সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নবায়ন

পাসপোর্ট করতে সকল কাগজ নিয়ে যখন জমা দিতে গেলাম তখন বলে এন আইডি ভেরিভাইড কপি নিয়ে আসতে। গেলাম বরিশাল নথুল্লাবাদ নির্বাচন অফিস সেখান থেকে ২০০ টাকা দিয়ে নিয়ে এসে আবার যখন জমা দিতে গেলাম তখন বলে নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে আনতে হবে। সব বাদ দিয়ে যখন — শরনাপন্ন হলাম। তখন দুই হাজার টাকা দেওয়ার পর সে কাগজের এক কোনে দুইটা দাগ কেটে দিল। জমা দিতে গেলাম নিরবে জমা নিয়ে নিল।

বরিশাল, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে BRHBR7EC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

Namjari

জমি নামজারির জন্য ১১৭০ টাকার না নিয়ে ২৫ হাজার টাকা দাবি করে । অনলাইনে আবেদন করার পর দুইবার রিফিউজ করে যাতে আমার ১১৭০ টাকা করে দুইবার বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে 25 হাজার টাকা দেয়ার পরে জমির নামজারি করে দেয়া হয়।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK5DZEJV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৭৫ লাখ

নামজারি করা

একটি জমির অবমুক্তির আদালত এবং জেলা প্রশাসকের আদেশ থাকা সত্ত্বেও নামজারির প্রাথমিক খসড়া প্রস্তাব না পাঠিয়ে আবেদন বাতিল করে দেয় ইউনিয়ন ভুমি অফিসের কর্তা। তারপর অনেক অনুনয় বিনয় করেও কাজ হয়নি। তারপর তৃতীয় পক্ষের মাধ্যমে তিন লক্ষ টাকার বিনিময়ে মহামান্য প্রাথমিক খসড়া প্রস্তাব প্রেরণ করেন। এরপরের ধাপে পচাত্তর হাজার টাকা দিয়ে নামজারি করাতে পেরেছি। সর্বমোট তিন লক্ষ পচাত্তর হাজার টাকা লেগেছে।

উপজেলা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKY2WR75
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৫ হাজার

জন্ম নিবন্ধন, কমিশনার সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র কারেকশন

আমার নিজের এবং ছেলে মেয়ের সহ পরিবারের সবার জন্ম নিবন্ধন কমিশনার সার্টিফিকেট বা প্রত্যয়ন পত্র এন আইডির কারেকশন সহ যাবতীয় সকল কাজের জন্য আলাদা আলাদা ভাবে ১৫০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রত্যেকটা কাজই করতে পারিনি, পরবর্তীতে তাদের দাবি কৃত টাকা পরিশোধের সাথে সাথে এক থেকে তিন দিনের ভিতর সকল কাজ অতি দ্রুত সম্পূর্ণ হয়েছে

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKHHEV3H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারী

প্রথমে নামজারী করার জন্য ভূমি অফিসে কি কি কাগজ প্রয়োজন সেগুলো জোগাড় করেছি এবং পরবর্তীতে এপ্লাই করে ভূমি অফিস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি , এরপর ফাইল দুই তিনটা টেবিল চেঞ্জ হয়ে যখন অন্য টেবিলে যায় তখন ওই অফিসের বড় অফিসার আমাকে বিভিন্নভাবে কাগজপত্রের সমস্যা আছে বলে নামজারী বাতিল করে দেয় এরপর যেকোনো একটি মাধ্যমের মাধ্যমে আমি জানতে পারি যে সরকারি নির্ধারিত যে ফি আছে সেটা ব্যতীত আরো বেশি টাকা জমা দিলে আমার নামজারি সম্পন্ন হবে এবং সরকারি নিয়মে দুইবার এপ্লাই করেছিলাম কিন্তু তা রিজেক্ট করে দেয় এরপরে যখন আমি তাদের বেশি টাকা দেই তখন পর্যায়ক্রমে আমার নামজারি সম্পন্ন হয়।

পটুয়াখালী, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRD7GPG3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১১.০ হাজার

