সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

তার সাধারণ পাবলিক যদি পাসপোর্ট আবেদন করে নিয়ে আসে তাহলে তারা তা জমা নেয় না। তারা বলে এই কাগজ নাই, নাম ভুল আছে ইত্যাদি। কিন্ত বাহিরে বসে থাকা দালাল চক্র মার্ক করা কোনে ফাইল গেলে তারা তা ঠিকমতো দেখেও না বলে যাস পাসপোর্ট এর ছবি তুলে আসুন। ফাইলে তার গোপন ইমেইল এড্রেস বসিয়ে থাকে। সেই ইমেইল এড্রেস দিয়ে তারা চিহ্নিত করে যে এটা তাদের দালালের ফাইল। আবার ইদানিং তারা ইমেইল না দিয়ে গোপনে সরকারি কর্মকর্তাদের যে পাসপোর্ট করতে যাবে তার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। যারা দালালের মাদ্যমে যায় তাদের কেোন বাড়তি কাগজ লাগেনা শুধু আইডি কার্ডের ফটোকপি দিলেই হয়।

ঘুষ দিয়েছি
মুনসুরাবাদ পাসপোর্ট অফিস ৳৮.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ CTURNZR7
মন্তব্য
শিক্ষা অফিস

এরিয়া বিল পাশ করাতে

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১৭ জনের এরিয়া বেতন বিল পাশ করতে জন প্রতি ১৬০০০ টাকা হিসেবে ১৭ জনে ২৭০০০০ টাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ট্রেজারি কে দিতে হয়।

ঘুষ দিয়েছি
বদলগাছী, নওগাঁ। ৳২.৭০ লাখ
২৭ আগস্ট ২০২৬ RJY4BHG3
মন্তব্য
ভূমি অফিস

৪ ডেসিমেল একটি জমির নাম জারি করার জন্য

৪ ডেসিমেল একটি জমির নাম জারি করার জন্য আমার কাছ থেকে নিয়েছিল ১০ হাজার টাকা যেখানে সরকারি খরচ 1200 টাকা এই হলো ভূমি অফিসের অনিয়ম গরিব মানুষ কোথায় যাবে আমি মেনে নিয়ে তাকে দিয়েছি কেননা আমার বাবার ছোটবেলায় মারা গেছে আমার চাচারা আমার বাবা সম্পর্কে তারা দখল করে নিয়েছে এবং আমার বাবার করে দিয়েছে সেই ঘরের জায়গাটি আমি আমার ভাই বোন আমাদের নামে করার জন্য এইটা ঘুষ দিয়েছি এখন আপনারা বলুন ভূমি অফিসের দুর্নীতি এই টাকাটা নিয়েছে অফিসার

ঘুষ দিয়েছি
Ripur ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ CTCZ23ZV
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

প্রতি দলিল নিবন্ধনের বাধ্যতামূলক ঘুষ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের বর্তমান কর্মকর্তা বা সাব রেজিষ্ট্রার প্রতিনিয়ত দলিল রেজিষ্ট্রেশনের সময় প্রত্যেক দলিলে সর্বনিম্ন 5000 টাকা থেকে শুরু করে কোন দলিলের কিছু ক্রটি বের করে 10 লাখ টাকা পর্যন্ত দৈনিক ঘুষ নেয়। তার ব্যক্তিগত প্রতি দলিল প্রতি ঘুষের তালিকা অত্র অফিসের সকল দলিল লেখকের নিকট জমা আছে। আমরা চাই এই অফিসের ঘুষ বানিজ্য বন্ধ হোক।

ঘুষ দিয়েছি
বেগমগঞ্জ উপজেলা ৳১০.০০ লাখ
২৭ আগস্ট ২০২৬ CTFXPQ9P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যাণ ব্যাংক

300000 টাকা লোন নিতে। সমস্ত কাগজ সঠিক থাকার পরও ব্যাংক কর্মকর্তা 12000 টাকা ঘুষ দাবি করে। এবং আমি বাধ্য হয়ে তা পরিশোধ করি

ঘুষ দিয়েছি
চুয়াডাঙ্গা ৳১২.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ ১০ KHCSTJ5Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Trade License Renew

ami ei bosor amar Trade License Renew korar jonno Kalandi Union offce a jai, kintu tara bollo Trade License Renew korte NOC lage, R NOC Deba Keranigonj UP kintu tara taka chara kono NOC deba na, tai amar kas thake 10000 TK neyase, Chinta koren Keranigonj MODEL a koto gulu Trade License Renew hobe, ekhane to 1000 kote takar Ghus business hobe, Bangladesh ETY Sadaron Trade License Renew tai jode erokom hoy tahole bujen desh a koto sector

