সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০.০ হাজার

Panson

My father die in 2024. And we got my father pension to my mother name in 2026. We make our all papers works. Then we go to the Rajshahi account office and submit our paper. And officer chake our paper . Than that officer call me out and he said to me if i give him 50000 thousand . But I give him 40000 thousand .

Rajshahi account office, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJCX9FWK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খতিয়ানের কপি উত্তোলন।

আমি ভূমি অফিসে গিয়ে ওখানে কর্মরত কর্মকর্তা কাছে গিয়ে বললাম আমার একটি খতিয়ান কপি লাগবে। কর্মকর্তা আমার কথা শুনে একজন পিয়নকে দেখিয়ে দিয়ে বললেন ওনাকে বলেন, আমি পিয়নের সাথে খতিয়ানের কথা বলার পর তিনি আমার কাছে ৫০০টাকা দাবি করেন। আমি প্রথমে ২০০টাকা দিতে চাইলে তিনি বলেন হবেনা, পরে ৫০০টাকা দিয়ে নিতে হয়েছে।

কচুয়া, চাঁদপুর।, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTA3HXG2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

খাজনা দিতে গেলে ঘুষ চাই।

আমি একজন গ্রাহক , আমি খাজনার আবেদন যখন করি তখন দেখাচ্ছে ১৯০০ টাকা তারপর যখন নায়েব সাহেবের কাছে যাওয়া হয় ভূমি অফিসে তখন সে করে দিয়েছে 50000 টাকা তখন সে বলে আমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে ফিফটি পার্সেন্ট দিলে তারপরে আমি অর্ধেক করে দিব তারপর সে ১১ হাজার টাকা করে দিয়েছে সেটাই হলো প্রমাণ।

Brahmanbaria, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTUKSPFZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Police Verification

আমার এখানে যখন ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন নোটিস অফিস আছে তখন তারা আমাকে কল দিয়ে তাহলে আসতে বলে এবং আমি যখন থানায় যাই তারা আমার কছে তিন হাজার টাকা চায় যদি আমি না দেয় তবে তারা ভেরিফিকেশন করবে না বলে এবং উল্টাপাল্টা কিছু লিখে বাতিল করে দিবে তখন আমাকে বাদ্য হয়ে টাকা পরিশোধ করতে হয়

Haluaghat, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYTFJ5JN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

MPO Application on EMIS

লালবাগ থানা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুল থেকে পাঠানো যে কোনো এম পি ও ফাইলের অনুমোদন এর জন্য , অর্থাৎ থানা থেকে জেলা অফিসে ফাইল ট্র্যান্সফারের জন্য ফাইল প্রতি মিনিমাম ২০০০ টাকা না পেলে উনি ফাইল এপ্রুভ করেন না। নানা রকম টালবাহানা করে। ক্ষেত্রবিশেষ এ আরও বেশি দাবী করেন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBUZG8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

রোগী দেখা

রোগী দেখার জন্য ওয়ার্ডে ঢুকতে বাধা দেয়। নলে সময় শেষ। তারপর অনেক তর্কের পর বলে চা-নাস্তার টাকা দিলে দেখতে দিবে। কত টাকা দিব জিজ্ঞেস করলে বলে ১০০ টাকা। বললাম এতো টাকা। বলে আমি একা ভাগ পাবোনা, আরো অনেককে দিতে হবে। তাই ১০০ টাকা দিতে হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXU48AX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৮ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে বিভিন্ন রকম কাগজ চেয়েছিল যেখানে আমার উপযুক্ত কাগজপত্র ছিল পাসপোর্ট করার জন্য । এরপরেও আননেসেসারি কিছু ডকুমেন্ট চেয়েছিল যেগুলোর প্রয়োজন ছিল না । তারপরেও আমি সেগুলো সংগ্রহ করে গিয়েছিলাম ইভেন যাওয়ার পরেও আরো বিভিন্ন অজুহাত দেখাচ্ছিল, এক কথাই বলতে গেলে ওয়ান কাইন্ড অফ হারাসমেন্ট করছিল আমাকে ৷ পাসপোর্ট অফিসে আবেদন করার জন্য একটি দোকান রয়েছে একদম পাসপোর্ট অফিসের সামনেই । যেখানে আমার কাছে ২০০০ টাকা দাবি করেছিল বলেছিল কোন কাগজপত্র লাগবে না, যেগুলোর কথা অফিসে বলেছিল । আপনি আমাকে টাকা দেন এতেই হয়ে যাবে। আর কোন কাগজপত্র লাগবেনা ৷ এভাবেই হ্যারাসমেন্ট এড়াতে বাধ্য হয়েছি টাকা দিতে হয়েছে, এরপর টাকা নেওয়ার পর সরাসরি আমাকে পাসপোর্ট অফিসে ছবি তোলা রুমে দিয় আসে

লালমনিরহাট সদর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN6VMV67
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

