সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সিটি কর্পোরেশন

Holding ট্যাক্স

হোল্ডিং ট্যাক্স এর অবাস্তব টাকা ধার্য করা হয়েছিল। সেটাকে সাধারণ আওতায় আনার জন্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসে আমি এই ৪৫ হাজার টাকা পরিশোধ করে তাকে নির্ধারিত টাকায় নিয়ে আসতে চেষ্টা করছি। এখনো পুরোপুরি সফল হয়নি।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৪৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKS6HK25
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সনদ সংসধন

আমি নাগরিক সনদ সংশোধন করতে পৌরসভায় গিয়েছি। পরে সাধারণ পরিবর্তন ছিলো যেমন জন্ম সাল পরিবর্তন করতে ওখানকার কর্মকর্তা নাম — সে ৫০০০ টাকা দাবি করে পরে জরোজরি করে ৩০০০ টাকা পরিশোধ করতে হয়েছে

ঘুষ দিয়েছি
শিবচর পৌরসভা, শিবচর, মাদারীপুর ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DK3ZCWTN
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান তৈরি

আমার জায়গার খতিয়ান তৈরি করেছি ভূমি অফিসের দালালের মধ্যেমে, দালালা ছাড়া কোন ভাবেই খতিয়ান হয় না। ভূমির পরিমাণ বেশি হওয়াতে ৮০ হাজার দাবি করেছিলো কিন্তু শেষ মেষ ৬৫ হাজারে করতে পেরেছি

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳৬৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT5L62KS
মন্তব্য
সিটি কর্পোরেশন

জন্ম নিবন্ধন তৈরি

জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম। ওইখানের পিয়ন ৫০০ টাকা ঘুষ চেয়েছিল, না হলে কাজ করে দিবে না। অর্থাৎ আমার কাগজপত্র ঠিকমত জমা দিতেও আগ্রহী ছিল না

ঘুষ দিয়েছি
ঢাকা কাওরান বাজার সিটি কর্পোরেশন অফিস ৳৪০০
২৭ আগস্ট ২০২৬ DKBCTZWP
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী করার জন্য ১৫০০০ হাজার টাকা নিয়ে এখন আমাকে নামজারী করে দিচ্ছে না।আজকে প্রায় ৯ মাস হতে চললো।বলে করে দিবে করে দিবে এই পর্যন্ত। বাট করে দিচ্ছে না।আমির জমিতে কোন ভুল নেই।সবকিছি সঠিক আছে।তারপরও করে দিচ্ছে না।

ঘুষ দিয়েছি
আলাওলপুর ভুমি অফিস।গোসাইরহাট,শরীয়তপুর ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKCZ76Z2
মন্তব্য
শিক্ষা অফিস

ঢাকা শিক্ষা বোর্ডে, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দান

আমি একটি কেন্দ্রের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য। পরীক্ষা শুরুর আগে খাতা আনতে গেলে ঢাকা শিক্ষাবোর্ড এর কর্মচারীরা বিভিন্ন যায়গায় ৩০০০ টাকা নেয়। এরপর মোট পাঁচ বার লিখিত উত্তরপত্র জমা দিতে গেলে একেকবার ২০০০ থেকে ৩০০০ টাকা ঘুষ নেয়। আজ ২৭,৮,২৬ ব্যবহারিক পরীক্ষার খাতা ও নম্বরপত্র জমা দিতে গেলে ২ টেবিলে ২৫০০ টাকা নেয়। আর বস্তা তুলতে কর্মচারীরা ৫০০ নেয়। এটা ঢাকা শিক্ষা বোর্ডের নিয়মিত দৃশ্য। এখানে টাকা ছাড়া কেউ কথাও বলে না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKG6EQZR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফাই

KORA Ansar Vdp project এ ট্রেইনার হিসাবে যোকদান করার কয়েকদিন পর সাঘাটা থানার ২ জন পুলিশ আমার বারিতে জায় আমার পরিচয় যাচাই করার জন্য। আমার বাবা মা তারা অশিক্ষিত। তারা এসব বিষয়ে কিছু বোঝে নাই। পুলিশ তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ৪ হাজার টাকা ঘুষ নিয়ে জায়। বিষয়টি আমি আগে জানতাম না। ওই সময় আমি চাকরি তেই ছিলাম। পরে রাতে মা আমায় ফোন দিয়ে বলে পুলিশ নাকি আমার বিষয়ে তাদের বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে গেছে

ঘুষ দিয়েছি
সাঘাটা থানা ৳৪.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RNPMG63L
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

জমির নামজারি করতে জাই ১ মাসের বেশি হয়ে জায় আমার কাজ হয় পরে টাকা দেওয়া পর হয়েছে ২০,০০০ টাকা ঘুষ দেওয়া লাগছে

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ, মুকসুদপুর, খানপুরা ভূমি অফিস ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKKSLKWW
মন্তব্য
ভূমি অফিস

Mutation

নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের, হাটবাকইল ভুমি অফিসে আমার বাবার পৈত্রিক সম্পত্তির মাত্র ১ বিঘা জমি নামজারি করতে দশ হাজার টাকা নিয়েছে।

