সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পে ফিক্সেশন

সরকারি চাকরিতে নতুন যোগদান করলে এবং টিএ/ডিএ বা প্রোমোশন বা বেতন সংক্রান্ত যেকোনো কাজে টাকা না দিলে কাজ করে না।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJZC5TYX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ ( এনটিয়ারসিএ) বাবদ প্রিন্সিপাল এর চাহিদা যা নিয়ম বহির্ভূত। টাকা লোভী এই প্রিন্সিপাল টাকা আদায় করতে মরিয়া,,,যত দেই না কেন তার হাউস আর মেটে না।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN88GGD7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯০০

পাসপোর্ট হাতে পেতে ঘুষ

পাসপোর্ট হাতে পাওয়ার জন্য পুলিশ ভ্যারিফিকেশনে চা নাস্তার টাকা চাইছিল। শেষ মেশ ৯০০ টাকা নাস্তার বিল দিয়ে পাসপোর্ট হাতে পাইছিলাম ২০২২ সালে৷ 😐

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTPPAAZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

প্রাইমারি স্কুলের চাকুরির পর iBAS এর মাধ্যমে বেতন চালু করার জন্য।

চাকরির বেতন চালু করার জন্য সবাই মিলে ৫০০ টাকা করে তুলে জমা দেওয়ার পর বেতন চালু করে দিয়েছিলো।

ঝিনাইদহে, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHCJSNHC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবার পাসপোর্ট তৈরি করতে সকল কাগজপত্র, প্রসিডিউর মেইনটেইন করে রাজশাহী পাসপোর্ট অফিসের দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি। ২-৩ ঘন্টা পর জমা দিতেই অপ্রাসঙ্গিকভাবে বলল- ভুল গুলো ঠিক করে নিয়ে আসুন। কাগজপত্র হাতে নিয়ে আবারো যাচাই করে দেখলাম কোন ভুল নেই। এক দালাল বলল,ভাই ! ১৫০০/ লাগবে, ওকে করে দেব। বৃদ্ধ বাবাকে নিয়ে সারাদিন হয়রানির পর বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছিল।

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJ4U7MYK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন পানির লাইনের সংযোগ

গতকাল নতুন পানির সংযোগের জন্য ওয়াসার বারিধারা অফিসে আবেদন করতে যাই। আবেদন প্রক্রিয়ার সময় ওয়াসার একজন কর্মকর্তা পানির লাইন ফাইনালি সংযোগ দেওয়ার জন্য আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। তিনি বলেন, আমি চাইলে নিজে নিজেও সংযোগের কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “আমাকে ছাড়া কীভাবে সংযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।” একজন ওয়াসা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ও নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক মনে হয়েছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKGGVJXS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

স্ত্রী সন্তানের পাসপোর্ট এর আবেদন

আমার স্ত্রী সন্তানদের পাসপোর্ট করার আবেদন করি, কিন্তু নোয়াখালী পাসপোর্ট অফিস একটা বিশেষ গোপনীয় চেইন ব্যবহার করে। যার কারণে আপনি তাদের সেইম মেনটেন না করলে সবকিছু ঠিক থাকলেও আপনার পাসপোর্ট হবে না।

নোয়াখালীনোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTTZFFCK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার একটি রাজনীতিক মামলা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, পরে সে মামলা খালাস পেয়েছি, আমি যখন পাসপোর্ট রিনিউ করতে যাই তখন আমাকে মামলা আছে বলে পাসপোর্ট আটকে রাখছে, আমি খালাস এর সমস্ত ডকুমেন্ট দেখানোর SB Police আমার কাছে ১০০০০ টাকা চেয়েছে। পরে আমি ৭০০০ টাকা দিয়েছি। কিন্তু ১ সপ্তাহে পরে আমাকে কল দিয়ে বলে, আমার পাসপোর্ট দেয়া যাবে না। পরে আমি বাধ্য হয়ে ফ্যাসিস্ট সরকারের যাওয়ার এই পাসপোর্ট বাতিল করতে বাধ্য হয়েছি।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTG6FRX6
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতার অর্থপ্রাপ্তি সংক্রান্ত

আমার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। উনি ২০২২ সালের মে মাসে অবসরে যান। আবেদন পরবর্তী সুদীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় আমি বিভিন্নভাবে চেষ্টা করি অসুস্থ বাবার টাকাটা পেতে। তখন ২০২৪সালে ঢাকাস্থ পলাশীতে অবস্থিত বেনবেইস ভবনে এক সিনিয়র লাইব্রেরিয়ান আমার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা গ্রহণ করে। এরপরে আওয়ামী লীগ সরকার পতন হলে ওই ব্যক্তি আমাকে আর চিনে না বলে জানিয়েছেন। বহুচেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুব অসহায় হয়ে পড়ছি

