সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৩.০ হাজার

টিএডিএ সহ, সরকারি কর্মচারীদের অন্যান্য বিল ভাতা,

এসএফসি (পূর্ত),ঢাকা সেনানিবাসে লজিস্টিক এরিয়া সদর দপ্তরের লাগোয়া ভবন।সরকারি কর্মচারীদের বেতন ভাতা এখান থেকে অডিট নিষ্পত্তি করে পরিশোধ করে।সরকারি কর্মচারীদের বেতন ব্যতীত যাবতীয় বিলের মোট টাকার ২৩% পর্যন্ত তাদেরকে অগ্রীম ঘুষ দিতে হয়।তারপরও ভালো আচরণ করে না।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK94Q9NX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

ঘুষ

পাসপোর্ট অফিসে সব ঠিক থাকা সত্ত্বেও কয়েকবার কাগজ জমা দিয়েছি কিন্তু ডকুমেন্ট সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বারবার রিজেক্ট করে পরে কম্পিউটার দোকানে গিয়ে জানতে পারলাম তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া লাগে ওই টাকার বিনিময়ে তারা কাগজে একটা কোড বা নাম্বার লিখে দেয় ওটা তাদের কাছে গেলে তারপর হয়ে যায় বাধ্য হয়ে দিয়েছি তারপর কাজ হয়ে গেছে

বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRRNAVSE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৩.০ হাজার

টিএডিএ সহ, সরকারি কর্মচারীদের অন্যান্য বিল ভাতা,

সরকারি কর্মচারীদের টিএডিএ বিলের মোট টাকার ২২% অগ্রীম দিতে হয়।আগে টাকা নেয় তারপর বিল অনুমোদন করে।সেবা গ্রহণের জন্য এসএফসি(পূর্ত)অফিস, ঢাকা সেনানিবাসে, লজিস্টিক এরিয়া সদর অফিসের পার্শ্ব লাগোয়া ভবন।বেতন বিল শাখা।৪ তলায় গেলে ছালাম দিলে তাঁরা ছালাম নেয় না।অফিসের ঝাড়ুদার — ও অন্যান্য চতুর্থ শ্রেণির কর্মচারী বিলাসবহুল গাড়ি চালায়।অন্যান্য কর্মচারীদের জীবন যাপন খুবই উচ্চ বিলাশী।ডেসপাসে বিল নথিভুক্ত করে রিসিভ করতে প্রতিটি কাগজ প্রতি ২০০ টাকা নেয় এবং ডাকযোগে পৌঁছলে টাকা হাতে না পাওয়া পর্যন্ত বিল রেকর্ড এবং রিসিভ না করে ফেলে রাখে এবং এভাবে কয়েকদিন পর বিল হারায় আবার তাদেরকে বেশি টাকা জরিমানা সহ দিলে সেই বিল খুজে পায়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKTWLPXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রবাসী কল্যন ব্যাংক (বোয়ালমারী, ফরিদপুর)

আমি একজন প্রবাসী গত জুলাই, ২০২৫ তারিখ প্রবাসী কল্যন ব্যাংক বোয়ালমারী, ফরিদপুর শাখায় জায় প্রবাসী লেন নেয়ার জন্য। সেখানে যাওয়ার পর লোন এর সকল শত পুরন করার পরেও আমাকে লেন পেতে লাখে ৫,০০০ টাকা ঘুস দিতে হয়। ৩,০০,০০০ টাকার বিপরীতে আমাকে ১৫,০০০ (পনেরো হাজার টাকা) ঘুস দিতে হয়। এটা এক প্রকার নিয়মে পরিনিত হয়েছে। কোন উপায় না থাকায় ঘুস দিতেই হয়। ব্যাংক এর ম্যানেজার থাকে পিওন সবাই এটার ভাগ পাই।

বোয়ালমারী, ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKKQXSQZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Police verification for passport