ঘুষ দিয়েছি
Nachole, Chapainawabganj ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJNN35H6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাবা করতিক নাবালক ছেলেকে হেবাকৃত সম্পত্তি পুনুরার বাবার নামে বিক্রি অনুমতির জন্য আদালতে মামলা

আমার বাবা তার কিছু জমি আমার নাবালক ভাইকে দলিল মুলে হেবা করে। এখন আমার বাবার টাকার দরকার হলে উনি ঐই জমিটি বিক্রি করার মত পোসন করে জমিটি বিক্রি অনুমতির জন্য আদালতে দরখাস্ত করে। আদালত উনার দরখাস্ত গ্রহন করে উনাকে পুনরায় অভিভাবক হিসেবে নিয়োগ দেই। বিজ্ঞ আদালত অভিভাবক হিসেবে বাবাকে অনুমতি দেয় এবং পরবর্তীতে কিছু পেপারে সাইন করতে বলে কিন্তু বিজ্ঞ আদালতের পেস্কার সাইন করার জন্য আমাদের থেকে ১০০০ টাকা দাবি করে, বলে যে ১০০০ টাকা না দিলে সাইন করতে দিবেনা আর আমাদের কাজটাও আটকে যাবে জার জন্য আমরা ইচ্ছার বিরুদ্ধে টাকাতস দিতে বাদ্ধ হই যদিও পেপারে সাইন করার জন্য সরকারি কোন ফি লাগেনা। সব টাকা পেস্কার পকেটে নিয়ে নিয়েছে তার বিনিময়ে কোন সরকারি রসিদ দেই নাই।

ঘুষ দিয়েছি
সন্দ্বিপ ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTHUMPSV
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার বাবা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ছেলে হিসেবে আমার নিকট হেবা করলে ৪০০০০ টাকা দাবি করে, দাবির কারণ ইউনিয়নে জনগণ নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার নেই। আমার বাবা নিজে কাজ আরম্ভ করলে সব কাগজ ঠিক থাকার পরও ভূমি সহকারী কমিশনার তা বাতিল করে দিলে আবার টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হয়েছে।

ঘুষ দিয়েছি
Rajshahi ৳৪০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJJPETZ8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মাদকদ্রব্য লাইসেন্স

মাদক দ্রব্য আমদানি ও রপ্তানি লাইসেন্স নবায়ন করতে ২৫০০০ টাকা খরচ করতে হবে,টাকা না দিলে নবায়ন করা যাবেনা । তাই টাকা পরিশোধ করা হয়েছে ।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳২৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYH47JLX
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা দেয়া

জমির বাষিক খাজনা দিতে যাওয়ার পর মূল নথি বই খুঁজ বের করার জন্য ঘুস হিসেবে ১০০ টাকা নেয় তারা। এটা সবার সাথেই করে। না দিলে বই আনেনা, বলে আজকে হবেনা পরে আসেন।

ঘুষ দিয়েছি
নওগাঁ সদর ৳১০০
২৭ আগস্ট ২০২৬ RJMX6BFA
মন্তব্য
বিআরটিএ

গাড়ি ফিটনেস ও নতুন রেজিঃ

আমি সাধারণ একজন মানুষ আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি গ্রস্থ খাত হলো বিআরটিএ এখানে প্রতি মিনিটে হাজার হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় দালাল এবং অফিসাররা। একটি গাড়ির ফিটনেস করতে নিয়ে গেলে প্রথমে নানা অযুহাত দিয়ে ফিটনেস দেয়না পরবর্তীতে ২ থেকে ৩ হাজার টাকার ঘুস দিলেই মুহূর্তেই ফিটনেস হয়ে যায়। আমি সাধারণ একজন মানুষ তবে দীর্ঘ দিন পুর্বাচল বিআরটি অফিসের ওখানে ছিলাম নিজের চেখে দেখেছি। বিআরটিএর একজন অতি নিম্ম পদের কর্মকর্তারাও গাড়ি ব্যবহার করে এক একজন কর্মকর্তা প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করে নিয়ে যায় ওখানকার যিনি ডিডি আছেন তিনি তো লক্ষ্য টাকা ইনকাম করেন। হয়তো আমার কথাগুলো আপনাদের কারো কাছে অবাস্তব মনে হতে পারে কিন্তু আমি একবিন্দু মিথ্যা বলছি না। সাংবাদিকসহ স্থানীয় প্রশাসন ম্যানেজ

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKYWA27B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পেনশানের টাকা উত্তলন

আমার দাদুর পেনশনের টাকা উঠাতে গেলেই চট্রগ্রাম বিদ্যুৎ অফিসে ১০০ করে ঘুস দেওয়া লাগে, পেনশনের বইয়ের ভেতরে, এবার দাদুকে নিয়ে যেতে পারি নাই, তাই ৩০০ দিয়েছি,

ঘুষ দিয়েছি
চট্রগ্রাম ৳৩০০
২৭ আগস্ট ২০২৬ CTLLXL2D
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি কার্ড স্থানান্তর

আমার কাছে ভোটার আইডি কার্ড স্থানান্তর খরচ বাবদ ৫০০ টাকা নেয়া হয়ছে যা অবৈধ

ঘুষ দিয়েছি
বরকল নির্বাচন অফিস ৳৫০০
২৭ আগস্ট ২০২৬ ১০ CTYRYB8Y
মন্তব্য