সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

থানায় অভিযোগ দায়ের

সেনবাগ থানায় কোনো অভিযোগ করতে হলে শুধুমাত্র অভিযোগের জন্য ২৫০ টাকা দিয়ে অভিযোগ লিখাতে হয় । আবার প্রত্যাহার করতে আবার ২৫০ টাকা দিতে হয়। কিছুদিন আগে আমার একটা সমস্যার কারণে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিস্তারিত বলার পর ডিউটি অফিসার আমাকে একটি অভিযোগ জমা দিতে বলে । অভিযোগ লিখানোর পর অভিযোগ লিখার খরচ ২৫০ টাকা দিতে হয়। অভিযোগ দায়ের করার পর দায়িত্বপ্রাপ্ত এসআই ২ টি ফোনকল করে। এরপর ওই এসআই ওনার কাজের জন্য টাকা দাবি করে। পরে ওই এসআই কে ১,০০০ টাকা দিতে হয়। শেষে অভিযোগ প্রত্যাহার করার জন্য আবার ২৫০ টাকা দিতে হয়। এখানে টাকার পরিমাণ কম। কিন্তু বিষয় হলো থানায় এক পৃষ্ঠার একটা অভিযোগ লিখানোর খরচ ২৫০ টাকা । এক টাকাও কম নেই । প্রতিদিন কত শত মানুষের কাছ থেকে এভাবে টাকা নেয়া হচ্ছে তার কোনো হিসেব নেই।

ঘুষ দিয়েছি
সেনবাগ থানা, নোয়াখালী ৳১.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CT2U7MK9
মন্তব্য
শিক্ষা অফিস

সম্পাদিত মেরামত কাজের চেক নিতে

কাজ শেষ করে টিইও অফিস থেকে কাজের প্রত্যয়ন ও চেক নিতে হয়। প্রত্যয়ন ও চেক নিতে টিইও বলেন ১০০০০/- দশ হাজার টাকা দিতে হবে অডিট আসলে আমাদের খরচ হয়।

ঘুষ দিয়েছি
রংপুর সদর ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RNR72CJR
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট অফিসে সামানে অনেক দোকান আছে, তাদের কাছে অনলাইন আবেদন করি এবং তারা বলে ১৫০০ বেশি লাগবে, আমি বলাম এত কেন। আমি যা যা লাগে সব কাগজ পত্র নিয়ে আসছি। তখন বলে আবেদন করে ব্যাংক আপ করে দিচ্ছি চেষ্টা করে দেখে। আমি সব কাগজ নিয়ে যাই তারা ৩ বারা আমাকে বলে এটা ঠিক নাই, জিমেল এত গুলা কেন, অনেক কিছু তারা গুষ ছাড়া করবে না। আমি আবার দোকানে যাই তার পরে আমি আর লাইনে দাড়াই নাই, সরাসরি আমার ছবি তুলেছে,তখন কিছুই জিজ্ঞাসা করে, সব ওকে। গুষ ছাড়া পাসপোর্ট হয়না বলে চলে

ঘুষ দিয়েছি
শেরপুর ৳১.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYCGG5F4
মন্তব্য
সিটি কর্পোরেশন

দোকানের ট্রেড লাইসেন্স

আমি দোকানের জন্য একটি ট্রেড লাইসেন্স করতে ঢাকা দক্ষিণ সিটির খিলগাঁও, তিলপাড়ায় যাই। সরকারি ফি- 4075 টাকা, কিন্তু তারা দাবি করে- 7000 টাকা। অবশেষে আমি 6000 টাকায় কাজ সম্পন্ন করি।

ঘুষ দিয়েছি
খিলগাঁও ৳৩.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ২৫ DKAHHH45
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে

পাসপোর্ট এপ্লিকেশনের জন্য যা যা লাগে সব আমি তৈরি করছি, যখন জমা দিতে গেলাম,তখন ২/১ টা জিনিস খালি দাগাই দিলো,ভুল ভাল কোনো ইনফরমেশন দিলো না।বাহিরে আসলেই দালাল খালি আইসা বলে, ৩৫০০ টাকা দেন, এখনি ফাইল জমা কইরা দেই,ফাইল আবার ঠিক কইরা, আবার গেছি। এবারও রিজেক্ট। কোনো কারণ বলে না। শেষে দালাল ধরছি

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৩.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ CT7XN6CU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কাবিননামা

কাবিননামা আমি নিজে ইংলিশে ট্রান্সলেট করে কাজির কাছে জমা দেই-সাইন করা ও পরবর্তীতে অনলাইনে আবেদন করলে সেটা যেন জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে এপ্রুভ করে দেয়।

ঘুষ দিয়েছি
শহর ৳৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ MYWYNTLC
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা পরিশোধ

