সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট এর ছবি এবং ফিনগারপ্রিন্ট দিতে গিয়ে তারা বিভিন্ন নিয়ম দেখিয়ে বলতেছিলো আজকে হবেনা। টাকা দেয়ার পরে আর কিছুই লাগেনি সরাসরি হয়ে গেলো।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTY5J4QY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

অফিসের ফরওয়ার্ডিং

আমি স্বাস্থ্য ক্যাডারে কর্মরত। ২০২২ সালে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে ডেপুটেশন এর জন্য আবেদন করেছিলাম যার জন্য সিভিল সার্জন এর ফরওয়ার্ডিং লাগে। কোন ঘুষ না দেওয়ায় ততকালীন নওগাঁ সিভিল সার্জন এর প্রধান সহকারী (অফিসে এদের বলে বড়বাবু) বিভিন্ন বাহানায় ১ মাস লাগিয়েছে। যেটা কয়েক মিনিটের কাজ। পরে জানতে পারি তাকে ৫০০টাকা দিতে হয়।

নওগাঁ, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJJJG9DS
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১৪.০ হাজার

ট্যাক্স ফাইল অডিটে পড়েছিল

ট্যাক্স সার্কেল থেকে ফোন দিয়ে জানাল ফাইলে অডিটে পড়েছে কিছু ডকুমেন্টস মিসিং। ডকুমেন্টস জমা দেওয়ার পর বলা হল তারা বিশ্লেষণ করে রিপোর্ট জমা দিবে, এছাড়া প্রতিটি অডিটে সার্কেলের একটা দাবী বা চাহিদা আছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTT96RPY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

খাজনা

জমির অনলাইন খাজনা ছিল 57 টাকা তফশিলদা ৯৭ টাকা পরিশোধ করার জন্য পাঁচ হাজার টাকা নিয়েছে তার কারন একটা জমির মালিক আমার বাবা তুমি মারা গেছে, তাদের কথা মারা গেলেও নাকি হবে না তার আসতে হবে

বগুড়া জেলা, কাহালু উপজেলা, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJTJSV6R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির খাজনা হালনাগ করা

আমার বাবা একটি জমি কেনার পর সেই জমির খাজনা পরিশোধ করেন বলে তিনি জানান কিন্তু কোন কারন বসোত সেই কাগজ পত্র গুলো কোনভাবে খুজে পাওয়া জাচ্ছিল না এবং জমির খাজনাও হালনাগাদ করা জাচ্ছিল না. এভাবে একটি বড় গ্যাপ তৈরি হয়ে জাচ্ছিল. এর দরুন বাসায় বিদ্যুতের লোড বৃদ্ধির জন্য খাজনার হালনাগাদ কাগজের প্রয়োজন পরে. আমি জখন ভূমি অফিসে আমার এই সমস্যার কথা জানাই তখন সেখানকার কর্মকর্তা জানান আমার নাকি এক লক্ষ টাকার মতো খাজনা বকে পরে গেছে. আমি তখন এর বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যবস্ততার কারন দেখিয়ে আমাকে ফেরত দিয়ে দেন. এভাবে কিছুদিন ঘোরা ঘরি করার পর সেই অফিসের এক কর্মচারির কাছে আমার সমস্যাটি খুলে বলি এবং তিনি তখন একটি সমাধান দেন. তিনি তখন কাজটি করে দিবেন বলে কর্মকর্তার বরাত দিয়ে আমার কাছে ত্রিশ হাজার টাকা চান.

