সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

অনলাইনে আবেদন এবং টাকা পেমেন্ট করার পরে পাসপোর্ট অফিসে কাগজ জমা দিতে গেলে এই কাগজ লাগবে,ওই কাগজ লাগবে বলে হয়রানি করে এবং বলে বাইরে দোকানে গিয়ে না হয় ক্যান্সেল করেন না হয় সবকিছু ডকুমেন্টস নিয়ে আসেন।বাইরে দোকানে ক্যান্সেল করতে গিয়ে দোকানদার বললো আমি সব কিছু করে দিতে পারবো ১৭০০ টাকা লাগবে।হাতে টাকা ছিলো ও না।মামাকে ফোন দিয়ে ২০০০ টাকা আনিয়ে তারপর দোকানদারকে টাকা দেই।পরে আমারে ১০৪ নাম্বার রুমে গিয়ে সাইন নিতে বললো।১০৪ নাম্বার রুমে থাকা লোকটা সাইন দিয়ে দিল।আমার ডকুমেন্টস এ যদি ঘাটতি থাকে তাহলে টাকা দেয়ার পরে আমার কাগজপত্রে সাইন কিভাবে দিল। যে লোকটা প্রথমে কাগজপত্র নিতে চাইছিল না তিনি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসছিল আর দোকানদার বলছিল সে নাকি ১৭০০ টাকা থেকে ২০০ টাকা পাবে বাকি থাকা পাসপোর্ট অফিসে

ঘুষ দিয়েছি
খাগড়াছড়ি ৳১.৭ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTQJT9FH
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

পাসপোর্ট করতে গেছি। সেখানকার কর্তব্যরত অফিসার ফিঙ্গার এর জন্য 2000 হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন নয়তো হবেনা তখন বাধ্য হয়ে সেটিতেই রাজি হয়ে যায়

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJFGW8B5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজে ভর্তি বাতিলে অতিরিক্ত অর্থ দাবি

**ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজগুলোতে** ভর্তি বাতিল করতে গেলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৩৮,০০০ টাকা দাবি করা হচ্ছে। টাকা পরিশোধ না করলে কলেজ কর্তৃপক্ষ মার্কশিট প্রদান করছে না। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা জানায়, ভর্তি বাতিল করতে হলে পুরো এক বছরের বেতন ও অন্যান্য ফি পরিশোধ করে তারপর ভর্তি বাতিল করতে হবে। এর পাশাপাশি, ভর্তি বাতিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্বাক্ষর (সাইন) করিয়ে আনতে হয়। সেই স্বাক্ষর নেওয়ার জন্যও অতিরিক্ত ২,০০০ টাকা জমা দিতে হচ্ছে। ফলে ভর্তি বাতিল করতে ইচ্ছুক একজন শিক্ষার্থীকে অপ্রত্যাশিতভাবে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভোগান্তিকর ও আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK4R8JVU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

ব্যাংকের পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে ৫০০০ টাকা দাবি করে, ৪০০০ টাকা নাকি গাড়ি ভাড়া ও অন্যন্য খরচ বাবদ লেগেছে। পরে ১০০০/- পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
ফটিকছড়ি ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT3HMX5G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন

আমি আমার মেয়ের জন্মনিবন্ধন করাতে গিয়ে ৫০০ টাকস লাগে নাকি সব মিলে কিন্তু বল্লো আমাকে ২০০০ টাকা দিবেন আমি সব কিছুই করে দিবো..

ঘুষ দিয়েছি
খুলনা ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ KH4NWXRJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি কার্ড

আমার আইডি কার্ড কোনো ভাবেই করে দিচ্ছিলো না পরে ৬ হাজার টাকার বদলে আইডি কার্ড হাতে পাই।

ঘুষ দিয়েছি
পিরোজপুর জেলা, জিয়ানগর উপজেলা ৳৬.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BRQ6UKU5
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

অসন্তোষ জনক

সাব রেজিস্ট্রার অফিসের আগে থেকে একজনের সাথে পরিচয় ছিল, আমার একটা জমির নকল তুলতে হবে তাকে ফোন করি, অফিসিয়াল এর চেয়ে অনেক বেশি টাকা চেয়ে বসে তখন আমার নকলটা প্রয়োজন তাই বেশি টাকা দিয়ে জমির নকল বের করতে হইছে

ঘুষ দিয়েছি
নওগাঁ ৳৩.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJDF9Y2S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা পরিষদের জমির খাজনা দেওয়ার সময় বাড়তি টাকা