খাজনা দিতে গেলে ঘুষ দাবি করে । পুরো এলাকা জিম্মি হয়ে আছে । আমরা প্রতিকার চাই।

ঘুষ দিয়েছি
বগুড়া কাহালু থানা কালাই ইউনিয়ন ৳৪৭.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJHW6NMS
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

ভ্রমণ ভাতার বিল করতে

আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।

ঘুষ দিয়েছি
হাটহাজারী, চট্টগ্রাম ৳৬০০
২৭ আগস্ট ২০২৬ ১৬ CTP97FW9
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বদলীর জনিত কারণে বেতন নির্ধারণ

আমার কর্মচারীকে বেতন বিল করতে পাঠাই।তিনি এসে বলেন যে ১০০০ টাকা দিতে হবে।পরে ৩০০ টাকায় মিটমাট করতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৩০০
২৭ আগস্ট ২০২৬ RJT2MMNT
মন্তব্য
শিক্ষা অফিস

NEW MPO

NTRCA এর মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকের নিউ এমপিও করার জন্য প্রতিষ্ঠান আমার থেকে ১০০০০৳ অনৈতিক অর্থ দাবি করে।অনিচ্ছা সত্ত্বেও টাকা দিতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
নাঙলকোট, কুমিল্লা ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTC9N3T4
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করা

“আমি যতটুকু জানি একটা জমি খারিজ করতে সরকারি খাতে দেওয়া লাগে 1600 টাকা হওয়ার কথা কিন্তু আমার ভূমি অফিসে মোহরি এবং ভূমি অফিসের কর্মচারীরা মিলে আমার কাছে 1 খারিজের জন্য 20000 টাকা নিয়েছে এবং আমি একটু ইমারজেন্সির কারণে 20000 টাকা দিতে বাধ্য হয়েছি”

ঘুষ দিয়েছি
Singair, Manikgonj ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKW8E9DP
মন্তব্য
কাস্টমস অফিস

আখাউড়া বর্ডার কাস্টমস অফিসার

২০২৩ সালে আগরতলা (ইন্ডিয়া) হতে দেশের আসার সময় কাস্টমসে মালামাল স্ক্যান করে বের হওয়ায় সময় অফিসার টাকা দাবি করে ২০০ টাকা। টাকা দিতে অস্বীকার করলে লাগেজ খুলে আমার কিছু মালামাল রেখে দিতে চায়, তারপর কি আর সমঝোতার ভিত্তিতে ১০০ টাকা ঘুস/টিপস দিতে আসতে হয়।

ঘুষ দিয়েছি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ৳১০০
২৭ আগস্ট ২০২৬ CT6GV42P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কল সেন্টার

রকেট হেল্প লাইনে কল দিলাম হেল্পলাইনে কথা বলব হেল্প লাইনে কেউ কল ধরে না। ৪ মিনিট ধরে কল ধরে না পরে কল কাটার পরে দেখি ৮ টাকা কাটল আমি কথাই বলতে পারি নাই তাইলে আমার টাকা কাটল কেন??

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৮
২৭ আগস্ট ২০২৬ ১২ DK3G3FAB
মন্তব্য
ভূমি অফিস

BDS record copy collection

I applied for a recent BDS survey record for my land in Board Bazar but they didn't provide me the copy on time and claimed BDT 30,000. I met a number of officials bit it didn't work. Everyone indicated money. Finally I paid BDT 10,000 after two weeks to collect the record copy to avoid any further delays and harassment.

ঘুষ দিয়েছি
Board bajar, Gazipur ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ DKH9LUT6
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

চাঁদপুর, ফরিদগঞ্জ, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন, জায়গার দলিল সঠিক থাকা সত্তেও আমাকে ১৫০০০ টাকা ঘুষ দিয়ে হয়েছিল

ঘুষ দিয়েছি
চাঁদপুর, ফরিদগঞ্জ, ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন ৳১৫.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTX9PRA5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সৌদি যাওয়ার জন্য তাকামুল পরীক্ষা

বগুড়া টিটিসিতে বিদেশগামী যাত্রীদের তাকামুল পরীক্ষায় টাকা নিয়ে পাশ করে দিচ্ছে। টাকা না দিয়ে নরমালভাবে পরীক্ষা দিলে ডাইরেক্ট ফেল করে দিচ্ছে ফলে গরীব মানুষেরা অসহায় হয়ে পরছে সৌদি যেতে পারছে না।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳২০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ RJKH2PGL
মন্তব্য
কর অফিস

BIN Certificate Registration

To start a new business, when I contacted them for a BIN certificate, they said I have to pay 2,500 BDT, otherwise the verification will take a long time. They said if the tax office doesn't approve the verification, it will remain pending. Now the question is, if the government made the process online, why is the verification still in the hands of these thieves? They keep it pending just to demand money.

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKBAKHQN
মন্তব্য