পেনশনের কাজ

পেনশনের কাজে 1% ঘুসছাড়া কেউ ফাইল অনুমোদন করাতে পারে না। ১১ লক্ষ টাকায় ১১০০০ টাকা ঘুস লেগেছে।

পটুয়াখালী, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR7NMWER
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর আবেদন

আমি, ভুক্তভোগী, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-এর জন্য অনলাইনে আবেদন করার পর আমাকে পার্বতীপুর মডেল থানায় কাগজপত্রসহ ডাকা হয়। থানায় উপস্থিত হবার পর দায়িত্বরত কর্মচারী আমাকে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্ন করেন এবং আমি উত্তর দিই। এরপর আমার প্রদত্ত তথ্যগুলোর মধ্যে থেকে সে আমার ঠিকানাসংক্রান্ত তথ্যে ভুল ধরে আমাকে নানাভাবে আমার আবেদন না-মঞ্জুর করার ইঙ্গিত দেন। দীর্ঘক্ষণ বুঝানোর পর আমাকে নিকটস্থ একজন ইন্সপেক্টরের কাছে পাঠানো হলে সেখান থেকে পুনরায় থানায় পাঠানো হয়। পুনরায় থানায় গেলে পরে সেই দায়িত্বরত কর্মচারীর উপস্থিতিতে আরেকজন দায়িত্বরত কর্মকর্তা চা-নাস্তাবাবদ ১০০০ টাকা দাবি করেন এবং কাজের সফলতার আশ্বাস দেন এবং SP অফিস/অন্য কোথাও এই লেনদেন সম্বন্ধে বলতে নিষেধ করেন।

পার্বতীপুর, দিনাজপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNDHBQRS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Police clearance certificate

আমি বিদেশে আসার আগে পুলিশ ক্লিয়ারেন্স করাতে গিয়ে এই ঘটনার শিকার হয়। পুলিশ তদন্ত করতে আমার বাসায় আছে এবং সবকিছু ঠিক থাকার পরেও তারা 10000 টাকা দাবি করে। যেহেতু ওই সময় আমার ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি জরুরী ভিত্তিতে দরকার ছিল তাই আমি এর বিরোধিতা বা সময় ক্ষেপন করতে চাইনি। সে ছিল বাসন থানার এএসআই। তার মুখের ভাষায় মনে হয়েছে তার বাড়ি বরিশাল। এবং ভেরিফিকেশন শেষে সার্টিফিকেট যখন ডেলিভারি আনতে যাই গাজীপুর মেট্রো পুলিশ হেডকোয়ার্টার তখন সেখানে ৫০০ টাকা আমার কাছ থেকে নেওয়া হয়। আমার পরিস্থিতি এমন ছিল অসহায়ের মতো টাকাটা আমাকে দিতেই হয়।

Gazipur, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSC26LS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি ৯০০০টাকা দিয়ে ১০বসরের জন্য ই-পাসপোর্ট করি।সেখানে সরকারি নির্দিষ্ট টাকার চেয়ে দেশি টাকা দিয়ে আমার পাসপোর্ট করতে হয়েছে। এই ধরনের আর্থিক ও মানসিক হয়রানি মধ্যে আমার মতো অনেক ভাই বোন সম্মুখীন হচ্ছে বা হবে। আমি চাইবো সরকার এর দিকে একটু কঠোর নজর দিক।

সুনামগঞ্জ, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYTXZ57Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

১ শতক জায়গার নামজারি আবেদন। সরকারি রেইটন ১১৭০ টাকা হলেও ১৫০০০/- টাকার নিচে করবে না। যেহেতু ব্যাংক বিনিয়োগের বিষয়, আমার বসে ৎাকার সুযোগ নেই। টাকা দিয়ে নামজারি করতে বাধ্য।

শহর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT5AX9BQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০০

ভূমি উন্নয়ন কর প্রদান

আমার ভূমি উন্নয়ন কর এক বছরের ৪০ টাকা তারা নিয়েছে ৩০০ টাকা। অর্থাৎ ২৪০ টাকা বেশি। এই বাড়তি টাকা দিয়ে আমি ৬ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারতাম।