ঘুষ দিয়েছি
Keranigonj UP ৳১০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKB4WBA7
মন্তব্য
বিআরটিএ

নাম ট্রান্সফার

আমি সরাসরি অফিসে গিয়েছিলাম কাজ করতে, অফিসার রা আমাকে দূর দূর করে সরায় দিচ্ছিলো, আমার কাজে কোন পাত্তাই দিচ্ছিলো না😭 পরে বাধ্য হয়ে দালালের কাছে গিয়ে কাজ দেই😭 এখন আমার কাজ চলমান 👍🏻

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৮.৫ হাজার
২৭ আগস্ট ২০২৬ DKCEVJAB
মন্তব্য
সরকারি হাসপাতাল

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

অনলাইনে এপ্লিকেশন করার পর বার বার থানা থেকে রিজেক্ট করে। থানায় গিয়ে চা খাওয় বাবদ ৫০০ টাকা দেওয়াতে দ্রুত ফাইল এক্সেপ্ট করে এবং অ্যাপ্রুভ করে

ঘুষ দিয়েছি
পরশুরাম থানা, ফেনী ৳৫০০
২৭ আগস্ট ২০২৬ CTTC4BRY
মন্তব্য
ট্রাফিক পুলিশ

বাইক্নের কাগজ

ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে কাগজ ঠিক থাকার পরেও টাকা নেয়। যিনি নেন নাম —। শাহজালাল তদন্ত কেন্দের ইনচাজ। তার দায়িত্ত না হলেও তিনি ট্রাফিক এ কাজ করেন।

ঘুষ দিয়েছি
সিলেট চৌহাট্টা ৳৫০.০ হাজার
২৭ আগস্ট ২০২৬ SY29Z8NE
মন্তব্য
সিটি কর্পোরেশন

Mosquito spray

মশার লার্ভা নষ্ট করার জন্য যারা স্প্রে করতে আসে তাদের কি সিটি কর্পোরশন বেতন দেয়না? দিলে আবার বকশিশ কেনো নেয়? বকশিশ না দিলে ডেঙ্গু মশার লার্ভা নিয়ে রিপোর্ট করার হুমকি দেয়।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫০০
২৭ আগস্ট ২০২৬ DKBCNX5G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন স্মার্ট কার্ড উত্তোলন

ভোটার তালিকাভুক্ত করার সময় মূলত একটা স্লিপ দেয় সেই স্লিকে আমি হারিয়ে ফেলি কিন্তু আমার কাছে বক্স আইডি এবং বাকি ডকুমেন্ট সবকিছু আছে তারপরও নাকি আমাকে ২৩০ টাকা দিতে হবে, নাহলে নাকি তারা আমাকে এটা দিবে না, আর এটা কি সরকারি অফিস না অন্য কিছু এটা আমার বুঝে আসেনা কারণ অফিসে বাকি কেউ নেই । বাইরে যিনি বসে থাকি ওনার কাছে তথ্য নিলাম যে উনারা নাকি কেউ আসেনি আজকে । পুরাই লউরা

ঘুষ দিয়েছি
উপজেলা : বালিয়াডাংগি, জেলা : ঠাকুরগাঁও ৳২৩০
২৭ আগস্ট ২০২৬ RNSZCLJW
মন্তব্য
সরকারি হাসপাতাল

ছোট ভাইয়ের পা ভাঙার পর প্লাস্টার এর পর চা খাওয়ার টাকা

HSC পরীক্ষা চলাকালীন ছোট ভাইয়ের পা ভেঙ্গে যায়। জুলাই মাসের ১৭ তারিখে।ঐদিন সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছায়। ছুটির দিন ছিল। ইমারজেন্সি যে পৌঁছানোর পর ডাক্তার রিপোর্ট দেখে প্লাস্টার করতে বলে। দায়িত্বরত সহকারীরা কাজ করার পর চা খেতে টাকা চাই। ১০০ টাকা দেয়। তাতে তারা সন্তুষ্ট না হলেও আমি আর দিতে অস্বীকার করি।

ঘুষ দিয়েছি
সাতক্ষীরা ৳১০০
২৭ আগস্ট ২০২৬ KHXGVCD8
মন্তব্য