সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেনের টিকিট স্ট্যান্ডিং, ১৭৫ টাকা। বেনাপোল এক্সপ্রেস। ঢাকা - ফরিদপুর।

ট্রেনের টিকিট স্ট্যান্ডিং, ১৭৫ টাকা। বেনাপোল এক্সপ্রেস। ঢাকা - ফরিদপুর। ট্রেন ছাড়ার আগে আমি প্ল্যাটফর্ম থেকে টিটি এর কাছে বললাম ভাই আমার ১ তে স্ট্যান্ডিং টিকিট দিন। উনি ভাড়া দ্বিগুণ চাইলো। বললাম ভাড়া তো এত না। বলল এটাই ভাড়া। আমাকে কোনো কারণ ছাড়াই জরিমানা টিকিট দিয়ে দিলো। যেখানে আমি তখনও ট্রেনে উঠি নাই। আমার কাছে এটা খুবই বিব্রতকর লাগলো।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১৭৫
২৭ আগস্ট ২০২৬ DKK3GNY2
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোট নাবায়ন

আমি ছাত্র ছিলাম যতাযত সকল কাগজপত্র দাখিল করেছিলাম সাথে পাসপোর্ট এর আবেদন পত্রও। আবেদন পত্রের যে অংশে পেশা লেখা সেখানে আমি Private Service লিখেছিলাম। (আমার ভাই বিদেশ ছিল, সে বলেছিল এটা লিখতে) এটা লেখার জন্য ভদ্রলোক আমার আবেদনটি গ্রহন করেন নি। ওনার ভাষ্যমতে আমি তখন ছাত্র ছিলাম আবেদন পত্রে পেশা ছাত্র লিখতে হবে। আমি ফেরত গেলাম গ্রামে। পরদিন নতুন ফরম করলাম দুইসেট এবং যতারীতি চেয়ারম্যান এর কাছে প্রত্যায়ন এর জন্য গেলে ওনি আামকে প্রশ্ন করলেন এত ফরম কেন? আমি আগের দিমের ঘটনা খুলে বললাম এবং নতুন ফরমের একসেটে পেশা ছাত্র লিখলাম এবং অন্য একটা খালি রাখলাম। ওনাকে বললাম যদি ছাত্রওয়ালাটা জমা না নেয় তবে পেশা খালি রাখাটা জমা দিব, এবং পাসপোট অফিসার যা লিখতে তাই লিখব। পাসপোট অফিসে আসার পর এখই ভদ্রলোকের কাছে গেলাম

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৪ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTBHQKR9
মন্তব্য
সিটি কর্পোরেশন

ওয়ারিশ সনদ

আমার মাকে পাঠিয়েছি ওয়ারিশ সনদ বানাইতে। সাথে প্রয়োজনীয় সকল কাগজ দিয়েছি, তারা অফিস খরছ বলে ২০০০টাকা নিলো। ১মাস পরে হাতে পেয়ে দেখি প্রধান দুইটি ভুল। সবার নামের বানান আর গ্রাম দিয়েছে পাশের গ্রামের নাম। তাকে প্রশ্ন করা হলে বলে আপনার গ্রামের বানান আমার জানা নাই তাই পাশের গ্রামের নাম দিয়েছি। যদিও আমি সকল কাগজ দিয়েছিলাম, সেখানেই আমাদের সকলের নাম এবং গ্রামের বানান ছিলো। এই সনদ পুনরায় ঠিক করতে ৬০০ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
সোনাইমুড়ী, নোয়াখালী ৳২.৬ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT844SMV
মন্তব্য
কর অফিস

নতুন টিন সনদের আবেদন।

আমি একটা টিন সনদের আবেদন করিলে আমার কাছে গলাপগঞ্জ কর অফিসের একজন অফিসার বার হাজার টাকা দাবি করেন। আমি একজন নতুন ব্যেবসায়ি তাই স্তানিয় একজন মাহাজনের সহায়তা নিয়ে কর অফিসে গেলে অনেক দর কশাকশি পরে উনি আঠ হাজার টাকা ফাইনেল বলে দেন। এমতাবস্থায় আমি নতুন দোকান খুলবো তাই ৮০০০ টাকা দিয়ে কাজটি করাতে হয়। যদিও সোনালি ব্যাংকের মেসেজ আসে আমার কাছে চার হাজার টাকা সরকারি কুশাগারে জমা হইয়াছে।

ঘুষ দিয়েছি
গোলাপগঞ্জ ৳১২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ SYR97AY8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়াসার বাড়তি বিল এর অভিযোগ।