শ্রীনগর, মুন্সীগঞ্জ।, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWWVU7C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পুলিশকে ঘুষ দিছি

এক পক্ষ পুলিশকে টাকা দিয়ে অপর পক্ষের একজনকে ধরে নিয়ে যায় । আবার অপর পক্ষের সেই লোককে থানা থেকে ছাড়াতে পুলিশকে ২০,০০০ টাকা দিতে হয়ছিল । এতে পুলিশের দুইদিক থেকেই লাভ ।

জামালপুর, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYAESHJ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০.০ হাজার

বকেয়া হোল্ডিং ট্যাক্স প্রদান

৩ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স এর চিঠি আসে ১১৯০০০ টাকা ৭ কার্য দিবসের মধ্যে দিতে হবে না হলে মামলা হবে। আমি সিটি কর্পোরেশন এ গিয়ে বলি আমাকে ত কোন রিমাইন্ডার লেটার না দিয়ে ফাইনাল নোটিশ দিলেন। বলে তারা নাকি নোতিশ দিয়েছে। তারপর বলল তারা কমাতে পারবে। কিন্তু ৫০০০০ টাকা দিতে হবে। পরে ৫৯০০০ টাকা ট্যাক্স আর ৫০০০০ টাকা ঘুষ দিয়ে সব রেগুলার করি। আমি নিজে সরকারী ৫ম গ্রেডের কর্মকর্তা হয়েও এখান থেকে নিস্তার পেলাম না মামলার ভয়ের কারনে।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZ2T2ZV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য মোট ৪ বার আবেদন করা হয়েছিলো।রংপুর মহানগর ভুমি সার্কেল একেক বার একেক কারন দেখিয়ে ক্যান্সেল করিয়ে দেয়। কাগজ পাতি সব ওকে ছিলো। আবেদন ক্যান্সেল করার পর গেলে বলে ভুলে হয়ে গেছে আবার আবেদন করেন। এবারে ৩বার জাবার পর ৪ নাম্বার এর সময় বলছে ৮০০০ টাকা দিলে ক্লিয়ার হবে। পরে ৮ হাজার টাকা দিয়ে করে নিছি

রংপুর সদর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RN3KMBLS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের লেআউট প্লান অনুমোদন

আমার কারখানা নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জে। নারায়ণগঞ্জ জেলার কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক নিজে আমার কারখানার লেআউট প্লান পরিবর্তনের অনুমোদনের জন্য ০۴ লক্ষ টাকা দাবী করেন। ০۳ লক্ষ টাকায় সুরাহা হয়। কিন্তু টাকা না দেয়া পর্যন্ত তিনি অনুমেোদন দেন নাই। তিনি সরাসরি তার অফিস কক্ষে আমার কাছ থেকে ০৩ লক্ষ টাকা গ্রহণ করেন। এরকম অফিস প্রধান আমি অন্য কোথাও দেখিনাই।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKUHPNZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার কারখানাটি মনিরামপুর উপজেলায়। বিদেশ থেকে এসে ছোট্ট একটি কারখানা করেছি। ০২ জন শ্রম পরিদর্শক কয়েকদিন আগে এসে তাদের ভিজিটিং কার্ড দিয়ে বলে তারা এই এলাকার দায়িত্বে আছে। পরিদর্শনে এসেছে তাই দশ হাজার টাকা দাবী করে। পাঁচ হাজার টাকা দেই। টাকা দেয়ার পরও আমাকে চিঠি পাঠায়। লাইসেন্স না করলে মামলা দিবে বলে হুমকি দেয়। লাইসেন্স করতে গেলে বলে বিদেশ থেকে আসছেন ১ লক্ষ টাকা লাগবে লাইসেন্স করতে। পরে ৬০০০০ টাকায় লাইসেন্স করি। দেশের থেকে তো বিদেশই ভাল।

যশোর, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে KH9XVBA9
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

