সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৪৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমির নামজারি (মিউটেশন)

আমি আমার জমির নামজারি (মিউটেশন) করাতে গিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত ৮,০০০ টাকা না দেওয়ায় ব্যর্থ হয়েছিলাম। শেষ পর্যন্ত টাকাটা দিয়ে কাজটি সম্পন্ন করলাম।

cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTKBK4JL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খাজনা প্রদান

৬বার আবেদন করেছি ৭শতাংশ জমির খাজনা দেয়ার জন্য কিন্তু প্রতিবান বলেছে সার্ভারে আসেনা, এভাবে একে একে ৬ বার আবেদন এ ৬০০ টাকা দিয়েছি পরে অন্য একজন পাঠিয়েছি তিনি চা পানির খরচা দিতে চেয়েছেন আর কাজ করে দেয়ার দেবার জন্য, ১০০০০ টাকা তাকে দেয়া হয়েছে ৭ বছরের খাজনা দেয়ার জন্য এই টাকা দেয়ার পরে উনি সার্ভারে তত্থ্য খুজে পায় আর আমাদের খাজনা পরি শোধ হয়

বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRGEB7PU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ট্রেড লাইসেন্স আবেদনের জন্য ১০০ টাকা ঘুষ নিয়েছে

আমি ট্রেড লাইসেন্স করার জন্য যাই আমি তাকে বলি যে আমি অনলাইনে আবেদন করে এসেছি সে বলে এখন এখানে 100 টাকা দিতে হবে তারপর আমাকে একটা কাগজ ধরিয়ে দেয় দিলে আমি সে কাগজটি জমি দিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে ফ্রিতে ১৪০০ টাকা

শুভাঢ্যা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ১৩১০, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYE4GS3
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্ট রিনিউ করার জন্য যা যা ডকুমেন্টস দরকার সব নিয়ে জমা দেওয়ার পরেও একবার একটা নতুন নতুন ডকুমেন্টস আনতে বলে এভাবে ২/৩বার আনার পরে আমার কাছে আরেক টা ডকুমেন্টস আনতে বলে যা অনর্থক কিন্তু এভাবে কিছুদিন গুরার পর পাসপোর্ট অফিসের সামনের কম্পিউটার এর টাইপিং এর যে দোকান গুলো ছিলো তারা ও এই দূর্নিতীর সাথে জড়িত।এমন এক দোকানের সাহায্য নিয়ে ঘুস দেয়ার পর আমার আর কোন কাগজ লাগেনি,ডিরেক্ট পিঙ্গার, আই দিয়ে ই-পাসপোর্ট করি।

চট্টগ্রাম (মনসুরাবাদ পাসপোর্ট অফিস), চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTYFY33B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০.০০ লাখ

আবেদন জমা

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ কোড সম্বলিতে মেইল কোডে আবেদন জমা না দিলে।প্রচুর হয়রানি করা এবং জমা নেওয়া হয়না। পাসপোর্ট ফরমের ৭৯ নং কলামে একটি বিশেষ মেইল থাকে যা বাইরের দালালদের কোড। এই কোড মূলত অফিসের অসাধু সিন্ডিকেটের দেওয়া যা বাইরের দালালদের দেওয়া হয় এই কোড ব্যবহার করে আবেদন করলে কোন হয়রানি করা হয়না। এই কোড ব্যবহারকারী দালাল প্রতিটি আবেদনের জন্য ১০০০হাজার টাকা করে অফিসকে দিতে হয়।প্রতিদিন পাসপোর্ট অফিস ২০০-৩০০ আবেদন জমা হয় যার ৯৮% বিশেষ কোডসম্বলিত। প্রতিদিন ৩০০ ফাইলের মধ্যে কোন কোডের মাধ্যমে কতটি আবেদন জমা হয়েছে এটা হিসাব রাখা হয়। এই হিসাব অনুযায়ী বাইরের দালালরা সপ্তাহে একবার অফিসে টাকা দিয়ে যায়।প্রতিটি দালালের জন্য আলাদা কোড বরাদ্দ। যার কোডে যতটি ফাইল জমা হয় সে ততটাকা প্রতি সপ্তাহে দেয়।

