সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

সিজার অপারেশন

সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সিজার করতে গেলে কেবিন নিলে ৫ হাজার , আর ওয়ার্ডে ৩৫০০৳ করে নেয়। না দিলে সিজার করেনা। প্রতিটা রোগির বাধ্যতামূলক দিতেই হবে। আর ওষুধ কিনে দিতে হয় সেটা ঠিক আছে কিন্তু সরকারি হাসপাতালে বেড ভাড়া + অপারেশন ফি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। কেউ প্রতিবাদ করলে তার হয়রানির স্বীকার হতে হয়। মানুষ এরকম অনিয়মকেই এখন নিয়ম মনে করছে। ভাবছে এটা হয়তো সরকারি রেট। কিন্তু এই টাকার কোনো মানি রিসিট দেওয়া হয়না। একটা রোগীও টাকা না দিয়ে সিজারের সেবা পায়না।

নাটোর, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJMUMRQK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

3 new e-Passport issuance

1. Applied for three e-passports at Panchlaish RPO (4/8). 2. They told me to make both my permanent and present addresses the same and reapply. 3. To reapply, I had to cancel the previous applications, so I submitted a written application for cancellation (4/8). 4. They cancelled one application but won't cancel the remaining two, even after I tried several times through different means. 5. Finally, we applied for the passports through Mansurabad RPO with the help of an Ansar Bahini member (19/08). 6. He charged BDT 2,500 for each application, and the document submission and other procedures were hassle-free (thanks, to him!??)

Chittagong, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLBMQ3F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারি ও খাজনা অনলাইন

অফিসার (মহিলা) এমনভাবে চাপ দিয়েছিলেন যে না দিয়ে উপায় ছিল না। অনেক দিন অপেক্ষা করি, বারবার সিন্ডিকেট উপেক্ষা করেছি কিন্তু পারিনি, বাধ্য হয়েই দিয়েছি এবং অনেক খারাপ ব্যবহার সহ্য করেছি।

গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKLZVJE8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য আমার কাছে কর অফিস অতিরিক্ত ৪০,০০০/- টাকা চাই।অনেকদিন ঘুরা ঘুরির পর অতিরিক্ত টাকা দিয়ে আমি লাইসেন্স নবায়ন করে নিয়েছি

ভালুকা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY8DATS3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৬ হাজার

রেলওয়ে

আমি ঢাকা যাওয়ার জন্য রেল ষ্টেশনে টিকিট নিতে গিয়েছি, ওনারা বলে টিকিট নাই, কিছুখন পরে দেখি একজন টিকিট বিক্রি করতেছে, শোভন চেয়ার ৯০০ টাকা করে, ৫০০ টাকার টিকিট ৯০০ টাকা, বাধ্য হয়ে ২টা টিকিট আঠারশ টাকা দিয়ে নিলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTMUWJTB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.৫ হাজার

সার্টিফিকেটের নাম সংশোধন এবং বাংলা থেকে ইংলিশ করুন

একটা সার্টিফিকেটের নাম সংশোধন এবং ভাষা রূপান্তর করতে দেওয়া হয়েছিল রাজশাহী শিক্ষা বোর্ড কিন্তু এক বছর পার হলেও তারা কোন গতি ছিল না পরে তাদের সাথে যোগাযোগ করলে ৩৫০০ টাকা ঘুষ খেতে চাই। এরপর আরো চার মাস অপেক্ষা করা হয় পরে আর কোন উপায় না দেখে ২৫০০ টাকায় দশরফা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের এমন কোন সেকশন নাই যেখানে ঘুষ চলে না।

রাজশাহী, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ6FR3HF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমার সব কাগজ পত্র ঠিক থাকার পরেও বলা হয় কাগজ এ সমস্যা আছে, এই বলে আমাকে অফিস থেকে বাহিরে বসতে বলা হয়, বাহিরে বসা কালে, ওইখানকার দায়িত্বরত আনসার সদস্য (—) আমার কাছে এসে বলে ভাই সব কিছুরই একটা নিয়ম নীতি আছে, এমনি এমনি তো কোন কিছু হয় না, তাকে আমি বললাম যে আমার তো সব কাগজপত্র ঠিক আছে তাহলে আপনারা বাদ দিলেন কেন, সে আমাকে বলে ভাই আপনি এখনো বিষয়টা বুঝতে পারেন নাই, তারপর আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি বলেন? সে বলে ভাই এত ঝামেলা বাদ দেন আপনি আমাকে পনেরশো টাকা দেন আমি স্যারকে বুঝিয়ে বললে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি সেখান থেকে চলে আসি। পরে অনেক কিছু ভেবে দেখলাম, আসলে তো আমার সবকিছু ঠিক আছে তারপরও পাসপোর্টটা তো জরুরী। তাই আমি পরের দিন গিয়ে সেই আনসার (—) কে পনেরশো টাকা দেই।

