সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

সরকারি চাকরির জন্য পুলিশ ভ্যারিফিকেশন

একজন ডিএসবি কর্মকর্তা আমাদের বাসায় এসে আমার সব একাডেমি সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পর সরাসরি আমার বাবার কাছে ৫০০০ হাজার টাকা দাবি করে। যদিও আমার সব ডকুমেন্টস সঠিক ছিল। তারপরও বিভিন্নভাবে রাজি করিয়ে ৩৫০০ টাকা নিয়ে যাই।

চুয়াডাঙ্গা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHUHPWAM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি তখন ওমরা যাব আমার কিছুদিন পরেই ফ্লাইট কিন্তু আমার পাসপোর্ট আটকে রেখেছে কারণ আমি ঘুষ দিচ্ছি না। আমাকে অনলাইনে ফরম পূরণ করতে দেয়া হয়নি। এবং শেষ পর্যন্ত আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে কারণ আমার ওমরা যাওয়া জরুরী। আমার জীবনে প্রথম ঘুষ দিয়ে একটা পবিত্র কাজ করতে হয়েছিল এর চাইতে কষ্টের আর কি হতে পারে বলুন তো?

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH9DVMHD
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

Ibass++ data approve for new employee

মিষ্টি খাওয়ার জন্যা বললে। আমার অফিসার বললো ৫০০/- টাকা দিতে। দিলাম। বলে ৫০০/- টাকায় ভালো মিষ্টি হবে না। তারপর মোট ১০০০/- টাকা দিতে হলো।

Fenchugonj, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYLFY7P9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.৫ হাজার

Visa related

যতটুকু মনে পড়ে ২০২১ সালের অক্টোবর মাসের ২৬ তারিখে আমার স্ত্রীর চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার সময় আখাউড়া -আগরতলা বর্ডারে বাংলাদেশ সাইট এ কাস্টম অফিসার আমার কাছে বাংলাদেশী টাকা ৩৫হাজার টাকা থাকায় ১৫০০টাকা ঘুষ চায় । আমি সেটা দিতে বাধ্য হই, আমরা যেহেতো করোনা টাইম এ গিয়েছিলাম তাই বেশি আর্গুমেন্ট করি নাই ।

Akhaura Upazila, Brahmanbaria District, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT39QTHZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

চাকরি

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, সমাজকল্যাণমন্ত্রণালয় এর একটি প্রজেকট, এটি সরকারি হবে এই কথা বলে এখানে সবার কাছ থেকে বিভিন্ন পদে বিভিন্ন টাকা নেওয়া হয়। ৫ লাখ থেকে ২৬ লাখ। প্রায় ২০০ এর বেশি মানুষ। তারপর আমাদের নামে বা বিভিন্ন খাতে আসা টাকা তো পাই না। উল্টা বেতন চাইলে, রিজাইন দিতে বলে দেয়৷ অলরেডি ডিপিডি কে কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। কেও বিদ্রোহ করলে শূন্য পদ ঘোষণা সহ অনেক অত্যাচার চলছে। সরকারি জব সোনার হরিণ। এই আশায় সবাই এসেছে। আবার বলছে রাজস্ব তে এই প্রজেকট গেলে আমাদের কাছ থেকে আবারও ৭/৮ লাখ নেওয়া হবে। কেও না দিলে তার পদ সরকারি হবে না। অনেক গুলো পদ এমনি খালি আছে, অনেকেই পরীক্ষা দিয়ে হলেও ঢুকতে চায়৷ কিন্তু টাকা ছাড়া কাওকে নেয় না। এজন্য পদ শুন্য হয়ে থাকে এবং ঢাকার বাইরে প্রতিবনধীরা সঠিক সেবা

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK26EKH2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

ব্যাংকের একাউন্ট থেকে বেতন উত্তোলন

আমি একজন এমপি ভুক্ত হাই স্কুলের টিচার, স্কুল কমিটি অন্যায় ভাবে আমার অ্যাকাউন্ট লক করে রেখেছিল যাতে বেতন উঠাতে না পারি। সেই বেতন উঠানোর জন্য শ্রীপুর উপজেলার শিক্ষা অফিসার আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছে। আমি নিরুপায় হয়ে তাকে 5000 টাকা পরিশোধ করি।

শ্রীপুর, গাজীপুর।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCFCPCX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

তদন্ত রিপোর্ট

তদন্ত রিপোর্ট এসেছিলেন নায়েব।তাকে যাওয়া আসা বাবদ ১০০০ টাকা দিয়েছি।সে নিয়েছে।

কাজিরহাট,বেড়া,পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ63BDZY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ঢাকা বিমানবন্দর