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCDTVKV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি মেটিসিন

বিগত এক বৎসর আমি নামজারি করার জন্য ভূমি অফিসে অপেক্ষা করি এই এক বছরের মধ্যে আমি চাইরবার কাগজ জমা দিয়েছি প্রত্যেকবার এই ফোন না কোন অজুহাত দেখা যায় এগুলা ক্যান্সেল করা হয় প্রত্যেকবারই চা নাস্তার খরচ খেয়েছে আমি ভাবছিলাম হয়তো এখন নির্বাচিত সরকার নাই কোষ ছাড়াই কাজ হবে কিন্তু কাজ হলো না এক বছর অপেক্ষা করার পরে লাস্টে টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হলাম

নারায়ণগঞ্জ, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5V2NR6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

বাইক রেজিস্ট্রেশন করতে ফাইল জমা নিয়ে

গাড়ির ফাইল নিজে নিজে জমা করতে গেলে অফিস খরচের নাম করে একটা নির্দিষ্ট টাকা চাওয়া হয় ‌। বিআরটিএ এর লোকেরা শোরুমের মাধ্যমে নিয়মিত এই কাজ করে আসছে । ফাইল প্রতি সর্বনিম্ন ১০০০ থেকে সর্বোচ্চ ৫/৬০০০ টাকা পর্যন্ত দাবি করে এবং আদায় ও করে । তাদের ভাষ্যমতে এ খরচ না দিলে এডি স্যার ফাইল পার করবে না । এভাবে তারা ঘুষ নিয়ে থাকে ‌।

কুড়িগ্রাম, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNNKFP7Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

ধরলেন ট্যাক্স মেয়াদ শেষ গাড়ীর বললেন দশ হাজার টাকা জরিমানার কথা বললেন দুই হাজারে রফাদফা

ড্রাইভার নেই জরুরি কাজ ছিলো নিজেই ড্রাইভার করতেছি মগবাজার মোড়ে গাড়ি থামালেন এবং বললেন গাড়ির টেক্স টোকেনের মেয়াদ শেষ আমি বললাম ড্রাইভার তো আমাকে বলে নাই উনি বললেন দশ হাজার টাকা জরিমানা পরে ২০০০ দিয়ে মিটমাট করি এবং আমি পরের দিনই টেস্ট টোকেন নতুন আরেকটি কাগজ নিয়ে নি।

মগবাজার, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKN5KJ7D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমাদের জমির নামজারী করার জন্য আমাদের ইউনিয়ন ভূমি অফিসে গেলে সেখানে তারা ২০/৩০ হাজার টাকা দাবি করে। এর কমে হবেইনা। আমার বাবা এসব সম্পর্কে কিছুই জানত না। সাথে একজন পরিচিত দলিল লেখক এবং স্থানীয় মেম্বার ছিল। তাদের সাথে নিয়েই আলোচনা হয়। তারা দরদাম করে শেষ পর্যন্ত ১৫০০০ টাকা নির্ধারণ করে। তাই আমরা ১৫০০০ টাকাই পরিশোধ করি। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি নামজারী ফি মাত্র ১১০০ টাকা।

কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYSURUG7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ কোটি

bari tairi

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁ গ্রামের বর্তমান মেম্বার — ও অন্য পাড়ার — হরিপুর ও রাণীশংকৈল এ ৬০০ গরিব পরিবারের নিকট থেকে ১ লক্ষ টাকা করে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেই। সৌদি সরকারের বাজেটে বাড়ি করে দেয়ার জন্য। এলাকায় ২-৪ টি বাড়ি করে দেয় আর কিছু বাড়ি ইট বা বালি দিয়ে মানুষকে বুজাই যে এটা সত্য বাজেট। কিন্তু কিছু বাড়ি করে ভাইরাল করে দিয়ে ৬ কোটি টাকা লুট করে উদাও। থানায় মামলা করেও লাভ হয় নি। এটা ২০২৩ সালের ঘটনা।

Horipur,Thakugaon, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNKBDDCS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০০ লাখ

ঢাকার বাইরে থেকে ঢাকার পুলিশ থানা

ঢাকার একটা থানায় বদলির জন্য দেয়া হয়েছে। নেতা, সরকারের উচ্চ মর্যাদার একজন, আর পুলিশের সর্বোচ্চ পর্যায় মিলিয়ে।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKFJ7LU2
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

