সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

গাড়ির রেজিষ্ট্রেশন সাটিফিকেট

বাইকের রেজিষ্ট্রেশন নিজে নিজে করতে চাইলে কত্ত সত্ত ভুল। আর দরবেশ বাবা ধরে টাকা দিয়ে করলে সব সঠিক। কাগজ কিংবা নাম্বার প্লেইট আনার সময় শুধু শুধু এই কাগজ সেই কাগজ বলে পাবলিক হয়রানি । কিন্তু টাকা দিলেই সব সমাদান।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে SY6VPF7M
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করার পর পে ফিক্সেশন করার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের নিকট থেকে একযোগে নেওয়া হয়েছে। একাজে সহযোগিতা করছে উপজেলা শিক্ষা অফিস।

কয়রা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH4VTRBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি খারিজ

নামজারি খারিজ এর জন্য অনলাইনে নিজে পরিশোধ করে আবেদনের পরেও সে ইউএনও কে ফরোয়ার্ড করতে, খাতায় এন্ট্রি দিতে টাকা দাবি করে ৮০০০ পরে ৫০০০ এ রাজি হয়, আমার জরুরি ছিল বলে আমার সেইটাতেই রাজি হয়ে নেয়া লাগছে। ভূমি অফিসের ঠিকানা- ইউনিয়ন-পাঁকা, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর, বিভাগ-রাজশাহী

নাটোর-বাগাতিপাড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJBU66AU
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০০

জম্ম নিবন্ধন

আমার নিজের জম্ম নিবন্ধন অনলাইন হওয়ার পর চেক করে দেখি স এর জায়গায় ই হয়েছে। সেটা আমি নিজেই সংশোধন করি এবং পিন নম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ এ যায়। আমার থেকে টাকা ছাড়া তারা না দেওয়ার জন্য নানা অজুহাত দেখায়। অবশেষে 300 টাকা দিতে হয়।

কয়রা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHZHW2GW
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০.০ হাজার

অবসরকালীন সুবিধা গ্রহন বিষয়ক

আমি আমার শ্বশুরের পিয়ারএল ও লামগ্রান্ড মঞ্জুরের জন্য,,গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে যায়,,,দায়িত্বরত Account officer,Auditor আমাদের কাছে ৫০০০০ টাকা দাবি করে।

গোপালগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKE46MYM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৬ সালের এপ্রিল মাসের ২৭ তারিখ আমার একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কেরানীগঞ্জ থানায় আবেদন করি ।সেখানকার কর্তব্যরত এসআই আমার কাছ থেকে 10000 হাজার টাকা দাবি করে এবং আমি টাকা পরিশোধও করি পরবর্তীতে তারা আমাকে পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করে।

কেরানীগঞ্জ থানা।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKB4XTME
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির খাজনা প্রদান

আমার একটা জমির খাজনা দিতে গিয়েছিলাম, হাজারটা ভুল করে সেটার জন্য আবার আমার থেকে টাকা দাবি করে এবং টাকা নেয় । ওরা বলে , টাকা না দিলে কাজ হবে না

আহসানগঞ্জ , আত্রাই, নওগাঁ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJBARQS9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

নির্বাচন অফিস

একটা ব্যাংকের কাজে আমার ওয়াইফের ভোটার আইডি কার্ডটা খুব দরকাএ ছিল। আমার ওয়াইফের বাবার নামে একটু ভুল ছিল কোর্টে এপিড ওপিড। পত্রিকায় বিজ্ঞাপন নাম সংসোধন এর এপ্লাই।করছি বোর্ডে সেই রশিদ দেওয়ার পরও ৫০০০ টাকা দেওয়া লাগছে

ভোলা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRWWDWCH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Birth Certificate English

In July 2023, when applied for an Birth Certificate English copy, Union parishad sectretary was not cooperating to get the English Birth Certificate. They were claiming that there was a server problem. After waiting for some days, the female secretary offered for money with other person. They claimed around 2000 or some less or more. I paid that because I was waiting for the birth certificate. After paying the money it was issued within a day. Note: When they want to get an extra money from people they said that they have server problem. And then delayed they works. Later indirectly ask for money. After giving money they do it with a day.

