Driving License
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য এক্সট্রা ৩০০০ টাকা দেওয়া লাগছে। এবং এই টাকাটা বিআরটিএ এর কর্মকর্তারাই নিয়েছেন। যাকে দিয়েছি সে বলেছে একদম ওপর পর্যন্ত সবাই কে টাকাটা দেওয়া লাগবে ভাগে যোগে।
নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার জন্য এক্সট্রা ৩০০০ টাকা দেওয়া লাগছে। এবং এই টাকাটা বিআরটিএ এর কর্মকর্তারাই নিয়েছেন। যাকে দিয়েছি সে বলেছে একদম ওপর পর্যন্ত সবাই কে টাকাটা দেওয়া লাগবে ভাগে যোগে।
Broker asked me to pay money so i get the license exam passed. despite attending and performing well i had to pay the money, otherwise they would failed me
টাকা দাবি করেছে আমার কাছে
Jomi online khajna besh khoroch ace, Jomi apnader nam a neya na hole khajna hobe na, jomi te vejal ace asob bole amader 2 joner theke 15000 taka nei. Khajnar roshid print kore dei anumanik 3000 taka
আমার বাবার পেনশন ফাইল অনুমোদন সহ আনুতোষিক সব কিছু করে দিবে এজন্য।
আমি প্রতিমাসে ৩০০০ টাকা করে ঘুষ দিয়ে আসছি ! ভ্যাট অফিস এ প্রতিমাসে আমার একটা ভ্যাট চালান ব্যাংক জমা দিয়ে আমি আবার রূপসী বাংলা সামনে বাগিচাগাঁও ওদিক ৩০০০ টাকা জমা দিয়ে sign দিয়ে নিয়ে যায়
আমার জমি রেজিস্ট্রি করতে গিয়ে 10000 হাজার টাকা ঘুষ চায় পরে 5000 টাকা নিয়ে রেজিস্ট্রি করছে।
ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড বিতরনের সময় যারাই লাইনে দারিয়েছে সবার থেকে ১০০ টাকা করে ঘুষ নিয়েছে আনসার সদস্য।
আমরা মোট ৮ জন শিক্ষক একসাথে একটি মাদ্রাসায় যোগদান করি NTRCA এর মাধ্যমে, এমপিও আবেদনের সময় শিক্ষা অফিস থেকে প্রভাষকদের জন্য ৫০০০ এবং সকারি সিক্ষকদের জন্য ৩০০০ টাকা করে ঘুষ দাবি করা হয়, যদিও শিক্ষা অফিসের ভেরিফেকেশনটা সরকারী কাজের অন্তর্ভুক্ত, এবং কোনরূপ লেন-দেন ছাড়াই ফরওয়ার্ডিং করার কথা। পরবর্তিতে প্রভাষকদের জন্য ২৫০০ করে এবং সহকারী শিক্ষকদের জন্য ২০০০ করে মোট ১৮০০০ টাকা পরিশোধ করতে বাধ্য হই।
It was a medium who said that they could help clear both my mother’s Welfare Trust file and retirement file. For the Welfare Trust file, they would charge BDT 40,000 in cash, and later another BDT 80,000 for the retirement file. My mother retired from a high school last year. We gave them 40000/- cash to speed up the process and clear the welfare file. But they took the money and didn't get the work done.
নিজের পাসপোর্ট করতে গেলে বাবা-মায়ের অরিজিনাল এনআইডি (NID) কেন নিলাম না, তার জন্য ১৫০০ টাকা দিতে হলো গেটে। গেটে পুলিশ নামের দালাল ওরাই সবাইকে এভাবে অফার করে।
পাসপোর্ট আবেদন পত্র জমা দিতে গেলে তারা নানা ধরনের অপ্রাসঙ্গিক কাগজপত্রের কথা বলেন। পরবর্তীতে ৩৫০০ টাকা ঘুষ দিতে বলেন। ঘুষ ছাড়া কিংবা দালাল এর মাধ্যম ছাড়া এখানে কোন পাসপোর্ট আবেদন গ্রহণ করে না।
আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমাকে ১০ বার হয়রানি করা হয়েছে। পাসপোর্ট অফিসের বাইরে একটা কম্পিউটার দোকান থেকে এক্তা সিল দেওয়া হয় এবং আমাকে ২৫০০ টাকা পরিশোধ করতে বলে আমি পরিশোধ করি। ঠিক আমার মতো ৪জন সিল নিয়ে টাকা পরিশোধ করে। ১০ মিনিট এর মধ্যে আমার কাজ শেষ হয় আমি বাসাই আসি। মানুষের সাতে তারা বাজে ব্যাবহার করে। যেনো মনে হয় আমরা Rohinga
জাহাজের বিভিন্ন সার্টিফিকেট নবায়ন করতে প্রায় এখানে অফিস সহকারী ও পিএস দের ঘুষ প্রদান করতে হয়। নাহলে উনারা কাজ করে দেন না। আজ সাধারণ একটি কাজ যার সরকারি মূল্য ছিলো ১১৫০ টাকা কিন্ত ঘুষ দিয়েছি ৬০০ টাকা।
সরাসরি সিএজি অডিট হতে এসে ৫ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে তারা ৪ লক্ষ টাকা নিয়ে অফিস ত্যাগ করে। তেমন একটা অবজেকশনেবল অফেন্স ছিলো না যদিও কিন্তু, তারা ছোটো ছোটো জিনিসপত্র নিয়েও তোলপাড় করে টাকা আদায় করে
চাঁদপুর জেলা ও দায়রা আদালতের চাঁদপুর সদর সিনিয়র সিভিল আদালতের পেশকার এই অর্থ চেয়েছেন।
দীর্ঘ লাইন ছিল ওষুধ নেয়ার ক্ষেত্রে। সেখানে পিছন দিয়ে অন্য আরেক লোক এসে বলল আমি ওষুধ দ্রুত এনে দিতে পারব। বললাম ঠিক আছে ।এনে দাও সে ভিতরে গিয়ে ঔষুধ এনে দিল বিনিময় সে টাকা নিল।
পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছিলাম তার জন্য থানা থেকে ভেরিফিকেশন করতে ফোন দিছিল। তাই আমি থানায় যাওয়ায় অফিস সহকারী দাবি করে যে কিছু খরচ পাতি দিতে হবে সেই বাবদ ১ হাজার টাকা রাখে
সেবা নিতে যাবার পর শিক্ষা অফিসের পিয়ন ৫০০ টাকা দাবি করেছে। এমারজেন্সি হবার কারনে টাকা পরিশোধ করে পিএসসি সার্টিফিকেট নিয়েছি। ঘটনাটি ২০১৮ সালের দিকে।
I had to pay around 4500 taka to get my police verification certificate. The government mandated amount to be paid is 1500, but I had to pay extra so that my application could be processed.