ভুমি রেজিস্টার বাবদ

মুকসুদপুর থানায় ভুমি অফিসে ৭৫ শতক ভুমি ক্রয় বাবদ রেজিস্টার করতে গেলে লেখক সাবরেজিস্টারের খরচ বাবদ. ৫ ℅ চুক্তি করে নগদ নিয়ে নিলো এবং বল্ল মুকসুদপুর ভুমি অফিসে আগে সাবরেজিস্টার ১% নিত এখন আমাদের. ৫% ছার দিয়েছে। বাধ্য হয়েই ৪৫০০০ টাকা ঘুস দিতে বাধ্য হলাম

থানা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPZXYMU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

Dhaka Metropolitan Police

I bought an iphone x from facebook marketplace and then 1 month later i got a call from a SI from police station he asked me to visit the station and I went there. He said the phone I bought is a theft phone and he took the phone from me and he also took 35,000tk cash from me! There is no justice in Bangladesh. I proved to him that I bought it from marketplace by paying cash yet he took the phone from me and on top of that he took 35,000 bribe indirectly. I beared a total loss of 70,000tk.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCAFYTP
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.১ হাজার

Wrong Traffic Case

অহেতুক হয়রানি করার উদ্দেশে মহিলা ট্রাফিক হেল্পার বাইক দাড়া করিয়ে শুধু শুধু ফাও মামলা দিয়েছে ট্রাফিক অফিসার ডেকে এনে। এই মামলায় তাদের ভাগ আছে উনি তা বলছিলেন, আপনাদের মামলা দিলেই তো আমরা কিসু পাবো।

Uttara, Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFSC3FC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারির জন্য

সহকারি কমিশনার ভূমি অফিসে (কোতোয়ালি)গিয়েছিলাম নামজারির জন্য তারা লক্ষ টাকা চাইছে নামজারি করলে এখানে কন্টাক করতে হবে এখানে এভাবেই হয় আপনি যদি চান করতে পারেন, না হলে অন্য কাউকে দিয়ে করাতে পারেন সর্বশেষ ১৬০ হাজার টাকায় সম্মতি দিলাম এবং এটা পরিশোধ করেছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRY3VEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০০

পারিবারিক সঞ্চয় পত্রের ব্যাংক সলভেন্সি

সেবা নেয়ার সময় কোনো চাপ ছিলো না। দু'জন অফিসার বসে ছিল, তারা অযথা সময়ক্ষেপন করছিলো, তারা এক পর্যায়ে আমার সাথে বাংলাদেশের প্রচলিত ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলে। প্রায় ২ ঘন্টা পরে আমাকে মেইল করে ডকুমেন্ট দেয়। এর পর টাকা দাবী করে। এক পর্যায়ে আমি দিতে বাধ্য হই। এবং অবাক হলাম কারন তারা আমার সাথে ঘুষ দুর্নীতি নিয়ে কথা বলে টাকা চাইলো।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJY6B6PA
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০

কমিউনিটি ক্লিনিক, রসুলপুর, চান্দুরা, ব্রাহ্মণবাড়িয়া

When someone goes for basic health issue like fever, headache, gastric problem etc., the clinic govt employer first charges BDT10 taka per person to get govt medicine. It's totally illegal. Anyone can come here anonymously to verify it. It's happening almost during 5 years.

বিজয়নগর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTY3U576
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জাতীয় পরিচয় পত্র

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী —, বিভিন্ন সময় বিভিন্ন সেবাপ্রত্যাশিদের নিকট থেকে জাতীয় পরিচয় পত্র বের করে দিতে বিভিন্ন অযুহাতে ছোট বড় অংকের টাকা নেয়। কিন্তু বিনিময়ে দেয় কম্পিউটার দিয়ে বানানো ভুয়া আইডি। যা গ্রাহক বুঝতেও পারেনা। বা তার কর্মকর্তারও কোনো ভ্রুখেপ নাই। আমার থেকে নিয়েছে ৭০০টাকা।

পত্নীতলা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ6HSX36
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

এমপিওভুক্ত শিক্ষকের থেকে যোগদানের সময় টাকা লেনদেন

আমি ৭ম গনবিজ্ঞপ্তিতে বাগেরহাটের একটি মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করি প্রায় ২৮০ কি.মি. দূর থেকে।কিন্তু আমার থেকে এখানের প্রিন্সিপাল ৩০০০০ টাকা দাবি করে। আমি ২৫০০০ টাকা দিয়েছি। বর্তমানে উনি সাবেক প্রিন্সিপাল উনার বিরুদ্ধে এলাকায় প্রচুর অভিযোগ। শুধু আমি না আমার আগে আমার আরো ৫ কলিকের থেকে ১০০০০০ টাকা নিয়েছে।তার আগে অনেকের থেকে ৮০/৫০ হাজার টাকা নিয়েছে।

বাগেরহাট, মোড়েলগঞ্জ, গুলিশাখালি, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHQ6QB9Q
মন্তব্য