২০২৩ এর শেষ ভাগ পর্যন্ত বাসার পানির বিল আসতো ১৩০০+ টাকা। খুব বেশি ব্যবহার হলে ১৮০০ টাকা। হঠাৎ ২৩ এর শেষে বিল আসলো ১০ হাজার। তারপরের মাসে ১২ হাজার। ওয়াসা অফিসে গেলে তারা মিটার পরিবর্তন এর বুদ্ধি দেয়। তাও করা হলো। মাস খানেক বিল ৩ হাজার টাকা আসল। কিন্তু কিছুদিন পর আবার ৭/৮/৯ হাজার বিল আসা শুরু হলো। তারা সব শুনে, কমপ্লেইন লিখলো আর মিটার টেস্ট করে এবং সেটা তারা ঠিক করে লাগিয়ে দিয়ে গেলো। তার পরের ৩ মাস বিল আসলো ৪-৫ হাজার টাকার মতো। ওরাও বলল এমনি হবে। মেনে নিলাম। এর পর আবার শুরু হলো ৯-১০ হাজার টাকা বিল আসা। আবার তাদের ফোন দেওয়া হলে তারা বললো, তারদের ২ হাজার টাকা দিতে হবে তাহলে বিল রাখবে ৪ হাজার এর মধ্যে। পরে সেটা মাসিক ১৫০০ টাকা চুক্তি তে রফা দফা হয়। গত ৫/৬ মাস ধরে বিল ৪০০০ টাকার আসে পাশে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK6V93TF
মন্তব্য
কর অফিস

অডিট মামলা রিপোর্ট দেওয়া

পাঁচ বছরের একটি অডিট মামলায় ফাঁসানো হয়েছে, ৯৩ দাঁড়ায় মামলা দিয়েছে, প্রথমত তাদের সাথে কথামতো টাকা না দেওয়াই তারা ক্ষেপে গিয়ে অতিরিক্ত ইনকাম দেখিয়েছে যার কারণে ফাইলটি অডিটে পড়ে, তারপর তারা বলেছে তাদের কথা মত কাজ না করলে ১ থেকে দেড় কোটি টাকার মামলায় ফাঁসানো হবে আর যদি তাদেরকে ৫ লক্ষ টাকা দেওয়া হয় তাহলে সেটি ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ভিতরে আসবে এই হল আমাদের জীবনের বাস্তব অবস্থা । তখন কোন আর উপায় নাই বাধ্য হয়ে তাদের কথা মানতে হয়েছে । অথচ বাস্তবিক রূপে এই লোকের এত ইনকাম নাই । কিন্তু তাকে ফাঁসানো হয়েছে ।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳৫.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ SY8KVGJY
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা হয়েছিল মিরপুর বিআরটিসি বিআরটিএ তে। সেখানে ড্রাইভিং পরীক্ষায় পাস করাই দেওয়ার জন্য বি আর টি এ কর্মকর্তা চার হাজার টাকা ঘুষ নিয়েছে। আমার সব পরীক্ষা ভালো হয়েছিল এমনকি ড্রাইভিং টেস্টও হয়েছে কিন্তু কোন লাভ হয়নি ঘুষ দিতেই হয়েছে না হলে ফেল করে দিবে।

ঘুষ দিয়েছি
ঢাকা মিরপুর বিআরটিএ ৳৪.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKLZ5B5Q
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

নব যোগদানকৃত সরকারি চাকুরিজীবীর বেতন চালু, টিএ-ডিএ বিল অনুমোদন ও অন্যান্য বিল অনুমোদন

নবযোগদানকৃত সরকারি চাকরিতে বেতন চালুর জন্য ঘুষ দিতে হয়েছে। সরকারি ভ্রমণ সংক্রান্ত টিএ-ডিএ অনুমোদনের জন্য ঘুষ দিতে হয়েছে। শ্রান্তি-বিনোদন ছুটির অর্থ মঞ্জুরের জন্য ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKDZJ8A2
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিষ্ট্রেশন