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে ডাক পড়ল। বাবা পকেটে ৫০০ টাকার দুইটা নোট দিয়ে বলেছিল, “চাইলে দিস, একটায় না হলে দুইটা।” উনি কাগজপত্র দেখার সময় গল্প করতে গিয়ে জানলাম, উনি আমার চেয়ে ২-৩ বছরের সিনিয়র, EEE পড়েছেন। আমি বললাম, “আপনি তো আমার বড়ভাই!” ভাবলাম, বড়ভাই বলার পর অন্তত লজ্জায় টাকা চাইবেন না। কাজ শেষ। মনে মনে বললাম, যাক, বেঁচে গেলাম। ঠিক তখনই উনি হাত বাড়িয়ে বললেন, “৫০০ টাকা দেন।” উনার নির্লজ্জ মুখের দিকে তাকিয়ে ৫০০ টাকা দিয়ে চলে আসলাম। বাবা ঠিকই বলেছিল।

Bogura, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ7CLPLJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬০.০ হাজার

ফ্ল্যাট রেজিষ্ট্রেশন

আমার ফ্ল্যাট রেজিস্ট্রি করার জন্য ৬০০০০হাজার টাকা দাবি করেছিল । এর কম হলে লয়ার রাজি হচ্ছে না কারণ ঘুষ ছাড়া সাব রেজিস্ট্রি কাজ করে না।পরবর্তীতে বাধ্য হয়ে ৫০০০০হাজার টাকা ঘুষ দিয়ে আমার ফ্ল্যাট রেজিস্ট্রি করতে হয়েছিল । ভুমি, সাব রেজিস্ট্রি, সিটি কর্পোরেশন এইসব জায়গায় সব দুর্নীতিবাজ লোকজনের আড্ডাখানা ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTNPGLEB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫০ লাখ

পেনশন

আমার বাবা পাবলিক হেলথে চাকুরী করতো।বাবা চাকুরী অবস্থায়ই মারা যায়।বাবা চাকুরী করতো সিলেট হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায়। তো এই পেনশনের টাকা তুলতে গিয়ে সীমাহীন হয়রানির মুখোমুখি হইছি।সিলেট বিভাগের পাবলিক হেলথ অফিসে আমরা ছয়-সাত বার চার ভাইবোন ও আমার মা গিয়েছি। টাকা দেড় লাখ আগেই দিয়ে দিছি তাও কাগজ পত্র ওকে করে নাই।একটা মহিলা অফিসার ছিলো আল্লাহ ওনাকে হেদায়েত করুক।ওনার মত জঘন্য মানুষ আমি দেখি নাই। টাকা দেড় লাখ দিছি এবং কুমিল্লা থেকে ছয় সাত বার সিলেট গিয়েছি আমাদের পুরো পরিবার।এভাবেও আমরা ভালো ক্ষতিগ্রস্থ হয়েছি।যখনই সিলেট গিয়েছি ১৫থেকে ১৬হাজার টাকা খরচ হয়ে যেত।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT5UE5Z3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

উপজেলা সার্ভে রিপোর্ট

যে ভূমির উপর ভবন নির্মাণ হবে তার উপজেলা ভূমি অফিস থেকে সার্ভে টিমের মাধ্যমে সার্ভেইং করাতে হয়।ঘটনাটি গত দু'মাস পূর্বে এই মর্মে উপজেলা এল জি ইডি অফিস থেকে উপজেলা প্ল্যানের এপ্রোবাল এর প্রয়োজনে সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসে সার্ভে রিপোর্টের জন্য আবেদন করি, সার্ভেয়াররা আবেদনে প্রেক্ষিতে প্রায় এক সপ্তাহ পরে ভূমির স্থলে যায় এবং আরো এক সপ্তাহ পরে রিপোর্ট তৈরি করে প্রতিবেদন আকারে এসিল্যান্ড অফিসে পাঠায় যার জন্য ৫০০০/- টাকা নগদ আদায় করে। পরবর্তীতে এসিল্যান্ডের সহ কর্মকর্তা দালাল মারফতে ২৫০০০/- টাকা দাবি করে আমরা নিরুপায় হয়ে ২০০০০/- টাকায় এসিল্যান্ডের সাইন নিতে পেরেছি। এভাবে নিয়মিত ল্যান্ড ক্লিয়ারেন্স রিপোর্টের নামে এই রিপোর্ট পেতে ভূমি মালিকদের ঘাম ছুটে যাচ্ছে।

