সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০০ লাখ

Tax audit

2023-2024 সালের পারসোনাল ফাইল ট্যাক্স অডিটে পরে। অযথা হেন্সতা করে। পরে ২০০,০০০ টাকা দিতে বাধ্য হই DCT, Range এইসব অফিসের জন্য।

DHAKA, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKJ4GU8M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

থানা দেবিদ্বার

আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য থানায় গিয়ে আমার পরিচয় দিয়েছি পরিচয় দেওয়ার পরেও তারা আমার কাছ থেকে টাকা চেয়েছে এবং টাকা নিয়েছে আবার বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে আমার সকল কাগজপত্র বৈধ থাকার পরেও বিবাদীর কাছ থেকে টাকা নিয়ে আমাকে লাস্টে বলেছে এটা থানা কাজ না থানায় হয় এই এসব দেখা হয় না। আপনার যা করার কোর্টে গিয়ে মামলা করেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLFNF9C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিদ্যালয়ে প্রত্যায়ন পত্র নিতে কী ৫০০ টাকা লাগে

বিদ্যালয়ের নাম: সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, সোনাতলা,বগুড়া বিদ্যালয়ে প্রত্যায়ন পত্র নিতে কী ৫০০৳ লাগে।আর যদি লাগে তাহলে কিছু কিছু বিদ্যালয় ২০০ টাকায় কীভাবে দেয়।ধরলাম তাদের একটা খরচ আছে, কিন্তু এত বেশি টাকা তারা চার্জ করে কীভাবে,,,?

সুখানপুকুর,সোনাতলা,বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJCX7WXS
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

মোটরসাইকেলের ফাইল জমা দেওয়া

আমার গাড়ি টা ঢাকা দোহার শোরুমের গাড়ির ফাইলে কুষ্টিয়ার ঠিকানা করা আছে সব ওকে। ৫০০০ টাকা পরিশোধ করা আছে এখনো ফাইল জমা হচ্ছে না বিভিন্ন ধরেনের কথা বলছে। আমাকে বলেছিল এটা বাইরের শোরুমের গাড়ি কাগজ করতে ঝামেলা হবে। টাকা বেশি লাগবে। আমি ব্যাংক ড্রপ অনলাইন সব করেছি সে ৫০০০ হাজার টাকা নেওয়ার পরেও কোন কাজ করে দিচ্ছে না। আমার রাস্তায় চলা কষ্ট হয়ে যাচ্ছে।

কুষ্টিয়া, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHUCZKJH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ৫০০ টাকা আদায় করা হয়।

সাতক্ষীরা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHMRTVWS
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রিপোর্ট করানোর জন্য অতিরিক্ত টাকা চেয়েছিল

মায়ের ক্যান্সার হয়েছিল, CT Scan করাতে হবে বলেছিল লেট হবে, দিনটি ছিল বৃহস্পতিবার বলেছে শনিবারে আসতে। এটা ২০২১ সালের কথা ৫০০ টাকা দিতেই সাথে সাথে করে দিল

Dhaka medical college, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJRULQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সিভিল সার্জন এর সাক্ষর

আমি BRTC BRSP প্রকল্পের একজন শিক্ষার্থী . আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য সিভিল সার্জন এর সাক্ষর প্রয়োজন হয় . কিন্তু আমাদের নারায়ণগঞ্জ এর সিভিল সার্জন প্রতি শিক্ষার্থী থেকে 100 টাকা ঘুষ দাবি করে যা সবাই দিতে বাধ্য হই .

নারায়ণগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVG4SU4
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০ হাজার

জন্ম নিবন্ধন

দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনের জন্য 4000 টাকা দেয়া হয়েছে তারপরেও জন্ম নিবন্ধন নামের বানানে ভুল করেছে

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK597P94
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ কোটি

BIWTA বার্জ ইজারা

নদীতে যেমন পানি বহমান, ঠিক তেমনি বাংলাদেশের BIWTA বাংলাদেশের সবচেয়ে বড় দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। পানিতেই টাকা। নদীতে বার্জ ইজারা দেওয়ার জন্য BIWTA র কর্মকর্তারা ২৫ কোটি টাকা ঘুষ গ্রহন করেন।

BIWTA, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKMXPTDL
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

সার্টিফাইড কপি উত্তোলন

একটি দলিলের নকল কপি প্রয়োজন হওয়ায় নকল কপি তোলার জন্য যাই। সরকারি খরচ সহ ৩০০০ টাকা প্রদান করতে হয়েছে। সম্ভবত সরকারি কোষাগারে ৫০০-৭০০ টাকা লাগে। বাকিটা কই গেল। প্রশ্ন করার সুযোগ না। এটাই অলিখিত নিয়ম।

রাজশাহী, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJNWYHHE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পরামর্শ

আপানদের উদ্যেগ খুবই ভাল। দয়া করে এখানে ভিডি্র, ছবি এবং ভয়েস রের্কড আপলোড দেয়ার সিস্টেম রাখুন।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKH4WRTA
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

গাড়ির লাইসেন্স

আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে সরকারি ফি ছাড়াই বারতি ১৫০০০ টাকা নিয়েছে।টাকা দেওয়ার পরেও আমি ৪ মাস পরে আমি লাইসেন্স পেয়েছি।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9C9ZWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে

আমার বড় ভাইয়ের জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে গেলে ভোলা জেলার আফিসে প্রধান কর্মকর্তা আমার সাথে কোন কথা বলি নাই, পরে কম্পিউটার কর্মকর্তা বলেন স্যার ৪০০০০ টাকার কমে কাজ করবে না,তারপর বাধ্য হয়ে সংশোধন করলাম।

ভোলা, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRKDE4GU
মন্তব্য