সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৫০২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির জন্য পুলিশ ভ্যারিফিকেশন

চাকরের ভেরিফিকেশন এর জন্য পুলিশ আমাদের সাথে দেখা করে এবং নির্দিষ্ট কিছু টাকা আসে দাবি করে। তাকে তার ২০০০ টাকা দেয়ার পরেও তে আপনার বাবার নামের এই বানান ভুল আছে এজন্য আপনাকে আরো কিছু টাকা দিতে হবে এরকম বাহানাও করতে থাকে কিন্তু পরবর্তীতে আর টাকা দেয়নি।

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHMNDPJZ
মন্তব্য
শিক্ষা অফিস

চাকুরী স্থায়ী করণ

পানছড়ি উপজেলা শিক্ষা অফিসে আমার ওয়াইফের চাকুরী স্থায়ীকরণ করার জন্য তার নিকট থেকে ৪০০০ টাকা দাবী করা হয়। পরে ৩৫০০ টাকা প্রদানের পর তা বাস্তবায়ন করে দেয়। জুলাই মাসের শেষের দিকে।

ঘুষ দিয়েছি
পানছড়ি, খাগড়াছড়ি ৳৪
৩১ আগস্ট ২০২৬ ১৩ CT3NSHHH
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পে ফিক্সেশন

সরকারি চাকরিতে ঢুকে নিজের প্রথম বেতন করতে হলে পে ফিক্সেশন করা লাগে। মিষ্টি খাওয়ার টাকা না দিলে মাসের পর মাস ঘোরায়। এছাড়া যেকোনো প্রাপ্য টিএ ডিএ বিল তুলতে গেলেই মোট বিলের ৩-৫% পর্যন্ত দাবী করে। না দিলে হয়রানি।

ঘুষ দিয়েছি
যশোর ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ KHEAEWNQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স

পাসপোর্ট করার সময় পুলিশ ক্লিয়ারেন্স এ পুলিশ টাকা ছাড়া ক্লিয়ারেন্স দিবে ১৫০০৳ ছাড়া, তখন কোনমতে ছাড়ে না, বাধ্য হয়ে ১০০০ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করাইতে হয়েছে, এটা ২ বছর আগের ঘটনা

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTW3JXX7
মন্তব্য
ট্রাফিক পুলিশ

গাড়ির ডকুমেন্ট চেক

পতেঙ্গা সিবিচ মোড়, রিং রোড, চট্রগ্রাম এলাকায় প্রতিদিন ট্রাফিক পুলিশ গাড়ির ডকুমেন্ট চেক করার নামে হয়রাণী করে থাকে। ডকুমেন্ট ঠিক থাকার পরেও বিভিন্ন অযুহাতে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করে থাকে। অত্র এরিয়ায় চলাচলকৃত সকল গাড়িই তাদের হয়রাণীর স্বীকার। স্থানটা একটু রিমোর্ট এলাকায় হওয়ায় ট্রাফিক পুলিশের এমন অবৈধ কার্যক্রম সিএমপি উর্ধতনের নজরদারীতে নেই বলে মনে হচ্ছে।

ঘুষ দিয়েছি
পতেঙ্গা সিবিচ মোড়, রিং রোড, চট্রগ্রাম ৳৩.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ CTV9M8FX
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান কপি উত্তোলন

খতিয়ানের কপি উত্তোলন করেছি জরুরি ভিত্তিক। তাই অনেকতা বাধ্য হয়েই টাকা পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
কাঞ্চনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTXLUBFH
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরী

2024, সালের কথা তখন আমি পাসপোার্ট করি। তখন পুলিশ ভেরিফিকেশন চালু ছিলো। পুলিশ ফোন করলো, ভাই আপনার পুলিশ ভেরিফিকেশন করার জন্য আসেন দেখা করেন। পরে হাত চুলকা-চুলকি করে। ইনিয়ে-বিনিয়ে টাকা চায়। আমি টাকা দেই নি। ২ দিন আবার ফোন দেয়। ভাই (নির্দিষ্ট জায়গায়) আসেন, চা খাই। তারপর আরকি ১০০০ টাকা দেই।

ঘুষ দিয়েছি
Dinajpur ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ RN6G8L7D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি চাকরির জন্য পুলিশ ভ্যারিফিকেশন

