সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সংশোধনের জন্য গেছিলাম, বলছে আবেদন করতে ১০০+ টাকা লাগবে। আবেদন করার পরে বলে ১হাজার টাকা দেন, না হয় আপনার কাজ হবে না। যেহুতু ইমার্জেন্সি ছিলো তাই ১ হাজার টাকা পরিশোধ করে কাজ টা করাতে হয়েছিলো। পৌরসভা অফিসে যেসব কর্তকর্তারা বসে সবগুলো হচ্ছে ঘুষখোর। সাধারণ কোন একটা কাজের জন্য গেলে টাকা ছাড়া একটা মানুষও কথা বলতে চায় না।

ঘুষ দিয়েছি
নোয়াখালী, সোনাইমুড়ি। ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CT4A9F4B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ সদর পোস্ট অফিসে (সদরঘাট) আমার মরহুম বাবার পেনশন মায়ের নামে করাতে ঘুষ দিতে হয়েছে।

বাংলাদেশ সদর পোস্ট অফিসে (সদরঘাট) আমার মরহুম বাবার পেনশন মায়ের নামে করাতে ঘুষ দিতে হয়েছে। তাছাড়া প্রত্যেক বছর জুলাই মাসে মায়ের পেনশনের ইনক্রিমেন্ট লাগাতে 500.00 টাকা ঘুষ দিতে হয়। আরো হচ্ছে সদরঘাট পোস্ট অফিসে সঞ্চয়পত্র ভাঙাতে বা সঞ্চয়পত্রের মুনাফা নিতে গেলে তারা তাদের ক্যাশ কাউন্টার হতে ইচ্ছেমত টাকা ঘুষ হিসেবে রেখে তারপর টাকা ফেরত দেয়। তারা এতোটাই র্নিলজ্জ সরাসরি তারা বলে যাকে ইচ্ছে তাকে গিয়ে বলেন যে আমি টাকা নিয়েছি। দেখি কে আমার বক করে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ DKVJ9QP7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইমিগ্রেশন

গত ৪-৫দিন আগে ভারত যাওয়ার সময় আমার নতুন পাসপোর্ট ব্যতিত আগের পাসপোর্ট গুলো ব্লকড দেখায় অর্থাৎ ইমিগ্রেশন এ ব্লকড দেখায়। । ইমিগ্রেশনে এ দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার এয়ারপোর্টে ইমেইল করলে ওরা রেস্পন্স করে খুলে দেয়। সময় আধা-১-দেড় ঘন্টা লাগতে পারে উনি বলেছিলো। সেই ইমেইল পাঠানোর পর উনি ১০০০ টাকা দাবি করেন দালালের মাধ্যমে কারণ টাকা দিলে কাজটা সিউর হবে। অনেকের নাকি ১০ হাজার, ৭ হাজার লেগেছিলো। আর ইমেইল এ রেস্পন্স না করলে ঢাকার এসবি অফিসে গিয়ে ঠিক করতে হবে যেটা ওই মহুর্তে আমাদের জন্য বিড়ম্বনামূলক ছিলো। তাই কাজ হওয়ার পর টাকা দেই আমরা🙂 যদিও এর মাঝে আরও কাহিনি ছিলো শর্ট এ যা আপনি টাকা ফেলবেন আর আপনার এমন কোনো কাজ নেই জা করতে পারবেন না বাংলাদেশে। টাকা ফেলুন কাজ সহজ এ করুন🙂

ঘুষ দিয়েছি
হিলি ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RNKA2UXG
মন্তব্য
কর অফিস