জমি রেজিষ্ট্রেশন করতে গেলে অতিরিক্ত ৫০০০ টাকা দিতে হয়।না হলে কাজ ফেলে রাখে।সবাই এই টাকা দিয়েছে। তাই আামাকে ও দিতে।সবার সমনে ওপেট কাটা নিয়ে ড্রয়ারে রাখছে।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTS7CT3J
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নামজারির জন্য অনলাইন এ আবেদন করি। আবেদনের কয়েকদিন পর তহসিলদার আমাকে ফোন করে বলে তাকে মুল কাগজপত্র দেখাতে আমি সে অনুযায়ী সকল কাগজ নিয়ে যাই। তারপর তিনি সব কাগজ দেখে আমার কাছে ৪০০০ টাকা দাবি করে আমি বল্লাম এ টাকা কিসের জন্য। তিনি বল্লেন এটা তাদের সার্ভিস চার্জ। আমি বল্লাম সরকারি ফি তো ১১২০ টাকা তাহলে এতো টাকা কেন তিনি বল্লেন সরকারি ফি তো অনলাইন এ দিবেন এটা তো আমার জন্য। আমি বল্লাম এটা কেন তিনি বল্লেন এ অফিস পরিচালনার জন্য তার অনেক টাকা খরচ হয় তাই তাকে সবাই দেয়। উনি কাগজ ওকে করে পাঠালেন সার্ভেয়ার এর কাছে, সার্ভেয়ার ও একই গল্প শুনালেন। আমি টাকা দিতে অনিহা প্রকাশ করলে তিনি আমার কাজ আটকে দিবে বলেন তখন বাধ্য হয়ে তাকে আরো ৬০০০টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
লাকসাম কুমিল্লা ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTJFU5DG
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করার জন্য

আমার পাসপোর্ট করতে হবে।এজন্য একজন বললো ২১ দিনের মধ্যে পাসপোর্ট পেতে চাইলে ৮০০০ টাকা দিতে হবে।আমি দিলাম।সে আমাকে আমার সব কাগজপত্র নিয়ে একটি কম্পিউটার দোকানে গেল দেখলাম কি কি যেন কাজ করলো এবং ঐ দোকানিকে ৫৭৭০ টাকা পে করলো।বাদবাকি টাকা সে পকেটে ভরলো।আমি জানি না তাকে কি আমি ঘুষ দিলাম না সে ঐ বারতি টাকা প্রতারণা করে খেলো না এতটুকু কাজের জন্য তার পারিশ্রমিক নিলো।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৮.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ BRZ2FWPA
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে জমির খারিজ দিচ্ছিল না, টাকা দেওয়ার পরে দিয়েছে। টাকা ছাড়া কোন লিগ্যাল কাজও হচ্ছে না।

ঘুষ দিয়েছি
কটিয়াদি, মানিকখালি ৳৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK5JFGYH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

খাজনা আদায়

আমাদের মুদিখানার দোকান আমরা আমাদের নিজেদের গোডাউনে তারপরেও হাটের কাজ না অন্যায় ভাবে চাঁদাবাজি করে নিয়ে যায় এবং প্রত্যেকটা কাস্টমারকে কষ্ট দেয় জোর করে কাস্টমারদের কাছ থেকে খাজা কাজ না আদায় করে আমরা তো হাটের মধ্যে পরি না তাহলে আমাদেরকে কেন খাজনা দিতে হবে

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳২০০
২৭ আগস্ট ২০২৬ RJUZYU5R
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি করা

এটা তিনি চা-নাস্তা খরচ হিসাবে খুশি করা জন্য চেয়েছে তকণ আমি স্টুডেন্ট ছিলাম অনেক কষ্ট করে প্লাস্টিকের ব্যাংক ভেঙে দিতে হয়েছে, প্রথম দিকে টাকা না চেয়ে অফিসে দেখা করতে বলে আর অফিসে টাকা ছাড়া যাওয়াতে তিনি আমাকে ফেরৎ পাঠান প্রায় ১৪ দিন পর আবার কল করে ৩০০০ দাবি করে কিন্তু ২২০০ টাকা দিতে সমর্থ হই।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳২.২ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTJ7ZL3P
মন্তব্য
বিআরটিএ

মোটরসাইকেল মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তন করতে যেয়ে কোনো দালাল ছাড়া সব কিছু করেও বিআরটিএ অফিসে ২০০০ টাকা না দিলে তারা সব কাগজপত্র জমা নিবে না, তার জন্যই ২০০০ টাকা দিয়েই কাগজপত্র জমা দেয়া লাগছে। তারা তো সরকারী চাকরি করেই তারপরও এই টাকা ছাড়া কাজ করে না, সবার কাছে থেকেই ২০০০-৫০০০ টাকা পর্যন্ত নিয়ে তারা এই কাজ সম্পূর্ন করে, টাকা না দিলে মাসের পর মাস পরে থাকে কাজ হয় না।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKT9SRPF
মন্তব্য