, উক্ত টাকার ভাগ নিম্নস্তর থেকে উচ্চস্তরের সবাই পায় ।

আগ্রাবাদ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT3EUXY6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

গৌরীপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার কাছে ৪,০০০ টাকা দাবি করেন। আমি তাকে বলি, “ভাই, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আমার আর্থিক অবস্থাও ভালো না।” কিন্তু তারপরও তিনি রাজি হননি। পরবর্তীতে সার্টিফিকেট আসার পর তিনি আবার “মিষ্টি খাওয়ার জন্য” বখশিশ দাবি করেন। সরকারি একটি সেবা নিতে গিয়ে এমন অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

গৌরীপুর উপজেলা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYSESMED
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

জমির খতিয়ান এর নকল উত্তোলন

খতিয়ান উত্তলনের জন্য চাঁদপুর ডিসি অফিসের রেকর্ড ডিপার্টমেন্ট এ যাই, অফিসের বাইরে বসা কিছু টেবিল থেকে উচ্চমূল্যে আবেদন ফর্ম পুরন করি। জমা দেয়ার সময় বাইরে দেখি ৪/৫ জন লক চিৎকার করে যে ৬ মাস হয়েছে আবেদন করেছে এখন পাচ্ছে না কেন। আমাদের ধারনা এরা ওই অফিসের ভাড়া করা লোক। জমা দেয়ার সময় জিজ্ঞাসা করি যে তাড়াতাড়ি করা যাবে কিনা। উনারা ১২০০ টাকা দাবি করে এবং বলে যে নর্মাল প্রসেসে ৬/৭ মাস লাগবে খতিয়ান এর নকল তুলতে। পরে বাধ্য হয়ে ১২০০ টাকা দিয়ে দি উনাদের এপ্লিকেশন এর ভিতরে।

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTGNHT69
মন্তব্য