সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

তিতাস গ্যাস সফটওয়্যারে নাম এন্ট্রি

আমাদের তিতাস এর গ্যাস লাইন মিটার সবগুলো নাকি সফটওয়্যার এ এন্ট্রি হয়নি। অথচ আমরা নিয়মিত বিল পরিশোধ করছি। এখন সফটওয়্যার এ নাম তুলতে আরো ২ লক্ষ টাকা দিতে হবে। যদিও পরবর্তীতে আমি ২ লক্ষ টাকা দেইনি। বিষয়টির কোন আপডেট যাওয়ার সুযোগ নেই কারণ তিতাসে অফিসে কোন তথ্য দেখা যায় না। সফটওয়্যার এ কোন নাম মুছে দিলেও বুঝার উপায় নাই। তারাই মুছে ফেলে আবার নাম তুলার জন্য ঘুষ খায়।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKLGXTDM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪.৫ হাজার

সরকারি ক্রয়ের বিল পাস

সরকারি অফিসের প্রয়োজনীয় খরচের বিল একাউন্টস অফিসে সাবমিট করলে অডিটর ৫% হারে ঘুষ না দিলে বিল এর কাজ করেনা। বাধ্য হয়ে দিয়ে কাজ করতে হয়।

মাদারিপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK88RW2A
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৭.০ হাজার

এমপিও ভুক্তি + বকেয়া আবেদন+ বিএড আবেদন

এমপিওভুক্তি আবেদনে উপজেলা থেকে ফাইল ফরওয়ার্ড করতে উপজেলা শিক্ষা অফিসার সরাসরি ৩ হাজার টাকা দাবি করেন। এবং টাকা দেওয়ার আগ পর্যন্ত ফাইল আটকিয়ে রাখেন। এছাড়াও বকেয়া বেতন , বিএড স্কেল সংক্রান্ত কাজেও ২০০০ এর নিচে একটাকায়ও ফাইল ছাড়বেন না বলেও ঘোষণা দেন। আমি ছাড়াও শত শত শিক্ষক থেকে ফাইল আটকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ একজন কম্পিউটার অপারেটর থেকে বর্তমানে সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার) দূর্নীতি করছে তা অকল্পনীয় । ইউনও মহোদয় অনেক স্ট্রিক কিন্তু আজ উনাত চোখের সামনে এমন করছে যা উনার স্ট্রিকনেসকে উনি নিজেই হাসির পাত্র বানিয়ে ফেলছেন।

বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTR2PVYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

ঘাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী । ২০২০ সালের ঘটনা । জেএসসি ও এসএসসি সার্টিফিকেট আনতে গেলে স্কুল প্রধান আমার কাছে 1000 টাকা দাবি করে পরে আমি 500 টাকা দিয়েছিলাম।

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYSLH78D
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving licence and motorbike

এটি শুধু এখানে নয় সারা বাংলাদেশে প্রায় ৪ হাজার টাকা বাধ্যতামূলক ঘুষ দিতে হয়। প্রত্যেকটি মোটরসাইকেলের শোরুম এর সাথে জড়িত। আমাদের এখানে নিয়ম হলো, কেউ নতুন বাইক ক্রয় করলেও সবকিছু ঠিকঠাক করলেও জমা দেওয়ার সময় এক হাজার টাকা দিতে হবে। এটি ওপেন সিক্রেট। টোটাল পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ যায়। ঘোষ হিসেবে এ টাকাটা অবশ্যই দিতে হবে। ড্রাইভিং ও মোটরসাইকেল লাইসেন্সের জন্য।

Patuakhali, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRTVEGTP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩০০

Passport

শেই লোক আমার কাছে তার ছেলেরা কোথায় কী পড়ে, সেই গল্প শোনায়। কারণ তখন — ক্ষমতা থেকে নেমে যায়, যার কারণে সরাসরি ঘুষ চাইতে পারে না। গল্প শোনানোর পর বলে, “আমাদের কিছু না দিলে আমরা এই বেতনে সংসার কীভাবে চালাব?” পরে ভাবলাম, ৩০০ টাকা দিয়ে দিই, পাসপোর্ট নাহলে অ্যাপ্রুভ হবে না।

Faridpur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKAYUGBZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নাগরিক সনদ

আমি নাগরিক সনদ আনতে গিয়েছিলাম, যিনি নাগরিক সনদ লিখে দেন, তিনি ১০০ টাকা ঘুষ ছাড়া দেবেন না এবং সাত দিন ঘুরিয়েছেন, পরে ১০০ টাকা দেওয়ার পর আমি নাগরিক সনদ টি পাই, এটা ছিল গৌরনদী পৌরসভা।

বরিশাল, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRZA3G24
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

গাড়ির নাম ট্রান্সফার

ফাইল হারানো গিয়েছে নতুন ফাইল করার জন্য ১০০০০ টাকা লাগবে । বিআরটি এ মিরপুর ২০৬ নম্বর রুমের — ফোন নাম্বার —