গার্মেন্টস শিল্পের জন্য আমাদের প্রায়ই ঢাকা বিমানবন্দর দিয়ে পণ্য আমদানি করতে হয়। গত এক বছর ধরে Dhaka বিমানবন্দরের ভেতর থেকে প্রতিটি প্যাকেজ খুঁজে বের করার জন্য আমাদের ১৫০০ থেকে ২৫০০ টাকা খরচ করতে হচ্ছে। সিঅ্যান্ডএফ (C&F) কর্মীরা সেখানে প্রবেশ করতে পারেন না, তাই পণ্য খুঁজে বের করার বিষয়টি শ্রমিকের ওপরই নির্ভর করে।

Chittagong, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTLMZTDJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

চাকরীর পুলিশ ভেরিফিকেশন

২০২৩ সালে চাকরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য তথ্য চেয়ে চট্টগ্রাম সিটি স্পেশাল ব্রাঞ্চের পুলিশের এক কর্মকর্তা ফোন দেন, অথচ ভেরিফিকেশন হওয়ার নিয়ম হচ্ছে গোপনে তথ্য যাচাই করা এবং নিয়োগকৃত কোম্পানী আমার তথ্য পুলিশকে সরবরাহ করেছে যা সব কোম্পানী নতুন নিয়োগকৃত কর্মকর্তার জন্য করে থাকে। উনি আমাকে ফোন দিয়ে আবার সব তথ্য চান, আমি তাকে সেইসব তথ্য জমা দিতে গেলে উনি আমাকে বিকাল ৪ টা থেকে রাতের ৯ টা পর্যন্ত বসিয়ে রাখেন এবং আমার কাছে ২০০০ টাকা দাবী করেন চা নাস্তার জন্য, পরে আমি বাধ্য হয়ে ১৫০০ টাকা দিয়ে আসি, পুলিশ কার্যালয়ে সিসি ক্যামেরা থাকায় উনি অফিসের বাইরে এসে টাকা নেন। আমার অন্যান্য সহকর্মীদের কাছ থেকে একই পরিমাণ টাকা উনি গ্রহণ করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTK3YQXR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ঠিকাদারি

লটারিতে ভূমি অফিস নির্মানের কাজ পেয়েছিলাম। কাজের চুক্তি করার জন্য অফিস খরচ হিসাবে ৫০,০০০/- টাকা ঘুষ দাবি করেছিল ইঞ্জিনিয়ার সাহেব, না দিলে চুক্তি ডিলে করতেছিল এবং নানা জটিলতা তৈরী করছিল। পরে, পরিশোধ করে কাজের চুক্তি করেছিলাম।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNRAVR38
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমি রেজিষ্ট্রি সংক্রান্ত

জমি ক্রয়/বিক্রয় রেজিস্ট্রি করতে গেলে, প্রতি দলিলে "সমিতি" বা "এই সেই" বলে সরকারি খরচের বাইরে ৫,০০০ টাকার বেশি নিয়ে যায়। আমি একটি কোম্পানিতে ছিলাম বিধায়, আমার হাতে কয়েকটি রেজিস্ট্রি হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে প্রত্যেক দলিলেই তা পরিশোধ করতে হয়েছে।

ধোবাউড়া ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY4MH3ZR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

গালা ইউনিয়ন ভুমি অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ। সেবাটি ছিল ভুমি অফিসে নামজারি/খারিজ। কাগজ পত্র সব ঠিক ছিলো তবুও তারা বাড়তি টাকা ছাড়া কাজ করবে না। আমার কাছে 25000 টাকা দাবি করা হয়, পরবর্তীতে আমার 17000 টাকা পরিশোধ করতে হয়। টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না।

MANIKGANJ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKZB2BHJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়নের কাজ ছিল । সরকারি ভাবে ফি ছিল ৯০০০ টাকার মত । অতিরিক্ত ১০০০ টাকা নিয়েছে চা নাস্তা খাওয়ার জন্য । চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়াসা মোড়ের অফিসে হয়েছিলো ।

Chattogram, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTPG578P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নামজারি

ভুটিয়াঘাটা ভূমি অফিস খুলনাতে নামজারি করতে গিয়ে রাইঙ্গামাড়ি মৌজাতে আমার জমি ছিল, আমাকে ৯ হাজার টাকা খরচ করতে হয়েছিল যেখানে কোন সমস্যা ছিল না আমার জমিতে

বটিয়াঘাটা ভূমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHATBLNQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

মৃত্যু সনদ

রাঙ্গুনিয়া থানার অন্তর্গত চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে প্রতিটি মৃত্যু সনদ বাবদ ৩০০ টাকা করে দুইটির জন্য ৬০০ টাকা জমা নেন, কোন প্রকার রশিদ প্রদান করেনি। সরকারি গ্যাজেট মোতালেব যার ফি প্রতিটি ৫০ টাকা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTW7QNKF
মন্তব্য