কর-ঘোষণা ও কর পরিশোধ
কর জমা দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে “ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে”—এমন আশঙ্কা দেখিয়ে আমাদের কাছ থেকে ঘুষ দাবি ও প্রদানে বাধ্য করা হয়েছে। কর্মকর্তা সরাসরি অর্থ না নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে নগদ টাকা দিতে নির্দেশ দেন। ঘুষের যৌক্তিকতা হিসেবে বলা হয়েছে, এতে আমাদের কাজ “সহজে হয়ে যাচ্ছে”, “কর অফিসের অন্যান্য কর্মকর্তাদের ম্যানেজ করতে হবে” এবং “শিল্পপতিরা কর অফিসে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে থাকেন”—ইত্যাদি। এ ধরনের বক্তব্য ও আচরণ অনৈতিক, অনিয়মতান্ত্রিক এবং করদাতার ওপর অযাচিত চাপ সৃষ্টির শামিল। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।