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKMK3F9K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি

ডিক্রিমূলে নামজারি করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম। তারা এক লক্ষ টাকা দাবি করছে। পরে ৭০০০০ টাকায় মিটমাট হয়। ৫০ হাজার টাকা পরিশোধ করেছি, ৮ মাস হয়ে গেছে এখনো খতিয়ান পাইনি। আমাকে হয়রানি করতেছে।

কক্সবাজার, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTCYLB96
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সরকারি কাজের বিল উত্তোলন।

প্রতিটি স্থানীয় সরকার প্রকৌশল অফিস যেকোনো সরকারি কাজের বিল প্রদানের সময় উক্ত বিলের ১২-১৫% ঘুষ হিসেবে আদায় করে অন্যথায় কোনো বিল উত্তোলন সম্ভব হয় না। এই টাকার ভাগ উক্ত অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে অ্যাকাউন্টস পর্যন্ত ভাগাভাগি হয়।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZ3TTAQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

Tejgaon Model High school

তেজগাঁও মডেল হাইস্কুলের 2018 সালের ম্যনেজিং কমিটির সদস্য —, আমাকে চাকরি ফেরত দেওয়ার নাম করে আমার কাছ থেকে 200000 টাকা ঘুষ নিয়েছে। অবশ্য আমাকে চাকুরি ফেরৎ দিয়েছিল। পরবর্তীতে আমার টাইমস্কেল অনুমোদনের জন্য আমার কাছ থেকে 100000 টাকা ঘুষ নিয়েছে এবং 40000 টাকা মূল্যের একটি কম্পিউটার ঘুষ নিয়েছে। আমি তা দিতে বাধ্য হয়েছিলাম। আমি তেজগাঁও মডেল হাইস্কুলে সহকারী শিক্ষক ছিলাম। পরবর্তীতে তাদের অত্যাচারে চাকরি ফেলে রেখে চলে আসতে বাধ্য হই।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKKC3B2X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমার বোনের নার্সিং চাকরি হয় ২০২১ এ । পুলিশ ভেরিফিকেশন হয় ২০২৫ এ । পরে পুলিশ ভেরিকেশন এর জন্য ময়মনসিংহ জিরো পয়েন্টে ডিএসবি অফিসে যেতে বলে । তারপর ওখানে টাকা চাওয়া হয় পরিমাণ বলে নি । প্রথমে 500 দিতে চাইলাম । উনি বলে না না না । পরে 1000 দিলাম তাও অসন্তুষ্ট। বুঝলাম 2500 থেকে 5000 দিতে পারলে খুশি হতো।

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYGV4JA7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমা খারিজ

গুনবতী বাজারে আমাদের একটি জায়গাতে বিল্ডিং আছে। কিন্তু যাদের থেকে আমরা জায়গা কিনেছিলাম তারা সঠিক ভাবে রেজিস্ট্রি দেয়নি। টা ঠিক করার জন্য আমরা দীর্ঘ দুই বছর ধরে চেষ্টায় আছি। কিন্ত ভূমি অফিসের কর্মচারীরা টাকা ছাড়া কোন কাজ করে না।

গুনবতী, কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7RVZQ4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি করার জন্য

জমির রেজিস্ট্রেশন কৃত নামজারি করার জন্য সরকারি ফি ১১০০ টাকা। তবে আমার কাছ থেকে ১৫০০০ হাজার টাকা আদায় করেছে।

উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKUCF2BY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব দেয়ার জন্য

মিউটেশন মামলা নম্বর- — এর প্রস্তাব প্ররণের জন্য আমি ভূমি অফিসে যাই, তারপর ওখানে তহসিলদারের কিছু সহকারী থাকে যারা সরকারি চাকরি করেনা তবে ঐ অফিসে সকল ঘুষ লেনদেন ওদের মাধ্যমেই হয়ে থাকে এর মধ্যে আমি — নামের একজন ওমেদার (পিওন) কে উল্লেখিত মামলাটির প্রস্তাবপত্র প্রেরণের জন্য ৫০০০/- টাকা প্রদান করি তবে আমার কাছে ১০,০০০/- টাকা দাবি করেছেন।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZJ99XT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০০ লাখ

চাকরির জন্য

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ২০২৩ সালে আমার চাচতো বোন ১৫০০০০০ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি চাকরি নিয়েছে। শিক্ষা অধিদপ্তরের ভেতরের কোন কর্মচারীর সাথে এ লেনদেন হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে।সকল কাজ করে দেন গোসাইরহাট উপজেলা নাগেরপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক (......নাম....)তার মাধ্যমে। তিনি মূল হোতা। এই নিয়োগে আমার ইউনিয়নে অর্থের বিনিময়ে আরো কয়েকজনের চাকরি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫। আমার চাচাতো বোনের ছেলের ১৫০০০০০টাকার বিনিময়ে চাকরি হয় ।

শরীয়তপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKAGHVKA
মন্তব্য