একজন ডিএসবি কর্মকর্তা আমাদের বাসায় এসে আমার সব একাডেমি সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পর সরাসরি আমার বাবার কাছে ৫০০০ হাজার টাকা দাবি করে। যদিও আমার সব ডকুমেন্টস সঠিক ছিল। তারপরও বিভিন্নভাবে রাজি করিয়ে ৩৫০০ টাকা নিয়ে যাই।

ঘুষ দিয়েছি
চুয়াডাঙ্গা ৳৩.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHUHPWAM
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

আমি তখন ওমরা যাব আমার কিছুদিন পরেই ফ্লাইট কিন্তু আমার পাসপোর্ট আটকে রেখেছে কারণ আমি ঘুষ দিচ্ছি না। আমাকে অনলাইনে ফরম পূরণ করতে দেয়া হয়নি। এবং শেষ পর্যন্ত আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে কারণ আমার ওমরা যাওয়া জরুরী। আমার জীবনে প্রথম ঘুষ দিয়ে একটা পবিত্র কাজ করতে হয়েছিল এর চাইতে কষ্টের আর কি হতে পারে বলুন তো?

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH9DVMHD
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

Ibass++ data approve for new employee

মিষ্টি খাওয়ার জন্যা বললে। আমার অফিসার বললো ৫০০/- টাকা দিতে। দিলাম। বলে ৫০০/- টাকায় ভালো মিষ্টি হবে না। তারপর মোট ১০০০/- টাকা দিতে হলো।

ঘুষ দিয়েছি
Fenchugonj ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ SYLFY7P9
মন্তব্য
কাস্টমস অফিস

Visa related

যতটুকু মনে পড়ে ২০২১ সালের অক্টোবর মাসের ২৬ তারিখে আমার স্ত্রীর চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার সময় আখাউড়া -আগরতলা বর্ডারে বাংলাদেশ সাইট এ কাস্টম অফিসার আমার কাছে বাংলাদেশী টাকা ৩৫হাজার টাকা থাকায় ১৫০০টাকা ঘুষ চায় । আমি সেটা দিতে বাধ্য হই, আমরা যেহেতো করোনা টাইম এ গিয়েছিলাম তাই বেশি আর্গুমেন্ট করি নাই ।

ঘুষ দিয়েছি
Akhaura Upazila, Brahmanbaria District ৳১.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ CT39QTHZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, সমাজকল্যাণমন্ত্রণালয় এর একটি প্রজেকট, এটি সরকারি হবে এই কথা বলে এখানে সবার কাছ থেকে বিভিন্ন পদে বিভিন্ন টাকা নেওয়া হয়। ৫ লাখ থেকে ২৬ লাখ। প্রায় ২০০ এর বেশি মানুষ। তারপর আমাদের নামে বা বিভিন্ন খাতে আসা টাকা তো পাই না। উল্টা বেতন চাইলে, রিজাইন দিতে বলে দেয়৷ অলরেডি ডিপিডি কে কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। কেও বিদ্রোহ করলে শূন্য পদ ঘোষণা সহ অনেক অত্যাচার চলছে। সরকারি জব সোনার হরিণ। এই আশায় সবাই এসেছে। আবার বলছে রাজস্ব তে এই প্রজেকট গেলে আমাদের কাছ থেকে আবারও ৭/৮ লাখ নেওয়া হবে। কেও না দিলে তার পদ সরকারি হবে না। অনেক গুলো পদ এমনি খালি আছে, অনেকেই পরীক্ষা দিয়ে হলেও ঢুকতে চায়৷ কিন্তু টাকা ছাড়া কাওকে নেয় না। এজন্য পদ শুন্য হয়ে থাকে এবং ঢাকার বাইরে প্রতিবনধীরা সঠিক সেবা

ঘুষ দিয়েছি
Dhaka ৳৮.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬ ১০ DK26EKH2
মন্তব্য
শিক্ষা অফিস

ব্যাংকের একাউন্ট থেকে বেতন উত্তোলন

আমি একজন এমপি ভুক্ত হাই স্কুলের টিচার, স্কুল কমিটি অন্যায় ভাবে আমার অ্যাকাউন্ট লক করে রেখেছিল যাতে বেতন উঠাতে না পারি। সেই বেতন উঠানোর জন্য শ্রীপুর উপজেলার শিক্ষা অফিসার আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছে। আমি নিরুপায় হয়ে তাকে 5000 টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
শ্রীপুর, গাজীপুর। ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKCFCPCX
মন্তব্য