সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

বেসরকারি স্কুল শিক্ষকের এমপিও ভুক্তকরণ

প্রথমে উপজেলা শিক্ষা অফিসারকে ৫০০০ টাকা দিয়ে ফাইল ছাড়িয়েছি। তারপর জেলা শিক্ষা অফিসারকে ১০ হাজার টাকা দিয়ে ফাইল ছাড়িয়াছি। এরপর ডিডি স্যারকে ৫০০০ টাকা এক ব্যক্তির মাধ্যমে দিয়ে ফাইল ছাড়িয়েছে। সঙ্গে আবেদন খরচ বাবদ বিভিন্ন ব্যক্তিকে ৫০০০ টাকার মতো দেওয়া লেগেছে।

খুলনা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHX5MVQH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বয়স্কভাতা কার্ড

বয়স্কভাতা কার্ড দিতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী ৫,০০০ টাকা দাবী করে, শেষে কর্মচারীর বাড়ীতে যেয়ে অনেক অনুরোধের পর ৪,০০০ টাকা নিয়ে কার্ড দেয়।

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJEHSN5F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

ড্রাগ লাইসেন্স

আমার ফার্মিসীর জন্য ড্রাগ লাইসেন্স করতে গেলে হয়রানীর স্বীকার হই। পরবর্তীতে জানতে পারি ঘুস ছাড়া কাজ হবে না। সেখানে — একজনকে টাকা দেই।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7U3TXZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সিভিল সার্জন এর ফিটনেস সার্টিফিকেট

কাজ করে দেওয়ার জন্য হালকা চা পানি খাওয়ার টাকা চাওয়া হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKAAPPNP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

১০-১৫ কেজির মাল লকারে দিতে টাকা নিয়েছে

রংপুর থেকে জিনিসপত্র নিয়ে পঞ্চগড় যেতে BRTC তে উঠেছি। ৩টা বস্তা, একটা হ্যান্ডব্যাগ আর চেয়ার ছিলো— ওজন ১৫ কেজির মতো হবে। একটা লকারের পুরোটাই লেগেছে তবে বাকিদের জিনিসপত্র নিতে সমস্যা হয়নি। মালগুলো লকারে তুলে দিতে ২০ টাকা নিলেন লাল জামা পড়া বৃদ্ধ, পৌঁছানোর পর মালগুলো বের করার সময় ১৫০ টাকা চাইলো সুপারভাইজার; টাকা দিতে না চাইলে লকার বন্ধ করে রাখে দেয়, বাধ্য হয়ে ১০০ টাকা দিলাম— এর আগে ২/৩ বস্তা মাল রংপুর থেকে বোদায় পাঠাইতে ২৫০ টাকা চাইসে BRTC, লিগ্যাল ভাড়া ২৫০ টাকা যেখানে। পরে রাগ ধরে মাল নামাইতে বললাম— ২০০ টাকা চাইলো, উপায় না পেয়ে ২০০ দিয়ে চলে আসি

রংপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNYYASGS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

এনজিও বুরো

যে কোন ফাইল পাশ করাতে টাকা দিতে হবে। এ ছাড়া কর্মকর্তারা প্রজেক্ট ভিজিট করলেই 10000-20000 টাকা, পরিবারসহ সকলের ভিজিট খরচ, গাড়ি ভাড়া, গিফট ইত্যাদি দিতে হয়।

ঢ।কা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLYGW2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট

ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আনতে যাই পরে একজনকে দেখি ট্রেড লাইসেন্স নিচ্ছেন পরে উনি বলেছেন অফিস সহকারিকে। যে সরকারি ফিস তো 500 টাকা 600 টাকা কেন নিচ্ছেন পরে অফিস সহকর্মী বলেন এটা সচিব এর অডার পরে লোকটি 600 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নিচ্ছেন। পরে আমি সার্টিফিকেট নিয়েছিলাম 600 টাকা দিয়ে যার সরকারি ফিস 500 টাকা। এটা Rupganj ar akti union office a

Rupganj, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQCDW6Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৪.০ হাজার

ডিসিআর

ডিসিআর এ লিখছে ১৭০০ টাকা কিন্তু আমাকে পরিশোধ করতে হয়েছিল ২৪০০০ টাকা। আমাকে টাকা আগে পরিশোধ করতে হয়েছিল এবং প্রায় দুই মাস পর আমার কাজটি করে দেয়। আজ না কাল আসুন এইভাবে দীর্ঘদিন পর গিয়ে কাজটা করে দেয়।

গ্রাম, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে KHQZNXHY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

গভির নলকুপ লাইসেন্স নবায়ন

রেললাইন যাওয়ার ডিপ এর লাইসেন্স নবায়ন করতে হতো। এই জন্য শেরপুর এর সেই নলকূপ অফিসে গিয়েছিলাম। অফিসার ঘুষ নেয় নি, উনি অফিসে কম আসে। ঘুষ নিয়েছে তার অফিসে যে এসব দেখাশোনা করে সে, মেবি অফিস সহায়ক।

শেরপুর, বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ9RJWAC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