সীতাকুণ্ড, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTLGTDQ8
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬.০ হাজার

৫ম শ্রেণির প্রত্যয়ন পত্রের জন্য টাকা দাবি ও ভর্তি ফি আদায়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উর্ত্তীণ ৩৬ জন শিক্ষার্থীদের কাছে ৫ম শ্রেণির প্রত্যয়ন পত্রের জন্য ২০০ টাকা করে দাবি করে। টাকা না দিলে ৫ম শ্রেণির প্রত্যয়ন পত্র দিবে না। আমি বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে ৫ম শ্রেণির প্রত্যয়ন পত্র সংগ্রহ করি। এছাড়া ২০২৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে গড়ে ১০০ টাকা ভর্তি ফি নিয়েছে। সব কিছু মিলিয়ে প্রধান শিক্ষক আনুমানিক ৬০০০ টাকার বেশি ঘুষ নিয়েছে।

বরমহাটি এবি ইউনিয়ন, লালপুর, নাটোর, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJNZEA7H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

উপজেলা সমবায় অফিস, শেরপুর, বগুড়া

আমার বাবা শেরপুর উপজেলার একটি সমবায় সমিতির সভাপতি । বাবা অসুস্থ থাকায় সমিতির সম্পাদক এর সাথে আমাকে উপজেলায় পাঠায় যে, সমিতির ৩ বছর পরপর ভোট করতে হয় । ব্যবস্থাপনা কমিটির জন্য । আমি যাওয়ার পর ভোট করিয়ে দেওয়ার জন্য সমবায় অফিসার ৩০ হাজার টাকা দাবি করে । অন্যথায় ভোট না হইলো আমাদের এলকার সমিতি বাতিল হয়ে যাবে বলে হুমকি দেয় । কোন উপায় না পেয়ে আমরা অফিসের অন্য মহিলা স্টাফ নতুন জয়েনিং এর কাছে যায় , গিয়ে তারপর সব খুলে বলি , তিনি অফিসার এর কাছে গিয়ে কথা বলে পরে আমাদের জানায় ১৫ হাজার দিলে কাজ করে দিবে । পরে বিষয়টি বাবাকে জানালে , বাবা বলে একটু খরচ হয় সর্বোচ্চ তা ১৫০০ থেকে ২০০০ টাকা এত টাকা কেমনে ? পরে বিষয়টি আমরা এলাকায় জানানোর পরে মিটিং করে সিদ্ধান্ত হয় সভাপতি অসুস্থ আপাতত এটা করে নেওয়া যাক ।

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJUYMUD2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাবার জন্য মাধবপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করেছিলাম

মাধবপুর, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY4JSRBV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

Verified এর সময় ৪ হাজার ঘুষ দিয়েছি

আমার নাম ভুল হয়েছিল। তাছাড়া ঐখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল কিন্তু বাড়ি ছিল না এই জন্য

বান্দরবান, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTNJAGJP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভুমিকর পরিশোধ

আমাকে বলল আবাদিজমি কিন্তু শ্রেণি ভিটা আছে ১ একর খাজনা পরবে ৪২ হাজার,১০০০০ টাকায় সেই খাজনা হলো ৪৫০০

ভরতখালী, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNV3Q7EQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০০ লাখ

বন্দোবস্ত নথি বাতিল প্রক্রিয়া

১৩০০০০০ টাকা পরিশোধ করেছি, আরো কত টাকা লাগে জানি না। ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা ভুমি অফিস, ডিসি, এডিসি রেভিনিও, বিভাগীয় কমিশনারের অফিস পর্যন্ত এত টাকা খরচ হয়েছে। যা আরো চলমান রয়েছে। কত টাকা যাবে এখন ও জানিনা। এখন ও কোন সমাধান পাইনি।আল্লা ভালো জানে।

হাতিয়া উপজেলা, নোয়াখালী জেলা,, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT6DVHSK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে সরকারী ফি ব্যাতিত ঘুষ দাবি করে। সবাই দিয়ে আসতেছে। কারও জন্য ছাড় নেই।

