সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

অনলাইনে প্রয়োজনীয় সব ডকুমেন্টস সাবমিট করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করি এবং একটি লার্নার লাইসেন্স পায়।লার্নার লাইসেন্সে লিখিত,মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ ছিলো। এক বছর অতিক্রান্ত হলেও আমি পরীক্ষার জন্য কোন এসএমএস পাইনি।পরে BRTA অফিসে যোগাযোগ করলে দায়িত্বরত এক কর্মচারী জানান লার্নার লাইসেন্সে ডেট থাকলেও সেই ডেট অনুযায়ী পরীক্ষা হয় না।আমাকে বলা হয় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে লার্নার লাইসেন্স রিনিউ করে তাদের সাথে চুক্তিতে যেতে হবে।তা নাহলে পরীক্ষা দিতে পারবো না।আমি BRTA কর্মচারীকে অনুরোধ করি আমি ভালো বাইক চালাতে পারি আপনি শুধু আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।BRTA থেকে সাফ জানিয়ে দেয় চুক্তি না করলে তার কিছু করার নেই।লাইসেন্স জরুরি প্রয়োজন হওয়ায় চুক্তি করতে বাধ্য হই। সাল-২০২১

রাঙ্গামাটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT468QRT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

ভুল করে নিজের জমি সরকারী খাস জমি হয়ে গিয়েছিলো

আমাদের জমি এলাকার তহশিলদার ভুল করে সরকারী খাস খতিয়ানে দিয়ে দেয়।সেটা ঠিক করতে গেলে ২ লক্ষ টাকা দাবী করে এরপর কোনো রাস্তা না পেয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকায় সেটা ঠিক করে দেয়৷

দিনাজপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNWCFRAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির ভেরিফিকেশন

এসবির এসআইকে আমার আর্থিক অস্বচ্ছতার কথা বলার পরও সে একটা টাকাও কম নেয়নি। প্রাথমিকের সহকারী শিক্ষকের ভেরিফিকেশনের জন্য ৩ হাজার টাকা নিয়েছে যা তখন আমার পক্ষে প্রদান করা কষ্টকর ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTJL7XT8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

কল্যান ফান্ডের টাকা

আমার বাবার কল্যাণ ফান্ডের টাকা পাবার জন্য ৩০০০০/- অগ্রিম প্রদান করতে হয়েছে

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4ZABKX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

নামজারি করার জন্য ২ লাখ টাকা দাবি করেছিল এবং তা দিতে হয়েছে । আমার সমস্ত কাগজ পত্র ১০০% ঠিক ছিল।

টোকা ভূমি অফিস, কাপাসিয়া, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKACLVZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

জিপিএফ এর টাকা উত্তোলন

আমার নিজের বেতন থেকে জমানো জিপিএফ এর টাকা ১ লক্ষ উত্তোলন করার জন্য আবেদন করার পর হিসাব রক্ষন অফিসের লোকজন চেক দিতে গড়িমসি করে। পরে ৫০০ টাকা দিয়ে চেক আনতে হয়েছে।

শহর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYGT8EM8
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৫.০ হাজার

Pension and gratuity

25000 টাকা খুজছে পেমশন চালু ও gratuity টাকা নিতে সব মিলায় ২৫০০০ টাকা খুজছে পরে ১৫০০০ টাকা দেওয়ার পর বিল করেছে।আর অঙ্গিকার নামায় সাক্ষর নিয়েছে। কোনো টাকা লেনদেন হয় নায় এই নামে

Chandpur, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTTCT4Z9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জেলখানায় আসামিকে টাকা দেয়া।

জেলখানায় আসামিকে টাকা দেয়ার সময় প্রতি হাজারে ৫০-১০০৳ বাড়তি নিয়ে থাকে জেলের কর্মকর্তারা।

Rajbari, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKFDM6EQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

প্রাথমিক শিক্ষকদের বদলি নিতে।

শিক্ষক বদলি নিয়ে আমার কাছে টাকা চাওয়া হয়েছে পরে আমি ৫০% পরিশোধ করি।

ভোলা- লালমোহন, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRQJV8SN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট তৈরী

পাসপোর্ট এর নবায়ন করতে গেলে আগের পাসপোর্ট এবং NIDএর সাথে মায়ের নামের অমিল থাকায়, তারা ঠিক করবে এজন্যে ঘুষ চায়।

লক্ষীপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CT43M3PW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নতুন ভোটার হওয়া

২০২৬ সালে নিকলী উপজেলা পরিষদে ভোটার হতে গিয়ে আমি ঘুষের মুখোমুখি হই। বর্তমান অফিস সহকারী কাম কম্পিউটার প্রতিটা ফাইল থেকে মোটা অংকের টাকা আদায় করে ভোটার করেন তা নাহলে ভোটার হওয়া যায় না

নিকলী উপজেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGD73WH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন(রাঙ্গুনিয়া)

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ৬০০০/- দাবি করে খুব ভদ্রভাবে। পরে ৫০০০/- দিতে হয়।

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTP53MPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.৫ হাজার

Mutation

Per Mutation fee is Tk. 1170/- whereas demand Tk. 4000/- by the bhumi office to process the file citing they will not be able to process with their seniors otherwise money. I had 9 file and paid Tk. 36,000/- whereas actual govt fee is Tk. 10,530/-. So, ghush was Tk. 25,470/-

Khoksa, Kushtia, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHF9LE2G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট রিনিউ

আমার পাসপোর্ট টা জরুরি ছিলো। কিন্তু তারা অযথা পুলিশ ভেরিফাই নামে ৩ সপ্তাহ আটকিয়ে রাখছিলো।পরবর্তীতে আমি ২০০০/ টাকা দিলে আমার পাসপোর্ট হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKZVK2Y8
মন্তব্য