All reports

19,118 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,451 reports found
Report a bribe
Paid Education Office ৳8.0K

‌পেনশন

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার পেনশ‌নের ফাইলে ১০ থে‌কে ২০ হাজার টাকা দা‌বি ক‌রেন শিক্ষক নেতার মাধ্যরম। আমার কা‌ছে প্রথ‌মে ২০ হাজার দা‌বি কর‌লে প‌রে ৮ হাজার টাকায় দফা হয়। আমি টাকা প‌রি‌শোধ ক‌রে‌ছি। কিন্তু আমার কাজ‌টি এখনও শেষ হয়‌নি।

চুয়াডঙ্গা, Khulna 26 August 2026 7 views KHNK4W6U
0 Comments
Paid Passport Office ৳10.0K

নতুন পাসপোর্ট

গাজীপুর পাসপোর্ট অফিস দালালের আখড়া। আমার স্থায়ী ঠিকানা সিলেট, বর্তমান ঠিকানা গাজীপুর। অফিস থেকে বলছে গাজীপুর পাসপোর্ট করা যাবেনা। শত চেষ্টা করেও জমা দিতে পারিনি। বাইরে দালাল ১৫০০০ টাকা দাবি করে। পরে ১০০০০ দেই। আগের কাগজেই জমা হয়

গাজীপুর, Dhaka 26 August 2026 6 views DKYWEXLE
0 Comments
Paid Other public office ৳11.0K

কৃষি ব্যাংক থেকে কৃষি লোন

আমি আমার বাড়ির জমির কাগজপত্র দিয়ে লোন করায় গরু বাছুর আবাদি জমির কাগজপত্র কমপ্লিট করে লোন পাওয়ার আবেদন করি তবুও ঘুষ ছাড়া লোন পাওয়া যায় না

জামালপুর, Mymensingh 26 August 2026 4 views MYXW344V
0 Comments
Paid Passport Office ৳4.0K

নতুন পাসপোর্ট তৈরি

প্রতিষ্ঠানের বাহিরে কিছু কম্পিউটারের দোকান আছে যেখান থেকে ফরম পূরণ করা লাগছে,সরকারি ফিস সাথে অতিরিক্ত ঘুষ ওখানেই জমা দেওয়া লাগে, ঘুষের বিনিময় তারা ফরমের ভিতরে একটি দাগ এঁকে দেয়, যে দাগ দেখে ওখানকার কর্তৃপক্ষরা কাজ করে, দাগ দেখলে বুঝা যায় যে এই ব্যক্তি আগে ঘুষ দিয়ে দিয়েছে তারা সরাসরি হাতে নেয় না, এভাবে ঘুরিয়ে নেয় অভিনব কৌশলে

বরিশাল, Barishal 26 August 2026 4 views BRXFTVET
0 Comments
Paid Accounts Office ৳12.0K

জি‌পিএফ লোনের আবেদন পাস সংক্রান্ত

আমি ৬ লক্ষ টাকা জি‌পিএফ লোন পাশ করতে গিয়েছিলাম, অডিটর সাহেব পার্সেন্টেজের হিসেবে প্রথমে ২% হারে টাকা দাবি করেছিল তারপর ওয়ান পারসেন্ট হারে ।অবশেষে ২০০০ টাকার কম উনি ছাড়বে না আমি দিয়েছি ৭০০ টাকা তারপর আমি আমার অফিসের প্রধান সহকারী কে জানিয়েছি সে ধামকি দিয়ে 700 টাকায় কাজটি করে নিয়ে এসেছে।

Rangpur, Rangpur 26 August 2026 6 views RN9MA9QL
0 Comments
Paid Sub-Registry Office ৳18.0K

নাম জারী

আমি ১ গন্ডা জমি নামজারী সরকারী ফি ১৫০০ টাকা,ঘটনাটা ঘটে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সাব রেজিস্ট্রার অফিসে, আমার কাজ থেকে ১ গন্ডা জমির নামবজারী নাবদ ১৮,০০০ টাকা নিয়েছে,সাব রেজিস্ট্রার অফিসে টাকা না দিলে কাজ হয় না। ওনার বিষয়ে মানব বন্দন ও করা হয়েছে। কিছুই হয়নও

চট্টগ্রাম, Chattogram 26 August 2026 6 views CTGJBRZR
0 Comments
Paid Land Office ৳15.0K

নামজারী

সার্ভেয়ার, এবং কানুনগো এর সহকারী বা অফিস এসিস্ট্যান্ট এর মাধ্যমে রুমের বাইরে টাকা দাবী করা হয়েছিল, এবং অফিসের বাইরে চায়ের দোকানে টাকা পরিশোধ করতে হয়েছিল।

এসি ল্যান্ড অফিস, মাজার রোড, মিরপুর, ঢাকা।, Dhaka 26 August 2026 6 views DKB5FRP8
0 Comments
Paid City Corporation ৳10.0K

Holding tax assessment

মিনিমাল হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট করার জন্য ১০০০০হাজার টাকা দাবি করেছিল। দাবি না মানায় ৫০০০টাকার পরিবর্তে ৪৫০০০হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে। পরে ৭০০০হাজার টাকা ঘুষ দিয়ে ৬০০০হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ।

Khulshi, Chattogram 26 August 2026 6 views CT9ZCMW8
0 Comments
Paid Land Office ৳5.0K

জমির দাখিলা বা খাজনা

ভূমি অফিসে নায়কের কাছে যাওয়াই অনলাইন খাজনা পেমেন্ট করার সময় ১১ হাজার টাকা দেখাই ছিল সেইখানে ৫০০০ টাকায় অন্য দালালে করে দিতে চাইছে আমি সেই দালালের প্রথি বেছে নিলাম সরকারে পেল 134 টাকা ৪৮৬৬ টাকা পেল দালাল

জামালপুর, Mymensingh 26 August 2026 6 views MY9UVLEA
0 Comments
Paid Passport Office ৳1.0K

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট করার সময় বিভিন্ন ভুল ধরছিল। এবং বলে যে পাসপোর্ট হবে না কিন্তু এক পিয়ন বলে যে ভাই স্যারকে এক হাজার টাকা দিন তাহলে পাসপোর্ট হয়ে যাবে। যখন এক হাজার টাকা দিলাম তখন ওই ফর্ম নিয়ে আবার পাসপোর্ট করে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 26 August 2026 4 views RJZSW35A
0 Comments
Paid Passport Office ৳3.0K

passport apply

ami nije nije amar passport apply kori, korar por ami joma dite jai , oikhane proffesion diyechilam privet service sobai etai dey, uni amk jigges korlen ki koro ami bole chilam student uni oita mark kore diye bolen eta thik kore asun. kintu amar ager joner o same privet service likha cilo oi chele ssame kotha bolce student or file nice amar file ne nai karon ami dalal dore jai nai ,tokon dalal der sign chilo sottayito joonno seal mara hoto oi nam er seal tai bujaito eta kon dalal theke asce, pore jokhn dalal dore aslam same kagoj diyai joma disilam.

Noakhali, Chattogram 26 August 2026 6 views CTEF7R4L
0 Comments