টাংগাইল, মির্জাপুর, তরফপুর ইউনিয়ন পরিষদ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZZ47C4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সরকারি কোর্সের ফর্ম তুলতে ১০০ টাকা করে নিছে।

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জ এর দপ্তরি — Sicip সরকারি ফ্রি কোর্সের জন্য ফর্ম তুলতে ১০০ করে টাকা নিয়েছে। যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার কথা ছিল। ফর্ম জমা দেওয়ার সময় আরো ২০ টাকা করে দাবি করে।

টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTNKAAL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

BMDC এমবিবিএস রেজিষ্ট্রেশন

এমবিবিএস শেষ করে ১ বছর ইন্টার্নিশিপ করার পর বিএমডিসি রেজিষ্ট্রেশন করা লাগে। এক্ষেত্রে ঘুস না দিলে অনেকদিন সময় নেয় রেজিষ্ট্রেশন সার্টিফিকেট দিতে আর ঘুরায়। আর ঘুস দিলে ১ দিনের মধ্যে দিয়ে দেয়। ওখানকার কর্মচারী আমার থেকে ৫ হাজার টাকা নিয়েছিল। এরকম আরও অনেকেই আছে ওখানে। সামান্য ক্লার্ক ঢাকায় দামী বাড়ি, গাড়ি। কয়েক দিন পর পর বিদেশ সফর দেয়।।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKN9SW75
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

পরীক্ষার রিপোর্ট এবং ফাইল সংগ্রহ করতে

জাতীয় পঙ্গু হাসপাতাল ( নিটোর)৷ আমার মামার আটো-সিএনজি সংঘর্ষে হাত তিনখানা ভেঙে যায়৷ আমরা চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে (নিটোর) হাসপাতালে ভর্তি হই৷ সেখানে রোগীদের এক্স-রে করার পর রিপোর্ট সংগ্রহ করতে গেলে ভিতরে ডেকে নিয়ে বখশিশ দাবি করে এবং প্রতি রোগ থেকে ১০০ টাকা করে নিচ্ছে৷ হাসপাতালে নিয়োজিত আনসারগণ সিরিয়াল আগে এনে দিবে বলে বখশিশ চায় এবং ১০০ টাকার কমে নিতে চায় না৷ অপারেশন করার পর আবজারবেশনে রাখার সময় দায়িত্বরত নার্স ১০০ টাকা চায়৷ রোগীর ছাড়পত্রের ফাইল সংগ্রহ করতে টিন শেডে গেলে সেখানে ৫০ টাকা বখশিশ দিতে হয়৷ এগুলো প্রতি মুহূর্তে ঘটে চলেছে৷

ঢাকা শেরেবাংলা নগর৷, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKGKTUDG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫০ লাখ

মিসকেস

আমার প্রাপ্ত ওয়ারিশান সম্পত্তি আমার ভাইয়েরা খারিজ করে নিলে, ভূমি অফিস সদরে এক মিসকেস দায়ের করি৷ আমার মিসকেস অকারনেই মাসের পর মাস ঘুরিয়ে আমাকে ঘুষের অফার করে । আমি উপায়ন্তর না পেয়ে ২৫০০০০ ( আড়াই লক্ষটাকা) ঘুষ দিই। ঘুস নেওয়ার পরও আমাকে ঘুরাচ্ছে।আরও চাই ঘুষ। কিন্তু আমি অপারগ।

জামালপুর সদর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLTLSNB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি কোন দালাল ছাড়াই সরাসরি পাসপোর্ট আবেদন করি আমার পরিবারের জন্য। অনলাইনে পেমেন্ট করায় তারা আমার চালান কপি নিয়ে ভুল ধরে। বলে চালান কপি অন্য রকম হওয়ার কথা। যদিও ওয়েবসাইটে ভেরিফাই করা যাচ্ছিল তবু তারা আমার এপ্লিকেশন গ্রহণ না করে ফিরিয়ে দেয়। পরে দালাল ধরে ৬ হাজার টাকা দেওয়ার পরে সেই একই ব্যক্তিগণ বিনা বাক্যে এপ্লিকেশন জমা নেয়, যেন কোনো সমস্যাই নেই।

ঝিনাইদহ, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHXDPFBP
মন্তব্য