ভাই খাজনা এভাবে আদায় করা যাবে এইজন্য এভাবে কিছু টাকা দিতে হবে বাড়তি বাড়তি

ঘুষ দিয়েছি
শহর ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTD44NNJ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

৭/৮ মাস আগে সব ডকুমেন্টস দেওয়ার পরও বসিলা পাসপোর্ট অফিসের একজন কমকর্তা পাসপোর্ট আবেদন ফেরত দেন ঢাকায় যে এলাকায় থাকি, সেই এলাকার কমিশনারের প্রত্যয়নের কথা বলে। অফিসের কাজের চাপ ও ছুটি ম্যানেজ করে ওয়ার্ড কমিশনারের অফিসে দৌড়ঝাঁপ করা, আবার আবেদন নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়া আমার জন্য কঠিন ছিলো। তাছাড়া, প্রত্যয়ন নিয়ে গেলে অন্য আরেক কারণ দেখিয়ে আবার ফেরত যে দেবেনা, তারও নিশ্চয়তা ছিলো না। আমি আবেদন ফেরত নেওয়ার সাথে সাথে ২ তলা থেকে নামতে নামতে পেছন থেকে এক দালাল আমার সাথে কথা বলেন এবং ৪০০০ টাকায় কাজ করে দেবেন বলে অফিসের বাইরে এসে মোটিভেট করেন। আমাকে বলেন, ৪০০০ এর মধ্যে উপরে সেই অফিসারকে সাড়ে ৩ হাজার তাকে দিয়ে দিতে হবে। আমি রাজি হওয়ার পর উপরে ফোন করে আমার টাকা ও আবেদন নিয়ে ৫ মিনিটের মধ্যে জমা করে দেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKFKWCJP
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমার সব সঠিক। ফরমে পেশা Others দেয়া ছিল। বলল হবে না, পেরত দিয়ে দিয়েছে। পরের দিন এক দালাল এর মাধ্যমে একই ফরম কোন রকমের পরিবর্তন ছাড়াই জমা নিয়েছে এবং পাসপোর্ট হয়েছে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT54R75C
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করা

পাসপোর্ট করতে বেশি টাকা দেয়া লাগছে , তা নাহলে পাসপোর্ট অনটাইমে জীবনেও দিবেনা অথবা যেকোনো ছোট প্রবলেম ধরে আপ্লিকেশন ফিরাই দিবে।

ঘুষ দিয়েছি
ব্রাক্ষণবাড়িয়া ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTPH2LSZ
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি (মিউটেশন)

আমি আমার জমির নামজারি (মিউটেশন) করাতে গিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত ৮,০০০ টাকা না দেওয়ায় ব্যর্থ হয়েছিলাম। শেষ পর্যন্ত টাকাটা দিয়ে কাজটি সম্পন্ন করলাম।

ঘুষ দিয়েছি
cumilla ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTKBK4JL
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা প্রদান

৬বার আবেদন করেছি ৭শতাংশ জমির খাজনা দেয়ার জন্য কিন্তু প্রতিবান বলেছে সার্ভারে আসেনা, এভাবে একে একে ৬ বার আবেদন এ ৬০০ টাকা দিয়েছি পরে অন্য একজন পাঠিয়েছি তিনি চা পানির খরচা দিতে চেয়েছেন আর কাজ করে দেয়ার দেবার জন্য, ১০০০০ টাকা তাকে দেয়া হয়েছে ৭ বছরের খাজনা দেয়ার জন্য এই টাকা দেয়ার পরে উনি সার্ভারে তত্থ্য খুজে পায় আর আমাদের খাজনা পরি শোধ হয়

ঘুষ দিয়েছি
বরিশাল ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ BRGEB7PU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সিভিল সার্জন অফিস

সরকারী চাকুরীর প্রয়োজনে হেলথ রিপোর্ট নেওয়ার জন্য সিভিল সার্জন অফিস থেকে সেবা নিতে গিয়ে রিপোর্ট স্বাক্ষর করতে গিয়ে ২০০টাকা ঘুষ দিতে হয়। প্রথমে ভাবলাম দিবো না। পরে সাথের আরেক কলিগ বললো না দিলে সমস্যা করবে। বাধ্য হয়ে দিতে হয়।

ঘুষ দিয়েছি
মাইজদী, সদর, নোয়াখালী ৳২০০
২৬ আগস্ট ২০২৬ CT27Y9NU
মন্তব্য