দলিল নিবন্ধন

খতিয়ান এ যার নাম দেওয়া আছে তিনি মৃত এবং তার এক ছেলে ওয়ারিশ রেখে তিনি মৃত্যুবরণ করেন। খতিয়ান এ মালিক এর নামের সাথে তার রেখে যাওয়া ওয়ারিশ এর এনআইডি কার্ডে উল্লেখিত মালিকের নামের ভিন্নতা আছে। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে একই নামের প্রত্যয়নপত্র নেওয়া হয়েছে, তারপরেও ঘুষ দাবি করেছে । ঘুষ না দিলে দলিলে স্বাক্ষর করবে না এমন কথা বলেছে। পরবর্তীতে আমি ৳১০০০ হাজার টাকা দিতে বাধ্য হই। এছাড়াও দলিল এ ছিল ও অন্যান্য স্বাক্ষর এর জন্য ৳৫০০ টাকা ঘুষ নেওয়া হয়। এবং দলিল লেখক, ইউনিয়ন পরিষদ পর্যায়ের জমি দলিল করার জন্য সাব-কবলা দলিল এর জন্য ৳২০০০০০ লক্ষ টাকায় ক্রয়কৃত ২.৭৫ শতাংশ জমির জন্য সরকারি ফি/চালান এর কথা বলে ৳১৮০০০ টাকা নিয়েছিল। এছাড়াও অন্যান্য ভুয়া সার্ভিস এর কথা বলে অতিরিক্ত ৳৩৫০০ টাকা নেয়।

মাদারীপুর, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8D5VSR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খারিজ

আমার ৩ শতাংশ জায়গা খারিজ করার জন্য ৩০ হাজার টাকা দাবি করেছে। গোপালপুর পৌর ভূমি অফিসের নায়েব।

টাংগাইলের গোপালপুর থানা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK4MX3D8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টর জন্য পুলিশ ভেরিফিকেশন

ফোন পেয়ে বন্দর বাজার পুলিশ ফাড়িতে উপস্থিত হই। অফিসার দাবি করেন ২ হাজার দিতে হবে (বুঝতেই পারছেন) হুজুর মানুষ কম বললাম। যদি বাড়ি যেতাম তখন খরচা হতো, বেতন পাইনি নানান বাহানা করে ১০০০ দিয়ে আমার শালার পাসপোর্ট টা ভেরিফিকেশন করি।

সিলেট, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYEVRG5J
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০.০ হাজার

আউটসোর্সিং নিয়োগ

আউটসোর্সিং এ ৬০জনের নিয়োগে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে চাওয়া হয়েছিল,

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTQD7HZT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বেসরকারী শিক্ষক অবসর পেনশন টাকা

৩০ বছর ধরে চাকরি করে অবসর এর টাকা পাওয়া যায় না , ৩ বছর ধরে অপেক্ষা এখনও পাওয়া যায় না , এক কর্মকর্তা বলে পাইয়ে দিবে

বেসরকারী শিক্ষক অবসর কল্যাণ বোর্ড,ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKRNSFB2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭০০

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন।

আমি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।তখন আমার পাসপোর্ট দরকার । কারণ আমাকে প্রথমে IELTS পরীক্ষা দিতে হবে । তারপর তো বাকি প্রসেসের জন্যও পাসপোর্ট দরকার। আমি যথারীতি সব তথ্য দিয়েছি কোন সমস্যা ছিলো না। এবার পুলিশ ভেরিফিকেশনের জন্য হঠাৎ একজন পুলিশ কল দিলো । বলল আমাকে সিলেট মদিনা মার্কেট যেতে হবে । আমি মদিনা মার্কেট থেকে বেশ দূরে ছিলাম আমার দ্বারা কষ্ট হয়ে যাবে সেদিন দেখা করা ,তো পুলিশ আমাকে বলল ২ ঘন্টার ভিতরে সেখান থেকে মদিনা মার্কেট দেখা না করলে পাসপোর্ট আটকে দিবে। দেখা হওয়ার পরই সে বলল কত নিয়ে আসছি।সে বললো বুঝতেছোনা কি বলছি?পাসপোর্টের ভেরিফিকেশন রিপোর্ট জমা হোক সেটা চাওনা না কি আটকে দিবো?তখন বাধ্য হয়ে ৪০০ দিয়েছি।কারণ টাকা আর ছিলোনা।পরে বিকাশে ৩০০ দিয়েছি।আর বাসায় হেঁটে আসছি ।

সিলেট, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYXFFXDW
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ইসিজি করানো পিজি হাসপাতালে

সকাল ১১ টার পর কমপক্ষে ১০০ টাকা ঘুষ না দিলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইসিজি করানো হয় না।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6QDTKJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পুলিশ ভেরিফিকেশন

আমার আম্মুর পাসপোর্ট করার জন্য পুলিশ স্টেশনে যাই পুলিশ ভেরিফিকেশন করার জন্য নির্ধারিত পুলিশ সদস্য উনি আমার আম্মুর কাগজপত্র দেখে বলে এখানে নামে ভুল আছে ওইখানে ভুল আছে যখন বুঝলাম যে টাকার জন্য এরকম করতেছে তখন ৫০০ টাকা দেওয়াতে বলে এখন সব ঠিক আছে বাসায় চলে যান সব ঠিক হয়ে যাবে।

কুমিল্লা, মুরাদনগর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTXGSYW5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন জন্ম নিবন্ধন অনলাইন

৮ নং রায়পুর ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ রংপুর জান নিবন্ধন অনলাইন করতে গেছিলাম ১০০০ টাকার বেশি দাবি করে বসে আমি অবশ্যই পরিশোধ করছি তারপর আমার কাজটা করে দিছে আবার তাও ১০-১৫ দিন অনেক ঘোরানোর পর

৮ নং রায়পুর ইউনিয়নের পরিষদ পীরগঞ্জ রংপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNFUB5UD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদ

দৌলতখান পৌরসভা থেকে নাগরিক সনদ গ্রহন প্রাক্কালে — নামে একজন স্টাপ দৌলতখান পৌরসভার এই টাকা দাবী করে। টাকা পরিষদ না করলে সনদ দিবে না। বলা হয়েছিলো কিছু খরচ আছে। রশিদ ছারা ২০০ টাকা দিতে বাধ্য হলাম।

ভোলা জেলা দৌলতখান উপজেলা, দৌলতখান পৌরসভা।, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR4JQPMM
মন্তব্য