সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০.০ হাজার

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণ

হোল্ডিং এ নাম অন্তর্ভুক্তকরণের জন্য চল্লিশ হাজার টাকা ঘুষ চেয়েছিল। না দেয়ায় ছয়মাস ঘোরায়। অবশেষে বিশ হাজার টাকা পরিশোধ করেছি।

খুলনা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে KHVXDCC6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

Truck Docs Renewal

য়ারা বিআরটি এ তে কাগজ করে দেওয়ার দালালীর কাজ করে। সাধারণত ৩০০০ টাকা লাগে কিন্তু আমার কাছ হতে ২৫০০ নিয়েছিলো।

Jashore, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHLGT48Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৭২ লাখ

Building fire plan pass

everything happened through a syndicate adopted by Jashore Municipality .over the year its sarveyor , engineer along with local fire office has created a eco system where you cant pass your house plan without a payout .some times they will ask for certain plans that needs files from their desincated people who will ask random amount just for the sake of smooth processing .specially the so called fire plan .then NOC of Municipality is other point. Even Jashore DC office officials also are now involved in this events .for this harassment, now the local engineers community bare submit plans for approval anymore .

jashore, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH6UGBSS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সরকারি চাকরির জন্য ড্রাগ টেস্ট

সরকারি চাকরির জন্য ড্রাগ টেস্ট/ইউরিন টেস্ট এর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা পিজি হাসপাতালে গেলে ওখানে ঘুষ চায়।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKTQ4T4U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট সংশোধন

আমার বাবার Passport এ নাম ভুল ছিল, সেখানে ভুল ঠিক করার জন্য online application করে সম্পূর্ণ taka pay করে গেলেও বলে হবে না তখন বললো হবে না; তার কিছুক্ষণ পরেই তাদের ভিতরের'ই একজন এসে বললো হবে কিন্তু ৫০০০৳ লাগবে, তখন negotiate করে ৪০০০৳ রাজি হলো।

চাঁদপুর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTP6B8KF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট করেছি

আমি পাসপোর্ট করার সময় আমার সকল তথ্য সঠিক থাকার পরও , আমাকে হয়রানি করে বেশি টাকা নিয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTW5397B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্টের জন্য আমি নিজে আবেদন করি। যখন ভেরিফিকেশনের জন্য থানায় আসে তখন আমাকে থানায় যোগাযোগ করতে বলে। ওখানে আমার এলাকার ইউনিয়ন মেম্বার সহ যায়। নিয়োজিত পুলিশ বলে যদি টাকা দেওয়া না হয় তাহলে ওনি সমস্যা আছে বলে রিপোর্ট দেবেন। বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়। পাসপোর্ট ভেরিফিকোশনের নামে সব জায়গায় ঘুষ চাওয়া হঢ। এর প্রতিকার চাচ্ছি।

ভুজপুর থানা, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTTCNGSN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ১০০০/- নিয়েছে পরে উনি কাজ করেনি উল্টো বাজে ব্যবহার করেছিলো (এসপি অফিস)

চাঁদপুর, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTNP43MJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট তৈরির সময়, পুলিশ ভেরিফিকেশন এর দরকার হয়,তখন ভেরিফিকেশন এর জন্য শরিয়তপুরের নড়িয়া থানায় আমাকে ডাকা হয়েছিল,,তখন ১০০০ টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়েছিল

শরিয়তপুর, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKXJUZ5J
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

বিষয় পরিবর্তন

আমি দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়েছিলাম আমার এবং আমার সহপাঠীদের বিষয় পরিবর্তনের একটি কাজ নিয়ে তো সেখানে যাওয়ার পর আমার সাথে প্রথমে খুব বাজে ব্যবহার করা হয়েছিল আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আমার এক পরিচিত লোক আসলো তিনি বললো শ্ধু তোমার কাজটা হবে বাকিদের হবেনা আমি মূলত আমার সহ টোটাল ১৭ জনের কাজ নিয়ে গিয়েছিলাম পুরো দায়িত্বটি ছিল আমার অথচ এর আগে তারা ব্যাংকের মাধ্যমে আমাদের ১৭ জনের কাছ থেকে একটা ছোট amount নিয়েছিল পরবর্তীতে তাদের অফিসে যাওয়ার পর বলে এই কাজ হবেনা এবং অনেক request করার পর তারা শুধু আমার কাজ করে দিতে রাজি হয় তবে বাকিদের না কিন্তু পরে খবর পাই যে তখনো কাজ হয়নি এটার জন্য নাকি রাজশাহী বোর্ডে যাওয়া লাগবে এবং সবাইকে ২০০০ টাকা করে দেওয়া লাগবে তাইলে হবে

দিনাজপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNYMMZKE
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি বাংলাদেশ বিমান ক্যাটারিং সার্ভিস এ ইন্টার্ন হিসেবে জয়েনের উদ্দেশ্যে আমার বর্তমানের ঠিকানা অনুযায়ী বাড্ডা থানায় যাই এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি সরবারহ করা হলেও তারা ২০০০ টাকা ঘুষ দাবি করে।যেহেতু বিষয়টি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমার অনিচ্ছা সত্ত্বেও টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন করে নেই।আর এ ক্ষেত্রে একজন এ এস আই অর্থের বিনিময়ে কাজটি সম্পন্ন করে।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK8PDJN9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খতিয়ান করতে দেওয়া।বা নামজারি আবেদন

আমি নামজারীর আবেদন করলে তার একটি জায়গায় ডেকে এটি জানায় আপনার খাজনা এবং নামজারী বাবদ ৩০,০০০ টাকা লাগবে না হলে হবে না। আমার কাছে ২০০৫ সালের খাজনার চেক ছিলো ঐ জমির। কিন্তু তার পরেও সেটা তারা প্রত্যাখান করে। আমি কোন উপায় না পেয়ে এই কাজ করতে বাধ্য হই।কারন জমি টা হাতবদল হবে। আর এ জন্য হালসনের খাজনার চেক লাগবে।

নাটোর, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJVQTV98
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০০

Hsc প্রাকটিক্যাল পরীক্ষার সময় ঘুষ দাবি ও আদায়

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের hsc ও সমমান পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বিভাগের পিয়নেরা পূর্ণ মার্ক দেয়ার আশ্বাসে ঘুষ দাবি করেন। ফলে মার্ক কমিয়ে দেওয়া হবে এই আশঙ্কায় শিক্ষার্থীরা দাবিকৃত অর্থ পরিশোধ করে। বিভিন্ন বিভাগ থেকে অন্যতম একশ টাকা দাবি করা হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKPYZL2B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

BRS খতিয়ানে বিক্রিত জমির দাগ সংশোধন

১৯৯৭ সালে আমাদের ক্রয়কৃত জায়গা " প্রয়াত ছোট চাচা"হতে ৩৫শতক জায়গা "সাব কাবলা" মূলে খরিদ করি। ১৯৯৭সালে বিক্রিত সম্পত্তি ২০১৪সালে, ২৩৮নামীয় খারিজ খতিয়ান সৃজনে চাচাতো ভাই একজন(৪জনের মধ্যে) হিস্যা দাবী মূলে অন্যায়ভাবে রেকর্ড করে। বারংবার রেকর্ড রিভাইস করতে বললেও সে অপারগতা করে। ২০২৪সালে মূল দলিল,প্রয়োজনীয় কাগজমূলে অভিযোগ দায়ের করা হয়। চাচাতো ভাই সবাই বিষয়টাকে অন্যায় বলে স্বীকার করলেও রেকর্ড মালিক দাবীদার তার পক্ষে উকিল নিযুক্ত করে হবে হাজিরার ডেইটে অনুপস্থিত থাকে। পরে নাজির সাহেব রেকর্ডের পক্ষে রায় দেবার জন্য ৩০,০০০৳ দাবী করেন।

কুমিল্লা সদর (রাজবাড়ী), চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTLH7DE2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০০ লাখ

বাড়ির ট্যাক্স

ট্যাক্স অফিস থেকে তারা এসে প্রতিনিয়ত এরকম ট্যাক্স দাবি করে, আমাদের ১০ তলা বিল্ডিং আছে পাঁচ তলা পর্যন্ত বিক্রি করা বিল্ডিং যেগুলো তো মার্কেট বসে ঘড়ির মার্কেট আর উপরের পাঁচতালা আবাসিক ভবন, এখন টেবিলে নগর ভবন থেকে যে এই এলাকায় দায়িত্ব আছে তিনি এসে যেখানে দেখা হয় সেখানে এসব ঘুষের তার কথা সরাসরি দাবি করে। এবং পরবর্তীতে বাধ্য হয়ে নগর ভবনে যেতে হয় এবং সেখানে তারা সরাসরি এসব ঘুষের আলোচনা করে এবং ঘুষের দাবি করে। এবং বাধ্য হয়ে কিছু কমিয়ে ২ লাখে টাকার মত তারা আবদার করেছে এবং সেটা পরিশোধ করার বাধ্য হতে হয়েছি।

পাটুয়াটুলি, কোতোয়ালি থানা সদরঘাট, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKXCC3XZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেসন করার জন্য ১৫,০০০/- ঘুষ দিলাম

মিউটেসন করার জন্য ১৫,০০০/- ঘুষ দিলাম, টাকা ছাড়া জমির মিউটেসন করবে না, তাই ১৫০০০টাকা ঘুষ দিয়ে করতে হইছে।

বামনা, জেলা বরগুনা, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRWKNDXT
মন্তব্য