নোয়াখালী পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7A5MCW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Vat office Narsingdi

Return joma dite giye ghusher kotha othe Office theke Office sohayok dabi.koren khorchopati dite hobe sir der ke 2000 taka.,na hole tader list er othbena return joma er list Ekporjay na pere 1000 taka diye aste hoyese.😈

Narsingdi, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7Z7RZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

জ‌মির নাম পত্তন।

সরকারী খরচ মাত্র ৩৭৪ টাকা। কিন্তু কাজ ক‌রে দি‌তে ভু‌মি অ‌ফিসারকে দি‌তে হ‌য়ে‌ছে আরোও ৩৫০০ টাকা। সব মি‌লি‌য়ে আমি কাজ‌টির জন্য তা‌কে দি‌য়ে‌ছি ৪০০০ টাকা। টাকা‌টি না দি‌লে কাজটা ক‌রে দি‌বে না, স্পষ্ট জা‌নি‌য়ে দি‌য়ে‌ছি‌লো।

য‌শোর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH64E5L2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইনে আবেদন এবং টাকা পেমেন্ট করার পরে পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে গেলে এই কাগজ লাগবে,ওই কাগজ লাগবে বলে হয়রানি করে এবং বলে বাইরে দোকানে গিয়ে না হয় ক্যান্সেল করেন না হয় সবকিছু ডকুমেন্টস নিয়ে আসেন।বাইরে দোকানে ক্যান্সেল করতে গিয়ে দোকানদার বললো আমি সব কিছু করে দিতে পারবো ১৭০০ টাকা লাগবে।হাতে টাকা ছিলো ও না।মামাকে ফোন দিয়ে ২০০০ টাকা আনিয়ে তারপর দোকানদারকে টাকা দেই।পরে আমারে ১০৪ নাম্বার রুমে গিয়ে সাইন নিতে বললো।১০৪ নাম্বার রুমে থাকা লোকটা সাইন দিয়ে দিল।আমার ডকুমেন্টস এ যদি ঘাটতি থাকে তাহলে টাকা দেয়ার পরে আমার কাগজপত্রে সাইন কিভাবে দিল। যে লোকটা প্রথমে কাগজপত্র নিতে চাইছিল না তিনি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসছিল আর দোকানদার বলছিল সে নাকি ১৭০০ টাকা থেকে ২০০ টাকা পাবে বাকি থাকা পাসপোর্ট অফিসে

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTQJT9FH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশি ভেরিফিকেশনে টাকার জন্য আটকে রেখেছিল কর্তব্যরত থানার অফিসার পরবর্তীতে 1200 টাকার বিনিময়ে রাজি হয়ে যায় তারপরে আমার ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়।

পাঁচবিবি, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJEHVD44
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

খারিজ প্রস্তাব

আমি নামজারি এর জন্য যাই কিন্তু এই কাগজ কম আছে নানা রকম বাহান করে। যখন ২০০০ টাকা পরিষোধ করি তখন আর কিছুই লাগে নাই৷ দিয়ে দিছে ফাইল

মানিকগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKW9EAL8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়া

আমি নওগাঁ BRTA-তে নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য ঘুষ দিতে বাধ্য হয়েছি। নওগাঁ BRTA-তে ঘুষ ছাড়া কেউ লাইসেন্স পায় না। এখানে তারা এমন একটি সিস্টেম করে রেখেছে যে, আপনি ঘুষ না দিলে লিখিত পরীক্ষায় আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে। আমার সঙ্গে অনেকেই পরীক্ষা দিয়ে ফেল করেছে। কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে, তাতে কারও ফেল করার কথা না। আর আপনি ঘুষ দিলে শুধু ফিঙ্গার দেবেন, ছবি তুলবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ভাইভা দেবেন এবং চলে আসবেন। এটা শুধু একটি আনুষ্ঠানিকতা। ঘুষ দিলে আপনাকে ড্রাইভিংয়ের জন্য টেস্ট ড্রাইভও দিতে হবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিষয়টি অত্যন্ত হতাশাজনক।