VAT and TAX

২০২৩ সাল আমি একটি ক্যমেরা প্রতিষ্ঠানের ম্যনেজার ছিলাম তখন ভ্যাট ট্যাক্স অফিস থেকে লোক আসলো কাগজপত্র দেখলো বললো অফিস এ যোগাযোগ করতে, না করলো অনেক সমস্যা হবে। তারপর দুই দিন পর দেখা করতে গেলাম বললো আপনাদের ভ্যাট ট্যাক্স বাকি ১ লাখ টাকা আমরা বললাম ছোট দোকান এ ১ লাখ টাকা ভ্যাট ট্যাক্স কিভাবে হয় এ তো অসম্ভব, তিনি বললেন সঠিক পথে গেলে আপনাদের ১ টাকা দিতে হবে আর যদি আমার কথা মত চলেন তাহলে ৩০ হাজার টাকা দিতে হবে, সে তো অনেক কথা। তার পর আমরা অনেক রিকুয়েস্ট করে তাকে ২০ হাজার এ রাজি করাইছি। আমাদেও ছোট দোকান এ যদি ১ লাখ টাকা ভ্যাট ট্যাক্স হয় তাহলে যতো দোকান আছে তাহলে কত টাকা ভ্যাট ট্যাক্স হতে পারে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DK6TGQQW
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দুই একটা কাগজের জন্য ৩-৪ হাজার টাকা দাবি করে।

সাব রেজিস্টার অফিসে একটি ক্ষমতা পত্রের জন্য ৩ হাজার টাকা দাবি করে এবং ভিতরে দুই একটা সাইন এর জন্য এক দুই হাজার টাকা দাবি করে যা ভিত্তিহীন যা কোন প্রয়োজন নেই গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে হয়ে থাকে।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা সদর ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RNYLEE7P
মন্তব্য
ভূমি অফিস

বণ্টন নামকরা

আমাদের বাবার মোহাম্মদপুরের সম্পত্তি বন্টননামা করাতে গেলে ৩ লাখ টাকা ঘুষ দাবি করে তেজগা সাব-রেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার ২০২৩ সালে ।কোন উপায়ে কাজ করানো গেল না ও আমরা পরিশোধ করতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DK7UMENG
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পে ফিক্সেশন

সরকারি চাকরিতে নতুন যোগদান করলে এবং টিএ/ডিএ বা প্রোমোশন বা বেতন সংক্রান্ত যেকোনো কাজে টাকা না দিলে কাজ করে না।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJZC5TYX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ ( এনটিয়ারসিএ) বাবদ প্রিন্সিপাল এর চাহিদা যা নিয়ম বহির্ভূত। টাকা লোভী এই প্রিন্সিপাল টাকা আদায় করতে মরিয়া,,,যত দেই না কেন তার হাউস আর মেটে না।

ঘুষ দিয়েছি
রংপুর ৳৯০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RN88GGD7
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট হাতে পেতে ঘুষ

পাসপোর্ট হাতে পাওয়ার জন্য পুলিশ ভ্যারিফিকেশনে চা নাস্তার টাকা চাইছিল। শেষ মেশ ৯০০ টাকা নাস্তার বিল দিয়ে পাসপোর্ট হাতে পাইছিলাম ২০২২ সালে৷ 😐

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳৯০০
৩১ আগস্ট ২০২৬ CTPPAAZ9
মন্তব্য
শিক্ষা অফিস

প্রাইমারি স্কুলের চাকুরির পর iBAS এর মাধ্যমে বেতন চালু করার জন্য।

চাকরির বেতন চালু করার জন্য সবাই মিলে ৫০০ টাকা করে তুলে জমা দেওয়ার পর বেতন চালু করে দিয়েছিলো।

ঘুষ দিয়েছি
ঝিনাইদহে ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ KHCJSNHC
মন্তব্য
কর অফিস

ইনকাম ট্যাক্স এর ফাইল আপডেট এর জন্য।

কয়েক বছর ইনকাম ট্যাক্স দেইনি কারন আমি প্রাইভেট জব থেকে রিটায়ার্ড করেছি. হঠাৎ একদিন আমাকে কল করে বলে তাদের সাথে দেখা করতে পরে ৩ লক্ষ টাকা চায় যদি টাকা না দেই তাহলে দুদকে মামলা করবে.. সেই ভয়ে ১৯০০০০/- টাকা দিতে রাজি হোই পরে ওনারা এই টাকা নিয়ে আমাকে জিরো রিটার্ন এর কাগজ দেয়. এবং সেই কর্মকর্তা বলেন. আমাকে কম দিয়ে ঠকাইলেন. এবং আপনার উপকার হলো তবে সরকার এর এক পয়সাও ফায়দা হলো না. সরকার কে আরো বেশি ঠকলো। অর্থাৎ উনি বুঝিয়েছেন নির্ধারিত ৩ লক্ষ টাকা না দেওয়ায় সরকার এবং উনি ঠকেছেন।