রোগীর জন্য স্ট্রেচার/হুইলচেয়ার নিয়ে ওয়ার্ডে যাওয়া

— মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় যেকোনো রোগী নিয়ে ভর্তি করাতে গেলে, ভর্তি করানো শেষে ওয়ার্ডে নিয়ে যেতে হলে হুইলচেয়ার নিতে গেলে ১০০/২০০ টাকা দিতে হয়। না দিলে তারা রোগী নেবে না। এটা রোগী বাধ্য হয়ে দেয় কারণ ওয়ার্ডে না গেলে চিকিৎসা শুরু হবে না। তবে এটি শুধু শজিমেকহা নয়, যেকোনো সরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য। আমি নিজে ডাক্তার হয়েও এই দৌরাত্ম থেকে বাঁচতে পারিনি। রোগীরা ডাক্তারকে গালি দেয়। কিন্তু হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের কাছে ডাক্তার নার্সও অসহায়। এটার পেছনে আছে দালাল পোষা।

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ5PC79T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.৫ হাজার

গাইবান্ধা সদর

গাইবান্ধা প্রবাসি কল্যাণ ব্যাংক গাইবান্ধা সদর শাখা প্রবাসে আসার সময় বলে এর ফ্রি লোন দেওয়া হয় কিন্তু না এখনে হজার রকম ডকুমেন্ট লাগে যা একজন প্রবাসির পক্ষে সম্ভব না। অতপর এরা ১৮৫০০ টাকা দিলে ২০০০০০ টাকা ঋণ দেয়। বেচেরা প্রবাসে ওর তো ভিসা হয়েছে বাধ্য হয়ে এতো টাকা দিয়ে ঋণ নিতে হয় না চাইতেও গাইবান্ধা যার টাকা নেই এর ঋন পাওয়ার কোনকোন চান্‌স নেই আমি নিজে ভুক্ত ভুগি

গাইবান্ধা, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNUJLGL7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০০

Registration card উত্তোলন

আমার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যাওয়ায় ২০২১ সালে যশোর শিক্ষা বোর্ডে গিয়ে পুনরায় রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করি। পরবর্তীতে কার্ডটি শুধু প্রিন্ট করে নেওয়া বাকি ছিল। প্রিন্ট করার সময় সংশ্লিষ্ট ব্যক্তি আমাকে জানান, ৩০০ টাকা দিলে সেদিনই রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে দেওয়া হবে, অন্যথায় পরের দিন এসে কার্ডটি নিয়ে যেতে হবে। তখন আনুমানিক দুপুর ২টা–৩টা বাজে। আমি যেহেতু অনেক দূর থেকে গিয়েছিলাম এবং সেখানে আরেকদিন এসে অপেক্ষা করা আমার জন্য সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে ৩০০ টাকা প্রদান করি এবং সেদিনই আমার রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে নিয়ে আসি। ৩০০ টাকা অতিরিক্ত প্রদান করলে যদি একই দিনে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা সম্ভব হয়, তাহলে টাকা না দিলে কেন এটা পসিবল না?

যশোর শিক্ষা বোর্ড, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHTCW2KT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভিযোগ মীমাংসা

আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীর হেড অফিসে কর্মরত এইচআর (হেড)। আমার কোম্পানীর কিছু কর্মচারীর অভিযোগের কারণে বিষয়টি সমাধানের জন্য গুলশান এলাকার ইন্সপেক্টর ঢাকা অফিসে ডাকে। আমাকে ভয় দেখিয়ে বলে তার ডিআইজি আমার কোম্পানীর বিষয়ে নেগেটিভ। এখন ডিআইজিকে ম্যানেজ না করলে কোম্পানীর ক্ষতি হবে। ম্যানেজমেন্টকে জানালে ম্যানেজমেন্ট বলে যে, সরকারি লোক, ঝামেলা করতে পারে। কর্মচারীদের সব টাকাও দিলাম আবার ডিআইজি যাতে কোম্পানীর কোন ক্ষতি না করে তাকে পজিটিভ করার জন্য ৫ লক্ষ টাকা পরিশোধ করি। ম্যানেজমেন্টের প্রশ্ন, আইনও মানতে হবে আবার ঘুষও দিতে হবে, তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে???

গুলশান, ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKBPM6V6
মন্তব্য