নওগাঁ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJDPT7BP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রুগি ভর্তি

রুগি ভর্তি করার জন্য গোপালগঞ্জ সরকারি মেডিকেল থেকে ছাড় পত্র নিয়ে আসি মহাখালী বক্ষব্যাধিতে। তারা প্রথমে বলে ছিট ফাকা নেই পরে ৫০০ টাকা দাবি করে অতঃপর ৫০০ টাকা দিয়ে রুগি ভর্তি করি এক্সে করে রিপোর্ট আনার সময় অতিরিক্ত ১০০ টাকা দাবি করে তা নিয়ে তর্ক করি।।।। অবশেষে অতিরিক্ত ৫০ টাকা দিয়ে রিপোর্ট আনতে হয়েছে।

মহাখালী কলেরা হসপিটাল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKDKGTQP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধন করতে গেছিলাম,,কিন্তু যত টাকা প্রয়োজন তার থেকে টাকা বেশি নিছে ওরা,, _পরবর্তীতে এনআইডি ঠিক করতে ও ভুল করছে,, যেটা দেওয়া উচিত ছিল,, সেটাও ভুল করছে,,,ফলে আবার আমাকে ঠিক করতে হবে। উপজেলা : বীরগঞ্জ জেলা: দিনাজপুর বিভাগ: রংপুর

বীরগঞ্জ, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNGDQJHL
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট অফিস নোয়াখালী।

১০ বছরের পাসপোর্ট করতে গিয়ে প্রথমে বলা হলো, জায়গার নাম ঠিক নেই—আবেদন বাতিল করে নাকি প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে। অথচ এর আগেই ব্যাংকে ৫,৭৫০ টাকা জমা দিয়েছি। অফিস থেকে বের হওয়ার সময় এক দালাল এসে বলল, “১,৫০০ টাকা দেন, সব ঠিক করে দেবেন—আপনার কিছুই করতে হবে না।” শেষ পর্যন্ত টাকা দিলাম, আবার লাইনে দাঁড়ালাম। পাসপোর্ট অফিসার আমার দিকে ঠিকমতো তাকালেনও না, শুধু সিগনেচার করে দিলেন! পরে দেখলাম, দালাল আমার একটি কাগজ নিয়ে শুধু তাদের Gmail address যোগ করে দিয়েছে—আর তেমন কোনো পরিবর্তনই করেনি। এই হলো বাস্তবতা—নিয়ম জানেন না বলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দালালের মাধ্যমে কাজ করিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়! নোয়াখালী পাসপোর্ট অফিস।

Noakhali, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTKTK2P3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ইউনিয়ন পরিষোদের থেকে নাগরিক সনদ আনাতে অতিরিক্ত ১০০ টাকা এবং ওয়ারিস সনদ আনতে ২০০ টাকা দিতে হয়।

আমাদের কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিশোধে বর্তমানে নাগরিক সনদ আনতে গেলে অনলাইনের চার্জ এর কথা বলে ১০০,২০০,৩০০ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। আবার হোল্ডিং ট্যাক্স এর সময় আগের অনলাইন কপিতে যা উল্রেখ থাকে তার থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে। এটা আগে ছিল না। এখন এই পর্যয়ে সমস্ত এলাকার লোকদের থেকে সচিবগন টাকা নিতেছে । যা আগে ছিল না। এটা স্থানীয় সরকার মন্ত্রীর উচিত তদন্ত করা।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK94JZYA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

Police clearance certificate

2015 may 05. Police clearance certificate er jonno chakaria thanai AASI — — ke ami 3000 taka di. mane shee amar kashe dhabi kore. — ebong coxsbazar sp office e 3000 ne ek office — cell no — May 07 2015.

coxsbazar, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCHH4EW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

RAZUK er city jorip kotyan number

RAZUK er maddhom a plot er city jorip kotian number er jonno abedon kor le ditio tolai official lok file powa jacchena bola der mas gurar por office assistant ka 7000 taka r binimoy a official document ta pawa ji. Baktir chobi o takar somojotar phone record acha.

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKY255VB
মন্তব্য