লালমনিরহাট, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN3L7W8H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমরা জানি সাধারণত একটি ভূমির নাম জারি করতে সরকারি নির্ধারিত ফি ১,১৭০ টাকা খরচ হয়।কিন্তু এই টাকা দিয়ে আমরা কোনভাবেই সেটা করতে পারছি না। আমরা তিনবার আবেদন করেছি তিনবারই উপযুক্ত প্রমাণাদি থাকা সত্ত্বেও সেটা বাতিল করা হয়েছে।ভূমি বিচার কর্মকর্তা ছলে বলে কৌশলে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করে।বারবার বাতিল হওয়ার কারণে আমরা প্রথমে ৫০০০ টাকা দিতে রাজি হই, কিন্তু ইউনিয়ন ভূমিকম্পকর্তা সে ৫ হাজার টাকা নিতে অপারগতা জানায়,পরবর্তীতে আমরা আমাদের সর্বশেষ 20 হাজার টাকা কেটে দেয়।সে আরো বলে এটা কার শুধু সে নিজে খায় না সকল কর্মকর্তা এ টাকা ভাগ পাবে।তাই ২০ নিচে করা সম্ভব নয়।আমার মনে হয় এ দেশের কোন বাপ মানে।কি আর করার আমরা সাধারণ মানুষ তাই ২০ হাজার টাকা দিয়ে করেছি।

নগদা শিমলা ইউনিয়ন ভূমি অফিস,গোপালপুর,টাঙ্গাইল, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK4VMGDF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট

আমাদের জেলার অধিকাংশ ছেলে পাসপোর্ট করে, নিজে পাসপোর্টের জন্য আবেদন করে অফিসে যাই, লম্বা লাইন প্রায় 100, থেকে 150 লোক শেষ করে চেকিংয়ে গেলাম সেখানে তারা বলে ভেরিফাই নাই , এটা বলে রাগারাগী শুরু করে দেয় পরবর্তীতে আমি কথা বলার সুযোগ পাইনি, বাইরে গিয়ে মানুষের সাথে শেয়ার করি, পরবর্তীতে তারা বলে একজন ধরে তারপরে জান, দেখবেন সব ঠিক হয়ে যাবে, একজনে আমার কাছে ২০০০ টাকা দাবি করে, আমি তাকে ২০০০ টাকা দেই, আবেদন ফরমে একটি চিহ্ন দেয়, পরবর্তীতে আমার কোন সমস্যা হয় না, কিন্তু পুলিশ ভেরিফিকেশন করার সময়, আমার কাছে এক হাজার টাকা দাবি করে, অথচ সরকারি নিয়ম ে ভেরিফিকেশনে কোন টাকা দেওয়ার কথা নাই, সাথে এটাও আছে পুলিশ বাসায় গিয়ে ভেরিফিকেশন করবে, কিন্তু তা করেনি,

মাদারীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUNV5LY
মন্তব্য
ঘুষ দিয়েছি পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা ৳৫.০ হাজার

চট্টগ্রাম মহানগর আদালতে ঘুষ নেওয়া উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়া।

জামিনের ফাইল প্রসেস করাতে ৫০০০ টাকা দিয়েছিলাম।

কোতোয়ালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTXF8U2T
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলাম হঠাৎ একদিন পুলিশ আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার আবেদন পত্রে বাসার নাম্বার উল্লেখ নাই আমি বললাম কিভাবে সংশোধন করা যায় সাথে সাথে আমাকে বললেন ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুলের সামনে আসতে যাওয়ার পরে উনি আমার কাছে তিন হাজার টাকা দাবি করেন কিন্তু অনেক রিকোয়েস্টের পর দুই হাজার টাকা তে রাজি হন। অথচ পাসপোর্ট এর আবেদন করার জন্য যে আবেদন ফরম পূরণ করতে হয় সেখানে বাসার নাম্বার চাওয়ার কোন অপশন ছিল না।

মনিপুর স্কুল ৬০ ফিট, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKXJBM3A
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি

ঘুষ নিয়ে টাকা খেয়ে ও কাজ করে না। পুরো অফিস একটা চেইন অফ কমান্ডে চলে। এই সিন্ডিকেট বাইরে কাজ করা সম্ভব না। ওনাদের আচার ব্যবহার খুবই খারাপ আপনাকে ইচ্ছে করে ভোগান্তি ফেলবে। উপর থেকে চাপ প্রয়োগ করলেও কাজ আদায় করা যায় না। একটা নামজারি করার জন্য মিনিমাম ৫০ হাজার টাকা নেই।

এসি ল্যান্ড অফিস, মাধবপুর, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY6WEMVS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

ভৈরব ভূমি অফিসের সার্বেয়ার খায়ের সাহেব। যিনি টাকা ছাড়া কোন কাজ করেন না এমনকি তিনি অফিস কক্ষে বসে সি সি ক্যামেরার সামনে প্রকাশ্যে ঘুষ দাবি করেন এবং গ্রহন করে থাকেন। তাকে টাকা না দিয়ে কোন ভাবেই ফাইল আপডেট করা যায় নি, তাই বাধ্য হয়ে তার দাবিকৃত টাকা দিয়ে নাম জারি করতে হয়েছিল।

ভৈরব, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK6WSKWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.০ হাজার

ভ্যাট প্রদান

প্রতি মাসে ব্যাবসায়ীদের থেকে ভ্যাটের কাগজ সত্যায়িত করার জন্য ১০০০ টাকা দাবী করে। যা দিতে সকলেই বাধ্য।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTF3J65R
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

হাই স্পিড

গাড়ির স্পিরিট ৮০ জাগায় 82 ছিল তিনি মামলা করতে পারতেন এরকম সবার কাছ থেকে ঘুষ নিয়ে গাড়িগুলো ছেড়ে দেয়, এবং এগুলো হাই ও পুলিশ সবাই ভাগ করে নেয়

ঢাকা ভাঙ্গা হাইওয়ে পদ্মা ব্রিজ পার হয়ে এসে পাচ্চরের আগে, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPVPFJC
মন্তব্য