ঘুষ দিয়েছি
সার্কেল - ১২৪ (বৈমানিক) কর অঞ্চল ০৬ ঢাকা ৳১.৯০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKZF9EC9
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবার পাসপোর্ট তৈরি করতে সকল কাগজপত্র, প্রসিডিউর মেইনটেইন করে রাজশাহী পাসপোর্ট অফিসের দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি। ২-৩ ঘন্টা পর জমা দিতেই অপ্রাসঙ্গিকভাবে বলল- ভুল গুলো ঠিক করে নিয়ে আসুন। কাগজপত্র হাতে নিয়ে আবারো যাচাই করে দেখলাম কোন ভুল নেই। এক দালাল বলল,ভাই ! ১৫০০/ লাগবে, ওকে করে দেব। বৃদ্ধ বাবাকে নিয়ে সারাদিন হয়রানির পর বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJ4U7MYK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন পানির লাইনের সংযোগ

গতকাল নতুন পানির সংযোগের জন্য ওয়াসার বারিধারা অফিসে আবেদন করতে যাই। আবেদন প্রক্রিয়ার সময় ওয়াসার একজন কর্মকর্তা পানির লাইন ফাইনালি সংযোগ দেওয়ার জন্য আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। তিনি বলেন, আমি চাইলে নিজে নিজেও সংযোগের কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “আমাকে ছাড়া কীভাবে সংযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।” একজন ওয়াসা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ও নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক মনে হয়েছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKGGVJXS
মন্তব্য
পাসপোর্ট অফিস

স্ত্রী সন্তানের পাসপোর্ট এর আবেদন

আমার স্ত্রী সন্তানদের পাসপোর্ট করার আবেদন করি, কিন্তু নোয়াখালী পাসপোর্ট অফিস একটা বিশেষ গোপনীয় চেইন ব্যবহার করে। যার কারণে আপনি তাদের সেইম মেনটেন না করলে সবকিছু ঠিক থাকলেও আপনার পাসপোর্ট হবে না।

ঘুষ দিয়েছি
নোয়াখালীনোয়াখালী ৳১৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTTZFFCK
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমার একটি রাজনীতিক মামলা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে, পরে সে মামলা খালাস পেয়েছি, আমি যখন পাসপোর্ট রিনিউ করতে যাই তখন আমাকে মামলা আছে বলে পাসপোর্ট আটকে রাখছে, আমি খালাস এর সমস্ত ডকুমেন্ট দেখানোর SB Police আমার কাছে ১০০০০ টাকা চেয়েছে। পরে আমি ৭০০০ টাকা দিয়েছি। কিন্তু ১ সপ্তাহে পরে আমাকে কল দিয়ে বলে, আমার পাসপোর্ট দেয়া যাবে না। পরে আমি বাধ্য হয়ে ফ্যাসিস্ট সরকারের যাওয়ার এই পাসপোর্ট বাতিল করতে বাধ্য হয়েছি।

ঘুষ দিয়েছি
ফেনী ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTG6FRX6
মন্তব্য
শিক্ষা অফিস

কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতার অর্থপ্রাপ্তি সংক্রান্ত

আমার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। উনি ২০২২ সালের মে মাসে অবসরে যান। আবেদন পরবর্তী সুদীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় আমি বিভিন্নভাবে চেষ্টা করি অসুস্থ বাবার টাকাটা পেতে। তখন ২০২৪সালে ঢাকাস্থ পলাশীতে অবস্থিত বেনবেইস ভবনে এক সিনিয়র লাইব্রেরিয়ান আমার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা গ্রহণ করে। এরপরে আওয়ামী লীগ সরকার পতন হলে ওই ব্যক্তি আমাকে আর চিনে না বলে জানিয়েছেন। বহুচেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুব অসহায় হয়ে পড়ছি

ঘুষ দিয়েছি
প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। ৳১.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ DKDNYPVQ
মন্তব্য