প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDNYPVQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

police verification

ছোট ভাই আর্মি তে জবের জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাদের বাড়িতে আসে বলে রাখা ভাল আমার আম্মু বাড়িতে একাই ছিলেন তখন , অই কর্মকতা আমার ভাইয়ের অরজিনাল সার্টিফিকেট নেয় এবং আম্মুর সাথে খুবি বাজে ব্যাবহার করে এন্ড বলে যে তাকে চা খাওয়ার জন্য ৫০০বা ১০০০ টাকা দাবি করেন। আম্মু টাকা দিয়ে বিদায় করে দেয়

nangolkot, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTNF624Q
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,পরশুরাম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকল দাপ্তরিক কাজে ঘুস গ্রহন

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,পরশুরাম এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর “শিক্ষকদের নতুন বেতন, প্রত্যয়ন পত্র, বেতন বিবরণী, সার্ভিস বুক লিখন, চাকুরী স্থায়ীকরণ, GPF টাকা উত্তোলন, NOC,বিভিন্ন বিল, শিক্ষা অফিসে যত ধরনের সেবা দেয়া হয় সবগুলোতেই, জন প্রতি ১০০০ থেকে ১০ হাজার টাকা দাবি করেন এবং হয়রানি পূর্বক আদায় করেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারও জিম্মি অফিস সহকারীর কাছে।টিও স্যারের আদেশ ও পরামর্শ ও আমলে নেয় না অফিস সহকারী। ভয়াবহ অবস্থা পরশুরাম উপজেলা শিক্ষা অফিসের।

পরশুরাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTMTZ4E8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য থানায় গেলাম, অফিসার যার দায়িত্বে ছিলেন তিনি বললেন আপনার ফাইল ডিবি মেইন অফিস থেকে আনতে আবার সাবমিট করতে এই সেই ভুজুং ভাজুং ১০০০ টাকার হিসেব দিলো গাড়িভাড়া সহ আমার কাছে ২০০০ হাজার টাকা দাবি করেন.. আমি অনেক আকুতি মিনতি করে ১০০০ টাকা দেই, এগুলি না দিলে উনি আমার ভেরিফিকেশন নেগেটিভ দিবে বলে ভয় দেখিয়েছেন, আমার ইমার্জেন্সি ছিলো তাই বাধ্য হয়ে দিয়ে আসছি, সীতাকুণ্ড থানা। জানুয়ারি ২০২৪ এর ঘটনা

সীতাকুণ্ড, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTJ3FTCG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সুপাশপে দোকান লাইসেন্স নবায়ন ও প্রতি মাসে মোটা অংকের ঘষ না দিলে মামলার হুমকী।

আমি একটা সুপার শপের আঞ্চলিক ব্যবস্থাপক। আমার দোকানের লাইসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া থেকে নেওয়া। প্রতিবছর এর নবায়নের জন্য একটা সহনীয় পর্যায়ের টাকা দিতে হয় তাও নির্ধারিত ফি এর ২০ গুন বেশী। এবং মাসিক একটা নির্দিষ্ট হারে টাকা দিতে হয় অফিসে। ইদানীং এর পরিমান অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। একজন সহকারী মহাপরিদর্শক ( হেলথ) কল করে অফিসে দেখা করতে বলে। অফিসে গেলে উনি যানায় যে উনি নতুন আসছে এখন থেকে সবকিছু ওনার মাধ্যমেই করতে হবে। উনি ডিআইজি ম্যানেজ করবে। নাহলে মামলা হয়ে যাবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে টাকা দিয়েছি। কিন্তু এদের অত্যাচার আর কত???? কেউ কী দেখার নেই?

কুষ্টিয়া, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJX2EV8V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ইউনিয়ন ভূমি অফিস থেকে নামজারি প্রতিবেদন প্রদান

চুয়াডাঙ্গা জেলা, আলমডাংগা উপজেলার বাড়াদি ইউনিয়ন ভূমি অফিসে নামজারি আবেদনের নথি জমা দিতে গেলে সেখানে থাকা ব্যাক্তি (উল্লেখ্য, সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন না) প্রতিবেদন পাঠানোর খরচ উল্লেখ করে ১০০০ টাকা দাবি করেন। আমি ৫০০ টাকা দিলে তিনি একটু আপত্তি জানালেও তা গ্রহন করেন।

বাড়াদি ইউনিয়ন ভূমি অফিস, আলমডাংগা, চুয়াডাঙ্গা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHV6JJU4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জেলা জজ কোট্ট

জজ কোট থেকে আমার মামলার কপি আছে ওই কপি আমার বাড়িতে পৌঁছে দিয়া এই টাকা দাবি করছে

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVQL9LM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

শহর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNEVAYCG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পে ফিক্সেশন

নোয়াখালীর সেনবাগে প্রথম চাকরিতে জয়েন করার পর এবং নোয়াখালী থেকে চট্টগ্রাম ট্রান্সফার হওয়ার পর। প্রথম বার ১ হাজার, দ্বিতীয় বার ৫ হাজার।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT966JVY
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

জমি সাব কাবলা করন

প্রতিটি দলিল সাব-কাবলা করার জন্য সাব-রেজিস্ট্রার ফি ১০,০০০ টাকা দিতে হয়৷ অন্যথায় রেজিস্ট্রার দলিলে স্বাক্ষর করেন না৷ অতএব অনেকটা বাধ্য হয়ে ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে৷

রামগঞ্জ, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTCTCSYG
মন্তব্য