টিন সার্টিফিকেট এর জিরো রিটার্ন

টিন সার্টিফিকেট এর জিরো রিটার্ন জমা দেয়ার জন্য, বরিশাল সহর, বটতলা আয়কর অফিস যাই এবং — নামে একজন লোক ১হাজার টাকা ঘুষ চায়, পরবর্তীতে আমি তাকে ১০০০টাকা দিয়ে কাজ টি করাই।

বরিশাল, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRJEAG5M
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.০ হাজার

Driving licence, Motorcycle Registration

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে সরকার নির্ধারিত ব্যাংক জমা টাকার বাইরে ২০০০ টাকা অফিস খরচ দিতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স করতে ৫০০০ টাকা অতিরিক্ত দিলেই পাশ।

Jamalpur, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYKU9SEA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

অবসরের থেকে টাকা উত্তোলন

চাকরি শেষ সেজন্য জিপিএফ এর টাকা লামছা আমের জন্য টাকা এবং রিটায়ার্ডের জন্য টাকা উত্তোলন করার জন্য

নারায়ণগঞ্জ সিটি, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK38J8YP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০.০ হাজার

পোস্ট মর্টেম

ঘটনাটি প্রায় ১ বছর আগের। আমার সহপাঠী বান্ধবীকে তার স্বামী ও শশুর-শাশুড়ি অত্যাচার করে মেরে ফেলে। তাকে পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাই, পোস্ট মর্টেম করাতে হয়। ডোমঘরে লাশ কাটার পর একটা রিপোর্ট দেয়। টাকা না দিলে তারা ছাড়পত্র বা রিপোর্ট দিচ্ছিলো না। যদিও তারা পরিচিত, কিন্তু কিছুতেই দিচ্ছিলো না। শেষ পর্যন্ত ২০ হাজার টাকা দিয়েই লাশটি নিয়ে যেতে বাধ্য হয় পরিবার।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTN6PASP
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬.০ হাজার

দলিল রেজিস্ট্রি করতে দলিল লেখক ও সাব রেজিস্ট্রার কে অতিরিক্ত টাকা প্রদান করতে হয়

দলিল রেজিস্ট্রি করতে যাওয়ার পরে দলিল লেখক বললো বাড়তি ১০০০০ টাকা না দিলে দলিল রেজিস্ট্রি অফিসার রেজিস্ট্রি করবে না। পরে বাড়তি টাকা দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKWV96TL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কুলের শিক্ষক

আমাদের এখানকার স্কুলে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় আমাদের টিচাররা আমাদের থেকে টাকা চার্জ করে। আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে আমার ৫০০০ টাকা বেশি দিয়ে ফর্ম ফিলাপ করতে হয়েছে যেটার কোন ব্যয় খাত তারা দেখাতে পারেনি। আমাদের স্কুল এমপি ভুক্ত তারপরেও ছাত্রদের থেকে চান্দা উঠানো হয় ক্লাসের ফ্যান ঝুড়ি ক্রয় এবং বিভিন্ন কর্মকান্ডের জন্য যেটা স্যারেরা নিজেরা উঠায়। তার উপরে হেডমাস্টার নিচে সাজেস্ট করে যে তোমরা প্রাইভেট পড়ো আমাদের স্কুলের টিচারের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে তারা, পাশের হার ফেইলের হার তাদের কোন কিছু যায় আসে না, ছাত্ররা জীবনে কি করলো না করল সেটাও তাদের কিছু যায় আসে না , দুইদিন বেতন দিতে দেরি হইলে ক্লাসে ঢুকতে দেয় না,পরীক্ষার হলে ঢুকতে দেয় না।

কাদিরপুর, শিবচর, মাদারীপুর।, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVLHXTK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

টিতাস গ্যাস

ঘটনাটি ছিলো ২০০৫ কি ২০০৬ সাল হবে। নতুন করে গ্যাসের লাইন সংযোগ করা জন্য, ঢাকার তিতাস গ্যাস অফিসে আমার কাছ থেকে অতিরিক্ত আনুমানিক এক হাজার টাকা দিতে হয়েছিলো।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKR2RG9Z
মন্তব্য