Joyag Union Parishad, Joyag, Sonaimuir, Noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTL8XBT6
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০০ কোটি

ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালক ২ কোটি ঘুষ দিলেন

বাংলাদেশের সেরা ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচালকের একটা লিফট কোম্পানি আছে। এটা বড় কোম্পানি আমি এই কোম্পানিতে চাকরি করি। ২০২০ সালে ট্যাক্স অফিসের লোক আসে কোম্পানির ট্যাক্স ফাঁকি দিয়েছে নাকি এই অডিট করে। অডিট করে অনেক ট্যাক্স ফাঁকি পায়। এজন্য ট্যাক্স অফিসের লোকজন দুই কোটি টাকা ঘুষ নেয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK6BRFE5
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫০ লাখ

Holding tax

দাবি করা হয় আপনার হোল্ডিং ট্যাক্স চারগুণ করে দেওয়া হবে, টাকা পরিশোধ করলে হোল্ডিং ট্যাক্স বাড়বে না।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCVAWLB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

মিসকেস

আমার জমি অন্য জন দলিলে না থাকা সত্বেও বেশি করে খারিজ করে নিয়েছিল। অভিযোগ দিয়েও সমাধান না পেয়ে ১৪০০০/- টাকা ঘুষ দিতে হয়েছিল। পরে সমাধান করে দিয়েছে।

Rajshahi, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJMGHC8L
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

Transfer or onnanno jkno kaj

Ami akjn govt. doctor. Jkno legal official kaj krte gele hospital er nicher stor er lok der tk dte hoi ja khubi koster. Bises kre ofice sohokari gulo protita upazila theke bivagio hospital gulo te durnitir akhra baniye niyechen.

Rangamati, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT7Y8XRP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশে বদলি বাণিজ্য এবং ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে ঘুষ প্রদান

আমার স্ত্রী পুলিশে জব করেন,সেই সুবাদে জামালপুর বদলি হয়ে আসার পর থানা-ফাড়িতে বদলির জন্য ১০ হাজার টাকা দিতে হয়েছে,যারা কোর্ট কিংবা বিভিন্ন ফান্ডে ঢুকতে চায় তাদের ২০-৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়,আর এতে আর-১ থেকে এসপি পর্যন্ত টাকার ভাগ যায়।তাছাড়া আরআরএল,টিএ/ডিএ বিলের জন্য ১-২ হাজার টাকা দিতে হয়।এগুলো আমার নিজ চোখে দেখা অভিজ্ঞতা।

জামালপুর, ময়মনসিংহ ৩০ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY5447GY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০০ লাখ

এল এ (ল্যান্ড অ্যাকিউজেসন) বিল, ডিসি অফিস গাজীপুর, এল এ শাখা

গাজীপুর ডিসি অফিস এর এল এ শাখার কর্মকর্তা এক সার্ভেয়ার সহ তার সিন্ডিকেট ৫০ লক্ষ টাকার জমি একয়ার এর বিল পাস করতে আমাদের কাছ থেকে ১০ (দশ লাখ) টাকা ঘুষ নিয়েছে ২০২৫ সাল এর মার্চ মাস এ, তাঁকে যখন প্রশ্ন করা হয় আপনি এত টাকা নিচ্ছেন কেন? জবাবে উনি বলেন: আপনার কি মনে হয় আমি একা নিচ্ছি এত টাকা, এই টাকার বেশি অংশ উপরে চলে যাবে!

গাজীপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4XWSLG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খতিয়ান উত্তোলন

একটা নামজারি ও খতিয়ান তোলর জন্য গেলে তা দাবি করা হয়,না হলে নিয়মমাফিক কাজ করতে গেলে সার্ভার সমস্যা, দেরি হবে।এমন বলা হয়।

গাজীপুর, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKG4L462
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬.০ হাজার

প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন

আমাদের শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একটা কলেজের সাবস্টেশন নির্মাণের টেন্ডার পাই, যেহেতু আমি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, আমি প্রোজেক্টের কাজের জন্য সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিকাল ড্রইং কালেকশন করতে যাই, তারা কতক্ষন এই টেবিল, কতক্ষন ওই টেবিল প্রেরণ করে, এই ড্রইং সরকারি তরফ থেকে ফ্রি প্রদান করার কথা ছিলো। কিন্তু আর্কিটেক্ট এর একজন ইঞ্জিনিয়ার আমার কাছে ৩ টা ড্রইং বাবদ ৬০০০ টাকা দাবী করে, আমি যেহেতু নিরুপায় (প্রোজেক্টের সময়সীমার জন্য), আমি উনাকে অনেক অনুরোধ করি। পরবর্তীতে উনি ৫০০০ টাকায় রাজি হয়। কিন্তু শেষ পর্যন্ত উনি আমায় শুধু মাত্র আর্কিটেক্ট এর ড্রইং দেন, বাকি গুলো এক এক টেবিলে যেতে বলেন বাট কেউ কারোর রেফারেন্স গ্রহন করে না। পরে দেখি উনি আবার টাইম টু টাইম নামাজ ও পড়ে🙂 ইলেকট্রিকাল ড্রইং বাবদ আরো দিতে

Dhaka, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKC68PP8
মন্তব্য